📄 আত্মীয়-সম্পর্ক বজায় রাখলে হায়াত বাড়ে
২৮- চনুচ্ছেদ : আত্মীয়-সম্পর্ক বজায় রাখলে হায়াত বাড়ে।
٥٦ - أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكَ أَنَّ رَسُولَ اللهِ ﷺ قَالَ مَنْ أَحَبُّ أَنْ يَبْسُطُ لَهُ فِي رِزْقِهِ وَأَنْ يُنْسَا لَهُ فِي أَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَهُ.
৫৬। আনাস ইবনে মালেক (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (স) বলেনঃ যে ব্যক্তি চায় যে, তার জীবিকা প্রশস্ত হোক এবং তার আয়ু বৃদ্ধি হোক, সে যেন তার আত্মীয় সম্পর্ক বজায় রাখে।
٥٧ - عَنْ أَبِي هُرَيْرَةَ سَمِعْتُ رَسُولَ اللهِ ﷺ يَقُولُ مَنْ سَرَّهُ أَنْ يُبْسُطُ لَهُ فِي رِزْقِهِ وَأَنْ يُنْسَا لَهُ فِي أَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَهُ .
৫৭। আবু হুরায়রা (রা) বলেন, আমি রাসূলুল্লাহ (স)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি তার জীবিকা প্রশস্ত এবং আয়ু বৃদ্ধি হওয়ার দ্বারা আনন্দিত হতে চায়, সে যেন তার আত্মীয় সম্পর্ক বজায় রাখে।
📄 যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক বজায় রাখে আল্লাহ তাকে ভালোবাসেন
২৯- অনুচ্ছেদঃ যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক বজায় রাখে আল্লাহ তাকে ভালোবাসেন।
٥٨ - عَنِ ابْنِ عُمَرَ قَالَ مَنِ اتَّقِي رَبَّهُ وَوَصَلَ رَحِمَهُ نُسِيَ فِي أَجَلِهِ وَتُرِيَ مَالُهُ وَاحَبَّهُ أَهْلُهُ
৫৮। ইবনে উমার (রা) বলেন, যে ব্যক্তি নিজ প্রভুকে ভয় করে এবং আত্মীয় সম্পর্ক বজায় রাখে, তার মৃত্যু পিছিয়ে দেয়া হয়, তার সম্পদ বৃদ্ধি করা হয় এবং তার পরিবার-পরিজন তাকে ভালোবাসে।
٥٩ - عَنِ ابْنِ عُمَرَ قَالَ مَنِ اتَّقِي رَبَّهُ وَوَصَلَ رَحِمَهُ أُنْسِي لَهُ فِي عُمُرِهِ وَثُرِيَ مَالُهُ وَأَحَبَّهُ أَهْلُهُ
৫৯। ইবনে উমার (রা) বলেন, যে ব্যক্তি নিজ প্রভুকে ভয় করে এবং আত্মীয়তার বন্ধন অটুট রাখে, তার আয়ু ও ধন-সম্পদ বৃদ্ধি করা হয় এবং তার পরিবার-পরিজন তাকে ভালোবাসে।
📄 ঘনিষ্ঠতার পর্যায়ক্রম অনুসারে ঘনিষ্ঠতর আচরণ
৩০- অনুচ্ছেদঃ ঘনিষ্ঠতার পর্যায়ক্রম অনুসারে ঘনিষ্ঠতর আচরণ।
٦٠- عَنِ الْمِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ إِنَّ اللَّهَ يُوصِيكُمْ بِأُمَّهَاتِكُمْ ثُمَّ يُوصِيكُمْ بِأَمَّهَاتُكُمْ ثُمَّ يُوصِيكُمْ بِأَبَائِكُمْ ثُمَّ يُوصِيكُمْ بِالْأَقْرَبِ فَالْأَقْرَبِ.
৬০। মিকদাম ইবনে মাদীকারিব (রা) থেকে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ (স)-কে বলতে শুনেছেনঃ আল্লাহ তোমাদের মায়েদের সম্পর্কে তোমাদের উপদেশ দিচ্ছেন, তোমাদের মায়েদের সম্পর্কে তোমাদের উপদেশ দিচ্ছেন, অতঃপর তোমাদের পিতাদের সম্পর্কে তোমাদের উপদেশ দিচ্ছেন, অতঃপর নৈকট্যের ক্রমানুসারে নিকটাত্মীয় সম্পর্কে তোমাদের উপদেশ দিচ্ছেন।
٦١- عَنْ أَبِي أَيُّوبَ سُلَيْمَانَ مَوْلي عُثْمَانَ بْنِ عَفَّانَ قَالَ جَاءَنَا أَبُو هُرَيْرَةَ عَشِيَّةَ الْخَمِيسِ لَيْلَةَ الْجُمُعَةِ فَقَالَ أَحَرِّجُ عَلَى كُلِّ قَاطِع رَحِمِ لَمَّا قَامَ مِنْ عِنْدِنَا فَلَمْ يَقُمْ أَحَدٌ حَتَّى قَالَ ثَلَاثًا فَأَتَى فَنِّي عَمَّةً لَهُ قَدْ صَرَمَهَا مُنْذُ سَنَتَيْنِ فَدَخَلَ عَلَيْهَا فَقَالَتْ لَهُ يَا ابْنَ أَخِي مَا جَاءَ بِكَ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ كَذَا وَكَذَا قَالَتْ ارْجِعْ إِلَيْهِ فَسَلْهُ لِمَ قَالَ ذَاكَ قَالَ سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ إِنَّ أَعْمَالَ بَنِي آدَمَ تُعْرَضُ عَلَى اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى عَشِيَّةَ كُلُّ خَمِيْسٍ لَيْلَةَ الْجُمُعَةِ فَلَا يُقْبَلُ عَمَلُ قَاطِع رَحِم
৬১। আবু আইউব সুলায়মান (র) বলেন, আবু হুরায়রা (রা) বৃহস্পতিবার সন্ধ্যাবেলা জুমআর রাতে আমাদের এখানে এলেন এবং বললেন, আমি প্রত্যেক আত্মীয়তা ছিন্নকারীকে ভালোবাসি না। আমাদের এখানে এরূপ কেউ থাকলে সে যেন উঠে যায়। কিন্তু কেউ মজলিস থেকে উঠেনি। তিনি তিনবার একথা বললেন। এক যুবক তার ফুফুর কাছে এলো। সে তার সাথে দুই বছর যাবত সম্পর্ক ছিন্ন করে রেখেছিল। সে তার নিকট প্রবেশ করলে সে তাকে জিজ্ঞাসা করলো, হে ভ্রাতুষ্পুত্র! তুমি কেন এসেছো? যুবক বললো, আমি আবু হুরায়রা (রা)-কে এরূপ এরূপ বলতে শুনেছি। সে বললো, তুমি তার কাছে ফিরে গিয়ে তাকে জিজ্ঞাসা করো, তিনি কেন এরূপ বলেন? তিনি বলেন, আমি নবী (স)-কে বলতে শুনেছিঃ আদম সন্তানের আমলসমূহ আল্লাহর কাছে প্রতি বৃহস্পতিবার দিবাগত রাতে পেশ করা হয়। কিন্তু আত্মীয় সম্পর্ক ছিন্নকারীর আমল কবুল হয় না।
٦٢- عَنِ ابْنِ عُمَرَ مَا أَنْفَقَ الرَّجُلُ عَلَي نَفْسِهِ وَأَهْلِهِ يَحْتَسِبُهَا إِلَّا أَجَرَهُ اللهُ تَعَالَي فِيهَا وَابْدَأَ بِمَنْ تَعُولُ فَإِنْ كَانَ فَضْلاً فَالْأَقْرَبُ الْأَقْرَبُ وَإِنْ كَانَ فَضْلاً فَنَاوِلُ .
৬২। ইবনে উমার (রা) থেকে বর্ণিত। কোন ব্যক্তি তার নিজের জন্য এবং নিজ পরিবারের জন্য সওয়াবের আশায় যা ব্যয় করে, তার প্রতিটির জন্য আল্লাহ তাকে প্রতিদান দেন। তোমার পোষ্যদের থেকে ব্যয় করা শুরু করো এবং তারপর অবশিষ্ট থাকলে পরবর্তী ঘনিষ্ঠজনকে দান করো, তারপর অবশিষ্ট থাকলে হস্ত আরো সম্প্রসারিত করো।
📄 যাদের মধ্যে আত্মীয় সম্পর্ক ছিন্নকারী থাকে তাদের উপর রহমাত নাযিল হয় না
৩১ - بَابُ لَا تَنْزِلُ الرَّحْمَةُ عَلَى قَوْمٍ فِيهِمْ قَاطِعُ رَحِمِ
٦٣- عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي أَوْفَي يَقُولُ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ إِنَّ الرَّحْمَةَ لَا تَنْزِلُ عَلَى قَوْمٍ فِيهِمْ قَاطِع رِحِمِ .
৬৩। আবদুল্লাহ ইবনে আবু আওফা (রা) বলেন, নবী (স) বলেছেনঃ কোন সম্প্রদায়ের মধ্যে আত্মীয় সম্পর্ক ছিন্নকারী থাকলে তাদের উপর আল্লাহ্ রহমাত নাযিল হয় না।