📄 দাজ্জাল কি ইহুদি-খ্রিস্টান সভ্যতা?
দাজ্জাল কি ইহুদি-খ্রিস্টান সভ্যতা? আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে, দাজ্জাল একজন নির্দিষ্ট ব্যক্তি। আল্লাহ তাকে মানুষের পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন। এ জন্য তাকে বিশেষ কিছু ক্ষমতা দান করবেন। যেমন: তার হাতে নিহত ব্যক্তিকে জীবিত করা, বৃষ্টি বর্ষণ করা, পৃথিবীর সকল ধনভান্ডার তার হস্তগত হওয়া, তার নির্দেশে ফসল উদ্গত হওয়া ইত্যাদি। এগুলো আল্লাহ তাকে দান করবেন। ফলে সে এর বাইরে যেতে পারবে না। আবার এগুলোও সাময়িকভাবে দান করবেন। ফলে পরবর্তী সময়ে সে এগুলো আর করতে পারবে না। একপর্যায়ে ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন।
কুরআন ও হাদিসের সুস্পষ্ট বর্ণনায় দাজ্জাল কোনো রূপক অর্থ নয়, বরং নির্দিষ্ট এক দেহধারী সৃষ্টি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে দাজ্জাল থেকে পানাহ চাওয়ার দোয়া করেছেন, উম্মতকেও সেই দুআর নির্দেশ দিয়েছেন।¹ আরেকটি হাদিসে এসেছে, যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত (অন্য বর্ণনায় শেষ দশ আয়াত) মুখস্থ করবে, আল্লাহ তাকে দাজ্জালের হাত থেকে নিষ্কৃতি দেবেন।²
টিকাঃ
১. শরহে মুসলিম, নববি (১৮-৫৮-৫৯)।
২. বুখারি (৮৩২, ৬৩৬৮); মুসলিম (৫৮৮, ৫৮৯, ৫৯০); তিরমিজি (৩৪৯৪); আবু দাউদ (৪৭০)।
📄 দাজ্জাল কোথায়?
দাজ্জাল কোথায়? দাজ্জাল নিয়ে সকল যুগেই মুসলিম উম্মাহর, বিশেষত তরুণদের, আগ্রহ ছিল অনেক বেশি। এটা অর্থহীন আবেগ নয়, বরং এটা স্বাভাবিক এবং এটাই কাম্য। আমরা সাহাবাদের মাঝেও দাজ্জালের ব্যাপারে ব্যাপক কৌতূহল ও সতর্কতা প্রত্যক্ষ করি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবদুল্লাহ ইবনে সইয়াদ নামে এক ইহুদি কিশোরের মাঝে দাজ্জালের অনেক আলামত প্রত্যক্ষ করা গিয়েছিল। স্বয়ং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ তাকে দাজ্জাল মনে করতেন। কিন্তু তখনও যেহেতু তার কাজ শুরু করেনি, এ জন্য নিশ্চিত হতে পারছিলেন না। পরে অবশ্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হন যে, সে দাজ্জাল নয়।¹ কিন্তু তার ব্যাপারটি আহলে সুন্নাতের মাঝে একটা ‘জটিল ইসু’ হয়ে থেকে যায়। আলিমগণ তার ব্যাপারে মতভেদ করেন। নির্ভরযোগ্য কথা হলো বড় দাজ্জালের আবির্ভাব এখনও ঘটেনি।
টিকাঃ
১. মুসলিম (৮০৯); আবু দাউদ (৪৩২৩); সুনানে কুবরা, নাসায়ি (১০৭২১); মুসনাদে আহমদ (২২১২৬)।
২. বুখারি (১৩৫৪, ৩০৫৫); মুসলিম (২৯৩১); আবু দাউদ (৪৩২৯)।
৩. ফাতহুল বারি (১৩/৩২৬-৩২৭); মুসলিম (১৮/৪৬); আন-নিহায়া ফিল ফিতান ওয়াল মালাহিম, ইবনে কাসির (১/১ৃতি১)।