📘 আকীদাহ ত্বহাবিয়্যাহ সালাফ ও খালাফের ব্যাখ্যা 📄 জান্নাত আল্লাহর অনুগ্রহ আর জাহান্নাম ইনসাফ

📄 জান্নাত আল্লাহর অনুগ্রহ আর জাহান্নাম ইনসাফ


মানুষ নিজের আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারবে না; বরং আল্লাহর অনুগ্রহই তাকে জান্নাতে নেবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 'তোমাদের কাউকে তার আমল জান্নাতে প্রবেশ করাবে না, তবে আল্লাহ যদি তাঁর অনুগ্রহের চাদরে আমাকে ঢেকে নেন।'¹ অপরদিকে জাহান্নামে নিক্ষেপ আল্লাহর জুলুম নয়, বরং ইনসাফ। কারণ আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন এবং সতর্ক করেছেন। কাফেররা তাদের কর্মের মাধ্যমেই জাহান্নামের উপযুক্ত হয়েছে। আল্লাহ কাউকে বিন্দুমাত্র জুলুম করেন না।

টিকাঃ
১. বুখারি (৫৬৭৩); মুসলিম (২৮১৬)।

ফন্ট সাইজ
15px
17px