📄 শাফিয়মকে তাওবার সুযোগ দেওয়া হবে?
মালেকি, শাফেয়ি ও হাম্বলি মাজহাবের গ্রহণযোগ্য মত অনুযায়ী, শাতিমকে তাওবার সুযোগ দেওয়া হবে না। যদি কেউ তাওবা করে, তবে তার হত্যা রহিত হবে না; কারণ এটি রাসুলের ব্যক্তিগত অধিকারের সঙ্গে জড়িত।১ হানাফি মাজহাবের নির্ভরযোগ্য মতামত অনুযায়ী শাতিমকে মুরতাদের মতোই তাওবার সুযোগ দেওয়া হবে। যদি তাওবা করে, তবে সে হত্যা থেকে বেঁচে যাবে।৭
হানাফি মাজহাবের মতটিই সুন্দর ও অগ্রগণ্য। কুরআনে তাওবার আয়াতগুলো ব্যাপক। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া অত্যন্ত জঘন্য অপরাধ হলেও, সে যদি একনিষ্ঠভাবে তাওবা করে, তবে আল্লাহ চাইলে তা ক্ষমা করে দিতে পারেন।
টিকাঃ
১. শিফা, কাজি ইয়াজ (২/২১৬)।
৭. রদ্দুল মুহতার (৪/২৩৩-২৩৫)।