📘 আকীদাহ ত্বহাবিয়্যাহ সালাফ ও খালাফের ব্যাখ্যা 📄 মুরতাদকে কে শাস্তি দেবে?

📄 মুরতাদকে কে শাস্তি দেবে?


উম্মাহর সর্বসম্মত রায় অনুযায়ী, মুসলিম রাষ্ট্রের শাসক কিংবা তার পক্ষ থেকে নিযুক্ত দায়িত্বশীল উক্ত শাস্তি কার্যকর করবে, অন্য কেউ নয়। মুসলিম সমাজের ব্যক্তিবিশেষের জন্য মুরতাদকে হত্যা করা ফিতনার দরজা উন্মুক্ত করতে পারে। ইসলামে কাউকে মুরতাদ বললেই হুট করে হত্যা করা হয় না, বরং তাকে তাওবার সুযোগ দেওয়া হয়। ইমাম কারখি বলেন, 'আমাদের সকলের বক্তব্য হচ্ছে, সবসময় তাকে তাওবার সুযোগ দেওয়া হবে।'৪

যদি কোনো মুসলিম কোনো মুরতাদকে হত্যা করে ফেলে, তবে হত্যাকারীকে হত্যা করা হবে না। কারণ মুরতাদের রক্ত মূল্যহীন। তবে আইন হাতে তুলে নেওয়ার অপরাধে শাসক চাইলে তাকে শাস্তি দিতে পারেন।৩

টিকাঃ
৪. রদ্দুল মুহতার (৪/২২৫)।
৩. আল-ফুরু', ইবনে মুফলিহ (৯/৩৬৮)।

📘 আকীদাহ ত্বহাবিয়্যাহ সালাফ ও খালাফের ব্যাখ্যা 📄 শাফিয়তের রাসূলের বিধান

📄 শাফিয়তের রাসূলের বিধান


শাতিম অর্থ গালিগালাজকারী। কোনো মুসলিম আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে উম্মাহর সর্বসম্মত মত অনুযায়ী মুরতাদ হয়ে যাবে। রাসুলকে গালিগালাজ সরাসরি রাসুলের অধিকারের সাথে সংশ্লিষ্ট, যা রিদ্দাহর চেয়েও জঘন্য। তাই যদি কোনো ব্যক্তি রাসুলুল্লাহকে গালি দেয়, তবে সর্বাবস্থায় তাকে হত্যা করা হবে।২

একাধিক হাদিস দ্বারা বিষয়টি প্রমাণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব বিন আশরাফকে হত্যার নির্দেশ দিয়েছিলেন।৩ একইভাবে রাসুলকে গালিদাতা এক ইহুদি নারীকে এক সাহাবি হত্যা করলে রাসুলুল্লাহ সেই নারীর রক্তকে বাতিল ঘোষণা করেছিলেন।১ মক্কা বিজয়ের পর রাসুলুল্লাহ ইবনে খাতালের দুই দাসীকে হত্যার নির্দেশ দিয়েছিলেন যারা আল্লাহর রাসুলের সমালোচনা করে গান গাইত।৪

টিকাঃ
২. শিফা, কাজি ইয়াজ (২/২১৫)।
৩. বুখারি (৩০৩১); মুসলিম (১৮০১)।
১. আবু দাউদ (৪৩৬২)।
৪. আস-সারিমুল মাসলুল, ইবনে তাইমিয়া (১২৮)।

📘 আকীদাহ ত্বহাবিয়্যাহ সালাফ ও খালাফের ব্যাখ্যা 📄 শাফিয়তের শাস্তি কে বাস্তবায়ন করবে?

📄 শাফিয়তের শাস্তি কে বাস্তবায়ন করবে?


মুরতাদের মতো শাতিমের শাস্তিও খলিফা ও মুসলিম শাসক বাস্তবায়ন করবেন। সাধারণ মানুষের আইন হাতে তুলে নেওয়া নিষিদ্ধ। তবে কোনো সাধারণ মুসলিম যদি তাকে হত্যা করে ফেলে, তার বিধান মুরতাদ হত্যার মতোই। সংখ্যাগরিষ্ঠ আলিমের মত অনুযায়ী এক্ষেত্রে হত্যাকারীর কোনো অপরাধ নেই, কারণ শাতিম তাওবা করুক বা না করুক, তাকে হত্যা করা ওয়াজিব। ব্যক্তিগত পর্যায়ে সাধারণ মানুষের জন্য এগুলো নির্ণয় করা সম্ভব নয়, তাই এটি প্রশাসনের হাতে সোপর্দ করা উচিত।

📘 আকীদাহ ত্বহাবিয়্যাহ সালাফ ও খালাফের ব্যাখ্যা 📄 শাফিয়মকে তাওবার সুযোগ দেওয়া হবে?

📄 শাফিয়মকে তাওবার সুযোগ দেওয়া হবে?


মালেকি, শাফেয়ি ও হাম্বলি মাজহাবের গ্রহণযোগ্য মত অনুযায়ী, শাতিমকে তাওবার সুযোগ দেওয়া হবে না। যদি কেউ তাওবা করে, তবে তার হত্যা রহিত হবে না; কারণ এটি রাসুলের ব্যক্তিগত অধিকারের সঙ্গে জড়িত।১ হানাফি মাজহাবের নির্ভরযোগ্য মতামত অনুযায়ী শাতিমকে মুরতাদের মতোই তাওবার সুযোগ দেওয়া হবে। যদি তাওবা করে, তবে সে হত্যা থেকে বেঁচে যাবে।৭

হানাফি মাজহাবের মতটিই সুন্দর ও অগ্রগণ্য। কুরআনে তাওবার আয়াতগুলো ব্যাপক। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া অত্যন্ত জঘন্য অপরাধ হলেও, সে যদি একনিষ্ঠভাবে তাওবা করে, তবে আল্লাহ চাইলে তা ক্ষমা করে দিতে পারেন।

টিকাঃ
১. শিফা, কাজি ইয়াজ (২/২১৬)।
৭. রদ্দুল মুহতার (৪/২৩৩-২৩৫)।

ফন্ট সাইজ
15px
17px