📘 আকীদাহ ত্বহাবিয়্যাহ সালাফ ও খালাফের ব্যাখ্যা > 📄 তাবাররুক নাকচকারীদের মত

📄 তাবাররুক নাকচকারীদের মত

একদল আলিমের মতে, তাবাররুক তথা বরকতগ্রহণ রাসুলুল্লাহর মাঝে সীমাবদ্ধ। তিনি ব্যতীত অন্য কোনো মানুষের আর তাঁর জীবদ্দশার সঙ্গে সংশ্লিষ্ট বস্তু ব্যতীত অন্য কোনো বস্তুর বরকত গ্রহণ বৈধ নয়। এ কারণে সাহাবায়ে কেরাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজুর পানি, তাঁর চুল, ঘাম ইত্যাদি থেকে বরকত গ্রহণ করলেও তাঁর জীবদ্দশায় কিংবা তাঁর ওফাতের পরে অন্য কারও কিংবা (তাঁর সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন) কিছুর বরকত নেননি। বোঝা গেল, তারা জানতেন যে, এটা রাসুলুল্লাহর বিশেষ বৈশিষ্ট্য। ফলে বড় বড় ও বুজুর্গ সাহাবা, যেমন: চার খলিফা, আশারায়ে মুবাশশারা (জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবা), আহলে বদর-সহ কোনো সাহাবির কেউ বরকত নেননি। পাশাপাশি রাসুলের ওফাতের কিছুকাল পরে (যখন তাঁর সঙ্গে সংশ্লিষ্ট সবকিছু শেষ হয়ে গেছে তখন) তাঁর দ্বারা বরকত গ্রহণের পথও বন্ধ হয়ে গেছে। ফলে আজ কোনো প্রকারের বস্তুগত (শরীরী) বরকত গ্রহণের পদ্ধতি অবশিষ্ট নেই—না রাসুলুল্লাহর কবর দ্বারা বরকত নেওয়া যাবে, আর না সালেহিন তথা পুণ্যবান ব্যক্তি ওলি-আউলিয়াদের বরকত নেওয়া যাবে। বরং এগুলো সব বিদআত ও শিরকে আসগর (তথা ছোট শিরক) হিসেবে গণ্য হবে। তাই মুসলমানদের এই ধরনের বরকত গ্রহণ থেকে বিরত থাকতে হবে। কারণ, এটা মানুষকে শিরক ও গাইরুল্লাহর ইবাদতের দিকে নিয়ে যায়।
এই ধারার আলিমদের কাছে বরকত কিংবা সওয়াব লাভের উদ্দেশ্যে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের চারপাশে যা-কিছু করা হবে, সব বিদআত। যেমন: রাসুলুল্লাহর কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা, কিংবা তাঁর কবরের দিকে দৃষ্টি দেওয়াকে বরকতময় মনে করা, কবরের পাশে অতিরিক্ত পুণ্য অর্জনের উদ্দেশ্যে নামাজ আদায় করা, সেখানে দোয়া কবুল হওয়ার বেশি সম্ভাবনা আছে-এই বিশ্বাস রেখে দোয়া করা, একইভাবে রাসুলের কবরের দিকে ফিরে দোয়া করা, কবরের পাশে বসা, বরকতের আশায় দীর্ঘক্ষণ সেখানে সময় কাটানো, কবরের দেওয়াল স্পর্শ করা, চুমু দেওয়া ইত্যাদি। একইভাবে মক্কা ও মদিনায় রাসুলুল্লাহর স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান, স্থাপত্য, পাহাড়, কূপ, ময়দান ইত্যাদি বরকতময় মনে করে সেগুলো জিয়ারত করা অথবা সেখানে বরকতের উদ্দেশ্যে বিশেষ কোনো ইবাদত করা (যা রাসুলুল্লাহ করেননি), বরকতের উদ্দেশ্যে সেগুলো স্পর্শ করা বা চুমু দেওয়া বিদআত। তেমনইভাবে রাসুলুল্লাহর পদচিহ্ন-যা বিভিন্ন দেশে দেখা যায় এবং তাঁর পদচিহ্ন বলে প্রচার করা হয়-দেখে, স্পর্শ করে, চুমু দিয়ে, সেগুলোর পাশে বিশেষ কোনো দোয়া বা ইবাদতের মাধ্যমে বরকত নেওয়া নিকৃষ্ট বিদআত। কারণ, সেগুলো রাসুলুল্লাহর পদচিহ্ন হিসেবে প্রমাণিত নয়; আর প্রমাণিত হলেও বিদআত হতো। কারণ, সাহাবারা এগুলোর মাধ্যমে বরকত নেননি।
তাদের মতে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কারও বরকতগ্রহণ-যেমনটা উপরে বলা হয়েছে-একেবারেই বৈধ নয়। কারণ, এটা রাসুলুল্লাহর বিশেষ বৈশিষ্ট্য। বরং যে ব্যক্তি ওলি-আউলিয়ার কাছ থেকে বরকত নিল, সে মূলত আল্লাহ এবং তাঁর রাসুলের অবাধ্যতা করল, আল্লাহর রাসুলের মর্যাদাকে খাটো করল। কারণ, যে বিষয়টি আল্লাহ তাঁর রাসুলের বৈশিষ্ট্য ও স্বাতন্ত্র্য হিসেবে নির্ধারণ করে দিয়েছেন, সে তাতে অন্যকে শরিক করল এবং তাঁর স্বাতন্ত্র্য বিনষ্ট করল। এভাবে সাধারণ মানুষের বরকত নিলে আল্লাহর রাসুলের হক নষ্ট করা হয় এবং পাশাপাশি এটা তার হৃদয়ে রাসুলুল্লাহর ভালোবাসার অনুপস্থিতি কিংবা দুর্বলতার প্রমাণ। সুতরাং বরকতের উদ্দেশ্যে বুজুর্গদের স্পর্শ করা, তাদের পরিহিত কাপড় পরিধান করা, কিংবা তাদের পাত্রে অবশিষ্ট খাবার বা পানি পান করা, কারও কবর স্পর্শ করা, চুমু দেওয়া, অধিক পুণ্যের আশায় তাদের কবরের পাশে নামাজ, জিকির ও অন্যান্য ইবাদত করা ইত্যাদি সবকিছু বিদআত। ব্যক্তির বাইরে বিশেষ কোনো কাল কিংবা পাত্র ইত্যাদি থেকেও বরকত গ্রহণ নিষিদ্ধ। সুতরাং নবি-রাসুলদের স্মৃতিবিজড়িত স্থান বরকতের উদ্দেশ্যে জিয়ারত করা এবং সেখানে বিশেষ ধরনের কোনো ইবাদত করা বৈধ নয়। একইভাবে বিশেষ দিন কিংবা রাতে বরকতলাভের উদ্দেশ্যে এমন কোনো ইবাদত করা যা শরিয়তে বর্ণিত হয়নি, সেটাও বিদআত হিসেবে গণ্য হবে। এমনকি যেখানে বরকতলাভ প্রমাণিত, সেটাও যদি সঠিক পদ্ধতিতে না হয়, তাও বিদআত হিসেবে গণ্য হবে। যেমন: আল্লাহর ঘর বরকতময়; কিন্তু সেখানের বরকত অর্জিত হবে শরিয়তসম্মত পন্থায় ইবাদতের মাধ্যমে। হজরে আসওয়াদ চুমু দিয়ে বরকত নেওয়া যাবে, কারণ তা ইবাদত। কাবার রুকনে ইয়ামানি কর্নার স্পর্শ করা যাবে, কারণ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কিন্তু এর বাইরে কেউ যদি কাবার দরজা বা গিলাফ বরকতের উদ্দেশ্যে স্পর্শ করে কিংবা চুম্বন করে, তা হলে তা বিদআত হিসেবে গণ্য হবে। কারণ, শরিয়তে এগুলো অনুপস্থিত। এক কথায়, শরিয়তে যেগুলো ইবাদত হিসেবে প্রমাণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, সেগুলো করা যাবে এবং ইবাদত হিসেবে সেগুলো বরকতময় হবে। শরিয়তে যা ইবাদত নয়, সেগুলো করা যাবে না। ফলে হজরে আসওয়াদ চুম্বন বরকত নয়; মূলত ইবাদতের উদ্দেশ্যে করা হবে। যদি এটা শরিয়তে না থাকত, তবে সেটা চুম্বন করাও বিদআত গণ্য হতো। এ কারণেই উমর রাজি. হজরে আসওয়াদকে চুম্বন করে বললেন, 'আমি জানি তুমি স্রেফ একটা পাথর; কোনো উপকার কিংবা ক্ষতি করতে পারো না। ফলে যদি আল্লাহর রাসুলকে চুম্বন করতে না দেখতাম, তবে তোমাকে কখনোই চুম্বন করতাম না।'১
এ কারণেই রাসুলুল্লাহর কাছে সাহাবাদের একটি দল যখন বলেছিল, ইয়া রাসুলাল্লাহ, তাদের যেমন 'জাত আনওয়াত' আছে, আমাদের জন্য এমন একটি 'জাত আনওয়াত' নির্ধারণ করে দিন। এটা মূলত একটা বৃক্ষ ছিল, কাফেররা এর চারপাশে সমবেত হতো, বিভিন্ন ধরনের ইবাদত-উৎসব করত, অস্ত্র ঝুলিয়ে রাখত। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে বললেন, 'আল্লাহু আকবার। এটা তো সেই পূর্ববর্তী কাফেরদের রীতি। তোমরা তো সেভাবে চাচ্ছ যেভাবে বনি ইসরাইল মুসার কাছে চেয়েছিল (আল্লাহর বাণী): হে মুসা, আমাদের জন্য একজন ইলাহ (মূর্তি) নির্ধারণ করে দিন যেভাবে তাদের অনেক ইলাহ (মূর্তি) আছে। মুসা বললেন, নিশ্চয়ই তোমরা জাহেল সম্প্রদায়।' [আরাফ: ১৩৮] এরপর রাসুলুল্লাহ বললেন, 'আল্লাহর শপথ, যার হাতে আমার প্রাণ! নিশ্চয়ই তোমরা পূর্ববর্তী লোকদের বিভিন্ন রীতি অনুসরণ করবে।'২

১. বুখারি (১৬১০); মুসলিম (১২৭০)।
২. ইবনে হিব্বান (৬৭০২); তিরমিজি (২১৮০); মুসনাদে আহমদ (২২৩১৫)।

📘 আকীদাহ ত্বহাবিয়্যাহ সালাফ ও খালাফের ব্যাখ্যা > 📄 তাবাররুক রাসূলুল্লাহর সঙ্গে সীমাবদ্ধ নয়

📄 তাবাররুক রাসূলুল্লাহর সঙ্গে সীমাবদ্ধ নয়

এ কারণে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বরকতগ্রহণ বৈধ হওয়ার বিষয়ে আহলে সুন্নাতের সকল আলিম একমত। কিন্তু রাসুলুল্লাহর পরবর্তী কোনো পুণ্যবান ব্যক্তির বরকত নেয়া যাবে কি না এ বিষয়ে আলিমদের দ্বিমত রয়েছে। পিছনে যেমন উল্লেখ করা হয়েছে, একদল আলিম মনে করেন, রাসুলুল্লাহর পরে অন্য কারও শারীরিক বরকতগ্রহণ জায়েজ নয়। কারণ, বরকতগ্রহণ মূলত ইবাদত। আর আল্লাহ ছাড়া অন্য কারও ইবাদত করা যায় না।
অপরদিকে সংখ্যাগরিষ্ঠ আলেম মনে করেন, বরকতগ্রহণ রাসুলুল্লাহর স্বতন্ত্র বৈশিষ্ট্য নয় কিংবা তাঁর মাঝে সীমাবদ্ধ নয়; বরং যেকোনো ওলির বরকত গ্রহণ করা যেতে পারে। কারণ, বরকতগ্রহণ ইবাদত নয়; এটা হচ্ছে ভালোবাসা ও শ্রদ্ধার নিদর্শন। একজন মানুষ যখন আরেকজন মানুষকে বেশি ভালোবাসে, তখন সেটা এভাবে প্রকাশ করে। এখানে ইবাদতের কোনো অর্থ নেই; সুতরাং নিষিদ্ধ হওয়ার সুযোগ নেই। হ্যাঁ, যদি কেউ ইবাদত হিসেবে করে কিংবা তাতে অন্য কোনো নিষিদ্ধ উপকরণ থাকে, তবে সেটা অবৈধ বিবেচিত হবে। কিন্তু সেটার জন্য তাবাররুক দায়ী নয়। বরং এটা যেকোনো বৈধ ইবাদতে পাওয়া যেতে পারে। যেমন: বাবা-মাকে শ্রদ্ধা করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশ। কিন্তু কেউ যদি বাবা-মাকে শ্রদ্ধা করতে গিয়ে ইবাদতে লিপ্ত হয়, তখন সেটা অবৈধ হয়ে যাবে। কিন্তু এর জন্য বাবা-মাকে শ্রদ্ধার মূলনীতি দায়ী হবে না। সুতরাং ইবাদতের বিশ্বাস না রেখে কেবল ভালোবাসা ও সুসম্পর্কের ভিত্তিতে যদি কোনো পুণ্যবান ব্যক্তির ব্যবহৃত জামা পরিধান করা হয়, অথবা তার পান করা অবশিষ্ট পানি পান করা হয়, এতে অবৈধ হওয়ার কিছু নেই। হ্যাঁ, যদি সেখানে কোনো নিষিদ্ধ বিষয় পাওয়া যায়, তবে তবে সেটা অবৈধ হবে; কিন্তু মূল তাবাররুক তাতে অবৈধ হবে না।
সালাফের তাবাররুক:
এ কারণেই রাসুলুল্লাহর পরে সাহাবায়ে কেরাম, তাবেয়িন, তাবে-তাবেয়িন তথা সালাফের মাঝে পরস্পর থেকে বরকতগ্রহণের অনেক উদাহরণ ইতিহাসে আমরা দেখতে পাই। যারা দাবি করেন, সালাফ রাসুলুল্লাহর পরে কারও কাছ থেকে বরকত গ্রহণ করেননি, তাদের কথা সঠিক নয়। কিছু উদাহরণ উল্লেখ করা হচ্ছে:
• তাবেয়ি সাবেত বুনানি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যখনই আনাস ইবনে মালেক রাজি.-এর কাছে আসতাম, তার হাত দুখানা ধরে চুমু দিতাম এবং বলতাম, 'আমার পিতা উৎসর্গিত হোক এই দুই হাতের উপর যা আল্লাহর রাসুলকে স্পর্শ করেছে।' আমি তার কপালে চুমু দিতাম এবং বলতাম, 'আমার পিতা উৎসর্গিত হোক এই দুই চোখের উপর যা আল্লাহর রাসুলকে দেখার সৌভাগ্য লাভ করেছে।১
আনাস ইবনে মালেক রাজি. আবুল আলিয়াকে একটি আপেল দিলেন। আবুল আলিয়া সেটা হাতে নিয়ে স্পর্শ করলেন, চুমু দিলেন এবং চেহারায় বোলাতে লাগলেন আর মুখে বলছিলেন, 'এই আপেল তো সেই হাত স্পর্শ করেছে যে হাত রাসুলুল্লাহর হাত স্পর্শ করেছে।' ২
আবু হুরাইরা রাজি. নবিজির দৌহিত্র হাসান রাজি.-এর কাছে আবেদন করেন যে, তিনি তার ওই স্থানে চুম্বন করতে চান যেখানে নবিজি চুম্বন করেছেন; সেটা ছিল তার নাভিদেশ। তখন হাসান খুলে দেন আর আবু হুরাইরা সেখানে নবিজি ও তাঁর বংশধরের বরকতের উদ্দেশ্যে চুম্বন করেন।৩
একইভাবে ইমাম শাফেয়ি ইমাম আহমদের জামা দিয়ে বরকত গ্রহণ করেছেন।৪
ইমাম আহমদও শাফেয়ি রাহি.-এর জামা দ্বারা বরকত নিয়েছেন।৫
আবু হানিফার মাধ্যমে বরকত নেওয়া-সংক্রান্ত ইমাম শাফেয়ির বিখ্যাত উক্তি অনেক আলিম প্রমাণিত বলেছেন।৬
ইমাম আহমদ বিন হাম্বলের ছেলে সালেহ নিজ পিতার জুব্বা দ্বারা বরকত গ্রহণ করতেন। ইমাম আহমদ সেই জুব্বাতে নামাজ পড়তেন। সালেহও সেটাতে বরকতের উদ্দেশ্যে নামাজ পড়তেন।৭
রাসুলের ব্যবহৃত জোব্বাধোয়া পানির মাধ্যমে অসুস্থের চিকিৎসা-সংক্রান্ত হাদিসটি উল্লেখ করে সহিহ মুসলিমের ব্যাখ্যায় ইমাম নববি লিখেন, উক্ত হাদিসটি পুণ্যবান ব্যক্তিদের রেখে যাওয়া জিনিসপত্র এবং তাদের কাপড়-চোপড়ের মাধ্যমে বরকত অর্জন করা মুস্তাহাব হওয়ার প্রমাণ।১
বরং বনি ইসরাইলের মাঝেও পুণ্যবান ব্যক্তিদের তাবাররুকগ্রহণ প্রচলিত ছিল। রাসুলুল্লাহ সাহাবাদের সেসব ঘটনা বলেছেন, কিন্তু বরকতগ্রহণ নাকচ করেননি। যেমন: রাহেব জুরাইজের ঘটনা।২
জারির ইবনে আবদুল্লাহ রাজি. পানিতে তাঁর মিসওয়াক ভিজিয়ে সেই পানি দিয়ে পরিবারকে ওজু করতে বলতেন।৩
পুণ্যবানদের বরকতগ্রহণ বৈধতার আরেকটি গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে নবজাতক শিশুর তাহনিক করা, অর্থাৎ পুণ্যবান ব্যক্তি কর্তৃক খেজুর কিংবা মিষ্টি দ্রব্য চিবিয়ে সেটা শিশুকে খাওয়ানো। এটা সাহাবায়ে কেরামের মাঝে ব্যাপকভাবে প্রচলিত ছিল। হাসান বসরির জন্য উমর রাজি. তাহনিক করেছেন। ইমাম নববি লিখেন, আলেমদের ঐকমত্যে নবজাতকের তাহনিক করা মুস্তাহাব।৬ আরেক জায়গায় এই তাহনিক প্রসঙ্গে নববি লিখেন, এর দ্বারা পুণ্যবান ব্যক্তিদের বরকতগ্রহণের বৈধতা সাব্যস্ত হয়।৭
হাফেজ ইরাকি বলেন, বরকতগ্রহণের উদ্দেশ্যে পবিত্র স্থানগুলোতে চুম্বন করা, সৎ নিয়তে পুণ্যবান ব্যক্তিদের হাত ও পা চুম্বন করা ভালো ও প্রশংসনীয় কাজ ৮। বরং একটি হাদিস দ্বারা বোঝা যায়, স্বয়ং নবিজি মুসলমানদের ওজুর পানি দ্বারা বরকত গ্রহণ করতেন। এরপর ইমাম নববি লিখেন, এর মাধ্যমে পুণ্যবানদের ব্যবহৃত উপকরণ, অবশিষ্ট ওজুর পানি, খাবার, পানীয় ইত্যাদির মাধ্যমে বরকতগ্রহণের বৈধতা প্রমাণিত হয়। ১০
মহব্বত ইবাদত নয়:
এসব বর্ণনার মাধ্যমে একদিকে যেমন তাবাররুক রাসুলুল্লাহর সঙ্গে সীমাবদ্ধ হওয়ার দাবি নাকচ হয়ে যায়, অপরদিকে ইবাদত ও মহব্বতের পার্থক্য বুঝে আসে। ইবাদতের মাঝে মহব্বত থাকা অনিবার্য। কিন্তু মহব্বত মানেই ইবাদত নয়। ইসলাম এই দুটো বিষয়ের মাঝে সুস্পষ্ট সীমারেখা টেনে দিয়েছে। এ কারণে মানুষের আবেগ-অনুভূতি শরিয়ত-বিরুদ্ধ না হলে ইসলাম সেটা বন্ধ করতে যায়নি। তাই যেকোনো তাবাররুকের একমাত্র তাফসির বিদআত নয়।
মারওয়ান ইবনুল হাকাম একদিন মসজিদে নববিতে ঢুকে আল্লাহর রাসুলের কবরের উপর মুখ রেখে এক ব্যক্তিকে বসা দেখলেন। তিনি তার কাছে গিয়ে ঘাড়ে হাত দিয়ে বললেন, 'তুমি কী করছ তা জানো?' লোকটি ফিরে তাকালেন। দেখা গেল, তিনি রাসুলের মেজবান জ্যেষ্ঠ সাহাবি আবু আইউব আনসারি রাজি। তিনি মারওয়ানের দিকে তাকিয়ে বললেন, 'হ্যাঁ, জানি। আমি আল্লাহর রাসুলের কাছে এসেছি, পাথরের কাছে নয়। আমি রাসুলুল্লাহকে বলতে শুনেছি, যখন যোগ্য মানুষ দ্বীনের দায়িত্ব নেয়, তার জন্য কেঁদো না; যখন অযোগ্যরা দ্বীনের দায়িত্ব নেয়, তার জন্য কাঁদো।'২ উক্ত বর্ণনা উল্লেখের পিছনে আমাদের উদ্দেশ্য রাসুলের কবর স্পর্শ করে বরকত নেওয়া বৈধ প্রমাণ করা নয়। কারণ, সাহাবি কবরের উপর বরকতের উদ্দেশ্যে মুখ রেখেছিলেন কি না তা স্পষ্ট নয়। উপরন্ত চার মাজহাবের অধিকাংশ ইমাম কবর স্পর্শ না করাকে অগ্রাধিকার দিয়েছেন, যেমনটি আমরা একটু পরে উল্লেখ করব। এ ঘটনা উল্লেখ করার পিছনে আমাদের উদ্দেশ্য হলো, বিদআতের নামে মানুষের আবেগ-অনুভূতিকে মূল্যহীন করে দেওয়ার বিরোধিতা করা। যেকোনো কাজ দেখার সঙ্গে সঙ্গে সেটাকে বিদআত আখ্যায়িত করা ভয়ংকর প্রবণতা। আপনি আগে দেখুন তিনি ইবাদতের উদ্দেশ্যে কাজটি করছেন কি না। আপনি আগে তার উদ্দেশ্য সম্পর্কে জানুন। তাকে জিজ্ঞাসা করুন, কেন তিনি এমন করছেন। এরপর ফয়সালা দিন। কেউ বলতে পারেন, এভাবে সবাইকে জিজ্ঞাসা করা অসম্ভব। ফলে একটা সাধারণ বিধান (তথা বিদআত ও হারাম) ঘোষণা করা জরুরি। জটিলতা এই জায়গাতেই।
যারা পৃথিবীর দূরদূরান্ত থেকে কাবাঘরে যায়, আল্লাহর রাসুলের রওজার সামনে গিয়ে দাঁড়ায়, সেগুলোকে একটু স্পর্শ করে, চুমু দেয়, তাদের অনেকেই সেগুলো বরকতের জন্য করে না; বরং আল্লাহ ও আল্লাহর রাসুলের ভালোবাসা তাদের মন ও মননকে এতটাই তৃষ্ণার্ত করে রাখে যে, তারা এই পাথর স্পর্শ করে সেই তৃষ্ণা মেটাতে চান। প্রেমাস্পদ যে পথ দিয়ে হেঁটে যায়, আশিকের সেই পথে হাঁটতে ভালো লাগে। কারণ, সে পথে প্রেমিক তার প্রেমাস্পদের দেখা পায়। প্রেmaষ্পদ যে আলো-বাতাসে জীবন-যাপন করে, সেই আলো-বাতাস আশিকের আবে হায়াত। এগুলো তার জীবনে প্রাণ সঞ্জীবনী শক্তি সরবারহ করে। প্রেmaষ্পদের ঘর-বাড়ির ইট-পাথর আশিকের প্রশান্তির পরশমণি। এগুলোর ছোঁয়াতে খরা জীবনে প্রাণবন্ততার বারিধারা নামে। এসবের সঙ্গে ইবাদত কিংবা বরকত অর্জনের কোনো সম্পর্ক নেই।
সাহাবি আবদুল্লাহ ইবনে উমরের জীবন ও কর্ম এখানে বেশি প্রাসঙ্গিক। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব জায়গাতে গিয়েছেন, পরবর্তীকালে আবদুল্লাহ ইবনে উমর সেসব জায়গায় যেতেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়ে হাঁটতেন, যেখানে কদম ফেলতেন, তিনিও সে পথে সেই স্থানে কদম ফেলতেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাতে বসতেন, তিনি সেখানে বসতেন। এভাবে জীবনের প্রত্যেকটা মুহূর্ত তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকার চেষ্টা করেছেন। এখানে আমরা প্রথম পক্ষের সঙ্গে একমত যে, সকল সাহাবির বিপক্ষে আবদুল্লাহ ইবনে উমরের এই কাজ আমাদের জন্য অনুসরণীয় নয়। এটা তাঁর সঙ্গে সম্পৃক্ত এবং তাঁর বিশেষ বৈশিষ্ট্য। কারণ, অন্য কোনো সাহাবি এমন করেননি। কিন্তু যে পয়েন্টে আমরা তাদের সঙ্গে সম্পূর্ণ দ্বিমত করছি এবং এটার মাধ্যমে আমাদের যেটা বোঝানো উদ্দেশ্য তা হলো, সালাফের কেউ ইবনে উমরের এই কাজকে বিদআত বলেননি। যারা দিন-রাত মুসলমানদের বিভিন্ন কাজকে বিদআত বিদআত জপেন তারাও ইবনে উমরের এই কাজকে বিদআত বলার দুঃসাহস করতে পারেননি। অথচ তিনি যে কাজটা করেছেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিংবা প্রথম সারির বুজুর্গ সাহাবাগণ থেকে সেটার কোনো সমর্থন পাওয়া যায় না। তা হলে এটাকে কেন বিদআত বলা হচ্ছে না? কারণ, ইবনে উমর সুন্নাহ ও বিদআত বুঝতেন; ইবাদত ও মহব্বতের পার্থক্য জানতেন। আবদুল্লাহ ইবনে উমরের রন্ধ্রে রন্ধ্রে, শিরায় শিরায় রাসুলের ভালোবাসা টইটম্বুর ছিল। তাই ওফাতের পরেও সর্বদা রাসুলের জীবদ্দশার মতো কাছাকাছি থাকতে চাইতেন। জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা নিঃশ্বাস রাসুলুল্লাহর সান্নিধ্যে, তাঁর স্মৃতির সঙ্গে কাটাতে চাইতেন। ফিকহের দাঁড়িপাল্লা এই ভালোবাসার ওজন মাপতে অক্ষম। আশিকের দিলের ব্যথা তো রাসুলের মেজবান আবু আইউব আনসারি ও ইবনে উমররা বুঝবেন। অন্যরা সে ব্যথা কীভাবে বুঝবে? কেউ বলবেন, এটা সকল সাহাবির আমল নয়। ফলে দু-একজনের পরিবর্তে সংখ্যাগরিষ্ঠ সাহাবার অনুসরণ করা কি উচিত নয়? আমরা বলব, হ্যাঁ, অবশ্যই উচিত। কিন্তু দু-একজনের আমলের মাধ্যমে এ কাজের বৈধতা প্রমাণিত হয় এবং বিদআত নাকচ সাব্যস্ত হয়। ফলে উত্তম-অনুত্তম আর বৈধতা-অবৈধতার মাঝে ফারাক রক্ষা জরুরি।
উপরন্তু কেবল আবু আইউব আনসারি কিংবা ইবনে উমর নন; অন্যান্য সাহাবি থেকেও বিভিন্ন পবিত্র স্থানের মাধ্যমে বরকত গ্রহণের কথা প্রমাণিত। যেমন: সাহাবি ইতবান ইবনে মালেক রাজি.-এর প্রসিদ্ধ ঘটনা। তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাঁর ঘরে ডেকে নামাজ পড়ান এবং সেই জায়গাটা বরকতস্বরূপ নিজের নামাজের জায়গা হিসেবে গ্রহণ করেন।১ উক্ত হাদিসের ব্যাখ্যায় ইবনে হাজার আসকালানি লিখেন, এর মাধ্যমে যেসব জায়গায় আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন কিংবা যেখানে তিনি পা রেখেছেন, সেগুলো থেকে বরকত নেওয়ার বৈধতা প্রমাণিত হয়। পাশাপাশি এটাও বোঝা যায় যে, কোনো নেককার ব্যক্তিকে যদি বরকত গ্রহণের জন্য ডাকা হয়, তা হলে ফিতনার ভয় না থাকলে সাড়া দেওয়া উচিত।২ সুনানে ইবনে মাজাতে মুআজ বিন জাবাল রাজি.-এর রাসুলের কবরের পাশে বসে কান্নার বর্ণনা আছে।৩ বিলাল রাজি. রাসুলের কবরের মাটিতে গড়াগড়ি করেছেন বলে বর্ণনা পাওয়া যায়।৪ আবদুল্লাহ ইবনে উমরের ছেলে তাবেয়ি সালেম ইবনে আবদুল্লাহ ইবনে উমর তাঁর পিতার মতো রাসুলের স্মৃতিবিজড়িত জায়গাগুলো অনুসরণ করতেন।৫
এ কারণে কাবাঘরে, মসজিদে নববিতে, রওজাতে অসংখ্য মানুষ যারা ওখানে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে, আল্লাহর রাসুলের রওজার দিকে গভীর দৃষ্টিতে অপলক নেত্রে তাকিয়ে থাকে, চোখে অশ্রুর বান নামে, ইট-পাথর স্পর্শ করে, তাদের দেখলেই বিদআতি আখ্যা দেবেন না। কারণ, তারা আল্লাহ ও রাসুলের কাছে এসেছে, সাত সাগর পাড়ি দিয়ে পাথরের কাছে আসেনি। তারা পাথর ছুঁয়ে ইবাদত করে না, মনের তৃষ্ণা মেটায়। সম্ভবত ইমাম জাহাবি এই কষ্টটা ধরতে পেরেছিলেন। ফলে তিনি যারা বারবার এই যুক্তি দেন যে, 'যদি উত্তম হতো তবে সাহাবারা করতেন', তাদের খণ্ডনে লিখেন, 'সাহাবায়ে কেরাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। তাঁর হাতে চুম্বন করেছেন। তাঁকে দেখে দেখে তাদের চোখ পরিতৃপ্ত করেছেন। আমাদের পক্ষে যখন সেই সৌভাগ্য অর্জন করা সম্ভব হয়নি, কমপক্ষে তাঁর কবরের সামনে নিজেকে সঁপে দিয়ে তাকে সম্মান জানানো, সেটাকে চুম্বন করা, স্পর্শ করা এতটুকু করা যেতে পারে। এগুলো কোনো মুসলিম তখনই করে, যখন সে রাসুলের মহব্বতে বেকারার হয়ে যায়। কারণ, প্রত্যেক মুসলিম আল্লাহ এবং তাঁর রাসুলকে নিজের চেয়ে, নিজের পিতা-মাতার চেয়ে, সকল মানুষের চেয়ে, সম্পদের চেয়ে, জান্নাতের চেয়ে, জান্নাতের হুরের চেয়ে বেশি ভালোবাসতে আদিষ্ট। এই ভালোবাসায় সাহাবায়ে কেরাম তো রাসুলকে সিজদা করতে চেয়েছিলেন। যদি তিনি অনুমতি দিতেন, তা হলে সাহাবারা তাকে সিজদা করতেন-সম্মানের সিজদা, ইবাদতের নয়। এ কারণে কেউ যদি ইবাদতের উদ্দেশ্য ছাড়া কেবল সম্মানের কারণে রাসুলের কবরকে সিজদা করে, সে কাফের হবে না, কিন্তু গুনাহগার হবে। কারণ, ইসলামে এটা নিষিদ্ধ।'১ সিয়ারু আলামিন নুবালাতে ইমাম জাহাবি লিখেন, 'আল্লাহর কসম, আল্লাহর রাসুলের কবরের সামনে মুসলমানের ব্যাকুলতা, চিৎকার, প্রচণ্ড কান্না, দেওয়াল চুম্বন তো আল্লাহ ও আল্লাহর রাসুলকে মহব্বতের কারণে হয়ে থাকে। এগুলোর দ্বারা প্রমাণিত হয়, সে আল্লাহ ও তাঁর রাসুলকে ভালোবাসে। আর এই ভালোবাসাটাই জান্নাতি ও জাহান্নামির মাঝে পার্থক্য।২

১. শরহে মুসলিম, নববি (২০৬৯ নম্বর হাদিসের ব্যাখ্যা ১৪/৪৪)।
২. মুসলিম (২৫৫০)।
৩. বুখারি (১৮৭)।
৪. মুসনাদে আহমদ (১২২১০); মুসনাদে আবু ইয়ালা (৩৮৮২)।
৫. আল-বিদায়া ওয়ান নিহায়া, ইবনে কাসির (৯/৩০৩)।
৬. শরহে মুসলিম, নববি (১৪/১২২)।
৭. শরহে মুসলিম, নববি (৩/১৯৪)।
৮. উমদাতুল কারি, আইনি (৯/২৪১)।
৯. আল মুজামুল আওসাত, তাবারানি (৭৯৪); হিলইয়াতুল আউলিয়া, আবু নুআইম (৮/২০৩); হাদিসটিকে কেউ কেউ অপ্রমাণিত বলেছেন। কিন্তু এটা জাল বা বানোয়াট নয়।
১০. শরহে মুসলিম, নববি (৪/২১৯)।
১. বুখারি (৪২৫); মুসলিম (৩৩)।
২. ফাতহুল বারি (১/৫২২)।
৩. সুনানে ইবনে মাজা (৩৯৮৯)।
৪. তারিখে দিমাশক, ইবনে আসাকির (৭/১৩৭); শিফাউস সিকাম, সুবকি (৫৩); ওয়াফাউল ওয়াফা, সামহুদি (৪/১৮২)।
৫. বুখারি (৪৮৩)।
১. মুজামুশ শুয়ুখ, জাহাবি (১/৭৩-৭৪); ইবাদতের উদ্দেশ্যে সিজদা দিলে সুস্পষ্ট কুফর হবে। আর ইবাদত ছাড়া কেবল সম্মানের উদ্দেশ্যে (সাধারণ তাজিম ও তাহিয়‍্যাহ তথা অভিবাদন) সিজদা দিলে কবিরা বরং বড় ধরনের কবিরা গুনাহ হবে। দেখুন: তাবয়িনুল হাকায়িক, জাইলায়ি (৬/২৫); শরহুল ফিকহিল আকবার, আলি কারি (৫১৫); ফাতাওয়ায়ে গিয়াসিয়্যাহ (১০৭); রদ্দুল মুহতার (৬/৩৮৩); হিফজুল ঈমান, থানভি (৬-৮); ইমদাদুল ফাতাওয়া, থানভি (৫/৩৫৩-৩৫৫); ইমদাদুল আহকাম, জফর আহমদ উসমানি (১/১১৪); কিফায়াতুল মুফতি, কিফায়াতুল্লাহ দেহলভি (১/২৩১); ফাতাওয়ায়ে মাহমুদিয়াহ (১/২৮৫)। তবে ইমাম সারাখসি 'মাবসুত' এ সম্মানের উদ্দেশ্যে সিজদাকেও কুফর বলেছেন (আল-মাবসূত, সারাখসি ২৪/১৩০); যদিও অগ্রগণ্য মত প্রথমটি, তথাপি এ ব্যাপারে কঠোরতা করাই উত্তম। নতুবা একদল সম্মানের নামে ইবাদত করা শুরু করবে। ইবাদত করেও বলবে সম্মান করছি। অনেকে হয়তো দুটোর মাঝে পার্থক্যই করতে পারবে না। ফলে উভয় অবস্থাতেই মাজারে/কবরে সিজদা কুফর হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেউ যদি সিজদা করেই ফেলে, এক বাক্যে তাকে কাফের/মুশরিক বলা থেকে বিরত থাকা চাই। কারণ, ব্যক্তিবিশেষকে (তাকফিরে মুআইয়ান) কাফের বলার ক্ষেত্রে শরিয়তে সুনির্দিষ্ট মূলনীতি (জাওয়াবিত) রয়েছে, যা রক্ষা করা জরুরি। সামনে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আসবে।
২. সিয়ারু আলামিন নুবালা (রিসালাহ) (৪/৪৮৪)।

📘 আকীদাহ ত্বহাবিয়্যাহ সালাফ ও খালাফের ব্যাখ্যা > 📄 সালাফের তাবাররুক

📄 সালাফের তাবাররুক

১. মুসনাদে আবু ইয়ালা (৩৪৯১); আল-মাতালিবুল আলিয়াহ (৪০৫৯); আলিমগণ যদিও এই বর্ণনাকে দুর্বল বলেছেন, তথাপি আখবারের ক্ষেত্রে এগুলো গ্রহণ করা যায়।
২. আল-কুবল ওয়াল মুআনাকাহ ওয়াল মুসাফাহাহ, ইবনুল আরাবি (৬৪)।
৩. উমদাতুল কারি, আইনি (৯/২৪১)।
৪. তারিখে দিমাশক, ইবনে আসাকির (৫/৩১১); মানাকিবুল ইমাম আহমদ, ইবনুল জাওজি (৬০৯-৬১০); তাবাকাতুশ শাফিইয়্যাহ আল কুবরা, সুবকি (২/৩৬); যদিও ঘটনাটির বিশুদ্ধতা নিয়ে কিছু আলিমের আপত্তি রয়েছে, অন্যরা এটাকে বিশুদ্ধ হিসেবে গ্রহণ করেন। উপরন্তু এটাকে আমরা মূল হিসেবে নয়, বরং সহায়ক ঘটনা হিসেবে উল্লেখ করেছি।
৫. উমদাতুল কারি, আইনি (৯/২৪১)।
৬. তারিখে বাগদাদ, খতিব বাগদাদি (১/৪৪৫)।
৭. মানাকিবুল ইমাম আহমদ, ইবনুল জাওজি (৩৯৯-৪০০); তাসহিলুস সাবিলাহ, সালেহ আল-উসাইমিন (১/৮৭)।
১. শরহে মুসলিম, নববি (২০৬৯ নম্বর হাদিসের ব্যাখ্যা ১৪/৪৪)।
২. মুসলিম (২৫৫০)।
৩. বুখারি (১৮৭)।
৪. মুসনাদে আহমদ (১২২১০); মুসনাদে আবু ইয়ালা (৩৮৮২)।
৫. আল-বিদায়া ওয়ান নিহায়া, ইবনে কাসির (৯/৩০৩)।
৬. শরহে মুসলিম, নববি (১৪/১২২)।
৭. শরহে মুসলিম, নববি (৩/১৯৪)।
৮. উমদাতুল কারি, আইনি (৯/২৪১)।
৯. আল মুজামুল আওসাত, তাবারানি (৭৯৪); হিলইয়াতুল আউলিয়া, আবু নুআইম (৮/২০৩); হাদিসটিকে কেউ কেউ অপ্রমাণিত বলেছেন। কিন্তু এটা জাল বা বানোয়াট নয়।
১০. শরহে মুসলিম, নববি (৪/২১৯)।
১. বুখারি (৪২৫); মুসলিম (৩৩)।
২. ফাতহুল বারি (১/৫২২)।
৩. সুনানে ইবনে মাজা (৩৯৮৯)।
৪. তারিখে দিমাশক, ইবনে আসাকির (৭/১৩৭); শিফাউস সিকাম, সুবকি (৫৩); ওয়াফাউল ওয়াফা, সামহুদি (৪/১৮২)।
৫. বুখারি (৪৮৩)।
১. মুজামুশ শুয়ুখ, জাহাবি (১/৭৩-৭৪); ইবাদতের উদ্দেশ্যে সিজদা দিলে সুস্পষ্ট কুফর হবে। আর ইবাদত ছাড়া কেবল সম্মানের উদ্দেশ্যে (সাধারণ তাজিম ও তাহিয়‍্যাহ তথা অভিবাদন) সিজদা দিলে কবিরা বরং বড় ধরনের কবিরা গুনাহ হবে। দেখুন: তাবয়িনুল হাকায়িক, জাইলায়ি (৬/২৫); শরহুল ফিকহিল আকবার, আলি কারি (৫১৫); ফাতাওয়ায়ে গিয়াসিয়্যাহ (১০৭); রদ্দুল মুহতার (৬/৩৮৩); হিফজুল ঈমান, থানভি (৬-৮); ইমদাদুল ফাতাওয়া, থানভি (৫/৩৫৩-৩৫৫); ইমদাদুল আহকাম, জফর আহমদ উসমানি (১/১১৪); কিফায়াতুল মুফতি, কিফায়াতুল্লাহ দেহলভি (১/২৩১); ফাতাওয়ায়ে মাহমুদিয়াহ (১/২৮৫)। তবে ইমাম সারাখসি 'মাবসুত' এ সম্মানের উদ্দেশ্যে সিজদাকেও কুফর বলেছেন (আল-মাবসূত, সারাখসি ২৪/১৩০); যদিও অগ্রগণ্য মত প্রথমটি, তথাপি এ ব্যাপারে কঠোরতা করাই উত্তম। নতুবা একদল সম্মানের নামে ইবাদত করা শুরু করবে। ইবাদত করেও বলবে সম্মান করছি। অনেকে হয়তো দুটোর মাঝে পার্থক্যই করতে পারবে না। ফলে উভয় অবস্থাতেই মাজারে/কবরে সিজদা কুফর হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেউ যদি সিজদা করেই ফেলে, এক বাক্যে তাকে কাফের/মুশরিক বলা থেকে বিরত থাকা চাই। কারণ, ব্যক্তিবিশেষকে (তাকফিরে মুআইয়ান) কাফের বলার ক্ষেত্রে শরিয়তে সুনির্দিষ্ট মূলনীতি (জাওয়াবিত) রয়েছে, যা রক্ষা করা জরুরি। সামনে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আসবে।
২. সিয়ারু আলামিন নুবালা (রিসালাহ) (৪/৪৮৪)।

📘 আকীদাহ ত্বহাবিয়্যাহ সালাফ ও খালাফের ব্যাখ্যা > 📄 মহব্বত ইবাদত নয়

📄 মহব্বত ইবাদত নয়

এসব বর্ণনার মাধ্যমে একদিকে যেমন তাবাররুক রাসুলুল্লাহর সঙ্গে সীমাবদ্ধ হওয়ার দাবি নাকচ হয়ে যায়, অপরদিকে ইবাদত ও মহব্বতের পার্থক্য বুঝে আসে। ইবাদতের মাঝে মহব্বত থাকা অনিবার্য। কিন্তু মহব্বত মানেই ইবাদত নয়। ইসলাম এই দুটো বিষয়ের মাঝে সুস্পষ্ট সীমারেখা টেনে দিয়েছে। এ কারণে মানুষের আবেগ-অনুভূতি শরিয়ত-বিরুদ্ধ না হলে ইসলাম সেটা বন্ধ করতে যায়নি। তাই যেকোনো তাবাররুকের একমাত্র তাফসির বিদআত নয়।
মারওয়ান ইবনুল হাকাম একদিন মসজিদে নববিতে ঢুকে আল্লাহর রাসুলের কবরের উপর মুখ রেখে এক ব্যক্তিকে বসা দেখলেন। তিনি তার কাছে গিয়ে ঘাড়ে হাত দিয়ে বললেন, 'তুমি কী করছ তা জানো?' লোকটি ফিরে তাকালেন। দেখা গেল, তিনি রাসুলের মেজবান জ্যেষ্ঠ সাহাবি আবু আইউব আনসারি রাজি। তিনি মারওয়ানের দিকে তাকিয়ে বললেন, 'হ্যাঁ, জানি। আমি আল্লাহর রাসুলের কাছে এসেছি, পাথরের কাছে নয়। আমি রাসুলুল্লাহকে বলতে শুনেছি, যখন যোগ্য মানুষ দ্বীনের দায়িত্ব নেয়, তার জন্য কেঁদো না; যখন অযোগ্যরা দ্বীনের দায়িত্ব নেয়, তার জন্য কাঁদো।'২ উক্ত বর্ণনা উল্লেখের পিছনে আমাদের উদ্দেশ্য রাসুলের কবর স্পর্শ করে বরকত নেওয়া বৈধ প্রমাণ করা নয়। কারণ, সাহাবি কবরের উপর বরকতের উদ্দেশ্যে মুখ রেখেছিলেন কি না তা স্পষ্ট নয়। উপরন্ত চার মাজহাবের অধিকাংশ ইমাম কবর স্পর্শ না করাকে অগ্রাধিকার দিয়েছেন, যেমনটি আমরা একটু পরে উল্লেখ করব। এ ঘটনা উল্লেখ করার পিছনে আমাদের উদ্দেশ্য হলো, বিদআতের নামে মানুষের আবেগ-অনুভূতিকে মূল্যহীন করে দেওয়ার বিরোধিতা করা। যেকোনো কাজ দেখার সঙ্গে সঙ্গে সেটাকে বিদআত আখ্যায়িত করা ভয়ংকর প্রবণতা। আপনি আগে দেখুন তিনি ইবাদতের উদ্দেশ্যে কাজটি করছেন কি না। আপনি আগে তার উদ্দেশ্য সম্পর্কে জানুন। তাকে জিজ্ঞাসা করুন, কেন তিনি এমন করছেন। এরপর ফয়সালা দিন। কেউ বলতে পারেন, এভাবে সবাইকে জিজ্ঞাসা করা অসম্ভব। ফলে একটা সাধারণ বিধান (তথা বিদআত ও হারাম) ঘোষণা করা জরুরি। জটিলতা এই জায়গাতেই।
যারা পৃথিবীর দূরদূরান্ত থেকে কাবাঘরে যায়, আল্লাহর রাসুলের রওজার সামনে গিয়ে দাঁড়ায়, সেগুলোকে একটু স্পর্শ করে, চুমু দেয়, তাদের অনেকেই সেগুলো বরকতের জন্য করে না; বরং আল্লাহ ও আল্লাহর রাসুলের ভালোবাসা তাদের মন ও মননকে এতটাই তৃষ্ণার্ত করে রাখে যে, তারা এই পাথর স্পর্শ করে সেই তৃষ্ণা মেটাতে চান। প্রেমাস্পদ যে পথ দিয়ে হেঁটে যায়, আশিকের সেই পথে হাঁটতে ভালো লাগে। কারণ, সে পথে প্রেমিক তার প্রেমাস্পদের দেখা পায়। প্রেmaষ্পদ যে আলো-বাতাসে জীবন-যাপন করে, সেই আলো-বাতাস আশিকের আবে হায়াত। এগুলো তার জীবনে প্রাণ সঞ্জীবনী শক্তি সরবারহ করে। প্রেmaষ্পদের ঘর-বাড়ির ইট-পাথর আশিকের প্রশান্তির পরশমণি। এগুলোর ছোঁয়াতে খরা জীবনে প্রাণবন্ততার বারিধারা নামে। এসবের সঙ্গে ইবাদত কিংবা বরকত অর্জনের কোনো সম্পর্ক নেই।
সাহাবি আবদুল্লাহ ইবনে উমরের জীবন ও কর্ম এখানে বেশি প্রাসঙ্গিক। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব জায়গাতে গিয়েছেন, পরবর্তীকালে আবদুল্লাহ ইবনে উমর সেসব জায়গায় যেতেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দিয়ে হাঁটতেন, যেখানে কদম ফেলতেন, তিনিও সে পথে সেই স্থানে কদম ফেলতেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাতে বসতেন, তিনি সেখানে বসতেন। এভাবে জীবনের প্রত্যেকটা মুহূর্ত তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকার চেষ্টা করেছেন। এখানে আমরা প্রথম পক্ষের সঙ্গে একমত যে, সকল সাহাবির বিপক্ষে আবদুল্লাহ ইবনে উমরের এই কাজ আমাদের জন্য অনুসরণীয় নয়। এটা তাঁর সঙ্গে সম্পৃক্ত এবং তাঁর বিশেষ বৈশিষ্ট্য। কারণ, অন্য কোনো সাহাবি এমন করেননি। কিন্তু যে পয়েন্টে আমরা তাদের সঙ্গে সম্পূর্ণ দ্বিমত করছি এবং এটার মাধ্যমে আমাদের যেটা বোঝানো উদ্দেশ্য তা হলো, সালাফের কেউ ইবনে উমরের এই কাজকে বিদআত বলেননি। যারা দিন-রাত মুসলমানদের বিভিন্ন কাজকে বিদআত বিদআত জপেন তারাও ইবনে উমরের এই কাজকে বিদআত বলার দুঃসাহস করতে পারেননি। অথচ তিনি যে কাজটা করেছেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিংবা প্রথম সারির বুজুর্গ সাহাবাগণ থেকে সেটার কোনো সমর্থন পাওয়া যায় না। তা হলে এটাকে কেন বিদআত বলা হচ্ছে না? কারণ, ইবনে উমর সুন্নাহ ও বিদআত বুঝতেন; ইবাদত ও মহব্বতের পার্থক্য জানতেন। আবদুল্লাহ ইবনে উমরের রন্ধ্রে রন্ধ্রে, শিরায় শিরায় রাসুলের ভালোবাসা টইটম্বুর ছিল। তাই ওফাতের পরেও সর্বদা রাসুলের জীবদ্দশার মতো কাছাকাছি থাকতে চাইতেন। জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা নিঃশ্বাস রাসুলুল্লাহর সান্নিধ্যে, তাঁর স্মৃতির সঙ্গে কাটাতে চাইতেন। ফিকহের দাঁড়িপাল্লা এই ভালোবাসার ওজন মাপতে অক্ষম। আশিকের দিলের ব্যথা তো রাসুলের মেজবান আবু আইউব আনসারি ও ইবনে উমররা বুঝবেন। অন্যরা সে ব্যথা কীভাবে বুঝবে? কেউ বলবেন, এটা সকল সাহাবির আমল নয়। ফলে দু-একজনের পরিবর্তে সংখ্যাগরিষ্ঠ সাহাবার অনুসরণ করা কি উচিত নয়? আমরা বলব, হ্যাঁ, অবশ্যই উচিত। কিন্তু দু-একজনের আমলের মাধ্যমে এ কাজের বৈধতা প্রমাণিত হয় এবং বিদআত নাকচ সাব্যস্ত হয়। ফলে উত্তম-অনুত্তম আর বৈধতা-অবৈধতার মাঝে ফারাক রক্ষা জরুরি।
উপরন্তু কেবল আবু আইউব আনসারি কিংবা ইবনে উমর নন; অন্যান্য সাহাবি থেকেও বিভিন্ন পবিত্র স্থানের মাধ্যমে বরকত গ্রহণের কথা প্রমাণিত। যেমন: সাহাবি ইতবান ইবনে মালেক রাজি.-এর প্রসিদ্ধ ঘটনা। তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাঁর ঘরে ডেকে নামাজ পড়ান এবং সেই জায়গাটা বরকতস্বরূপ নিজের নামাজের জায়গা হিসেবে গ্রহণ করেন।১ উক্ত হাদিসের ব্যাখ্যায় ইবনে হাজার আসকালানি লিখেন, এর মাধ্যমে যেসব জায়গায় আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন কিংবা যেখানে তিনি পা রেখেছেন, সেগুলো থেকে বরকত নেওয়ার বৈধতা প্রমাণিত হয়। পাশাপাশি এটাও বোঝা যায় যে, কোনো নেককার ব্যক্তিকে যদি বরকত গ্রহণের জন্য ডাকা হয়, তা হলে ফিতনার ভয় না থাকলে সাড়া দেওয়া উচিত।২ সুনানে ইবনে মাজাতে মুআজ বিন জাবাল রাজি.-এর রাসুলের কবরের পাশে বসে কান্নার বর্ণনা আছে।৩ বিলাল রাজি. রাসুলের কবরের মাটিতে গড়াগড়ি করেছেন বলে বর্ণনা পাওয়া যায়।৪ আবদুল্লাহ ইবনে উমরের ছেলে তাবেয়ি সালেম ইবনে আবদুল্লাহ ইবনে উমর তাঁর পিতার মতো রাসুলের স্মৃতিবিজড়িত জায়গাগুলো অনুসরণ করতেন।৫
এ কারণে কাবাঘরে, মসজিদে নববিতে, রওজাতে অসংখ্য মানুষ যারা ওখানে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে, আল্লাহর রাসুলের রওজার দিকে গভীর দৃষ্টিতে অপলক নেত্রে তাকিয়ে থাকে, চোখে অশ্রুর বান নামে, ইট-পাথর স্পর্শ করে, তাদের দেখলেই বিদআতি আখ্যা দেবেন না। কারণ, তারা আল্লাহ ও রাসুলের কাছে এসেছে, সাত সাগর পাড়ি দিয়ে পাথরের কাছে আসেনি। তারা পাথর ছুঁয়ে ইবাদত করে না, মনের তৃষ্ণা মেটায়। সম্ভবত ইমাম জাহাবি এই কষ্টটা ধরতে পেরেছিলেন। ফলে তিনি যারা বারবার এই যুক্তি দেন যে, 'যদি উত্তম হতো তবে সাহাবারা করতেন', তাদের খণ্ডনে লিখেন, 'সাহাবায়ে কেরাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। তাঁর হাতে চুম্বন করেছেন। তাঁকে দেখে দেখে তাদের চোখ পরিতৃপ্ত করেছেন। আমাদের পক্ষে যখন সেই সৌভাগ্য অর্জন করা সম্ভব হয়নি, কমপক্ষে তাঁর কবরের সামনে নিজেকে সঁপে দিয়ে তাকে সম্মান জানানো, সেটাকে চুম্বন করা, স্পর্শ করা এতটুকু করা যেতে পারে। এগুলো কোনো মুসলিম তখনই করে, যখন সে রাসুলের মহব্বতে বেকারার হয়ে যায়। কারণ, প্রত্যেক মুসলিম আল্লাহ এবং তাঁর রাসুলকে নিজের চেয়ে, নিজের পিতা-মাতার চেয়ে, সকল মানুষের চেয়ে, সম্পদের চেয়ে, জান্নাতের চেয়ে, জান্নাতের হুরের চেয়ে বেশি ভালোবাসতে আদিষ্ট। এই ভালোবাসায় সাহাবায়ে কেরাম তো রাসুলকে সিজদা করতে চেয়েছিলেন। যদি তিনি অনুমতি দিতেন, তা হলে সাহাবারা তাকে সিজদা করতেন-সম্মানের সিজদা, ইবাদতের নয়। এ কারণে কেউ যদি ইবাদতের উদ্দেশ্য ছাড়া কেবল সম্মানের কারণে রাসুলের কবরকে সিজদা করে, সে কাফের হবে না, কিন্তু গুনাহগার হবে। কারণ, ইসলামে এটা নিষিদ্ধ।'১ সিয়ারু আলামিন নুবালাতে ইমাম জাহাবি লিখেন, 'আল্লাহর কসম, আল্লাহর রাসুলের কবরের সামনে মুসলমানের ব্যাকুলতা, চিৎকার, প্রচণ্ড কান্না, দেওয়াল চুম্বন তো আল্লাহ ও আল্লাহর রাসুলকে মহব্বতের কারণে হয়ে থাকে। এগুলোর দ্বারা প্রমাণিত হয়, সে আল্লাহ ও তাঁর রাসুলকে ভালোবাসে। আর এই ভালোবাসাটাই জান্নাতি ও জাহান্নামির মাঝে পার্থক্য।২

১. বুখারি (৪২৫); মুসলিম (৩৩)।
২. ফাতহুল বারি (১/৫২২)।
৩. সুনানে ইবনে মাজা (৩৯৮৯)।
৪. তারিখে দিমাশক, ইবনে আসাকির (৭/১৩৭); শিফাউস সিকাম, সুবকি (৫৩); ওয়াফাউল ওয়াফা, সামহুদি (৪/১৮২)।
৫. বুখারি (৪৮৩)।
১. মুজামুশ শুয়ুখ, জাহাবি (১/৭৩-৭৪); ইবাদতের উদ্দেশ্যে সিজদা দিলে সুস্পষ্ট কুফর হবে। আর ইবাদত ছাড়া কেবল সম্মানের উদ্দেশ্যে (সাধারণ তাজিম ও তাহিয়‍্যাহ তথা অভিবাদন) সিজদা দিলে কবিরা বরং বড় ধরনের কবিরা গুনাহ হবে। দেখুন: তাবয়িনুল হাকায়িক, জাইলায়ি (৬/২৫); শরহুল ফিকহিল আকবার, আলি কারি (৫১৫); ফাতাওয়ায়ে গিয়াসিয়্যাহ (১০৭); রদ্দুল মুহতার (৬/৩৮৩); হিফজুল ঈমান, থানভি (৬-৮); ইমদাদুল ফাতাওয়া, থানভি (৫/৩৫৩-৩৫৫); ইমদাদুল আহকাম, জফর আহমদ উসমানি (১/১১৪); কিফায়াতুল মুফতি, কিফায়াতুল্লাহ দেহলভি (১/২৩১); ফাতাওয়ায়ে মাহমুদিয়াহ (১/২৮৫)। তবে ইমাম সারাখসি 'মাবসুত' এ সম্মানের উদ্দেশ্যে সিজদাকেও কুফর বলেছেন (আল-মাবসূত, সারাখসি ২৪/১৩০); যদিও অগ্রগণ্য মত প্রথমটি, তথাপি এ ব্যাপারে কঠোরতা করাই উত্তম। নতুবা একদল সম্মানের নামে ইবাদত করা শুরু করবে। ইবাদত করেও বলবে সম্মান করছি। অনেকে হয়তো দুটোর মাঝে পার্থক্যই করতে পারবে না। ফলে উভয় অবস্থাতেই মাজারে/কবরে সিজদা কুফর হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেউ যদি সিজদা করেই ফেলে, এক বাক্যে তাকে কাফের/মুশরিক বলা থেকে বিরত থাকা চাই। কারণ, ব্যক্তিবিশেষকে (তাকফিরে মুআইয়ান) কাফের বলার ক্ষেত্রে শরিয়তে সুনির্দিষ্ট মূলনীতি (জাওয়াবিত) রয়েছে, যা রক্ষা করা জরুরি। সামনে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আসবে।
২. সিয়ারু আলামিন নুবালা (রিসালাহ) (৪/৪৮৪)।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00