📄 আল্লাহ এক। তাঁর কোনো শরিক নেই
ফিকহুল আকবারের ব্যাখ্যাকার মোল্লা আলি কারি।¹ কিন্তু সমস্যা হলো, আগের যুগের আলিমদের কাছ থেকে তাওহিদের এই প্রকারভেদ পাওয়া গেলেও তারা এক্ষেত্রে বিচ্যুতির শিকার হননি, যার শিকার পরবর্তী লোকেরা হয়েছেন। তারা তাওহিদুল উলুহিয়্যাহকে রবুবিয়্যাহ থেকে আলাদা করে এই দ্বিতীয় প্রকারের তাওহিদকেই মূল তাওহিদ ধরে প্রথমটাকে গৌণ মনে করেন। বরং সময় যত অতিক্রান্ত হয়েছে, তাওহিদুর রবুবিয়্যাহ তাদের কাছে তত গৌণ হয়ে গিয়েছে। তাদের ধারণা, দুনিয়ার সকল লোক প্রথম প্রকারের তাওহিদে বিশ্বাসী। কিছু নগণ্য লোক বাদে কেউ তাওহিদুর রবুবিয়্যাহকে অস্বীকার করেনি! আরবের মুশরিকরাও প্রথম প্রকারের তাওহিদে বিশ্বাসী ছিল! কেবল প্রথম প্রকার নয়, বরং তারা তাওহিদুল আসমা ওয়াস সিফাতেও বিশ্বাসী ছিল! ফলে তাদের মতে, 'নবিগণ এই তাওহিদ শেখাতে আসেননি; তারা এসেছেন তাওহিদুল উলুহিয়্যাহ শেখাতে।' উপরন্ত তারা তাদের মানহাজের আলোকে তাওহিদকে ভাগ না করার ফলে অন্যদের সমালোচনাও করেন।
এমন ধারণার সূত্রপাত মূলত রবুবিয়্যাহ বোঝার ক্ষেত্রে জটিলতা থেকে। তারা রবুবিয়্যাহ বলতে কেবল বুঝেছেন পৃথিবী ও পৃথিবীর সবকিছু সৃষ্টি এবং পরিচালনা। কুরআনে এ ব্যাপারে কাফেরদের বিশ্বাস সম্পর্কে বলা হয়েছে: وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ اللَّهُ ۚ فَأَنَّى يُؤْفَكُونَ অর্থ: 'আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন, কে সৃষ্টি করেছে আকাশ ও মাটি, আর কার হাতে রয়েছে সূর্য ও চন্দ্রের নিয়ন্ত্রণ, তারা অবশ্যই বলবে, আল্লাহ! সুতরাং তারা কোথায় পালিয়ে বেড়াচ্ছে?' [সুরা আনকাবুত: ৬১]
এ থেকে তারা বুঝেছেন, মক্কার মুশরিকরা তাওহিদুর রবুবিয়্যাহতে বিশ্বাস ছিল। বরং সকল মানুষ প্রাকৃতিকভাবে এই তাওহিদে বিশ্বাসী। সুতরাং এটা মূল তাওহিদ নয়; মূল তাওহিদ আল্লাহর উলুহিয়্যাহ প্রতিষ্ঠা।
এ কথা কতটুকু সঠিক? আমরা যদি কুরআন ও সুন্নাহে সামগ্রিক দৃষ্টি দিই, তা হলে দেখতে পাই যে, তাওহিদুর রবুবিয়্যাহ মোটেই গৌণ নয় এবং সকল মানুষ তো দূরের কথা, মক্কার কাফের ও আগেকার বিভিন্ন নবির উম্মতরা আল্লাহর রবুবিয়্যাহর কিছু অংশের আংশিক স্বীকৃতি দিলেও সেটা কখনোই তাওহিদ ছিল না। বরং এ স্বীকৃতি জগতের সকল কাফের-মুশরিক দেয়। 'সৃষ্টির সার্বিক নিয়ন্ত্রণ' যা তাওহিদুর রবুবিয়্যাহর
টিকাঃ
১. মিনাহুর রাওজিল আজহার ফি শরহিল ফিকহিল আকবার, মোল্লা আলি কারি (৪৭)।
📄 কালিমা ও শাহাদাহ
মর্ম, কাফেররা সেটা অস্বীকার করত। প্রাচীন মিশর, গ্রিস, রোম, ইউরোপ, ভারত ও চীন-সহ অসংখ্য জাতির ইতিহাস রবুবিয়্যাহ অস্বীকৃতির ইতিহাসে ভরপুর।¹ হ্যাঁ, তারা সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস করত। কিন্তু সেগুলো মোটেই তাওহিদ নয়। অসংখ্য সৃষ্টিকর্তা, অসংখ্য রিজিকদাতা, অসংখ্য পালনকর্তায় বিশ্বাস করত তারা। আবার অনেক জাতি আল্লাহ বলতে কিছুতে বিশ্বাসই করত না। যেমন: গ্রিস ও ভারতে অসংখ্য সম্প্রদায় সরাসরি নাস্তিক ছিল। আবার যারা নামকাওয়াস্তে একজন সৃষ্টিকর্তা মানত, তারা রবুবিয়্যাহর সবকিছু অস্বীকার করত। বৌদ্ধ, জৈন, কনফুসীয় ধর্মে তাওহিদ তো দূরের কথা, সৃষ্টিকর্তা সম্পর্কে তেমন কিছুই নেই। ফলে সেগুলো এক প্রকারের নাস্তিক্যবাদী ধর্ম-দর্শন।² কোটি কোটি মানুষ প্রাচীন কাল থেকে এসব ধর্ম- দর্শনে বিশ্বাসী। ফলে অধিকাংশ জাতিই তাওহিদুর রবুবিয়্যাহ অস্বীকারকারী ছিল। 'জগতের অধিকাংশ মানুষ তাওহিদুর রবুবিয়্যাহতে বিশ্বাস রাখে'-এমন বক্তব্য তাওহিদের সংজ্ঞায়নের ক্ষেত্রে অত্যন্ত বিভ্রান্তিকর।
কুরআনে আল্লাহ তায়ালা তাদের ব্যাপারে বলেন, اَلَا لِلّٰهِ الدِّيْنُ الْخَالِصُ ط وَالَّذِيْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِةٍ اَوْلِيَاءَ ۘ مَا نَعْبُدُهُمْ اِلَّا لِيُقَرِّبُوْنَآ اِلَى اللّٰهِ زُلْفٰى ۗ اِنَّ اللّٰهَ يَحْكُمُ بَيْنَهُمْ فِيْ مَا هُمْ فِيْهِ يَخْتَلِفُوْنَ ۗ اِنَّ اللّٰهَ لَا يَهْدِيْ مَنْ هُوَ كٰذِبٌ كَفَّارٌ অর্থ: 'নিষ্ঠাপূর্ণ দ্বীন কেবল আল্লাহরই জন্য। যারা আল্লাহ ব্যতীত অপরকে অভিভাবক হিসেবে গ্রহণ করে এবং বলে, আমরা তাদের উপাসনা এ জন্য করি, যেন তারা আমাদের আল্লাহর নিকটবর্তী করে দেয়। নিশ্চয় আল্লাহ তাদের মধ্যে পারস্পরিক বিরোধপূর্ণ বিষয়ের ফয়সালা করে দেবেন। আল্লাহ মিথ্যাবাদী কাফেরকে হিদায়াত দান করেন না।' [জুমার: ৩] উক্ত আয়াতে প্রতিমাপূজা কেবল উলুহিয়্যাহর লঙ্ঘন নয়; বরং রবুবিয়্যাহরও লঙ্ঘন। কারণ, তারা মনে করত এসব প্রতিমার তাদের উপকার করার ক্ষমতা আছে। অন্যত্র আল্লাহ বলেন,
وَلَا يَأْمُرَكُمْ اَنْ تَتَّخِذُوا الْمَلٰۗىِٕكَةَ وَالنَّبِيّٖنَ اَرْبَابًا ۗ اَيَأْمُرُكُمْ بِالْكُفْرِ بَعْدَ اِذْ اَنْتُمْ مُّسْلِمُوْنَ অর্থ: 'তা ছাড়া তার পক্ষে তোমাদের এমন নির্দেশ দেওয়াও সম্ভব নয় যে, তোমরা ফেরেশতা ও নবিগণকে নিজেদের রব হিসেবে গ্রহণ করে নাও। তোমাদের
টিকাঃ
১. Battling the Gods: Atheism in the Ancient World, Tim Whitmarsh.
২. History and Literature of Buddhism, Thomas Rhys Davids. Exploring Buddhism, Christmas Humphreys. An Introduction to Indian Philosophy, Satischandra Chatterjee. Confucianism And Taoism, Robert Kennaway Douglas.
📄 শিরকের পরিচয় ও উৎপত্তি
মুসলমান হওয়ার পরে তিনি কি তোমাদের কুফরি শেখাবেন?' [আলে ইমরান: ৮০] এখানে ফেরেশতা ও নবিদের রব অভিহিত করার কথা বলা হয়েছে।
আল্লাহ তায়ালা আরেক জায়গায় ইহুদি-খ্রিষ্টানদের ব্যাপারে বলেন, ٱتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَنَهُمْ أَرْبَابًا مِّن دُونِ ٱللَّهِ وَٱلْمَسِيحَ ٱبْنَ مَرْيَمَ وَمَآ أُمِرُوٓا۟ إِلَّا لِيَعْبُدُوٓا۟ إِلَٰهًا وَٰحِدًا ۖ لَّآ إِلَٰهَ إِلَّا هُوَ ۚ سُبْحَٰنَهُۥ عَمَّا يُشْرِكُونَ
অর্থ: 'তারা আল্লাহ ব্যতীত তাদের ধর্মীয় পণ্ডিত এবং পাদরিদের তাদের রব হিসেবে গ্রহণ করেছে আর গ্রহণ করেছে মরিয়মের পুত্রকেও। অথচ তারা আদিষ্ট ছিল একমাত্র ইলাহের ইবাদতের জন্য। তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তারা তাঁর ব্যাপারে যা শরিক করে তা থেকে তিনি পবিত্র।' [তাওবা: ৩১]
এসব আয়াতে দেখা যাচ্ছে, তারা রবুবিয়্যাহকে কেবল আল্লাহর জন্য সাব্যস্ত করত না; অন্যদেরও তারা তাদের 'রব' হিসেবে গ্রহণ করেছিল।
হুদ আলাইহিস সালাম যখন আদ সম্প্রদায়ের কাছে দাওয়াত নিয়ে গেলেন, তারা বলল, قَالُوا۟ يَٰهُودُ مَا جِئْتَنَا بِبَيِّنَةٍ وَمَا نَحْنُ بِتَارِكِىٓ ءَالِهَتِنَا عَن قَوْلِكَ وَمَا نَحْنُ لَكَ بِمُؤْمِنِينَ إِن نَّقُولُ إِلَّا ٱعْتَرَىٰكَ بَعْضُ ءَالِهَتِنَا بِسُوٓءٍ ۗ قَالَ إِنِّىٓ أُشْهِدُ ٱللَّهَ وَٱشْهَدُوٓا۟ أَنِّى بَرِىٓءٌ مِّمَّا تُشْرِكُونَ
অর্থ: 'তারা বলল, হুদ, তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসোনি, আমরা তোমার কথায় আমাদের ইলাহদের বর্জন করতে পারি না। আর আমরা তোমার প্রতি ঈমান আনয়নকারীও নই। বরং আমরাও তো বলি যে, আমাদের কোনো ইলাহ তোমার উপরে মন্দ কিছু চাপিয়ে দিয়েছে। হুদ বললেন, আমি আল্লাহকে সাক্ষী করেছি আর তোমরাও সাক্ষী থাকো যে, তোমরা যা-কিছু শিরক করছ, আমি তা থেকে মুক্ত।' [হুদ: ৫৩-৫৪]
উক্ত আয়াতে স্পষ্ট যে, আদ সম্প্রদায় তাদের দেব-দেবীদের কেবল ইবাদতই করত না; বরং তাদের ব্যাপারে আল্লাহর অনেক গুণে বিশ্বাস রাখত। যেমন: তারা বিশ্বাস করত যে, দেব-দেবীরা উপকার ও ক্ষতি করার ক্ষমতা রাখে। আর এটাই তো স্বাভাবিক। দেব-দেবীদের ব্যাপারে এমন আকিদা না রাখলে তাদের পুজো করেই-বা কী লাভ? বরং তারা তাওহিদুর রবুবিয়্যাহতে বিশ্বাসী ছিল না বলেই তো তাওহিদুল
📄 শিরকের ভয়াবহতা ও প্রকারভেদ
উলুহিয়্যাহর ক্ষেত্রেও বিচ্যুতির শিকার হয়েছে। ফলে নবিগণ তাওহিদুর রবুবিয়্যাহর জন্য আসেননি; বরং স্রেফ উলুহিয়্যাহর জন্য এসেছেন—এমন কথা সুস্পষ্ট ভুল।
ইহুদিরা বিশ্বাস করে, আল্লাহ জগৎ সৃষ্টি করার পর ক্লান্ত হয়ে পড়েছিলেন। ফলে তিনি সৃষ্টির সপ্তম দিন বিশ্রাম গ্রহণ করেছেন।¹ তারা বিশ্বাস করে, আল্লাহ দুঃখিত হন, মনে কষ্ট পান, কাঁদেন।² আল্লাহর দুই হাত বাঁধা [মায়িদা: ৬৪], আল্লাহ ফকির [আলে ইমরান: ১৮১] ইত্যাদি। অথচ তারা রবুবিয়্যাহতে বিশ্বাসী হলে আল্লাহর ব্যাপারে কখনোই এই ধারণা করতে পারত না। আল্লাহ বলেন,
وَلَقَدْ خَلَقْنَا السَّمٰوَتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا فِي سِتَّةِ أَيَّامٍ وَّ مَا مَسَّنَا مِنْ لُغُوبٍ. অর্থ: 'আমি নভোমণ্ডল, ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছু ছয়দিনে সৃষ্টি করেছি এবং আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি।' [কাফ: ৩৮]
খ্রিষ্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে হিসেবে বিশ্বাস করে। অথচ তারা আল্লাহর রবুবিয়্যাহতে বিশ্বাস করলে বুঝত, আল্লাহর স্ত্রী-সন্তান নেই; তাঁর জন্য স্ত্রী-সন্তান শোভনীয় নয়। [মারইয়াম: ৩৫, আনআম: ১০১]³
মক্কার কাফেররা কি তাওহিদুর রবুবিয়্যাহতে বিশ্বাসী ছিল? মক্কার কাফের- মুশরিকরা তাদের জীবনে তারকার প্রভাবকে বিশ্বাস করত।⁴ তাবিজ-কবচ তাদের জন্য কল্যাণ বয়ে আনবে মনে করত।⁵ অথচ আল্লাহ সকল ক্ষমতার অধিকারী। তিনি ছাড়া পৃথিবীতে কারও কিছু করার ক্ষমতা নেই। ফলে এটা রবুবিয়্যাহর সুস্পষ্ট লঙ্ঘন। তারা পরকাল অস্বীকার করত [রা'দ: ২-৫, নাহল: ৩৮-৪০, ইয়াসিন: ৭৮-৭৯]। অথচ আল্লাহর রবুবিয়্যাহ স্বীকার করলে পরকাল অস্বীকার করা অসম্ভব। তারা ফেরেশতাদের আল্লাহর মেয়ে মনে করত [ইসরা: ৪০, নাহল: ৫৭, জুখরুফ: ১৯, নাজম: ৫৩]।⁶ অথচ এটা রবুবিয়্যাহর বিশ্বাসের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। তারা আল্লাহর 'রহমান-রাহিম' নাম অস্বীকার করত। হুদাইবিয়ার সন্ধিতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' লিখলে তারা সেটা প্রত্যাখ্যান করে। বলে, আমরা রহমান ও রহিমকে চিনি না। তারা তাকদিরও অস্বীকার করত [আনআম: ১৪৮]।
টিকাঃ
১. বাইবেল (পুরাতন নিয়ম): পয়দায়েশ (২:২-৩); হিজরত (৩১:১৭)।
২. বাইবেল (পুরাতন নিয়ম): ইয়ারমিয়া (১৩:১৭)।
৩. বাইবেল (নতুন নিয়ম): মথি (৩:১৭), লুক (৩:২২)।
৪. মুসলিম (৭১); আবু দাউদ (৩৯০৬)।
৫. আবু দাউদ (৩৮৮৩); হাকেম (৭৬০৮); ইবনে মাজা (৩৫৩০)।
৬. সহিহ ইবনে হিব্বান (৪৮৭০); সুনানে কুবra, বাইহাকি (১৮৮৯৭); মুসনাদে আবু ইয়ালা (৩৩২৩)।