📘 আকিদা লামিয়্যা ও তার ব্যাখ্যা > 📄 কবরের প্রশ্নোত্তর এবং কবরের সুখ ও শাস্তি বিষয়ক আকিদা

📄 কবরের প্রশ্নোত্তর এবং কবরের সুখ ও শাস্তি বিষয়ক আকিদা


মূলপাঠ :
ولِكُلِّ حَيَّ عَاقِلٍ فِي قَبْرِهِ ... عَمَلٌ يُقَارِنُهُ هُنَاكَ وَيُسْأَلُ
প্রত্যেক বিবেকবান জীবিত ব্যক্তির কবরে (পার্থিব জীবনের) আমলই হবে তার সঙ্গী। আর সেখানে তাকে জিজ্ঞাসাবাদও করা হবে।
ব্যাখ্যা : কবিতার এই চরণে বলা হয়েছে, মানুষের কাছে তার আমলকে আকৃতি বা রূপ দিয়ে পেশ করা হবে। বর্ণিত হয়েছে,
عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ: خَرَجْنَا مَعَ النَّبِيِّ ﷺ، فِي جِنَازَةِ رَجُلٍ مِنَ الْأَنْصَارِ، فَانْتَهَيْنَا إِلَى الْقَبْرِ، وَلَمَّا يُلْحَدْ، فَجَلَسَ رَسُولُ اللهِ ﷺ، وَجَلَسْنَا حَوْلَهُ، كَأَنَّ عَلَى رُءُوسِنَا الطَّيْرَ، وَفِي يَدِهِ عُودٌ يَنْكُتُ فِي الْأَرْضِ، فَرَفَعَ رأْسَهُ، فَقَالَ: «اسْتَعِيذُوا بِاللهِ مِنْ عَذَابِ الْقَبْرِ مَرَّتَيْنِ، أَوْ ثَلَاثًا،» ، ثُمَّ قَالَ: "إِنَّ الْعَبْدَ الْمُؤْمِنَ إِذَا كَانَ فِي انْقِطَاعٍ مِنَ الدُّنْيَا وَإِقْبَالٍ مِنَ الْآخِرَةِ، نَزَلَ إِلَيْهِ مَلَائِكَةٌ مِنَ السَّمَاءِ بِيضُ الْوُجُوهِ، كَأَنَّ وُجُوهَهُمُ الشَّمْسُ، مَعَهُمْ كَفَنٌ مِنْ أَكْفَانِ الْجَنَّةِ، وَحَنُوطٌ مِنْ حَنُوطِ الْجَنَّةِ، حَتَّى يَجْلِسُوا مِنْهُ مَدَّ الْبَصَرِ، ثُمَّ يَجِيءُ مَلَكُ الْمَوْتِ، عَلَيْهِ السَّلَامُ، حَتَّى يَجْلِسَ عِنْدَ رَأْسِهِ، فَيَقُولُ: أَيَّتُهَا النَّفْسُ الطَّيِّبَةُ، اخْرُجِي إِلَى مَغْفِرَةٍ مِنَ اللَّهِ وَرِضْوَانٍ». قَالَ: «فَتَخْرُجُ تَسِيلُ كَمَا تَسِيلُ الْقَطْرَةُ مِنْ فِي السَّقَاءِ، فَيَأْخُذُهَا، فَإِذَا أَخَذَهَا لَمْ يَدَعُوهَا فِي يَدِهِ طَرْفَةَ عَيْنٍ حَتَّى يَأْخُذُوهَا، فَيَجْعَلُوهَا فِي ذَلِكَ الْكَفَنِ، وَفِي ذَلِكَ الْحَنُوطِ، وَيَخْرُجُ مِنْهَا كَأَطْيَبِ نَفْحَةِ مِسْكٍ وُجِدَتْ عَلَى وَجْهِ الْأَرْضِ قَالَ: فَيَصْعَدُونَ بِهَا، فَلَا يَمُرُّونَ، يَعْنِي بِهَا ، عَلَى مَلَةٍ مِنَ الْمَلَائِكَةِ، إِلَّا قَالُوا: مَا هَذَا الرُّوحُ الطَّيِّبُ ؟ فَيَقُولُونَ: فُلَانُ بْنُ فُلَانٍ، بِأَحْسَنِ أَسْمَائِهِ الَّتِي كَانُوا يُسَمُّونَهُ بِهَا فِي الدُّنْيَا، حَتَّى يَنْتَهُوا بِهَا إِلَى السَّمَاءِ الدُّنْيَا، فَيَسْتَفْتِحُونَ لَهُ، فَيُفْتَحُ لَهُمْ فَيُشَيِّعُهُ مِنْ كُلِّ سَمَاءٍ مُقَرَّبُوهَا إِلَى السَّمَاءِ الَّتِي تَلِيهَا، حَتَّى يُنْتَهَى بِهِ إِلَى السَّمَاءِ السَّابِعَةِ، فَيَقُولُ اللهُ عَزَّ وَجَلَّ: اكْتُبُوا كِتَابَ عَبْدِي فِي عِلِّيِّينَ، وَأَعِيدُوهُ إِلَى الْأَرْضِ، فَإِنِّي مِنْهَا خَلَقْتُهُمْ، وَفِيهَا أُعِيدُهُمْ، وَمِنْهَا أُخْرِجُهُمْ تَارَةً أُخْرَى». قَالَ: "فَتْعَادُ رُوحُهُ فِي جَسَدِهِ، فَيَأْتِيهِ مَلَكَانِ، فَيُجْلِسَانِهِ، فَيَقُولَانِ لَهُ : مَنْ رَبُّكَ؟ فَيَقُولُ: رَبِّيَ اللَّهُ، فَيَقُولَانِ لَهُ : مَا دِينُكَ؟ فَيَقُولُ: دِينِيَ الْإِسْلَامُ، فَيَقُولَانِ لَهُ: مَا هَذَا الرَّجُلُ الَّذِي بُعِثَ فِيكُمْ؟ فَيَقُولُ: هُوَ رَسُولُ اللهِ ﷺ، فَيَقُولَانِ لَهُ: وَمَا عِلْمُكَ؟ فَيَقُولُ: قَرَأْتُ كِتَابَ اللهِ، فَآمَنْتُ بِهِ وَصَدَّقْتُ، فَيُنَادِي مُنَادٍ فِي السَّمَاءِ: أَنْ صَدَقَ عَبْدِي، فَأَفْرِشُوهُ مِنَ الْجَنَّةِ، وَأَلْبِسُوهُ مِنَ الْجَنَّةِ، وَافْتَحُوا لَهُ بَابًا إِلَى الْجَنَّةِ». قَالَ: «فَيَأْتِيهِ مِنْ رَوْحِهَا، وَطِيبِهَا، وَيُفْسَحُ لَهُ فِي قَبْرِهِ مَدَّ بَصَرِهِ». قَالَ: «وَيَأْتِيهِ رَجُلٌ حَسَنُ الْوَجْهِ، حَسَنُ الثَّيَابِ، طَيِّبُ الرِّيحِ، فَيَقُولُ: أَبْشِرْ بِالَّذِي يَسُرُّكَ، هَذَا يَوْمُكَ الَّذِي كُنْتَ تُوعَدُ، فَيَقُولُ لَهُ: مَنْ أَنْتَ؟ فَوَجْهُكَ الْوَجْهُ يَجِيءُ بِالْخَيْرِ، فَيَقُولُ: أَنَا عَمَلُكَ الصَّالِحُ، فَيَقُولُ: رَبِّ أَقِمِ السَّاعَةَ حَتَّى أَرْجِعَ إِلَى أَهْلِي، وَمَالِي». قَالَ: «وَ إِنَّ الْعَبْدَ الْكَافِرَ إِذَا كَانَ فِي انْقِطَاعٍ مِنَ الدُّنْيَا وَإِقْبَالٍ مِنَ الْآخِرَةِ، نَزَلَ إِلَيْهِ مِنَ السَّمَاءِ مَلَائِكَةٌ سُودُ الْوُجُوهِ، مَعَهُمُ الْمُسُوحُ، فَيَجْلِسُونَ مِنْهُ مَدَّ الْبَصَرِ، ثُمَّ يَجِيءُ مَلَكُ الْمَوْتِ، حَتَّى يَجْلِسَ عِنْدَ رَأْسِهِ، فَيَقُولُ: أَيَّتُهَا النَّفْسُ الْخَبِيثَةُ، اخْرُجِي إِلَى سَخَطِ مِنَ اللهِ وَغَضَبٍ». قَالَ: «فَتُفَرَّقُ فِي جَسَدِهِ، فَيَنْتَزِعُهَا كَمَا يُنْتَزَعُ السَّفُودُ مِنَ الصُّوفِ الْمَبْلُولِ، فَيَأْخُذُهَا، فَإِذَا أَخَذَهَا لَمْ يَدَعُوهَا فِي يَدِهِ طَرْفَةَ عَيْنٍ حَتَّى يَجْعَلُوهَا فِي تِلْكَ الْمُسُوحِ، وَيَخْرُجُ مِنْهَا كَأَنْتَنِ رِيحِ جِيفَةٍ وُجِدَتْ عَلَى وَجْهِ الْأَرْضِ، فَيَصْعَدُونَ بِهَا، فَلَا يَمُرُّونَ بِهَا عَلَى مَلَا مِنَ الْمَلَائِكَةِ، إِلَّا قَالُوا: مَا هَذَا الرُّوحُ الْخَبِيثُ؟ فَيَقُولُونَ: فُلَانُ بْنُ فُلَانٍ بِأَقْبَحْ أَسْمَائِهِ الَّتِي كَانَ يُسَمَّى بِهَا فِي الدُّنْيَا، حَتَّى يُنْتَهَى بِهِ إِلَى السَّمَاءِ الدُّنْيَا، فَيُسْتَفْتَحُ لَهُ، فَلَا يُفْتَحُ لَهُ»، ثُمَّ قَرَأَ رَسُولُ اللَّهِ ﷺ: ﴿لَا تُفَتَّحُ لَهُمْ أَبْوَابُ السَّمَاءِ وَلَا يَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى يَلِجَ الْجَمَلُ فِي سَمٌ الْخِيَاطِ﴾ [الأعراف: ٤٠] فَيَقُولُ اللهُ عَزَّ وَجَلَّ: «اكْتُبُوا كِتَابَهُ فِي سِجِّينٍ فِي الْأَرْضِ السُّفْلَى، فَتَطْرَحُ رُوحُهُ طَرْحًا » . ثُمَّ قَرَأَ : ﴿وَمَنْ يُشْرِكْ بِاللهِ، فَكَأَنَّمَا خَرَّ مِنَ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوْ تَهْوِي بِهِ الرِّيحُ فِي مَكَانٍ سَحِيقٍ﴾ [الحج: ۳۱] " فَتُعَادُ رُوحُهُ فِي جَسَدِهِ، وَيَأْتِيهِ مَلَكَانِ، فَيُجْلِسَانِهِ، فَيَقُولَانِ لَهُ: مَنْ رَبُّكَ؟ فَيَقُولُ: هَاهُ هَاهُ لَا أَدْرِي، فَيَقُولَانِ لَهُ : مَا دِينُكَ؟ فَيَقُولُ: هَاهُ هَاهُ لَا أَدْرِي، فَيَقُولَانِ لَهُ : مَا هَذَا الرَّجُلُ الَّذِي بُعِثَ فِيكُمْ؟ فَيَقُولُ: هَاهُ هَاهُ لَا أَدْرِي، فَيُنَادِي مُنَادٍ مِنَ السَّمَاءِ أَنْ كَذَبَ، فَافْرِشُوا لَهُ مِنَ النَّارِ، وَافْتَحُوا لَهُ بَابًا إِلَى النَّارِ، فَيَأْتِيهِ مِنْ حَرِّهَا، وَسَمُومِهَا، وَيُضَيَّقُ عَلَيْهِ قَبْرُهُ حَتَّى تَخْتَلِفَ فِيهِ أَضْلَاعُهُ، وَيَأْتِيهِ رَجُلٌ قَبِيحُ الْوَجْهِ، قَبِيحُ الثَّيَابِ، مُنْتِنُ الرِّيحِ، فَيَقُولُ: أَبْشِرْ بِالَّذِي يَسُوءُكَ، هَذَا يَوْمُكَ الَّذِي كُنْتَ تُوعَدُ، فَيَقُولُ: مَنْ أَنْتَ؟ فَوَجْهُكَ الْوَجْهُ يَجِيءُ بِالشَّرِّ ، فَيَقُولُ: أَنَا عَمَلُكَ الْخَبِيثُ، فَيَقُولُ: رَبِّ لَا تُقِمِ السَّاعَةَ».
বারা বিন আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জনৈক আনসার সাহাবির জানাজায় বের হলাম। আমরা কবরের নিকটে পৌঁছলাম। তখন কবর খনন করা হচ্ছিল বলে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসে গেলেন। আমরাও তাঁর চারপাশে শান্তভাবে বসলাম, যেন আমাদের মাথার ওপরে পাখি বসে আছে। তখন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি কাষ্ঠখণ্ড ছিল, যা দিয়ে তিনি মাটিতে দাগ কাটছিলেন। এরপর তিনি মাথা ওঠালেন এবং বললেন, 'তোমরা আল্লাহর নিকট কবরের আজাব হতে পানা চাও।' তিনি একথা দুইবার বা তিনবার বললেন।
তারপর বললেন, “মুমিন বান্দা যখন দুনিয়া ত্যাগ করে এবং আখেরাতের দিকে অগ্রসর হতে থাকে, তখন তার নিকট আসমান থেকে উজ্জ্বল চেহারাবিশিষ্ট একদল ফেরেশতা আসেন; যাদের চেহারা যেন সূর্যের মতো। তাঁদের সাথে জান্নাতের কাফনসমূহের একটি কাফন থাকে এবং জান্নাতের সুরভিসমূহের এক জাতীয় সুরভি থাকে। তাঁরা তার দৃষ্টিসীমার দূরে বসেন। এরপর মৃত্যুর ফেরেশতা তার নিকটে আসেন এবং তার মাথার নিকটে বসে বলেন, 'হে পবিত্র রুহ (আত্মা), বের হয়ে এসো, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে।'
তখন তার রুহ সেরকমভাবে বের হয়ে আসে, যেরকমভাবে মশক থেকে পানি বের হয়ে আসে (সহজে)। তখন মৃত্যুর ফেরেশতা তা গ্রহণ করেন এবং এক মুহূর্তের জন্যও তা নিজের হাতে রাখেন না। বরং ওইসকল অপেক্ষমাণ ফেরেশতা এসে তা গ্রহণ করেন এবং ওই কাফن ও সুরভিতে রাখেন। তখন তা থেকে পৃথিবীতে প্রাপ্ত সমস্ত সুরভি অপেক্ষা উত্তম মিসকের সুরভি বের হতে থাকে।
ফেরেশতাগণ তা নিয়ে ওপরে উঠতে থাকেন এবং যখনই তাঁরা ফেরেশতাদের মধ্যে কোনো ফেরেশতাদলের নিকট পৌঁছেন, তাঁরা জিজ্ঞাসা করেন, 'এই পবিত্র রুহ কার?' তখন তাঁরা দুনিয়াতে লোকেরা তাকে যেসকল উপাধি দ্বারা ভূষিত করত, সে সকলের মধ্যে উত্তম উপাধি দ্বারা ভূষিত করে বলেন, 'এটা অমুকের পুত্র অমুকের রুহ।'
তারা প্রথম আসমান অবধি পৌঁছা পর্যন্ত এরকম প্রশ্নোত্তর চলতে থাকে। এরপর তাঁরা আসমানের দরজা খুলতে চান, আর অমনি তাঁদের জন্য দরজা খুলে দেওয়া হয়। তখন প্রত্যেক আসমানের সম্মাননীয় ফেরেশতাগণ তাঁদের অনুগামী হন, তার ওপরের আসমান পর্যন্ত। এভাবে তাঁরা সপ্তম আসমান পর্যন্ত পৌঁছেন। তখন আল্লাহ বলেন, 'আমার বান্দার ঠিকানা “ইল্লিয়িয়নে” লিখ এবং তাকে জমিনে (কবরে) ফিরিয়ে নিয়ে যাও। কেননা আমি তাদেরকে জমিন হতে সৃষ্টি করেছি এবং জমিনেই তাদেরকে ফিরিয়ে দেব। অতঃপর জমিন হতে আমি তাদেরকে পুনরায় বের করব।' সুতরাং তার রুহ তার শরীরে ফিরিয়ে দেওয়া হয়। তখন তার নিকট দুজন ফিরিশতা আসেন এবং তাকে উঠিয়ে বসান। তারপর তাঁরা তাকে প্রশ্ন করেন, 'তোমার রব কে?” তখন সে বলে, 'আমার রব আল্লাহ।' এরপর প্রশ্ন করেন, 'তোমার দ্বীন কী?” তখন সে বলে, 'আমার দ্বীন হলো ইসলাম।' আবার তাঁরা প্রশ্ন করেন, 'তোমাদের মাঝে যিনি প্রেরিত হয়েছিলেন, তিনি কে?' সে উত্তরে বলে, 'তিনি হলেন আল্লাহর রসুল।' পুনরায় তাঁরা তাকে প্রশ্ন করেন, 'তুমি তা কী করে জানতে পারলে?” সে বলে, 'আমি আল্লাহর কিতাব পড়েছি। আল্লাহর প্রতি ইমান এনেছি এবং তাঁকে সত্যায়ন করেছি।' তখন আসমানের দিক থেকে এক ঘোষণাকারী ঘোষণা দেন, 'আমার বান্দা সত্য বলেছে। সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের একটি পোশাক পরিয়ে দাও। আর তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও!'
তখন তার কাছে জান্নাতের সুখ-শান্তি ও জান্নাতের সুরভি আসতে থাকে এবং তার জন্য তার কবরকে দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হয়। এ সময় তার কাছে এক সুন্দর চেহারাবিশিষ্ট, সুন্দর পোশাকবিশিষ্ট ও সুগন্ধিযুক্ত ব্যক্তি আসে এবং তার উদ্দেশে বলে, 'তোমাকে আনন্দিত করবে এমন বিষয়ের সুসংবাদ গ্রহণ করো। এই দিনেরই ওয়াদা তোমাকে দেওয়া হয়েছিল।' তখন সে তাকে জিজ্ঞাসা করে, 'তুমি কে? তোমার চেহারা তো দেখবার মতো! তা যেন কল্যাণের বার্তা বহন করে।' ফলে সে বলে, 'আমি তোমার ভালো আমল, যা তুমি দুনিয়াতে করতে।' তখন সে বলে, 'হে আল্লাহ, তাড়াতাড়ি কেয়ামত কায়েম করুন, যাতে আমি আমার পরিবার ও সম্পদের কাছে ফিরে যেতে পারি (যেন জান্নাতের সামগ্রী দ্রুত পেতে পারি)।'
পক্ষান্তরে কাফির বান্দা যখন দুনিয়া ত্যাগ করে আখেরাতের দিকে অগ্রসর হতে থাকে, তখন তার কাছে আসমান থেকে একদল কালো চেহারাবিশিষ্ট ফেরেশতা অবতীর্ণ হন। যাঁদের সাথে শক্ত চট থাকে। তাঁরা তার থেকে দৃষ্টিসীমার দূরে বসেন। এরপর মৃত্যুর ফেরেশতা আসেন এবং তার মাথার নিকটে বসেন। তারপর বলেন, 'হে নিকৃষ্ট রুহ (আত্মা)! বের হয়ে আয় আল্লাহর ক্রোধের দিকে।'
এ সময় রুহ ভয়ে তার শরীরে এদিক-সেদিক পালাতে থাকে। তখন মৃত্যুর ফেরেশতা তাকে এমনভাবে টেনে বের করেন, যেমনভাবে লোহার গরম শলাকা আর্দ্র পশম থেকে টেনে বের করা হয়। এরপর তিনি তা গ্রহণ করেন। কিন্তু যখন গ্রহণ করেন মুহূর্তকালের জন্যও নিজের হাতে রাখেন না। বরং অপেক্ষমাণ ফেরেশতাগণ তাড়াতাড়ি সেই আত্মাকে দুর্গন্ধময় চটে জড়িয়ে নেন। তখন তা থেকে এমন দুর্গন্ধ বের হতে থাকে, যা পৃথিবীতে প্রাপ্ত সমস্ত গলিত শবদেহের দুর্গন্ধ অপেক্ষা বেশি। তা নিয়ে তাঁরা ওপরে উঠতে থাকেন। কিন্তু যখনই তাঁরা তা নিয়ে ফেরেশতাদের কোনো দলের নিকট পৌঁছেন, তাঁরা জিজ্ঞাসা করেন, 'এই নিকৃষ্ট রুহ কার?” তখন তাঁরা তাকে দুনিয়াতে যে সকল মন্দ উপাধি দ্বারা ভূষিত করা হতো, তার মধ্যে সর্বাপেক্ষা মন্দ উপাধি দ্বারা ভূষিত করে বলেন, 'অমুকের পুত্র অমুকের রুহ।'
এভাবে তাকে প্রথম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হয়। অতঃপর তার জন্য আসমানের দরজা খুলে দিতে চাওয়া হয়; কিন্তু খুলে দেওয়া হয় না। এ সময় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথার সমর্থনে কুরআনের আয়াতটি পাঠ করলেন,
إِنَّ الَّذِيْنَ كَذَّبُوا بِآيَاتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا لاَ تُفَتَّحُ لَهُمْ أَبْوَابُ السَّمَاءِ وَلَا يَدْخُلُوْنَ الْجَنَّةَ حَتَّى يَلِجَ الْجَمَلُ فِي سَمِّ الْخِيَاطِ وَكَذَلِكَ نَجْزِي الْمُجْرِمِينَ.
'অবশ্যই যারা আমার নিদর্শনাবলিকে মিথ্যাপ্রতিপন্ন করে এবং অহংকারবশত তা থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না; যতক্ষণ না সূচের ছিদ্রপথ দিয়ে উট প্রবেশ করে। আর এভাবেই আমি অপরাধীদেরকে প্রতিফল দিয়ে থাকি।' (সুরা আরাফ : ৪০)
তখন আল্লাহ তাআলা বলেন, 'তার ঠিকানা “সিজ্জিনে” লিখে দাও, জমিনের সর্বনিম্ন স্তরে।' সুতরাং তার রুহকে জমিনে খুব জোরে নিক্ষেপ করা হয়। এ সময় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথার সমর্থনে এই আয়াত পাঠ করলেন,
وَمَن يُشْرِكْ بِاللهِ فَكَأَنَّمَا خَرَّ مِنَ السَّمَاءِ فَتَخْطَفُهُ الطَّيْرُ أَوْ تَهْوِي بِهِ الرِّيحُ فِي مَكَانٍ سَحِيقٍ.
'যে আল্লাহর সাথে অংশী স্থাপন করেছে, সে যেন আকাশ থেকে পড়েছে, এরপর পাখি তাকে ছোঁ মেরে নিয়ে গেছে অথবা ঝঞ্চাবায়ু তাকে নিক্ষিপ্ত করেছে বহুদূরে।' (সুরা হাজ : ৩১)
ফলে তার রুহ তার দেহে ফিরিয়ে দেওয়া হয়। তখন তার নিকট দুজন ফিরিশতা আসেন এবং তাকে উঠিয়ে বসান। অতঃপর তাঁরা তাকে জিজ্ঞাসা করেন, 'তোমার রব কে?' সে বলে, 'হায়, হায়, আমি তো জানি না।' অতঃপর জিজ্ঞাসা করেন, 'তোমার দ্বীন কী?' সে বলে, 'হায়, হায়, আমি তো জানি না।' তারপর জিজ্ঞাসা করেন, 'তোমাদের মধ্যে যিনি প্রেরিত হয়েছিলেন, তিনি কে?' সে বলে, 'হায়, হায়, আমি তাও তো জানি না।'
এ সময় আকাশের দিক থেকে এক ঘোষণাকারী ঘোষণা করেন, 'সে মিথ্যা বলেছে। সুতরাং তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও।'
ফলে তার কাছে জাহান্নামের উত্তাপ ও দুর্গন্ধময় বাতাস আসতে থাকে এবং তার কবর তার প্রতি এত সংকুচিত হয়ে যায় যে, তার একদিকের পাঁজরের হাড় অপরদিকে ঢুকে যায়। এ সময় তার নিকট অতি কুৎসিত চেহারাবিশিষ্ট, নোংরাবেশী ও দুর্গন্ধযুক্ত লোক আসে এবং বলে, 'তোমাকে দুঃখিত করবে এমন জিনিসের দুঃসংবাদ গ্রহণ কর! এই দিনেরই ওয়াদা দেওয়া হয়েছিল তোমাকে।' তখন সে প্রশ্ন করে, 'তুমি কে? কী কুৎসিত তোমার চেহারা, যেন তা খারাপ সংবাদ বহন করে!' সে বলে, 'আমি তোমার সেই মন্দ আমল, যা তুমি দুনিয়াতে করতে।' তখন সে বলে, 'হে আল্লাহ, কেয়ামত কায়েম করবেন না (কেননা কেয়ামত কায়েম কলে আমার কী উপায় হবে?)'।”⁶²
শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ উক্ত বিবরণের দিকেই ইঙ্গিত করেছেন (তাঁর কবিতায়)।

টিকাঃ
৬২ মুসনাদ আহমাদ, হা. ১৮৫৩৪, বর্ণনার মান : সহিহ (তাহকিক : আরনাউত)।

📘 আকিদা লামিয়্যা ও তার ব্যাখ্যা > 📄 ইমাম চতুষ্টয়ের আকিদা

📄 ইমাম চতুষ্টয়ের আকিদা


মূলপাঠ :
هذا اعْتِقَادُ الشَّافِعِي وَمَالِكٍ ... وَأَبِي حَنِيفَةَ ثُمَّ أَحْمَدَ يُنْقَلُ
এটাই শাফিয়ি, মালিক, আবু হানিফা ও আহমাদ থেকে বর্ণিত আকিদা।
فَإِنِ اتَّبَعْتَ سَبِيلَهُمْ فَمُوَفَّقٌ ... وَإِنِ ابْتَدَعْتَ فَمَا عَلَيْكَ مُعَوَّلُ
সুতরাং আপনি যদি তাঁদের পথ অনুসরণ করেন, তাহলে তৌফিকপ্রাপ্ত হবেন। আর যদি বিদাত করেন, তাহলে আপনার ওপর নির্ভর করা হবে না।
ব্যাখ্যা: অর্থাৎ আমি এখানে যেই আকিদা সমীক্ষা ও অনুসন্ধান করে বর্ণনা করেছি, তা চার ইমামের আকিদা। আর তাঁরা হলেন শাফিয়ি, মালিক, আহমাদ ও আবু হানিফা। সুতরাং আপনি যদি তাঁদের পথ অনুসরণ করেন, তাহলে আপনি তৌফিকপ্রাপ্ত বিবেচিত হবেন। কিন্তু আপনি যদি বিদাত করেন এবং তাঁদের আদর্শ থেকে বিচ্যুত হন, তাহলে আপনার ওপর নির্ভর করা হবে না।⁶³
আমরা আল্লাহর কাছে চাইছি, তিনি যেন আপনাকে হকের প্রতি এবং হক গ্রহণ করার প্রতি হেদায়েত দান করেন। আর আল্লাহই তৌফিকদাতা। আল্লাহর তরফ থেকে মুহাম্মাদের জন্য এবং তাঁর অনুসারীবৃন্দ ও সাহাবিবর্গের জন্য ধার্য হোক সালাত ও সালাম।
সমাপ্ত।
আলহামদুলিল্লাহ। আমি (অনুবাদক) মহান আল্লাহর ফজল ও করমে নানাবিধ ব্যস্ততা সত্ত্বেও ১৪ই শাবান ১৪৪৬ হিজরি তারিখে ইশার নামাজের পর এই পুস্তিকার অনুবাদকর্ম আরম্ভ করেছি এবং পরদিন ১৫ই শাবান (১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি.) ইশার নামাজের আগে শেষ করেছি। এর সবই মহান আল্লাহর অশেষ অনুগ্রহ ও তৌফিকের ফল; নিশ্চয় তিনি মহানুভব ও মহান দাতা। ফালহামদুলিল্লাহি আওয়্যালাও ওয়া আখিরা।

টিকাঃ
৬৩ অনুবাদকের টীকা: 'আপনার ওপর নির্ভর করা হবে না' – এর মানে, আপনার বিভ্রান্ত মতাদর্শ গৃহীত হবে না, আপনার প্রতি ভ্রূক্ষেপ করা হবে না। বরং নসিহত করা সত্ত্বেও যদি বাতিল মতাদর্শ থেকে ফিরে না আসেন, তাহলে আপনার থেকে সতর্ক করা হবে। দ্রষ্টব্য: মুয়াজ বিন আহমাদ বিন ফুয়াদ আজ-জায়িম, নাসরুদ দুরারিল আসারিয়‍্যা আলাল মানজুমাতিল লামিয়্যা আল-মানসুবাতি লি শাইখিল ইসলাম ইবনি তাইমিয়‍্যা (অন্তর্জালিক সংস্করণ, তাবি), পৃ. ২৬৮। টীকা সমাপ্ত।

📘 আকিদা লামিয়্যা ও তার ব্যাখ্যা > 📄 অনুবাদকের গ্রন্থপঞ্জি

📄 অনুবাদকের গ্রন্থপঞ্জি


১. আল-কুরআনুল কারিম
২. আবু আব্দুল্লাহ আহমাদ বিন মুহাম্মাদ বিন হাম্বাল আশ-শাইবানি (মৃ. ২৪১ হি.)। মুসনাদুল ইমাম আহমাদ ইবনি হাম্বাল। তাহকিক : শুয়াইব আরনাউত ও অন্যান্য। বৈরুত : মুআসসাসাতুর রিসালা, ১ম প্রকাশ, ১৪২১ হি./২০০১ খ্রি.।
৩. আবু আব্দুল্লাহ আহমাদ বিন মুহাম্মাদ বিন হাম্বাল আশ-শাইবানি (মৃ. ২৪১ হি.)। উসুলুস সুন্নাহ। আল-খার্জ : দারুল মানার, ১ম প্রকাশ, ১৪১১ হি.।
৪. আবু আব্দুল্লাহ মুহাম্মাদ বিন ইসমায়িল আল-বুখারি (মৃ. ২৫৬ হি.)। আস-সহিহ আল-জামি। পরিশীলন : মুহাম্মাদ আজ-জুহাইর আন-নাসির। বৈরুত : দারু তাওকিন নাজাত, ১৩১১ হিজরিতে সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের ফরমানে মিশরের আল-মাতবাআতুল কুবরা আল-আমিরিয়‍্যায় মুদ্রিত কপির ওপর ভিত্তি করে প্রকাশিত, ১ম প্রকাশ, ১৪২২ হি.।
৫. আবুল হুসাইন মুসলিম বিন হাজ্জাজ আল-কুশাইরি আন-নাইসাবুরি (মৃ. ২৬১ হি.)। আল-জামি আস-সহিহ। তাহকিক : আহমাদ বিন রিফআত, মুহাম্মাদ ইজ্জাত বিন উসমান ও মুহাম্মাদ শুকরি বিন হাসান। পরিশীলন: মুহাম্মাদ জুহাইর আন-নাসির। বৈরুত : দারু তাওকিন নাজাত, তুরস্কের দারুত তাবাআতিল আমিরায় মুদ্রিত কপির ওপর ভিত্তি করে শাইখ ফুআদ আব্দুল বাকির সংখ্যায়নে প্রকাশিত, ১ম প্রকাশ, ১৪৩৩ হি.।
৬. আবু উমার ইউসুফ বিন আব্দুল্লাহ ইবনু আব্দিল বার আল-কুরতুবি (মৃ. ৪৬৩ হি.)। আত-তামহিদ লিমা ফিল মুয়াত্তা মিনাল মাআনি ওয়াল আসানিদ। তাহকিক : মুস্তাফা আল-আলাউয়ি ও মুহাম্মাদ আব্দুল কাবির আল-বাকরি। মরক্কো : মরক্কোর ধর্মমন্ত্রণালয়, প্রকাশের ক্রমধারাবিহীন, ১৩৮৭ হি.।
৭. আবু মুহাম্মাদ মুওয়াফফাকুদ্দিন আব্দুল্লাহ বিন আহমাদ ইবনু কুদামা (মৃ. ৬২০ হি.)। জাম্মুত তাবিল। তাহকিক : বাদর বিন আব্দুল্লাহ আল-বাদর। কুয়েত : আদ-দারুস সালাফিয়্যা, ১ম প্রকাশ, ১৪০৬ হি.।
৮. মুহাম্মাদ বিন আহমাদ বিন আব্দুল হাদি আল-মাকদিসি আল-হাম্বালি (মৃ. ৭৪৪ হি.)। আল-উকুদুদ দুরিয়‍্যা ফি জিকরি বাদি মানাকিবি শাইখিল ইসলাম ইবনি তাইমিয়্যা। তাহকিক : আলি বিন মুহাম্মাদ আল-ইমরান। রিয়াদ : দারু আতাআতিল ইলম, ৩য় প্রকাশ, ১৪৪০ হি./২০১৯ খ্রি.।
৯. আবু আব্দুল্লাহ মুহাম্মাদ বিন আহমাদ আজ-জাহাবি (মৃ. ৭৪৮ হি.)। তারিখুল ইসলাম ওয়া ওয়াফাইয়াতুল মাশাহিরি ওয়াল আলাম। তাহকিক : উমার আব্দুস সালাম আত-তাদমুরি। বৈরুত: দারুল কিতাবিল আরাবি, ২য় প্রকাশ, ১৪১৩ হি./১৯৯৩ খ্রি.।
১০. আবুল ফিদা ইসমায়িল বিন উমার ইবনু কাসির আল-কুরাশি (মৃ. ৭৭৪ হি.)। আল-বিদায়া ওয়ান নিহায়া। তাহকিক: আব্দুল্লাহ আত-তুর্কি। দারু হাজার, প্র. ১৪২৪ হি./২০০৩ খ্রি.।
১১. সদরুদ্দিন মুহাম্মাদ বিন আলাউদ্দিন ইবনু আবিল ইজ (মৃ. ৭৯২ হি.)। শারহুল আকিদাতিত তাহাবিয়্যা। তাহকিক : শুয়াইব আল-আরনাউত ও আব্দুল্লাহ আত-তুর্কি। বৈরুত : মুআসসাসাতুর রিসালা, ১০ম প্রকাশ, ১৪১৭ হি./১৯৯৭ খ্রি.।
১২. আব্দুল কাহির বিন তাহির আত-তাইমি আল-বাগদাদি (মৃ. ১০৩৭ হি.)। উসুলুদ দিন। ইস্তাম্বুল: মাদরাসাতুল ইলাহিয়্যাত বি দারিল ফুনুনিত তুর্কিয়্যা, ১ম প্রকাশ, ১৩৪৬ হি./১৯২৮ খ্রি.।
১৩. আবুল আওন মুহাম্মাদ বিন আহমাদ আস-সাফফারিনি আল-হাম্বালি (মৃ. ১১৮৮ হি.)। লাওয়ামিউল আনওয়ারিল বাহিয়্যা ওয়া সাওয়াতিউল আসরারিল আসারিয়‍্যা লি শারহিদ দুর্রাতিল মুদিয়্যা ফি আকদিল ফিরকাতিল মারদিয়্যা। দামেস্ক : মুআসসাসাতুল খাফিকিনা ওয়া মাকতাবাতুহা, ২য় প্রকাশ, ১৪০২ হি./১৯৮২ খ্রি.।
১৪. আহমাদ বিন আব্দুল্লাহ আল-মাদাওয়ি (তিনি ১২৩৬ হিজরিতে জীবিত ছিলেন, মৃত্যুসন অজ্ঞাত)। আল-লাআলিল বাহিয়্যা ফি শারহি লামিয়্যাতি শাইখিল ইসলাম ইবনি তাইমিয়্যা। টীকা : সালিহ বিন ফাওজান আল-ফাওজান। রিয়াদ : দারুল মুসলিম, ১ম প্রকাশ, ১৪১৭ হি./১৯৯৬ খ্রি.।
১৫. আবুল বারাকাত নুমান বিন মাহমুদ আল-আলুসি (মৃ. ১৩১৭ হি.)। জালাউল আইনাইন ফি মুহাকামাতিল আহমাদাইন। মাতবাআতুল মাদানি, প্রকাশের ক্রমধারাবিহীন, ১৪০১ হি./১৯৮১ খ্রি.।
১৬. সুলাইমান বিন সিহমান আন-নাজদি (মৃ. ১৩৪৯ হি.)। তাম্বিহু জাউয়িল আলবাবিস সালিমা আনিল উকুয়ি ফিল আলফাজিল মুবতাদাআতিল ওয়াখিমা। রিয়াদ: দারুল আসিমা, তাবি।
১৭. আব্দুর রহমান বিন নাসির আলু সাদি (মৃ. ১৩৭৬ হি.)। আত-তাম্বিহাতুল লাতিফা ফিমা ইহতাওয়াত আলাইহিল ওয়াসিতিয়‍্যাতু মিনাল মাবাহিসিল মুনিফা। রিয়াদ : দারু তাইবা, ১ম প্রকাশ, ১৪১৪ হি.।
১৮. আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ ইবনু বাজ (মৃ. ১৪২০ হি.)। আত-তালিকাতুল বাজিয়্যা আলা শারহিত তাহাবিয়্যা। রিয়াদ : দারু ইবনিল আসির, ১ম প্রকাশ, ১৪২৯ হি./২০০৮ খ্রি.।
১৯. মুহাম্মাদ নাসিরুদ্দিন আল-আলবানি (মৃ. ১৪২০ হি.)। আত-তাওয়াসসুল আনওয়াউহু ওয়া আহকামুহ। তাহকিক : মুহাম্মাদ ইদ আল-আব্বাসি। রিয়াদ : দারুল মাআরিফ, ১ম প্রকাশ, ১৪২১ হি./২০০১ খ্রি.।
২০. মুহাম্মাদ নাসিরুদ্দিন আল-আলবানি (মৃ. ১৪২০ হি.)। সিলসিলাতুল আহাদিসিদ দয়িফা ওয়াল মাওদুআ ওয়া আসারুহাস সাইয়্যিউ ফিল উম্মাহ। রিয়াদ : দারুল মাআরিফ, ১ম প্রকাশ, ১৪১২ হি./১৯৯২ খ্রি.।
২১. মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমিন (মৃ. ১৪২১ হি.)। শারহুল আকিদাতিল ওয়াসিতিয়্যা। পরিশীলন : সাদ বিন ফাওয়্যাজ আস-সুমাইল। সৌদি আরব : দারু ইবনিল জাওজি, ৬ষ্ঠ প্রকাশ, ১৪২১ হি.।
২২. মুহাম্মাদ বিন সালিহ ইবনু আল-উসাইমিন (মৃ. ১৪২১ হি.)। শারহু ফাতহি রব্বিল বারিয়‍্যা বি তালখিসিল হামাবিয়্যা। কাসিম : মুআসসাসাতুশ শাইখ ইবনি উসাইমিন, ১ম প্রকাশ, ১৪৩৬ হি.।
২৩. মুহাম্মাদ বিন সালিহ ইবনু আল-উসাইমিন (মৃ. ১৪২১ হি.)। আত-তালিক আলা মাওয়াদি মিন শারহিল আকিদাতিত তাহাবিয়্যা। কাসিম : মুআসসাসাতুশ শাইখ ইবনি উসাইমিন, ১ম প্রকাশ, ১৪৪০ হি.।
২৪. মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমিন (মৃ. ১৪২১ হি.)। তালিকুন মুখতাসার আলা লুমআতিল ইতিকাদ। তাহকিক : আশরাফ বিন আব্দুল মাকসুদ। মাকতাবাতু আদওয়ায়িস সালাফ, ৩য় প্রকাশ, ১৪১৫ হি./১৯৯৫ খ্রি.।
২৫. মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমিন (মৃ. ১৪২১ হি.)। মুজাক্কিরাতুন আলাল আকিদাতিল ওয়াসিতিয়্যা। রিয়াদ : মাদারুল ওয়াতান, প্রকাশের ক্রমধারাবিহীন, ১৪২৬ হি.।
২৬. আব্দুল আজিজ বিন নাসির আর-রশিদ (মৃ. ১৪০৮ হি.)। আত-তাম্বিহাতুস সানিয়্যা আলাল আকিদাতিল ওয়াসিতিয়্যা। দোহা : দারুল ইমামিল বুখারি, ১ম প্রকাশ, তাবি।
২৭. সালিহ বিন ইবরাহিম আল-বুলাইহি (মৃ. ১৪১০ হি.)। আকিদাতুল মুসলিমিন ওয়ার রদ্দু আলাল মুলহিদিনা ওয়াল মুবতাদিয়িন। প্রকাশনার নামবিহীন, ২য় প্রকাশ, ১৪০৪ হি.।
২৮. আহমাদ বিন হাজার আলু বুতামি (মৃ. ১৪২৩ হি.)। আশ-শাইখ মুহাম্মাদ ইবনু আব্দিল ওয়াহহাব আল-মুজাদ্দিদ আল-মুফতারা আলাইহি। সংযুক্ত আরব আমিরাত : দারুল ফাতহিশ শারিকা, ১ম প্রকাশ, ১৪১৫ হি./১৯৯৫ খ্রি.।
২৯. আব্দুস সালাম বিন বারজিস আলু আব্দুল কারিম (মৃ. ১৪২৫ হি.)। মাজমুউ মুআল্লাফাতি ওয়া তাহকিকাতি ফাদিলাতিশ শাইখিদ দুকতুর আব্দিস সালাম ইবনি বারজিস আলি আব্দিল কারিম। রিয়াদ : দারুস সামিয়ি, ১ম প্রকাশ, ১৪৩৫ হি./২০১৪ খ্রি.।
৩০. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল-জিবরিন (মৃ. ১৪৩০ হি.)। শারহু লামিয়্যাতি শাইখিল ইসলাম আহমাদ ইবনি আব্দিল হালিম ইবনি তাইমিয়্যা। রিয়াদ : মুআসসাসাতুশ শাইখ ইবনি জিবরিন, ২য় প্রকাশ, ১৪৩৯ হি./২০১৮ খ্রি.।
৩১. বাকার বিন আব্দুল্লাহ আবু জাইদ (মৃ. ১৪২৯ হি.)। আল-মাদাখিল ইলা আসারি شাইখিল ইসলাম ইবনি তাইমিয়্যা। রিয়াদ ও বৈরুত : দারু আতাআতিল ইলম ও দারু ইবনি হাজম, ৪র্থ প্রকাশ, ১৪৪০ হি./২০১৯ খ্রি.।
৩২. আহমাদ বিন ইয়াহইয়া আন-নাজমি (মৃ. ১৪২৯ হি.)। আল-মাওরিদুল আজবুজ জুলাল ফিমা উনতুকিদা আলা বাদিল মানাহিজিদ দাআউয়িয়‍্যা মিনাল আকায়িদি ওয়াল আমাল। অন্তর্জালিক সংস্করণ, তাবি।
৩৩. আব্দুল কারিম বিন আব্দুল্লাহ আল-খুদাইর (জ. ১৩৭৪ হি.)। শারহু লামিয়্যাতি শাইখিল ইসলাম ইবনি তাইমিয়্যা। মক্কা : দারু তাইবাতিল খাদরা, ১ম প্রকাশ, ১৪৪১ হি./২০২০ খ্রি.।
৩৪. আব্দুল আজিজ বিন মুহাম্মাদ আলু আব্দুল লাতিফ (জ. ১৯৬০ খ্রি.)। রাসায়িল ওয়া মাসায়িল মানসুবাতুন লিবনি তাইমিয়্যা। মাজাল্লাতুল বায়ান, ১ম প্রকাশ, ১৪৩২ হি.।
৩৫. আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আল-আকল (জ. ১৩৯২ হি.)। বাদরুত তামাম শারহু লামিয়্যাতি শাইখিল ইসলাম। কাসিম : মারকাজুন নুখাবিল ইলমিয়‍্যা, ২য় প্রকাশ, ১৪৩৭ হি./২০১৬ খ্রি.।
৩৬. আলি বিন আব্দুল আজিজ আশ-শিবল (জন্মসন অজ্ঞাত)। আল-আসবাত ফি মাখতুতাতিল আয়িম্মা: শাইখিল ইসলাম ইবনি তাইমিয়্যা ওয়াল আল্লামা ইবনিল কাইয়্যিম ওয়াল হাফিজ ইবনি রজাব। রিয়াদ : প্রকাশনার নামবিহীন, প্র. ১৪২৩ হি./২০০২ খ্রি.।
৩৭. ইউসুফ বিন আব্দুল্লাহ আস-সালিম (জন্মসন অজ্ঞাত)। শারহুল লামিয়্যা। রিয়াদ : দারুত তাদমুরিয়‍্যা, ১ম প্রকাশ, ১৪২৫ হি./২০০৪ খ্রি.।
৩৮. মুয়াজ বিন আহমাদ বিন ফুয়াদ আজ-জায়িম (জন্মসন অজ্ঞাত)। নাসরুদ দুরারিল আসারিয়‍্যা আলাল মানজুমাতিল লামিয়্যা আল-মানসুবাতি লি শাইখিল ইসলাম ইবনি তাইমিয়্যা। অন্তর্জালিক সংস্করণ, তাবি।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00