📘 আকাবিরদের জ্ঞান সাধনার গল্প > 📄 মুখস্থশক্তির পূর্ণতা

📄 মুখস্থশক্তির পূর্ণতা


যখন ভাওয়ালপুরে খতমে নবুওয়াত সম্পর্কে একটি মামলা চলছিল, বিরোধীপক্ষ তাদের দাবির স্বপক্ষে প্রমাণ হিসেবে মুসলমানদের আকিদা-পরিপন্থি একটি কিতাব পেশ করল। তখন জজ সাহেব বললেন, দেখেন! তারা তো আপনাদের কিতাব দ্বারাই দলিল পেশ করছে। হজরত আনোয়ার শাহ কাশ্মিরি রহ. বললেন, কিতাবটি কি আমি একবার দেখতে পারি? জজ সাহেব কিতাবটি দেখার অনুমতি দিলেন। তিনি কিতাবটি দেখে বললেন, এ কিতাব হাতে লিপিবদ্ধ করা হয়েছে। আর লেখার সময় একটি লাইন বাদ পড়েছে। যার দরুন এখানে অর্থ পরিবর্তন হয়ে গেছে। সুতরাং এ কিতাবের অন্য একটি কপি আনা হোক। পরে অন্য একটি কিতাব আনা হলে দেখা গেল আসলেই একটি লাইন বাদ পড়েছে। অবশেষে বিরোধী পক্ষের কৌশলে ভাটা পড়ল।

পরবর্তী সময়ে হজরত আনোয়ার শাহ কাশ্মিরি রহ. বললেন, আজ থেকে সাতাশ বছর আগে আমি একবার এ কিতাবটি দেখেছিলাম। আলহামদুলিল্লাহ! আজও আমার তা মনে আছে। সুবহানাল্লাহ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00