📘 আকাবিরদের জ্ঞান সাধনার গল্প > 📄 ইমাম নববি রহ. রাতদিন চব্বিশ ঘণ্টার মধ্যে মাত্র একবার খেতেন

📄 ইমাম নববি রহ. রাতদিন চব্বিশ ঘণ্টার মধ্যে মাত্র একবার খেতেন


আবু হাসান ইবনুল আত্তাব রহ. বলেন, আমার শায়খ আমাকে বলেছেন, তিনি কোনো মুহূর্ত নষ্ট করতেন না। রাতেও না, দিনেও না। তিনি সদা ইলম চর্চায় ব্যস্ত থাকতেন। এমনকি রাস্তায় পথচলার সময়ও তাকরার ও মুতালাআ করতেন। পুরো ছটি বছর তিনি এভাবে কাটিয়ে দেন। এরপর তিনি লেখালিখি, অধ্যাপনা, উপদেশ প্রদান ও সত্যকথন শুরু করেন। তিনি দিন-রাত মিলিয়ে মাত্র একবার খেতেন, এশার নামাজের পর। আর সেহেরির সময় একবার পানি পান করতেন। তিনি ফলফলাদি ও ক্ষিরা খেতেন না। তিনি বলতেন, আমার আশঙ্কা হয় এগুলো আমার শরীরকে আর্দ্র করে দেবে এবং আমার ঘুম বৃদ্ধি করবে। তিনি সারা জীবন বিয়ে করেননি। একদা শায়খ বুরহানুদ্দিন এস্কেন্দারানি তার কাছে ইফতার করার জন্য পীড়াপীড়ি করলেন। তিনি বললেন, খাবার এখানে নিয়ে আসুন! একসঙ্গে খাব। এরপর তিনি খেয়েছেন। খাবার ছিল দু-পদের।

📘 আকাবিরদের জ্ঞান সাধনার গল্প > 📄 খাবার, পোশাক ও জীবনযাপনে ইমাম নববি রহ.-এর অনাড়ম্বরতা ও অমৃসণতা

📄 খাবার, পোশাক ও জীবনযাপনে ইমাম নববি রহ.-এর অনাড়ম্বরতা ও অমৃসণতা


পাঠদান, রচনা, ইলম চর্চা, ইবাদত, জিকির ও খোরপোষে কঠিন জীবনযাপনে ধৈর্যধারণকে তিনি জীবনের অভ্যাস হিসেবে চরমভাবে গ্রহণ করেছিলেন। তার পোশাক ছিল সাদাসিধে কাপড়। তার পাগড়ি ছিল ছোটো ও চামড়ার।

📘 আকাবিরদের জ্ঞান সাধনার গল্প > 📄 ইমাম নববি রহ. সামান্য সময় ঘুমাতেন; যখন ঘুম প্রবল আকার ধারণ করত

📄 ইমাম নববি রহ. সামান্য সময় ঘুমাতেন; যখন ঘুম প্রবল আকার ধারণ করত


হাফেজ সুযুতি রহ. রচিত 'আল-মানহালুস সাভি ফি তারজাতিল ইমাম নাববি' কিতাবে আছে, কামাল উদফাভি রহ. 'আল-বদরুস সাফির' নামক কিতাবে বলেছেন, ইমাম নববির ছাত্র প্রধান বিচারক বদরুদ্দিন রহ. আমাকে বলেছেন, তিনি তার ঘুম সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। জবাবে নববি রহ. বলেছেন, যখন ঘুম প্রবল হয় তখন সামান্য সময়ের জন্য কিতাবাদিতে ঠেস দিয়ে ঘুমিয়ে যাই। কিছুক্ষণ পর জাগ্রত হয়ে যাই।

শিহাবুদ্দিন আহমদ ইবনে হামদান আওজায়ি 'অত্তাওয়াসসুত ওয়াল ফাতহু' কিতাবে বলেছেন, আমি সংবাদ পেয়েছি যে, ইমাম নববি নিরন্তর লিখে যেতেন। যখন ক্লান্ত হয়ে যেতেন তখন কলমটি রেখে দিয়ে আরাম করতেন আর নিম্নোক্ত চরনটি আবৃত্তি করতেন—
যদি বয়ে যায় এই নয়নবারি সু'দা ব্যতীত অন্যের তরে
ধরা হবে সেটা এমন অশ্রু যা বিনষ্ট অকাতরে।

📘 আকাবিরদের জ্ঞান সাধনার গল্প > 📄 ইমাম নববি রহ. ‘আল-ওয়াসিত’ কিতাবটি চারশ বার পাঠ করেছেন

📄 ইমাম নববি রহ. ‘আল-ওয়াসিত’ কিতাবটি চারশ বার পাঠ করেছেন


'আল-মানহালুস সাভি' কিতাবে আরও আছে, উদফাভি রহ. বলেছেন, একদা 'আল-ওয়াসিত' কিতাবের উদ্ধৃতি প্রদানে তার সঙ্গে কেউ বিতর্কে লিপ্ত হলো। তিনি বললেন, আমার সঙ্গে তর্ক করো, অথচ আমি এ কিতাবটি চারশ বার পাঠ করেছি?

তিনি ৬৭৬ হি. সনে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল সাকুল্যে ৪৫ বছর। এই অল্প সময়ের মধ্যে তিনি বিশাল বিশাল অনেক কিতাব লিখে গেছেন। তার জীবনের দিনগুলোতে এগুলোকে ভাগ করলে প্রতিদিন চারটি করে খাতা পড়ে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00