📘 আদর্শ মুসলিম 📄 হাদিসে বর্ণিত আজকার ও দুআসমূহ যথাস্থানে পাঠ করে

📄 হাদিসে বর্ণিত আজকার ও দুআসমূহ যথাস্থানে পাঠ করে


বিভিন্ন কাজ ও সময়ে পড়ার জন্য যেসব দুআ হাদিসে বর্ণিত আছে, প্রকৃত মুসলমান সেসব দুআ যথাস্থানে ও যথাসময়ে নিয়মিত পাঠ করে। যেমন: ঘর থেকে বের হওয়ার সময় পঠিতব্য দুআ, ঘরে প্রবেশ করতে দুআ, মুসাফিরকে বিদায় জানাতে দুআ, মুসাফিরকে স্বাগতম জানানোর দুআ, নতুন কাপড় পরার সময় পঠিতব্য দুআ, ঘুমানোর দুআ, ঘুম থেকে জাগার সময় পঠিতব্য দুআ। এভাবে প্রতিটি কাজের জন্য রাসুলুল্লাহ ﷺ উম্মতকে দুআ শিখিয়ে গিয়েছেন এবং আমল করার প্রতি উৎসাহিত করেছেন। তাই প্রকৃত মুসলমান এগুলোর ওপর খুব গুরুত্ব দিয়ে আমল করে। তা ছাড়া এ দুআগুলোর মাধ্যমে কলব পরিশুদ্ধ হয়। আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় হয়।
বস্তুত, এ দুআগুলো অন্তরের ব্যায়াম ও অনুশীলন। এগুলোর কারণে অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার ইত্যাকার আত্মিক রোগসমূহ দূর হয়ে অন্তর সুস্থ ও পরিচ্ছন্ন হয়ে ওঠে। তাই প্রকৃত মুসলমান যেমন শরীরচর্চা ও বিভিন্ন শারীরিক অনুশীলনের মাধ্যমে শরীরের যত্ন নেয় এবং ফিট রাখে, তেমনই এ দুআগুলো নিয়মিত পড়ার মাধ্যমে অন্তরাত্মাকে সুস্থ ও পরিশুদ্ধ রাখে।

ফন্ট সাইজ
15px
17px