📘 আদর্শ পরিবার গঠনে ৪০ টি উপদেশ > 📄 ঘর থেকে শয়তান তাড়ানোর জন্য নিয়মিত সূরা বাকারা তিলাওয়াত করা

📄 ঘর থেকে শয়তান তাড়ানোর জন্য নিয়মিত সূরা বাকারা তিলাওয়াত করা


এ ব্যাপারে অনেক হাদীস রয়েছে। এখানে তার কয়েকটা উল্লেখ করছি।

সহীহ মুসলিমে বর্ণিত হয়েছে-
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ مَقَابِرَ ، إِنَّ الشَّيْطَانَ يَنْفِرُ مِنَ الْبَيْتِ الَّذِي تُقْرَأُ فِيهِ سُورَةُ الْبَقَرَةِ.
আবু হুরাইরা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, "তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না। নিশ্চয় শয়তান ঐ ঘর থেকে পলায়ন করে, যে ঘরে সূরা বাকারা তিলাওয়াত করা হয়।"³³

মুস্তাদরাকে হাকিমে বর্ণিত হয়েছে-
عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَبْدِ اللهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: اقْرَءُوا سُورَةَ الْبَقَرَةِ فِي بُيُوتِكُمْ فَإِنَّ الشَّيْطَانَ لَا يَدْخُلُ بَيْتًا يُقْرَأُ فِيهِ سُورَةُ الْبَقَرَةِ.
আব্দুল্লাহ রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "তোমরা তোমাদের ঘরে সূরা বাকারা পড়। কারণ, শয়তান ঐ ঘরে প্রবেশ করতে পারে না, যে ঘরে সূরা বাকারা তিলাওয়াত করা হয়।"³⁴

ঘরের মধ্যে সূরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করার ফযীলত অনেক এবং তার প্রভাব ব্যাপক। যেমন মুসনাদে আহমাদে বর্ণিত হয়েছে-
عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِنَّ اللهَ كَتَبَ كِتَابًا قَبْلَ أَنْ يَخْلُقَ السَّمَوَاتِ وَالْأَرْضَ بِأَلْفَيْ عَامٍ، فَأَنْزَلَ مِنْهُ آيَتَيْنِ، فَخَتَمَ بِهِمَا سُورَةَ الْبَقَرَةِ، وَلَا يُقْرَآنِ فِي دَارٍ ثَلَاثَ لَيَالٍ فَيَقْرَبَهَا الشَّيْطَانُ.
নুমান বিন বাশীর রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “নিশ্চয় আল্লাহ তাআলা আসমান-জমিন সৃষ্টি করার দুই হাজার বছর পূর্বে কিতাব লিপিবদ্ধ করেছেন, যা আরশের নিকট রেখেছেন। আর তিনি তা থেকে দুটি আয়াত নাযিল করেছেন, যে দুটি আয়াতের মাধ্যমে সূরা বাকারা শেষ করা হয়। যে ঘরে তিন রাত উক্ত দুই আয়াত তিলাওয়াত করা হয়, শয়তান সে ঘরের নিকটবর্তী হতে পারে না।”³⁵

টিকাঃ
৩৩. সহীহ মুসলিম: ১/৫৩৯, হা. নং ৭৮০ (প্র. দারু ইহইয়াইত তুরাসিল আরাবিয়্যি, বৈরূত)
৩৪. মুস্তাদরাকে হাকিম: ১/৭৪৯, হা. নং ২০৬৩ (প্র. দারুল কুতুবিল ইলমিয়্যা, বৈরূত)
৩৫. মুসনাদে আহমাদ: ৩০/৩৬৩, হা. নং ১৮৪১৪ (প্র. মুআসসাসাতুর রিসালা, বৈরূত)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00