📘 কুরআন ও সুন্নাহর আলোকে ইসলামী আকীদা 📄 মুশাবিবহা

📄 মুশাবিবহা


মুশাব্বিহা )المشبهة( শব্দটি 'তাশবীহ' )التشبيه( ক্রিয়ামূল থেকে গৃহীত। তাশবীহ অর্থ তুলনা করা, উপমা দেওয়া, সমান বানানো (To make equal or similar, to compare) ইত্যাদি। মুশাব্বিহা অর্থ তুলনাকারীগণ। যারা মহান আল্লাহর বিশেষণকে মানবীয় বিশেষণের সাথে তুলনীয় বলে বিশ্বাস করে বা মহান আল্লাহকে মানবীয় আকৃতির বলে বিশ্বাস করে তাদেরকে 'মুশাব্বিহা' বা তুলনাকারী ফিরকা বলে আখ্যায়িত করা হয়। মহান আল্লাহ কুরআন কারীমে বারংবার বলেছেন যে, মহান আল্লাহর কোনো তুলনা দিও না এবং কোনো কিছুই তাঁর সাথে তুলনীয় নয়। কিন্তু মুসলিম সমাজে কিছু বিভ্রান্ত মানুষ নিজেদের মুর্খতা ও অজ্ঞতার কারণে মহান আল্লাহকে মানবাকৃতির বলে কল্পনা করেছে, অথবা আল্লাহর সকল বা কিছু কর্ম বা বিশেষণ মানুষের কর্ম বা বিশেষণের মত তুলনীয় বলে মনে করেছে।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية