📘 কুরআন ও সুন্নাহর আলোকে ইসলামী আকীদা > 📄 গ্রন্থাকারের ভূমিকা

📄 গ্রন্থাকারের ভূমিকা


নিঃসন্দেহে আমাদের সুস্থতা, আমাদের সন্তান-সন্ততির সুস্থতা এবং আমাদের সম্পদের রক্ষণাবেক্ষণ ও তার উন্নয়ন আমাদের বড় দায়িত্ব এবং আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু আমাদের ঈমানের রক্ষণাবেক্ষণ এবং তার উন্নয়ন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। ঈমান আমাদের সবচেয়ে বড় সম্পদ, যার উপর আমাদের পার্থিব ও পারলৌকিক জীবনের সকল কল্যাণ ও মুক্তি নির্ভর করছে। ঈমানের ক্ষতি হলে আমরা চূড়ান্ত ধ্বংস ও ক্ষতির মধ্যে নিপতিত হব। এ সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য কি আমাদের কিছু চেষ্টা করা উচিত নয়? এজন্য কি সামান্য কিছু সময় ব্যয় করা উচিত নয়? সম্ভবত আমরা অনুভব করছি যে, ঈমানের জ্ঞান অর্জন করতে আমাদের সচেষ্ট হওয়া উচিত। এ অনুভবের ভিত্তিতেই এ বই লেখা। বাংলার সরলপ্রাণ ভক্তিপ্রবণ মুসলিম সমাজের কেউই ইসলামের মৌলিক বিশ্বাস বা ঈমান সম্পর্কে জানতে অনিচ্ছুক নন। তা সত্ত্বেও এ ব্যাপারে তাদের অনেকের অজ্ঞতা বা জানার কমতির কারণ সম্ভবত এ বিষয়ে প্রয়োজনীয় বই এর অভাব। বিভিন্ন বইয়ে ঈমানের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু সাধারণ পাঠকের জন্য কর্মজীবনের বাস্তবতার মাঝে বিভিন্ন বইপত্র বিস্তারিত পড়ার সময় হয়ে ওঠে না। ফলে এমন একটি বইয়ের প্রয়োজন অনুভব করলাম যাতে ইসলামী ঈমান-আকীদার সকল দিক খুটিনাটি আলোচনা করা হবে। এ গ্রন্থে এ প্রয়োজন মেটানোর চেষ্টা করেছি। ১৯৯৮ সালে সৌদি আরবের লেখাপড়া শেষ করে দেশে ফেরার পরে আমার মুহতারাম শ্বশুর ফুরফুরার পীর আবুল আনসার মুহাম্মাদ আব্দুল কাহ্হার সিদ্দীকী (রাহ) আমাকে বিশেষভাবে অনুরোধ করেন তাওহীদ, শিরক, জাল হাদীস ইত্যাদি বিষয়ে ওয়াজ-আলোচনা করতে এবং বই-পুস্তক রচনা করতে। তাঁরই উৎসাহে ২০০০ সালে 'কুরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা' নামে বইটি প্রকাশ করি। তখন তাড়াহুড়া করে 'প্রথম খণ্ড' হিসেবে শুধু তাওহীদ, রিসালাত ও আরকানুল ঈমান বিষয়ক অধ্যায়গুলি লিখেছিলাম। তখন চিন্তা ছিল 'দ্বিতীয় খণ্ডে' শিরক, কুফর, নিফাক, ফিরকা ইত্যাদি বিষয়ে লিখব। পরবর্তীতে আর দ্বিতীয় খণ্ড প্রকাশ করা হয় নি। এখন পুরো বইটি পুনরায় নতুন করে লিখে সকল বিষয় একত্রে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। বইটির আলোচ্য বিষয় ৬টি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে। প্রথম অধ্যায়ে আকীদা ও প্রাসঙ্গিক পরিভাষাগুলির পরিচিতি, ইসলামী আকীদার গুরুত্ব, উৎস, ভিত্তি ও এ বিষয়ক বিভ্রান্তি সম্পর্কে আলোচনা করেছি। দ্বিতীয় অধ্যায়ে তাওহীদ ও তার প্রকারভেদ আলোচনা করা হয়েছে। তৃতীয় অধ্যায়ে মুহাম্মাদ (ﷺ)-এর রিসালাতের প্রতি ঈমানের অর্থ, প্রকৃতি, শর্ত ও দায়িত্ববালি আলোচনা করেছি। চতুর্থ অধ্যায়ে আরকানুল ঈমানের অবশিষ্ট বিষয়গুলি আলোচনা করা হয়েছে। পঞ্চম অধ্যায়ে শিরক, কুফর, নিফাক, এগুলির প্রকারভেদ, কারণ, প্রেক্ষাপট, মুসলিম সমাজে প্রচলিত বিভিন্ন প্রকারের শিরক, কুফর ইত্যাদি বিষয়ে আলোচনা করেছি। ষষ্ঠ অধ্যায়ে ইসলামী আকীদার বিষয়ে মুসলিম উম্মাহর মধ্যে উদ্ধাবিত বিদ'আত ও বিদ'আত ভিত্তিক ফিরকা, দল, উপদল ও আহলুস সুন্নাত ও জামা'আতের পরিচিত ও মূলনীতি ব্যাখ্যা করেছি। উম্মাতের মধ্যে আকীদার ক্ষেত্রে অনেক বিতর্ক ও মতভেদ রয়েছে। এ কথা অস্বীকার করার উপায় নেই যে, যে ব্যক্তি কুরআন কারীম ও সহীহ হাদীসগুলি মনোযোগের সাথে পাঠ করবেন এবং প্রথম তিন শতাব্দীর আলিমদের লেখা বইপত্র, বিশেষত প্রসিদ্ধ চার ইমামের লেখা পুস্তকাদি পড়ে আকীদা শিখবেন, তার আকীদা এবং যে ব্যক্তি পরবর্তী যুগের, বিশেষত ক্রুসেড ও তাতার আক্রমনে মুসলিম বিশ্ব ছিন্নভিন্ন হওয়ার পরে- হিজরী ৭ম শতকের পরের- আলিমদের লেখালেখি পড়ে আকীদা শিখবেন, তার আকীদার মধ্যে ব্যাপক পার্থক্য দেখা যায়। আবার এক্ষেত্রে ৭ম শতকের আকীদার সাথে ১৩শ শতকের আকীদার অনেক পার্থক্য, বিবর্তন ও পরিবর্তন লক্ষণীয়। সকলেই কুরআন ও হাদীসের 'দলীল' প্রদান করেন। তবে প্রথম ব্যক্তি কুরআন, হাদীস ও প্রথম যুগের আলিমদের কথাকেই মূল ভিত্তি হিসেবে গ্রহণ করেন এবং এগুলির অতিরিক্ত কথা বা মতামত অগ্রহণযোগ্য বলে গণ্য করেন। পক্ষান্তরে দ্বিতীয় ব্যক্তি মূলত পরবর্তী যুগের আলিমদের মতামতকেই ভিত্তি হিসেবে গ্রহণ করেন এবং তার ভিত্তিতে কুরআন ও হাদীসের কথা গ্রহণ, বর্জন বা ব্যাখ্যা করেন। পুরাতন ও নতুনের এ মতভেদে পুরাতনের প্রতি আমার আকর্ষণ ও দুর্বলতা কখনোই গোপন করি না। মানবতার মুক্তির নূর বিচ্ছুরিত হয়েছে মহান আল্লাহর মহান রাসূল মুহাম্মাদ (ﷺ) থেকে। তাঁর এ নূরে পরিপূর্ণ আলোকিত হয়েছেন সাহাবীগণ। পরবর্তী দু শতাব্দীর মানুষেরা তাঁদের নূর ভালভাবে পেয়েছিলেন। সত্য ও মুক্তি তো পুরাতন সে যুগের পুরাতন মানুষদেরকে ঘিরেই আবর্তিত হয়। মতভেদীয় বিষয়ে সকল পক্ষের মতই পরিপূর্ণ ভালবাসা ও আন্তরিকতার সাথে পড়তে চেষ্টা করেছি। তবে যারা মূলতই পরবর্তী যুগের আলিমদের ব্যাখ্যা, তাফসীর বা মতামতের উপর নির্ভর করেছেন, কিন্তু কুরআন ও হাদীসের সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন বক্তব্য বা সাহাবী-তাবিয়ীগণের কোনো সুস্পষ্ট মতামত পেশ করেন নি তাঁদের মতামত গ্রহণ করতে পারি নি, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধাবোধ থাকা সত্ত্বেও। আমাদের বিশ্বাস যে, আকীদার বিষয়ে কুরআন ও সুন্নাহর হুবহু অনুসরণ এবং সাহাবী, তাবিয়ী, তাবি-তাবিয়ী ও প্রসিদ্ধ চার ইমামের মতামতের বাইরে না যাওয়াই মুমিনের নাজাত ও প্রশান্তির পথ। প্রথম তিন মুবারক যুগে বা প্রসিদ্ধ চার ইমামের যুগে যে সকল হাদীস প্রসিদ্ধি লাভ করেছে, প্রসিদ্ধ হাদীসের গ্রন্থে সংকলিত হয়েছে এবং প্রসিদ্ধ মুহাদ্দিসগণ সহীহ বলে গ্রহণ করেছেন সেগুলির উপরেই নির্ভর করতে হবে। পরবর্তী যুগে সংকলিত অপ্রসিদ্ধ, গরীব, যয়ীফ ইত্যাদি হাদীসের উপর নির্ভরতা বর্জন করতে হবে। এগুলিকে ফযীলতের বিষয়ে কেউ বর্ণনা করলেও কোনো অবস্থাতেই এগুলি আকীদার উৎস নয়। কুরআনের তাফসীর, হাদীসের ব্যাখ্যা ও আকীদা বিষয়ক অন্যান্য মতামতের ক্ষেত্রেও একই কথা। সহীহ সনদে তাঁদের থেকে এ সকল বিষয়ে যা বর্ণিত হয়েছে তার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে এবং এ সকল বিষয়ে তাঁরা যা বলেন নি তা বর্জন করতে হবে। এজন্য এ বইয়ের মূল ভিত্তি কুরআন কারীম ও সহীহ হাদীস। কুরআন ও হাদীসের ব্যাখ্যার জন্য সাহাবী, তাবিয়ী ও ইমামগণের মতামতের উপরে নির্ভর করেছি। আইম্মায়ে সুহাদা ওয়াল জামা'আতের আকীদা ব্যাখ্যার জন্য মূলত: সাহাবীগণ এবং তাঁদের পরের তাবিয়ী ও তাবি-তাবিয়ী যুগের আলিমগণের প্রমাণিত বিশুদ্ধ মতামত এবং চার ইমামের লিখিত পুস্তকাদির উপর নির্ভর করেছি। বিশেষত ইমাম আবু হানীফা (রাহ)-এর লেখা 'আল-ফিকহুল আকবর' এবং ইমাম আবু হানীফা (রাহ) ও তাঁর সঙ্গীদের আকীদা ব্যাখ্যায় ইমাম তাহাবী (রাহ)-এর লেখা 'আল-আকীদাতু আলিস সুন্নাত ওয়াল জামা'আত' নামক পুস্তকের উপর নির্ভর করেছি। মহান আল্লাহ রব্বুল ও তাআলাহ্ই আমাদেরকে একমাত্র সম্বল। এ বই লেখার শুরু থেকে শেষ পর্যন্ত সর্বদা আল্লাহর দরবারে কাতর আকুতি জানিয়েছি। যিনি তিন দিন ফিয়া করে সঠিকভাবে কুরআন ও হাদীসের শিক্ষা বুঝবার ও বুঝানোর তাওফীক দান করেন। সাধ্যমত চেষ্টা করেছি সঠিক ও সহজবোধ্য আলোচনার। কিন্তু যে কোন মানবীয় কর্মে ভুল থাকা স্বাভাবিক। আর আমার মত অযোগ্য ব্যক্তির ভুল ব্যাপক হওয়াই স্বাভাবিক। রাসূলুল্লাহ ﷺ বলেছেন: “পরস্পর নসীহতই দ্বীন।” তাই আমরা একান্তভাবে আশা করব যে, কোনো পাঠক এ বইয়ে কোনো প্রকার ভাষাগত, তথ্যগত বা মতামতের ভুল দেখতে পেলে যেন অনুগ্রহ পূর্বক তা লেখককে বা প্রকাশককে জানান। আমরা আমাদের অপূর্ণতা সম্পর্কে সচেতন এবং ভুল সংশোধনে আগ্রহী। এ বইয়ের কোনো বিষয়ে আপনি দ্বিমত পোষণ করলে আমাদেরকে জানান। কুরআন ও হাদীসের আলোকে আমাদের মতের ভুল ধরা পড়লে আমরা তা তাৎক্ষনিক ভাবে স্বীকার করে নেব। আল্লাহ ও তাঁর প্রিয় রাসূলের ﷺ শিক্ষার অনুসরণ করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। ভুল করা স্বাভাবিক, তবে ভুলকে আঁকড়ে ধরে থাকা অন্যায়। আমরা এরূপ অন্যায়ের মধ্যে লিপ্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আগেই বলেছি, আমার শ্বশুর ফুরফুরার পীর আবুল আনসার সিদ্দীকী (রাহ)-এর উৎসাহে ও প্রেরণায় এ বই লিখতে শুরু করেছিলাম। আমার সকল লেখালেখির জন্য প্রেরণার অন্যতম উৎস ছিলেন তিনি। কোনো মানুষের দিকে না তাকিয়ে কেবলমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির দিকে তাকিয়ে সত্যকে গ্রহণ ও বলার ক্ষেত্রে আপোষহীন হতে প্রেরণা দিয়েছেন তিনি। তাঁর মহান রবের ডাকে সাড়া দিয়ে গত বছর এ সময়ে তিনি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। মহান আল্লাহর দরবারে দু’আ করি, তিনি তাঁকে ক্ষমা করেন, রহমত করেন, আমাদের পক্ষ থেকে তাঁকে সর্বোচ্চ প্রতিদান প্রদান করেন, ফিরদাউসের মেহমান হিসেবে তাঁকে কবুল করেন এবং তাঁর সৎ সাহস ও সুন্নাতের উপর অবিচল থাকার তাওফীক দান করেন। দু’আ করি, মহান আল্লাহ দু’আ দয়া করে কবুল করেন, একে লেখকের, তাঁর পিতামাতা ও পরিবারের, পাঠকদের এবং সকল শুভাকাঙ্খীর নাজাতের ওসিলা করে দেন। সকল প্রশংসা তাঁরই। সালাত ও সালাম তাঁর মহান রাসূল ﷺ, তাঁর পরিবার-পরিজন, সাহাবীগণ ও অনুসারীগণের জন্য। আব্দুল্লাহ জাহাঙ্গীর।

📘 কুরআন ও সুন্নাহর আলোকে ইসলামী আকীদা > 📄 শেষ কথা

📄 শেষ কথা


কুরআন ও সুন্নাহর আলোকে আকীদা বিষয়ক আলোচনার এখানেই ইতি টানছি। আলোচ্য বিষয়গুলি পাঠককে কতটুকু বুঝাতে পেরেছি তা জানি না। নিজের দুর্বলতার কারণেই মনে হয়, মূল কথাটি হয়ত বুঝাতে পারলাম না। এজন্য পুরাতন কথাটি শেষবারের মত পাঠককে বলতে চাই। মুমিন জীবনের সকল বিষয়ের ন্যায় বিশ্বাস বা আকীদার বিষয়েও সুন্নাতের হুবহু অনুসরণই নাজাতের একমাত্র পথ। মুমিন নিজের ঈমানকে কুরআন ও সুন্নাতের আলোকে বিশুদ্ধতম রাখতে সদা সচেষ্ট থাকবেন, কারণ তাঁর সফলতা ও নাজাতের এটিই একমাত্র ভিত্তি। শিক্, কুফ্র, নিফাক, বিদ'আত ও বিভক্তির প্রতি হৃদয়ের মধ্যে প্রগাঢ় ঘৃণা ও আপত্তি বিদ্যমান থাকা অত্যাবশ্যক, তবে এগুলিতে লিপ্ত ঈমানের দাবিদারদের কুফরী নিশ্চিত না হওয়া পর্যন্ত মুমিন বলে গ্রহণ করুন। রাসূলুল্লাহ -এর উম্মাতের মধ্যকার বিভ্রান্ত দের জন্য আমাদের দায়িত্ব দ'আ ও নসীহত; হিংসা ও গালি নয়। হিংসার ওজুহাত না খুঁজে ভালবাসার ওজুহাত খুঁজুন, যার মধ্যে যতটুকু ঈমান, ইসলাম ও সুন্নাত আছে ততটুকুকেই ভালবাসার ওজুহাত বানিয়ে তাঁকে ভালবাসুন এবং তার হেদায়াতের জন্য দু'আ করুন। মহান আল্লাহ আমাদেরকে আকীদা ও আমলে পরিপূর্ণভাবে সুন্নাতের মধ্যে সীমাবদ্ধ থাকার এবং জামা'আত বা ঐক্যের পথে চলার তাওফীক দান করুন। আমীন!
আমার মত একজন নগণ্য মানুষকে মহান আল্লাহ আকীদার বিষয়ে কিছু লেখার তাওফীক দিয়েছেন বলে তাঁর মহান দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর মধ্যে যা কিছু ভাল ও কল্যাণকর বিষয় রয়েছে তা সবই একমাত্র আল্লাহর রহমত ও তাওফীকের কারণে। আর যা কিছু ভুলভ্রান্তি রয়েছে সবই আমার অযোগ্যতা ও শয়তানের কারণে। আমি আল্লাহর দরবারে সকল ভুল ও অন্যায় থেকে ক্ষমা প্রার্থনা করছি। তাঁর মহান দরবারে দু'আ করি, তিনি দয়া করে এ ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করে একে আমার, আমার পিতামাতা, স্ত্রী-সন্তান, আত্মীয়-স্বজন, প্রিয়জন এবং পাঠক-পাঠিকাদের নাজাতের ওসীলা বানিয়ে দিন। আমিন! আল্লাহর মহান রাসূলের জন্য এবং তাঁর সাহাবী ও পরিজনদের জন্য সালাত ও সালাম। প্রথমে ও শেষে সর্বদা ও সর্বত্র সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর নিমিত্ত।

📘 কুরআন ও সুন্নাহর আলোকে ইসলামী আকীদা > 📄 গ্রন্থপঞ্জি

📄 গ্রন্থপঞ্জি


এ গ্রন্থ রচনায় যে সকল গ্রন্থের উদ্ধৃতি দেওয়া হয়েছে সে সকল গ্রন্থের একটি মোটামুটি তালিকা নিচে প্রদান করা হলো। পাঠক ও গবেষকদের সুবিধার্থে গ্রন্থাকারগণের মৃত্যুতারিখের ভিত্তিতে ঐতিহাসিক ক্রম অনুসারে সাজানো হলো। মহান আল্লাহ মুসলিম উম্মাহর ইমাম, আলিম ও গ্রন্থাকারগণকে অফুরন্ত রহমত, মাগফিরাত ও মর্যাদা প্রদান করুন, যাঁদের রেখে যাওয়া জ্ঞান-সমূদ্র থেকে সামান্য কিছু নুড়ি কুড়িয়ে এ গ্রন্থে সাজিয়েছি।

১. আল-কুরআনুল কারীম।
২. আবু হানীফা, ইমাম, নুমান ইবনু সাবিত (১৫০ হি), আল-ফিকহুল আকবার, মুহাম্মদ খুমাইয়িসের-এর শারহ-সহ, (রিয়াদ, দারুল মুসলিম, ১ম প্রকাশ, ১৯৯৪)
৩. আবু হানীফা, ইমাম, নু'মান ইবনু সাবিত, আল-ফিকহুল আকবার, মোল্লা আলী কারীর শাহ-সহ, (বৈরুত, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, ১ম প্রকাশ ১৯৮৪)
৪. মা'মার ইবনু রাশিদ (১৫১ হি), আল-জামিয় (বৈরুত, আল-মাকতাবুল ইসলামী, ২য় প্রকাশ, ১৪০৩ হি)
৫. খালীল ইবনু আহমাদ ফারাহীদী (১৭০ হি), কিতাবুল আইন (আল-মাকতাবা আশ-শামিলাহ, ২য় প্রকাশ, http://www.alwarraq.com)
৬. মালিক ইবনু আনাস (১৭৯ হি), আল-মুআত্তা (মিশর, দারু এহইয়ায়িত তুরাস আল-আরাবী)
৭. ইবনুল মুবারাক, আব্দুল্লাহ (১৮১ হি), আয-যুহদ (বৈরুত, লেবানন, দারুল কুতুবিল ইলমিয়্যাহ)
৮. আবু দাউদ তায়ালিসী, সুলাইমান ইবনু দাউদ (২০৪ হি), আল-মুসনাদ (বৈরুত, দারুল মা'রিফাহ)
৯. আব্দুর রাযযাক সান'আনী (২১১ হি), আল-মুসান্নাফ (বৈরুত, আল-মাকতাবুল ইসলামী, ২য় প্রকাশ, ১৪০৩ হি)
১০. ইবনে হিশাম (২১৩হি.), আস-সীরাতুন নাবাবীয়্যাহ (মিশর, কায়রো, দারুর রাইয়ান, ১ম প্র. ১৯৭৮)
১১. ইবনু সা'দ, মুহাম্মাদ (২৩০ হি) আত-তাবাকাতুল কুবরা (বৈরুত, দারু সাদির)
১২. ইবনু সা'দ, আত-তাবাকাতুল কুবরা, আল-কিসমুল মুতাস্মিম (মদীনা মুনাওয়ারা, মাকতাবাতুল উলুম ওয়াল হিকাম, ২য় প্রকাশ, ১৪০৮)
১৩. ইবনু আবী শাইবা, আবু বাকর আব্দুল্লাহ ইবনু মুহাম্মাদ (২৩৫ হি), আল-মুসান্নাফ (রিয়াদ, সৌদি আরব, মাকতাবাতুর রুশদ, ১ম প্রকাশ, ১৪০৯ হি)
১৪. আহমদ ইবনু হাম্বাল (২৪১হি), আল-মুসনাদ (কাইরো, মিশর, মুআসসাসাতু কুরতুবাহ, ও দারুল মা'আরিফ, ১৯৫৮)
১৫. আবদ ইবনু হুমাইদ (২৪৯ হি), আল-মুসনাদ (কাইরো, মাকতাবাতুস সুন্নাহ, ১ম প্রকাশ, ১৯৮৮)
১৬. দারিমী, আব্দুল্লাহ ইবনু আব্দুর রাহমান (২৫৫ হি), আস-সুনান (বৈরুত, দারুল কিতাব আল-আরাবী, ১ম প্রকাশ, ১৪০৭হি)
১৭. বুখারী, মুহাম্মাদ ইবনু ইসমাঈল (২৫৬ হি), আস-সহীহ (বৈরুত, দারু কাসীর, ইয়ামাহ, ২য় প্রকাশ, ১৯৮৭)
১৮. মুসলিম ইবনুল হাজ্জাজ (২৬১হি), আস-সহীহ (কাইরো, মিশর, দারু এহইয়াইল কুতুবিল আরাবিয়্যা)
১৯. আবু দাউদ, সুলাইমান ইবনু আশ'আস (২৭৫হি), আস-সুনান (বৈরুত, লেবানন, দারুল ফিকর)
২০. ইবনু মাজাহ, মুহাম্মাদ ইবনু ইয়াযিদ (২৭৫ হি.), আস-সুনান (বৈরুত, লেবানন, দারুল ফিকর)
২১. তিরমিযী, মুহাম্মাদ ইবনু ঈসা (২৭৯ হি), আস-সুনান (বৈরুত, লেবানন, দারু এহইয়াইত তুরাস আল-আরাবী)
২২. তিরমিযী, মুহাম্মাদ ইবনু ঈসা, আল-শামাঈল আল-মুহাম্মাদিয়‍্যাহ (মক্কা মুকাররামাহ, আল-মাকতাবাহ আল-তিজারিয়‍্যাহ, ৪র্থ মুদ্রন, ১৯৯৬)
২৩. মুবারিদ, মুহাম্মাদ ইবনু ইয়াযিদ (২৮৫হি), আল-কামিল (বৈরুত, মুআস্সাসাতুর রিসালাহ, ২য় প্রকাশ, ১৯৯৩)।
২৪. ইবনু আবি আসিম, আবু বাকর আমর (২৮৭ হি), কিতাবুস সুন্নাহ (বৈরুত, আল-মাকতাব আল-ইসলামী, ৩য় মুদ্রণ, ১৯৯৩)
২৫. ইবনে ওয়াদ্দাহ (মুহাম্মাদ ইবনে ওয়াদ্দাহ) আল-কুরতুবী (২৮৬হি.), আল-বিদা'উ ওয়ান নাহয়ু আনহা (বৈরুত, দারুর রায়েদ আল-আরাবী, ২য় প্রকাশ, ১৯৮২ খ্রি.)
২৬. মুহাম্মাদ ইবনু নাসর আল-মারওয়াযী (২৯৪হি:), তা'যীমু কাদরিস সালাত (মদীনা মুনাওয়ারা, মাকতাবাতুদ দার, ১ম প্রকাশ, ১৪০৬হি:)
২৭. মুহাম্মাদ ইবনু নাসর আল-মারওয়াযী (২৯৪ হি), আস-সুন্নাহ (বৈরুত, মুআসসাসাতুল কুতুবিস সাকাফিয়্যাহ, ১ম প্রকাশ, ১৪০৮ হি)
২৮. নাসাঈ, আহমদ ইবনু শু'আইব (৩০৩ হি) আস-সুনানুল কুবরা (বৈরুত, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, ১ম প্রকাশ ১৯৯১)
২৯. নাসাঈ, আহমদ ইবনু শুআইব, আস-সুনান (সিরিয়া, হালাব, মাকতাবুল মাতবু'আত আল-ইসলামিয়্যাহ, ২য় প্রকাশ, ১৯৮৬)
৩০. আবু ইয়ালা আল-মাউসিলী, আহমদ ইবনু আলী (৩০৭ হি), আল-মুসনাদ (দামেশক, দারুল মামুন, ১ম প্রকাশ, ১৯৮৪)
৩১. ইবনুল জারূদ, আব্দুল্লাহ ইবনু আলী (৩০৭ হি.) আল-মুনতাকা, বৈরুত, সাকাফিয়্যাহ, ১ম, ১৯৮৮।
৩২. তাবারী, আবু জা'ফর মুহাম্মাদ ইবনু জারীর (৩১০ হি), তাফসীর: জামিউল বায়ান (বৈরুত, দারুল ফিকর, ১৪০৫ হি)
৩৩. তাবারী, মুহাম্মাদ ইবনু জারীর (৩১০ হি), তারীখ তাবারী: তারীখুল উমামি ওয়াল মুলুক (বৈরুত, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, ১ম প্রকাশ, ১৪০৭ হি)
৩৪. ইবনু খুযাইমা, আবু বকর মুহাম্মাদ ইবনু ইসহাক (৩১১ হি), আস-সহীহ (বৈরুত, আল-মাকতাবুল ইসলামী, ১৯৭০)
৩৫. খাল্লাল, আহমদ ইবনু মুহাম্মাদ (৩১১ হি), আস-সুন্নাহ (রিয়াদ, দারুর রায়াহ, ১ম প্রকাশ, ১৪১০ হি)
৩৬. তাহাবী, আবু জাফর আহমদ ইবনু মুহাম্মাদ (৩২১ হি), শারহু মা'আনীল আসার (বৈরুত, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, ১ম প্রকাশ, ১৩৯৯ হি)
৩৭. তাহাবী, ইমাম, আবু জা'ফর আহমদ ইবনু মুহাম্মাদ (৩২১হি), আল-আকীদা আত-তাহাবীয়্যাহ: মুহাম্মাদ খুমাইয়িসের শাহ-সহ, (রিয়াদ, দারুল ওয়াতান, ১ম প্রকাশ, ১৪১৪ হি)
৩৮. আবু জাফর তাহাবী, মাতনুল আকীদাহ আত-তাহাবিয়্যাহ, কাইরো, মাকতাবাতু ইবনি তাইমিয়্যাহ, ১ম প্রকাশ, ১৯৮৮)
৩৯. ইবনে দুরাইদ (৩২১হি.) জামহারাতুল লুগাত (হায়দ্রাবাদ, দাইরাতিল মাআরিফ উসমানিয়‍্যাহ, ১৩৪৫ হি.)
৪০. ইবনু হিব্বান, আবু হাতিম মুহাম্মাদ (৩৫৪ হি), আস-সহীহ (বৈরুত, মুআসসাসাতুর রিসালাহ, ২য় প্রকাশ, ১৯৯৩)
৪১. ইবনু হিব্বান, আস-সীরাতুন নাবাবিয়্যাহ (বৈরুত, মুয়াস্সাসাতল কুতুবিল সাকাফিয়্যাহ, ১ম সংস্করণ ১৯৮৭)
৪২. তাবারানী, সুলাইমান ইবনু আহমদ (৩৬০হি.) আল-মু'জামুল কাবীর (মাওসিল, ইরাক, ওয়াকফ মন্ত্রণালয়, ১৯৮৫)
৪৩. তাবারানী, সুলাইমান ইবনু আহমদ, আল-মু'জামুস সাগীর (বৈরুত, আল-মাকতাবুল ইসলামী, ১ম প্রকাশ, ১৯৮৫)
৪৪. তাবারানী, সুলাইমান ইবনু আহমদ, মুসনাদুশ শামিয়্যীন (বৈরুত, মুআসসাসাতুর রিসালাহ, ১ম প্রকাশ, ১৯৮৪)
৪৫. আজুরী, মুহাম্মাদ ইবনুল হুসাইন (৩৬০হি), আশ-শারী'আহ (রিয়াদ, মাকতাবাতু দারিস সালাম, ১ম মুদ্রণ ১৯৯২)
৪৬. ইবনু বাত্তাহ, উবাইদুল্লাহ ইবনু মুহাম্মাদ (৩৮৭হি), আল-ইবানাহ (রিয়াদ, দারুর রায়াহ, ১৯৯৪-১৯৯৭)
৪৭. আল-জাওহারী, ইসমাঈল ইবনে হাম্মাদ (৩৯৩ হি), আস সিহাহ (বৈরুত, দারুল ইলম লিল মালাঈন, ২য় প্রকাশ, ১৯৭৯)
৪৮. ইবনু মানদাহ, মুহাম্মাদ ইবনু ইসহাক (৩৯৫ হি), আত-তাওহীদ ও ইসবাতু সিফাতির রাবব (আল-জামিয়া আল-ইসলামিয়াহ, মদীনা মুনাওয়ারা, ১৪০৯ হি)
৪৯. ইবনু ফারিস, আহমদ (৩৯৫হি.), মু'জাম মাকায়ীসুল লুগাহ (ইরান, কুম, মাকতাবুল ইলাম আল-ইসলামী, ১৪০৪ হি.)
৫০. হাকিম নাইসাপুরী, মুহাম্মাদ ইবনু আব্দুল্লাহ (৪০৫হি), আল-মুসতাদরাক (বৈরুত, লেবানন, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, ১ম প্রকাশ, ১৯৯০)
৫১. বাগদাদী, আব্দুল কাহির ইবনু তাহির (৪২৯ হি), আল-ফারকু বাইনাল ফিরাক (বৈরুত, দারুল মারিফাহ)
৫২. আবু নুআইম ইসপাহানী, আহমদ ইবনু আব্দুল্লাহ (৪৩০), হিলইয়াতুল আউলিয়া (বৈরুত, দারুল কিতাব আল-আরাবী, ৪র্থ মুদ্রণ, ১৪০৫ হি)
৫৩. আবু নুআইম ইসপাহানী, আল-মুসনাদ আল-মুসতাখরাজ আলা সাহীহ মুসলিম (বৈরুত, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, ১ম প্রকাশ, ১৯৯৬)
৫৪. বাইহাকী, আহমদ ইবনুল হুসাইন (৪৫৮ হি), শু'আবুল ঈমান (বৈরুত, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, ১ম প্রকাশ, ১৪১০ হি)
৫৫. বাইহাকী, আহমদ ইবনুল হুসাইন (৪৫৮হি.), আস-সুনানুল কুবরা (মাক্কা মুকাররামা, সৌদি আরব, মাকতাবাতু দারিল বায, ১৯৯৪)
৫৬. বাইহাকী, দালাইলুন নুবুওয়াহ, (কাইরো, দারুর রাইয়ান, ১৪০৮ হি)
৫৭. বাইহাকী, হায়াতুল আনবিয়া, (রিয়াদ, মাকতাবাতুর রুশদ, ১ম প্রকাশ)
৫৮. ইবনে আব্দুল বার, ইউসূফ ইবনু আব্দুল্লাহ (৪৬৩হি.) আল-ইনতিকা' ফী ফাযাইলিল আইম্মাতিস সালাসা (বৈরুত, দারুল কুতুবিল ইলমিয়্যাহ)
৫৯. ইবনু আব্দুল বাক্স, জামিউ বায়ানিল ইলমি ওয়া ফাযলিহী (কাইরো, মাতবাআ ফানিয়‍্যাহ, ১৪০৩ হি)
৬০. সারাখসী, আবু বাকর, মুহাম্মাদ ইবনু আহমাদ (৪৯০ হি.), আল-মাবসূত (বৈরুত, দারুল মা'রিফাহ, ১৯৮৯)
৬১. গাযালী, আবু হামিদ, মুহাম্মাদ ইবনু মুহাম্মাদ (৫০৫ হি) এহইয়াউ উলুমিদ্দীন (বৈরুত, দারুল ফিকর, ১৯৯৪)
৬২. রাগিব ইসপাহানী (৫০৭), আল-মুফরাদাত (বৈরুত, দারুল মারিফাহ, তা. বি.)
৬৩. দায়লামী, শীরওয়াইহি ইবনু শাহারদার (৫০৯হি) আল-ফিরদাউস (বৈরুত, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, ১ম প্রকাশ, ১৯৮৬)
৬৪. শাহরাস্তানী, মুহাম্মাদ ইবনু আব্দুল কারীম (৫৪৮ হি), আল-মিলালু ওয়ান নিহাল (বৈরুত, দারুল মারিফাহ, ১৯৮০)
৬৫. আব্দুল কাদের জীলানী (৫৬১হি.), গুনিয়াতুত তালিবীন, (অনুবাদ নুরুল আলম রঈসী, চট্টগ্রাম, ইসলামিয়া লাইব্রেরী, ১ম সংস্করণ, ১৯৭২)
৬৬. কাসানী, আলাউদ্দীন (৫৮৭হি) বাদাইউস সানাইয় (বৈরুত, দারুল কুতুবিল ইলমিয়াহ)
৬৭. ইবনুল জাওযী, আবুল ফারাজ আব্দুর রাহমান ইবনু আলী (৫৯৭ হি), আল-মাউযূআত (বৈরুত, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, ১ম প্রকাশ, ১৯৯৫)
৬৮. ইবনুল জাওযী, আবুল ফারাজ, তালবীসু ইবলিস (বৈরুত, দারুল ফিক্স, ১৯৯৪)
৬৯. আবু মুহাম্মাদ ইয়ামানী (আনু ৬৯৯ হি), আকাইদুস সালাসি ওয়াস সাবঈনা ফিরকাহ (মদীনা মুনাওয়ারা, মাকতাবাতুল উলুম ওয়াল হিকাম, ২য় মুদ্রণ, ২০০১)
৭০. ইবনুল আসীর, মুবারাক ইবনে মুহাম্মাদ (৬০৬হি.), জামেউল উসুল (বৈরুত, দারুল ফিকর, ২য় প্রকাশ, ১৯৮৩)
৭১. ইবনুল আসীর, মুবারাক ইবনু মুহাম্মাদ, আন-নিহাইয়া ফী গারীবিল হাদীস (বৈরুত, দারুল ফিকর, ২য় মুদ্রণ, ১৯৭৯)
৭২. মাকদিসী, মুহাম্মাদ ইবনু আব্দুল ওয়াহিদ (৬৪৩ হি), আল-আহাদীসুল মুখতারাহ (মক্কা মুকাররামা, মাকতাবাতুন নাহদাহ আল-হাদীসাহ, ১ম প্রকাশ ১৪১০ হি)
৭৩. মুনযিরী, আব্দুল আযীম ইবনু আবুদল কাবী (৬৫৬ হি), আত-তারগীব ওয়াত তারহীব (বৈরুত, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, ১ম প্রকাশ, ১৪১৭ হি)
৭৪. যাইনুদ্দীন রাযী, মুহাম্মাদ ইবনু আবী বাক্স (আনু ৬৬৬ হি), মুখতারুস সিহাহ (আল-মাকতাবা আশ-শামিলাহ, ২য় প্রকাশ, http://www.alwarraq.com)
৭৫. কুরতুবী, মুহাম্মাদ ইবনু আহমদ (৬৭১ হি) তাফসীর: আল-জামিয় লি আহকামিল কুরআন (কাইরো, দারুশ শু'আব, ১৩৭২ হি)
৭৬. নববী, ইয়াহইয়া ইবনু শারাফ (৬৭৬ হি.), শারহু সহীহ মুসলিম, (বৈরুত, দারুল ফিকর, ১৯৮১খ্রি.)
৭৭. নববী, আত-তাকরীব ওয়াত তায়সীর (আল-মাকতাবাতুশ শামিলা, ২য় প্রকাশ, http://www.alwarraq.com)
৭৮. ইবনু মানযুর, মুহাম্মাদ ইবনে মুকাররম আল-আফরীকী (৭১১হি.) লিসানুর আরব (বৈরুত, দারুল ফিকর)
৭৯. ইবনু তাইমিয়া, আহমদ ইবনু আব্দুল হালীম (৭২৮হি), মাজমুউল ফাতাওয়া (রিয়াদ, দারু আলামিল কুতুব, ১৯৯১)
৮০. আলাউদ্দীন বুখারী (৭৩০হি.) কাশফুল আসরার আন উসূলিল বাযদাবী (বৈরুত, দারুল কিতাবলি আরাবী, ২য় প্রকাশ, ১৯৯৪ খ্রি.)
৮১. যাহাবী, মুহাম্মাদ ইবনু আহমাদ, সিয়ারু আ'লামিন নুবালা (বৈরুত, মুআসসাসাতুর রিসালাহ, ৯ম মুদ্রণ, ১৪১৩ হি)
৮২. যাইলায়ী, উসমান ইবনু আলী (৭৪৩ হি) তাবয়ীনুল হাকায়িক শারহু কানযিদ দাকাইক (আল-মাকতাবাতুশ শামিলা, ২য় প্রকাশ, http://www.al-islam.com)
৮৩. ইবনুল কাইয়িম, মুহাম্মাদ ইবনু আবী বাকর (৭৫১ হি), আল মানার আল মুনীফ (সিরিয়া, হলব, মাকতাব আল মাতবুয়াত আল ইসলামিয়া, ১ম সংস্করণ, ১৯৭০),
৮৪. ইবনুল কাইয়িম, মুহাম্মাদ ইবনু আবী বাকর, যাদুল মা'আদ (সিরিয়া ও বৈরুত, মুআসসাতুর রিসালাহ, ২য় প্রকাশ, ১৯৯৭)
৮৫. ইবনুল কাইয়িম, ইগাসাতুল লাহফান মিন মাসাইদিশ শায়তান (রিয়াদ, মাকতাবাতুল মুআইয়িদ)
৮৬. ফাইউমী, আহমদ ইবনু মুহাম্মাদ (৭৭০ হি), আল-মিসবাহুল মুনীর (বৈরুত, দারুল ফিকর, তারিখ বিহীন)
৮৭. ইবনু কাসীর, ইসমাঈল ইবনু উমার (৭৭৪ হি) তাফসীরুল কুরআনিল আযীম (বৈরুত, দারুল ফিকর, ১৪০১)
৮৮. ইবনু কাসীর, আল-বিদাইয়া ওয়ান নিহাইয়া (বৈরুত, লেবানন, দারুল ফিকর, ১ম প্রকাশ, ১৯৯৬)
৮৯. শাতিবী, ইবরাহীম ইবনু মুসা (৭৯০ হি), আল-ই'তিসাম (বৈরুত, দারুল মা'রিফাহ, ১৯৮৫)
৯০. সা'দ উদ্দীন তাফতাযানী (৭৯১ হি), শারহুল আকাইদ আন নাসাফিয়্যাহ (ঢাকা, ইমদাদিয়া লাইব্রেরি)
৯১. ইবনু আবিল ইজ্জ হানাফী (৭৯২হি), শারহুল আকীদাহ আত-তাহাবিয়‍্যাহ (বৈরুত, আল-মাকতাব আল-ইসলামী, ৯ম প্রকাশ, ১৯৮৮)
৯২. ইবনে রাজাব, আব্দুর রহমান ইবনু আহমাদ (৭৯৫হি.), লাতায়েফুল মাআরিফ (মাক্কা মুকাররামা, মাকতাবাতু নিযার মুসতাফা বাষ, ১ম প্রকাশ, ১৯৯৭)
৯৩. ইবনে রাজাব, আব্দুর রাহমান ইবনু আহমাদ (৭৯৫ হি.), জামিউল উলুম ওয়াল হিকাম (বৈরুত, দারুল মারিফাহ, ১ম প্রকাশ, ১৪০৮হি)
৯৪. ইরাকী, যাইনুদ্দীন আব্দুর রাহীম ইবনুল হুসাইন (৮০৬হি), আত-তাকয়ীদ ওয়াল ঈদাহ (বৈরুত, লেবানন, মুআসসাসাতুল কুতুবিল ইলমিয়্যাহ, ৫ম প্রকাশ, ১৯৯৭)
৯৫. ইরাকী, যাইনুদ্দীন আব্দুর রাহীম ইবনুল হুসাইন (৮০৬হি), ফাতহুল মুগীস (কাইরো, মিশর, মাকতাবাতুস সুন্নাহ, ১৯৯০)
৯৬. হাইসামী, নূরুদ্দীন আলী ইবনু আবী বাকর (৮০৭হি.) মাজমাউয যাওয়াইদ (বৈরুত, দারুল কিতাবিল আরাবী, ৩য় প্রকাশ, ১৯৮২)
৯৭. হাইসামী, নূরুদ্দীন আলী ইবনু আবী বাকর, মাওয়ারিদুয যামআন (দামেশক, দারুস সাকাফাহ আল-আরাবিয়্যাহ, ১ম প্রকাশ, ১৯৯২)
৯৮. জুরজানী, আলী ইবনু মুহাম্মাদ (৮১৬হি) আত-তা'রীফাত (বৈরুত, দারুল কিতাব আল-আরাবী, ১ম প্রকাশ, ১৪০৫ হি)
৯৯. ফাইরোযআবাদী, মুহাম্মাদ ইবনে ইয়াকুব (৮১৭হি.), আল-কামুসুল মুহীত (বৈরুত, মুআসসাসাতুর রিসালাহ, ২য় প্রকাশ, ১৯৮৭)
১০০. সানআনী, মুহাম্মাদ ইবনু ইসমাঈল (৮৫২ হি), সুবুলুস সালাম (বৈরুত, দারু ইহইয়ায়িত তুরাসিল আরাবী, ৪র্থ মুদ্রণ, ১৩৭৯ হি)
১০১. ইবনু হাজার আসকালানী, আহমাদ ইবনু আলী (৮৫২ হি), ফাতহুল বারী (বৈরুত, দারুল মা'রিফাহ, ১৩৭৯ হি)
১০২. ইবনু হাজার আসকালানী, লিসানুল মিযান (বৈরুত, মুআসসাসাতুল আ'লামী, ৩য় মুদ্রণ, ১৯৮৬)
১০৩. সাখাবী, মুহাম্মাদ ইবনু আব্দুর রাহমান (৯০২হি), ফাতহুল মুগীস (কাইরো, মাকতাবাতুস সুন্নাহ, ১ম প্রকাশ ১৯৯৫)
১০৪. সাখাবী, আল-কাওলুল বাদী' (মদীনা মুনাওয়ার, আল-মাকতাবা আল-ইলমিয়্যাহ, ৩য় প্রকাশ, ১৯৭৭ খ্রি)
১০৫. সুয়ূতী, জালালুদ্দীন, আল-লাআলী আল-মাসনুআহ (বৈরুত, দারুল মা'রিফাহ)
১০৬. সুয়ূতী আল-আমরু বিল ইত্তিবা (বৈরুত, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, ১ম প্রকাশ, ১৯৮৮ খ্রি.)
১০৭. সুয়ূতী, জালাল উদ্দীন, আল-হাবী লিল-ফাতাওয়া (বৈরুত, দারুল ফিকর, ১৯৯৪)
১০৮. সুয়ূতী, জালালুদ্দীন আব্দুর রাহমান ইবনু আবী বকর (৯১১হি), তাদরীবুর রাবী (রিয়াদ, সৌদি আরব, মাকতাবাতুর রিয়াদ আল-হাদীসাহ)
১০৯. আল-কাসতালানী, আহমদ বিন মুহাম্মাদ (৯২৩হি.), আল-মাওয়াহিবুল লাদুন্নিয়্যা (বৈরুত, দারুল কুতুব আল-ইলমিয়্যা, ১ম সংস্করণ ১৯৯৬)
১১০. মুহাম্মাদ ইবনে ইউসুফ আশ শামী (৯৪২হি.), সীরাহ শামীয়াহ: সুবুলুল হুদা ওয়ার রাশাদ (বৈরুত, দারুল কুতুবুল ইলমিয়্যাহ, ১ম প্রকাশ, ১৯৯৩ খ্রি.)
১১১. কাসতালানী, আহমদ বিন মুহাম্মাদ (৯২৩হি.), আল-মাওয়াহিবুল লাদুন্নিয়্যা (বৈরুত, দারুল কুতুব আল-ইলমিয়্যা, ১ম সংস্করণ ১৯৯৬)
১১২. ইবনু ইরাক, আলী ইবনু মুহাম্মাদ (৯৬৩ হি), তানযীহুশ শারীয়াহ আল-মারফু'আহ (বৈরুত, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, ২য় মুদ্রণ, ১৯৮১)
১১৩. ইবনু নুজাইম (৯৭০হি.), আল-বাহরুর রায়েক শারহু কানযুদ দাকাইক (বৈরুত, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, ১ম প্রকাশ ১৯৯৭ খ্রি.)
১১৪. মোল্লা আলী কারী (১০১৪ হি), আল-আসরার আল-মারফু'আহ (বৈরুত, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, ১ম প্রকাশ, ১৯৮৫)
১১৫. মোল্লা আলী কারী (১০১৪হি.) শরাহু শারহি নুখবাতিল ফিকর (বৈরুত, দারুল আরকাম)
১১৬. মোল্লা আলী কারী (১০১৪ হি), আল-আসরার আল-মারফু'আহ (বৈরুত, দারুল কুতুবিল ইলমিয়াহ, ১ম প্রকাশ, ১৯৮৫)
১১৭. মোল্লা আলী কারী, শারহুল ফিকহিল আকবার, (বৈরুত, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, ১ম প্রকাশ ১৯৮৪)
১১৮. মুনাবী, মুহাম্মাদ আব্দুর রাউফ (১০৩১ হি), ফাইযুল কাদীর শারহু জামিয়িস সাগীর (মিশর, আল-মাকতাবাতুত তিজারিয়া আল-কুবরা, ১ম প্রকাশ, ১৩৫৬ হি)
১১৯. যারকানী, মুহাম্মাদ ইবনু আব্দুল বাকী (১১২২ হি) শারহুল মুআত্তা (বৈরুত, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, ১ম প্রকাশ, ১৪১১)
১২০. আল-যারকানী, মুহাম্মাদ ইবনু আব্দুল বাকী, শরহুল মাওয়াহিব আল-লাদুন্নিয়্যা (বৈরুত, দারুল কুতুব আল-ইলমিয়্যা, ১ম সংস্করণ ১৯৯৬)
১২১. মুহাম্মাদ ইবনু হুসাইন তুরী (১১৩৮ হি), তাকমিলাতুল বাহরির রায়িক (বৈরুত, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, ১ম প্রকাশ, ১৯৯৭)
১২২. শাহ ওয়ালি উল্লাহ মুহাদ্দিস দেহলবী, আহমদ ইবনু আব্দুর রাহীম (১১৭৬ হি), হুজ্জাতুল্লাহিল বালিগা (বৈরুত, দারু এহইয়ায়িল উলুম, ২য় মুদ্রণ, ১৯৯২)
১২৩. শাহ ওয়ালিউল্লাহ দেহলবী, আল-বালাগুল মুবীন, বঙ্গানুবাদ মুহম্মদ আব্দুল্লাহ (ঢাকা, ইসলামিয়া কুরআন মহল, ৩য় প্রকাশ, ১৯৯৯)
১২৪. শাহ ওয়ালি উল্লাহ, আল-ফাওযুল কাবীর ফী উসূলিত তাফসীর (বৈরুত, দারুল বাশাইর আল-ইসলামিয়্যাহ, ২য় প্রকাশ, ১৯৮৭)
১২৫. যাবীদী, মুহাম্মাদ ইবনু মুহাম্মাদ মুরতাযা যাবিদী (১২০৫), তাজুল আরূস (আল-মাকতাবা আশ-শামিলাহ, ২য় প্রকাশ, (http://www.alwarraq.com, http://www.ahlalhdeeth.com)
১২৬. শাওকানী, মুহাম্মাদ ইবনু আলী (১২৫০ হি), নাইলুল আউতার (বৈরুত, দারুল জীল, ১৯৭৩)
১২৭. শাওকানী, আল ফাওয়ায়েদ আল মাজমুআ (মক্কা মুকাররমা, মাকতাবাতু মুসতাফা নিযার আল-বায)
১২৮. শাওকানী, তুহফাতুয যাকিরীন বি উদ্দাতি হিসনিল হাসীন, (বৈরুত, দারু সাদির)
১২৯. ইবনু আবেদীন, মুহাম্মাদ আমীন (১২৫৬ হি), হাশিয়াতু রাদ্দিল মুহতার (বৈরুত, দারুল ফিকর, ১৯৭৯)
১৩০. আলুসী, শিহাব উদ্দীন মাহমূদ ইবনু আব্দুল্লাহ (১২৭০ হি), রূহুল মা'আনী ফী তাফসীরিল কুরআনিল আযীম ওয়াস সাবয়িল מסানী (আল-মাকতাবাতুল শামিলা, ২য় প্রকাশ, http://www.altafsir.com)
১৩১. দরবেশ হুত, মুহাম্মাদ ইবনুস সাইয়িদ (১২৭৬ হি), আসনাল মাতালিব (সিরিয়া, হালাব, আল-মাকতাবা আল-আদাবিয়‍্যাহ)
১৩২. আব্দুল হাই লাখনবী (১৩০৪হি.), আল-আসারুল মারফুয়া ফীল আখবারিল মাউযূয়া (বৈরুত, দারুল কুতুবিল ইলমিয়‍্যাহ, ১ম প্রকাশ ১৯৮৪ খ্রি.)
১৩৩. আব্দুল হাই লাখনবী (১৩০৪হি.), আল-আজইবাতুল ফাযিলা লিল আসইলাহ আল-আশারাতিল কামিলা (সিরিয়া, হালাব, মাকতাবুল মাতবুআত আল-ইসলামিয়্যাহ, ২য় প্রকাশ, ৯৯৮৪ খ্রি.)
১৩৪. সিদ্দীক হাসান কান্নুজী (১৩০৭ হি), আল-হিত্তাহ ফী যিকরিস সিহাহিস সিত্তাহ (বৈরুত, দারুল কুতুবিল ইলমিয়‍্যাহ, ১ম প্রকাশ, ১৯৮৫)
১৩৫. রাহমাতুল্লাহ কিরানবী (১৩০৮ হি), ইযহারুল হক্ক (রিয়াদ, আর-রিয়াসাতুল আম্মাহ: দারুল ইফতা, ১৯৮৯)
১৩৬. মুবারকপুরী, মুহাম্মাদ আব্দুর রাহমান (১৩৫৩হি), তুহফাতুল আহওয়াযী (বৈরুত, দারুল কুতুবিল ইলমিয়‍্যাহ)
১৩৭. আযীমআবাদী, শামসুল হক, আউনুল মা'বুদ (বৈরুত, দারুল কুতুবিল ইলমিয়‍্যাহ, ২য় প্রকাশ, ১৪১৫হি)
১৩৮. মুহিবুদ্দীন আল-খাতীব, আল-খুতুতুল আরীযাহ লিল উসুসিল লাতি কামা আলাইহা দীনুশ শী'আতিল ইমামিয়‍্যাহ (১০ মুদ্রণ, ১৪১০ হি, প্রকাশকের তথ্য বিহীন)
১৩৯. আহমদ শাকির, মুসনাদ আহমদ (মিশর, দারুল মা'আরিফ, ১৯৭৫)
১৪০. আলবানী, মুহাম্মাদ নাসিরুদ্দীন, যায়ীফল জামিয়িস সাগীর (বৈরুত, আল-মাকতাবুল ইসলামী, ৩য় প্রকাশ, ১৯৯০)
১৪১. আলবানী, মুখতাসারুশ শামাঈল আল-মুহাম্মাদিয়‍্যাহ (জর্ডান, আম্মান, আল-মাকতাবাতুল ইসলামিয়‍্যাহ, ২য় মুদ্রন, ১৪০৬)
১৪২. আলবানী, মুহাম্মাদ নাসিরুদ্দীন, সহীহুল জামিয়িস সাগীর (বৈরুত, আল-মাকতাবুল ইসলামী, ৩য় সংস্করণ, ১৯৮৮)
১৪৩. আলবানী, মুহাম্মাদ নাসিরুদ্দীন, সহীহুত তারগীব (রিয়াদ, মাকতাবাতুল মা'আরিফ, ৩য মুদ্রণ, ১৯৮৮)
১৪৪. আলবানী, যয়ীফু সুনানি ইবনি মাজাহ (সৌদি আরব, রিয়াদ, মাকতাবাতুল মাআরিফ, ১ম প্রকাশ, ১৯৯৭)
১৪৫. আলবানী, সহীহু সুনানি ইবনি মাজাহ (রিয়াদ, মাকতাবাতুল মা'আরিফ, ১ম প্রকাশ, ১৯৯৭) ৩/১৯৮।
১৪৬. আলবানী, সিলসিলাতুল আহাদীসিয যায়ীফাহ (রিয়াদ, মাকতাবাতুল মা'আরিফ, ১ম প্রকাশ, ১৯৯২)
১৪৭. আলবানী, সিলসিলাতুল আহাদীসিস সাহীহাহ (রিয়াদ, মাকতাবাতুল মা'আরিফ, ১ম প্রকাশ, ১৯৯২)
১৪৮. উসাইমীন, মুহাম্মাদ ইবনু সালিহ, আল-কাওলুল মুফীদ আলা কিতাবিত তাওহীদ (দাম্মাম, সৌদি আরব, দারু ইবনিল জাওযী, ১ম মুদ্রণ, ১৯৯৭)
১৪৯. ড. ইবরাহীম আনীস ও সঙ্গীগণ, আল-মুজাম আল ওয়াসীত (বৈরুত, দারুল ফিকর)
১৫০. ড. আহমদ মুহাম্মাদ জলি, দিরাসাতুন আনিল ফিরাক (রিয়াদ, মারকাযুল মালিক ফায়সাল, ২য় মুদ্রণ, ১৯৮৮)
১৫১. ড. মাহমুদ তাহহান, তাইসীরু মুসতালাহিল হাদীস (রিয়াদ, মাকতাবাতুল মা'আরিফ, ৮ম প্রকাশ, ১৯৮৭)
১৫২. ড. নাসির আল-আকল, আল-খাওয়ারিজ (রিয়াদ, দারুল ওয়াতান, ২য় মুদ্রণ, ১৪১৭ হি)
১৫৩. ড. আকরাম যিয়া আর-উমারী, আস-সীরাতুন নাবাবীয়্যাহ আস-সহীহা (মদীনা মুনাওয়ারা, মাকতাবাতুল উলুম ওয়াল হিকাম, ৪র্থ সংস্করণ ১৯৯৩)
১৫৪. ড. মাহদী রিযকুল্লাহ আহমদ, সীরাতুন নাবাবীয়াহ ফী দাওইল মাসাদিরিল আসলিয়‍্যাহ (সৌদি আরব, রিয়াদ, বাদশাহ ফয়সল কেন্দ্র, ১ম প্র. ১৯৯২)
১৫৫. মাহমূদ শাকির, আত-তারিখুল ইসলামী (বাইরূত, আল-মাকতাব আল-ইসলামী, ১ম সংস্করণ ১৯৮৫)
১৫৬. ড. মুহাম্মাদ যিয়াউর রাহমান আ'যামী, মু'জামু মুসতালাহাতিল হাদীস, (রিয়াদ, মাকতাবাতু আদওয়ায়িস সালাফ, ১ম প্রকাশ ১৯৯৯)
১৫৭. আহমদ আল-ফওযান, আদওয়া আলাল আকীদাতিদ দূরযিয়্যাহ (প্রকাশকের তথ্য বিহীন ২য় মুদ্রণ, ১৯৮৩)
১৫৮. আন-নাদওয়াতুল আলামিয়‍্যাহ লিশ শাবাব আল-ইসলামী, আল-মাউসূ'আতুল মুয়্যাস্সারাহ, (রিয়াদ, ২য় প্রকাশ, ১৯৮৯)
১৫৯. ড. নাসির ইবনু আব্দুল কারীম আল-আকল, মুকাদ্দিমাত ফিল আহওয়া ওয়াল ফিরাক ওয়াল বিদা (রিয়াদ, দারুল ওয়াতান, ২য় প্রকাশ, ১৪১৭)
১৬০. ড. নাসির ইবনু আব্দুল কারীম আল-আকল, আল-আহওয়া ওয়াল ফিরাকু ওয়াল বিদা আবরাত তারীখিল ইসলাম (রিয়াদ, দারুল ওয়াতান, ২য় প্রকাশ, ১৪১৭)
১৬১. ড. নাসির ইবনু আব্দুল কারীম আল-আকল, মানাহিজু আহলিল আহওয়া ওয়াল ইফতিরাক ওয়াল বিদা (রিয়াদ, দারুল ওয়াতান, ২য় প্রকাশ, ১৪১৭)
১৬২. ড. নাসির ইবনু আব্দুল কারীম আল-আকল, আল-খাওয়ারিজ: আওআলুল ফিরাকি ফী তারীখিল ইসলাম (রিয়াদ, দারুল ওয়াতান, ২য় প্রকাশ, ১৪১৭)
১৬৩. ড. মুসা আল-মুসাবী, আশ-শীয়াতু ওয়াত তাসহীহ, (লস এঞ্জেলস, ১৯৮৭)
১৬৪. ড. মুহাম্মাদ আল-খুমাইস, উসুলুদ্দীন ইনদাল ইমাম আবী হানীফাহ (রিয়াদ, দারুস সুমাইয়ী, ১ম প্রকাশ, ১৯৯৬)
১৬৫. ড. যাকারিয়া, আবু বাকর মুহাম্মাদ, আশ-শিরক ফিল কাদীম ওয়াল হাদীস (রিয়াদ, মাকতাবাতুল রুশদ, ১ম প্রকাশ, ২০০১)
১৬৬. মুহাম্মাদ আল-বুনদারী, আত-তাশাইউ' বাইনা মাফহুমিল আয়িম্মাহ ওয়াল মাফহুমিল ফারিসী, (জর্ডান, আম্মান, দারু আম্মার, ১ম মুদ্রণ, ১৯৮৮)
১৬৭. মুহাম্মাদ আব্দুস সাত্তার আত-তোনসাবী, বুতলানু আকায়িদিশ শীয়াহ (মাক্কা মুকাব্রামা, আল-মাকতাবাতুল ইমদাদিয়‍্যাহ, ১৪০৮)
১৬৮. মতিওর রহমান, ঐতিহাসিক অভিধান (ঢাকা, বাংলা একাডেমী, ১৯৬৭)
১৬৯. মুতয়িব ইবনু মুকবিল আশ-শাস্সান, খাতমুন নুবুওয়াত ওয়ার রাদ্দি আলাল বাহায়িয়্যতি ওয়াল কাদিয়ানিয়‍্যাহ (রিয়াদ, দারু আতলাস আল-খাদরা, ১ম প্রকাশ, ২০০৬)
১৭০. মুহাম্মাদ সুরূর বিন নাইফ, আল-হুকমু বিগাইরি মা আনযালাল্লাহু, (যুক্তরাজ্য, বামিংহাম, দারুল আরকাম, ২য় প্রকাশ, ১৯৮৮)
১৭১. মুহাম্মাদ ইবনু ইবরাহীম আল-হামদ, আকীদাতু আহলিস সুন্নাহ (রিয়াদ, দারুল ওয়াতান, ১ম প্রকাশ, ১৪১৬)
১৭২. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, এহইয়াউস সুনান: সুন্নাতের পুনরুজ্জীবন ও বিদ'আতের বিসর্জন (ঢাকা, ইশা'আতে ইসলাম কুতুবখানা, ২ সংস্করণ, ২০০৩)
১৭৩. ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, এহইয়াউস সুনান: সুন্নাতের পুনরুজ্জীবন ও বিদ'আতের বিসর্জন (ঝিনাইদহ, আস-সুন্নাহ পাবলিকেশন্স, ৪র্থ সংস্করণ, ২০০৬)
১৭৪. ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, হাদীসের নামে জালিয়াতি: প্রচলিত জাল হাদীস ও ভিত্তিহীন কথা (ঝিনাইদহ, আস-সুন্নাহ পাবলিকেশন্স, ২য় প্রকাশ, ২০০৬)
১৭৫. ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, রাহে বেলায়াত; রাসূলুল্লাহর (ﷺ) যিক্র-ওযীফা (ঝিনাইদহ, আস-সুন্নাহ পাবলিকেশন্স, ৪র্থ সংস্করণ ২০০৬)
176. The Holy Bible, authorized Version/King James Version, (reprinted and published by Bible Society of South Africa, 1988) & Bangla Cary Version
177. Hans Wehr, A Dictionary of Modern Written Arabic (Beirut, Librairie Du Liban, 1980)
178. Ahmed Deedat, The Choice, Volume 2 (Jeddah, Abul Qasim Publications, 1st print, 1994)
179. C. Jouco Bleeker And Geo Widengren, Historia Religionum: Handbook For The History Of Religions, Leiden 1969.
180. Encyclopedia of Religion and Ethics, Edition by James Hestings, New York.
181. Geoffrey Parrinder, Jesus in the Quran, (London, Sheldon Press, 1965)
182. The New Encyclopedia Britannica (knowledge in depth) 15th edition

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00