📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন

📄 শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন


আবু দারদা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (সালাতে) দণ্ডায়মান ছিলেন। তখন তাঁকে বলতে শুনলাম, "আমি তোমার অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি।" এরপর তিনি বললেন, "আল্লাহ তোমাকে যেভাবে লানত করেছেন, আমি তোমাকে সেভাবে লানত করছি।" এভাবে তিনবার বললেন তিনি। এরপর তাঁর হাত সামনের দিকে বাড়ালেন, যেন তিনি কিছু ধরতে চাইলেন।'

সালাত শেষে আমরা বললাম, "হে আল্লাহর রাসুল, আজ সালাতে আপনাকে এমন কিছু বলতে শুনলাম, যা এর আগে বলতে শুনিনি। আরও দেখলাম, আপনি সামনের দিকে হাত প্রসারিত করেছেন।"

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "আল্লাহর শত্রু ইবলিস আগুনের শিখা নিয়ে এসেছিল আমার সামনে। আমার মুখে আগুন নিক্ষেপের ইচ্ছে ছিল তার। আমি তখন তিনবার বললাম, আমি তোমার অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। এরপর বললাম, আল্লাহ তোমাকে যেভাবে লানত করেছেন, আমি তোমাকে সেভাবে লানত করছি। তিনবারের একবারও সে পিছু হটেনি। এরপর আমি তাকে ধরে ফেলতে চাইলাম। আল্লাহর শপথ, আমাদের ভাই সুলাইমান (আলাইহিস সালাম) যদি দোয়া না করতেন, তবে সে বন্দী হয়ে যেত। আর সকালবেলা দেখতে, মদিনার শিশুরা তাকে নিয়ে খেলাধুলায় মেতে উঠেছে।"৮৯৫

টিকাঃ
৮৯৫. সহিহু মুসলিম: ৫৪২।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00