📘 যেমন ছিলেন তিনি ﷺ 📄 তাদের দয়া-মায়া শিক্ষা দিতেন

📄 তাদের দয়া-মায়া শিক্ষা দিতেন


আবু হুরাইরা (রা) বলেন, 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন আলি (রা)-কে চুম্বন করলেন। তখন তাঁর পাশে আকরা বিন হাবিস তামিমি (রা) বসা ছিলেন। তিনি বললেন, "আমার দশটি সন্তান আছে, তাদের কাউকেই কখনো চুমু খাইনি আমি।” তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ফিরে বললেন:
'যে দয়া করে না, তার প্রতি দয়া করা হয় না।'¹

টিকাঃ
১. সহিহুল বুখারি: ৫৯৯৭, সহিহু মুসলিম: ২৩১৮।

ফন্ট সাইজ
15px
17px