📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 প্রতিবেশীর প্রয়োজনে কখনো না বলেনো না

📄 প্রতিবেশীর প্রয়োজনে কখনো না বলেনো না


আবু হুরাইরা (রা) বলেন, 'রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমাদের কোনো প্রতিবেশী যদি প্রয়োজনে তোমাদের দেয়ালে কড়িকাঠ স্থাপন করতে চায়, তোমরা তাকে বাধা দিয়ো না।"

আবু হুরাইরা (রা) হাদিস বলা শেষ করে দেখলেন, উপস্থিত লোকদের মাথা নিচু হয়ে আছে। তখন তিনি বলে উঠলেন, "কী হলো আমি যে তোমাদের অনাগ্রহী দেখছি? আল্লাহর শপথ, যতক্ষণ তোমরা এটি (হাদিস) গ্রহণ করে না নেবে, ততক্ষণ আমি তোমাদের ঘাড়ের ওপর এ কথা নিক্ষেপ করতে থাকব। (ততক্ষণ আমি তোমাদের হাদিসটি শুনিয়ে যাব।)"'

ইবনে রজব (রহ) বলেন, 'এ হাদিসের ওপর ভিত্তি করে ইমাম আহমাদের (রহ) মাজহাব হচ্ছে, প্রতিবেশীর যখন প্রয়োজন পড়বে অপর প্রতিবেশীর দেয়ালে কাঠ স্থাপনের, অপর প্রতিবেশীর সে সুযোগ দেওয়া আবশ্যক। তবে দেয়ালের কোনো ক্ষতি হতে পারবে না।'

জুমহুর আলিমদের (রহ) মত একাধিক হাদিসে এসেছে, কোনো মুসলমানের সন্তুষ্টি ব্যতীত তার সম্পদে হস্তক্ষেপ করা হারাম। তাই জুমহুর আলিমগণ (রহ) অন্যান্য হাদিসের সাথে সমন্বয় করে এ হাদিসের আদেশকে মুসতাহাব হুকুম বলে উল্লেখ করেছেন।'

টিকাঃ
৫১৩. সহিহুল বুখারি: ২৪৬৩, সহিহু মুসলিম: ১৬০৯, সুনানুত তিরমিজি: ১২৭৩। শব্দউৎস: সুনানুত তিরমিজি।
৫১৪. জামিউল উলুম ওয়াল হিকাম: ১৪০।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 প্রতিবেশীকে উপহার হক দিয়েছেন

📄 প্রতিবেশীকে উপহার হক দিয়েছেন


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 'প্রতিবেশী অধিক হকদার তার নৈকট্যের কারণে।'

'প্রতিবেশী যদি (তার অংশীদার প্রতিবেশীকে না জানিয়ে) নিজের অংশের জমি অন্য কাউকে বিক্রি করে দেয়, তবে অংশীদার প্রতিবেশীর এই অধিকার আছে যে, সে ক্রেতা থেকে একই মূল্য দিয়ে জমিটি নিয়ে নেবে। এটিকে শুফআর হক বলে।'

টিকাঃ
৫১৫. সহিহুল বুখারি: ২২৫৮। আবু রাফি (রা) থেকে বর্ণিত।
৫১৬. আল-ইকনা ফি ফিকহিল ইমাম আহমাদ বিন হাম্বল: ২/৩৬২।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00