📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 ফুফুদের সন্তান

📄 ফুফুদের সন্তান


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ফুফাতো ভাই ছিলেন ১১ জন। ফুফাতো বোন ছিলেন ৩ জন। তাদের মধ্যে কয়েকজন জন হলেন আমির বিন বাইজা (রা), আতিকার (রা) দুই পুত্র আব্দুল্লাহ (রা) ও জুহাইর (রা), আব্দুল্লাহ বিন জাহাশ (রা), উবাইদুল্লাহ বিন জাহাশ (রহ), জুবাইর বিন আওয়াম (রা), জাইনাব বিনতে জাহাশ (রা), হামনাহ বিনতে জাহাশ (রা)। এদের সকলেই ইসলাম গ্রহণ করেছিলেন। উবাইদুল্লাহ বিন জাহাশ (রহ) ছাড়া সবাই ইসলামের ওপর অটল থেকে সৌভাগ্যময় মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 রাসূল ﷺ-এর দুধ ভাই-বোন

📄 রাসূল ﷺ-এর দুধ ভাই-বোন


'রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দুধ ভাই-বোনের মধ্যে অন্যতম হলেন-হামজা বিন আব্দুল মুত্তালিব (রা), আবু সালামা বিন আব্দুল আসাদ (রা), রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চাচাতো ভাই আবু সুফইয়ান বিন হারিস বিন আব্দুল মুত্তালিব (রা), আব্দুল্লাহ বিন হারিস (রা), শাইমা বিনতে হারিস (রা), উনাইসা বিনতে হারিস (রা)। ইবনে হাজার (রহ) উনাইসার (রা) নাম উল্লেখ করেছেন আসিয়া (রা)। তবে উনাইসা (রা) নামটিই অধিক প্রসিদ্ধ ও প্রচলিত।'

টিকাঃ
৪১৫. দেখুন, সিরাতু ইবনি ইসহাক: ৪৮, আল-বিদায়া ওয়ান নিহায়া: ৩/৪০৮, সিয়ারু আলামিন নুবালা: ১/১৬২, জাদুল মাআদ ১/৮১, ইসাবাহ: ৮/৩।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 আত্মীয়-স্বজন ও পরিবার-পরিজন্দের সাথে উত্তম আচরণের নির্দেশ দিতেন

📄 আত্মীয়-স্বজন ও পরিবার-পরিজন্দের সাথে উত্তম আচরণের নির্দেশ দিতেন


জাইদ বিন আরকাম (রা) বলেন, 'রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক জলাশয়ের পাশে খুতবা দেওয়ার জন্য আমাদের সামনে দাঁড়ালেন। মক্কা ও মদিনার মঝামাঝি অবস্থিত এই জলাশয়টি খুম্ম নামে পরিচিত ছিল। তিনি হামদ পড়লেন, আল্লাহর প্রশংসা করলেন, ওয়াজ করলেন, নসিহত করলেন। এভাবে একসময় বললেন, "হে লোকসকল, আমি একজন মানুষ। অচিরেই আমার কাছে প্রভুর ফেরেশতা আসবে। আর আমিও তাঁর ডাকে সাড়া দেবো। আমি তোমাদের নিকট দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে আল্লাহর কিতাব। এতে রয়েছে হিদায়াত ও আলোকবর্তিকা। যে ব্যক্তি এটিকে আঁকড়ে ধরবে, সে সঠিক পথের ওপর থাকবে। আর যে ব্যক্তি এ কিতাব ছেড়ে দেবে, সে পথভ্রষ্ট হবে। দ্বিতীয়টি হচ্ছে আমার আহলে বাইত তথা পরিবার-পরিজন। আমি আহলে বাইতের ব্যাপারে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি তোমাদের। আমি আহলে বাইতের ব্যাপারে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি তোমাদের। আমি আহলে বাইতের ব্যাপারে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি তোমাদের।"

বর্ণনাকারী হুসাইন বিন সাবরাহ (রহ) জাইদ বিন আরকামকে (রা) জিজ্ঞেস করলেন, "জাইদ, আহলে বাইত কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রীগণ কি আহলে বাইতের অন্তর্ভুক্ত নন?" জাইদ (রা) উত্তর দিলেন, "হাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রীগণও আহলে বাইতের অন্তর্ভুক্ত। কিন্তু আহলে বাইত দ্বারা তারা উদ্দেশ্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পর যাদের জন্য সাদাকা-জাকাত গ্রহণ করা জায়িজ নয়।" হুসাইন (রহ) জিজ্ঞেস করলেন, "তারা কারা?" জাইদ (রা) উত্তর দিলেন, "তারা হচ্ছে, আলি (রা), আকিল (রা), জাফর (রা) ও আব্বাসের (রা) পরিবার ও বংশধর।"'

আবু বকর (রা) বলতেন, 'তোমরা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরিবার-পরিজনদের হিফাজত করো।' অর্থাৎ 'তাদের অধিকার আদায় করো। তাদের কষ্ট দিয়ো না। তাদের প্রতি দুর্ব্যবহার কোরো না।'

আয়িশা (রা) বর্ণনা করেন, 'আবু বকর (রা) আলিকে (রা) বললেন, 'সে সত্তার কসম-যাঁর হাতে আমার প্রাণ, আমার আত্মীয়দের প্রতি সদাচরণের চাইতে আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়দের প্রতি সদাচরণ করাকে আমি অধিক পছন্দ করি।"'

টিকাঃ
৪১৬. সহিহু মুসলিম: ২৪০৮।
৪১৭. সহিহুল বুখারি: ৩৭১৩।
৪১৮. ফাতহুল বারি: ৭/৭৯।
৪১৯. সহিহুল বুখারি: ৩৭১২।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 মায়ের কবর জিয়ারত করতে গিয়ে

📄 মায়ের কবর জিয়ারত করতে গিয়ে


আবু হুরাইরা (রা) বলেন, 'নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মায়ের কবর দেখতে গেলেন। সেখানে নিজে কাঁদলেন। অন্যদেরও কাঁদালেন। বললেন, "আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করার। কিন্তু আল্লাহ অনুমতি দেননি আমাকে। আল্লাহর কাছে অনুমতি চাইলাম আমার মায়ের কবর জিয়ারত করার। তিনি আমাকে অনুমতি দিলেন। তাই তোমরা কবর জিয়ারত করো। কারণ, কবরের জিয়ারত মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়।"'

তাঁর মা ইসলামের দিনগুলো পেলেন না। ইসলামও গ্রহণ করতে পারলেন না। তাই মায়ের কবরের পাশে গিয়ে তিনি কেঁদেছিলেন।

বুরাইদা (রা) বলেন, 'রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গিয়ে থামলেন চিহ্নিত একটি কবরের পাশে। বসলেন সেখানে। অন্যরাও বসে পড়ল তাঁর পাশে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা দোলাতে লাগলেন, যেন কারও কথা শুনছেন। এরপর কেঁদে উঠলেন।'

তখন উমর (রা) এগিয়ে গিয়ে বললেন, "আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাঁদছেন কেন?"

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, "এটি আমিনা বিনতে ওয়াহাবের (রহ) কবর। আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম আমার মায়ের কবর জিয়ারত করার। তিনি আমাকে অনুমতি দিলেন। আল্লাহর কাছে অনুমতি চাইলাম আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করার। কিন্তু তিনি অনুমতি দেননি। তাই আমি দুঃখ-ভারাক্রান্ত হয়ে কাঁদছি।" বুরাইদা (রা) বলেন, সেদিনের মতো একসঙ্গে এত বেশি সংখ্যক মানুষকে আমি কখনো কাঁদতে দেখিনি।'

টিকাঃ
৪২০. সহিহু মুসলিম: ৯৭৬।
৪২১. বাইহাকি (রহ) কৃত দালায়িলুন নুবুওওয়াহ: ১/১৮৯। হাদিসের মান: সহিহ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00