📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 রাসূল ﷺ-এর চাচাতো ভাই

📄 রাসূল ﷺ-এর চাচাতো ভাই


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চাচাতো ভাইদের সংখ্যা পঁচিশ। তাদের মধ্যে কেবল দুজন ইসলাম গ্রহণ করেননি। তারা হলেন আবু তালিবের (রহ) পুত্র তালিব (রহ) ও আবু লাহাবের (রহ) পুত্র উতাইবা (রহ)। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চাচাতো ভাইদের মধ্যে প্রসিদ্ধ হলেন-আলি বিন আবু তালিব (রা), জাফর বিন আবু তালিব (রা), আকিল বিন আবু তালিব (রা), আব্দুল্লাহ বিন আব্বাস (রা), ফজল বিন আব্বাস (রা), উবাইদুল্লাহ বিন আব্বাস (রা), কুসাম বিন আব্বাস (রা), আবু সুফইয়ান বিন হারিস (রা) ও রাবিআ বিন হারিস (রা)।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 চাচাতো বোন

📄 চাচাতো বোন


উম্মে হানি বিনতে আবু তালিব (রা), জুবাআহ বিনতে জুবাইর (রা), দুররাহ বিনতে আবু লাহাব (রা) ও উমামাহ বিনতে হামজা (রা)।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 ফুফুদের সন্তান

📄 ফুফুদের সন্তান


রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ফুফাতো ভাই ছিলেন ১১ জন। ফুফাতো বোন ছিলেন ৩ জন। তাদের মধ্যে কয়েকজন জন হলেন আমির বিন বাইজা (রা), আতিকার (রা) দুই পুত্র আব্দুল্লাহ (রা) ও জুহাইর (রা), আব্দুল্লাহ বিন জাহাশ (রা), উবাইদুল্লাহ বিন জাহাশ (রহ), জুবাইর বিন আওয়াম (রা), জাইনাব বিনতে জাহাশ (রা), হামনাহ বিনতে জাহাশ (রা)। এদের সকলেই ইসলাম গ্রহণ করেছিলেন। উবাইদুল্লাহ বিন জাহাশ (রহ) ছাড়া সবাই ইসলামের ওপর অটল থেকে সৌভাগ্যময় মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 রাসূল ﷺ-এর দুধ ভাই-বোন

📄 রাসূল ﷺ-এর দুধ ভাই-বোন


'রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দুধ ভাই-বোনের মধ্যে অন্যতম হলেন-হামজা বিন আব্দুল মুত্তালিব (রা), আবু সালামা বিন আব্দুল আসাদ (রা), রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চাচাতো ভাই আবু সুফইয়ান বিন হারিস বিন আব্দুল মুত্তালিব (রা), আব্দুল্লাহ বিন হারিস (রা), শাইমা বিনতে হারিস (রা), উনাইসা বিনতে হারিস (রা)। ইবনে হাজার (রহ) উনাইসার (রা) নাম উল্লেখ করেছেন আসিয়া (রা)। তবে উনাইসা (রা) নামটিই অধিক প্রসিদ্ধ ও প্রচলিত।'

টিকাঃ
৪১৫. দেখুন, সিরাতু ইবনি ইসহাক: ৪৮, আল-বিদায়া ওয়ান নিহায়া: ৩/৪০৮, সিয়ারু আলামিন নুবালা: ১/১৬২, জাদুল মাআদ ১/৮১, ইসাবাহ: ৮/৩।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00