📄 রাসূলুল্লাহ ﷺ-এর চাচা
'রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চাচাগণ হলেন- ১. আল্লাহর সিংহ ও আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহ, শহিদদের সর্দার হামজা বিন আব্দুল মুত্তালিব (রা)। ২. আব্বাস (রা)। ৩. আবু তালিব (রহ) (নাম: আব্দে মানাফ)। ৪. আবু লাহাব (রহ) (আব্দুল উজ্জা)। ৫. জুবাইর (রহ)। ৬. আব্দুল কাবা (রহ)। ৭. মুকাওয়িম (রহ)। ৮. জিরার (রহ)। ৯. কুসাম (রহ)। ১০. মুগিরা (রহ) (উপাধি : হাজল)। ১১. গাইদাক (রহ) (মুসআব)। কেউ কেউ বলেন, নাওফাল (রহ) ও হারিসও (রহ) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চাচা ছিলেন। আবার কেউ কেউ বলেন, হারিস (রহ) আর মুকাওয়িম (রহ) একজনই।'
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চাচাদের মধ্যে সবার বড় ছিলেন হারিস (রহ)। আর সর্বকনিষ্ঠ চাচা ছিলেন আব্বাস (রা)।
টিকাঃ
৪১২. জাদুল মাআদ: ১/১০৪।
📄 চাচাদের ইসলাম গ্রহণ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চাচাদের মধ্যে ইসলামের যুগ পেয়েছেন চারজন। আবু তালিব (রহ), আবু লাহাব (রহ), হামজা (রা) ও আব্বাস (রা)। তন্মধ্যে কেবল হামজা (রা) ও আব্বাস (রা) ইসলাম গ্রহণ করেন।
টিকাঃ
৪১৩. হাফিজ ইবনে হাজার (রহ) বলেন, 'রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার চাচা ইসলামের যুগ পেয়েছেন। দুজন ইসলাম গ্রহণ করেননি। আর দুজন ইসলাম গ্রহণ করেছেন। আশ্চর্য এক ঘটনাচক্র দেখুন, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুজন চাচার নাম মুসলিমদের নামের সাথে সাদৃশ্য রাখে না, তারা ইসলাম গ্রহণ করেননি। তারা হলেন, আবু তালিব (রহ) ও আবু লাহাব (রহ)। আবু তালিবের (রহ) মূল নাম, আব্দু মানাফ (মানাফের দাস)। আর আবু লাহাবের (রহ) মূল নাম ছিল, আব্দুল উজ্জা (উজ্জা মূর্তির দাস)। অন্যদিকে যারা ইসলাম গ্রহণ করেছিলেন, তারা হলেন, হামজা (রা) ও আব্বাস (রা)। ফাতহুল বারি: ৭/১৯৬।
📄 রাসূল ﷺ-এর ফুফু
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ফুফু ছিলেন ছয়জন। তারা হলেন, জুবাইর বিন আওয়ামের (রা) মা সাফিয়্যা (রা), আতিকা (রা), বাররা (রা), আরওয়া (রা), উমাইমা (রা), উম্মে হাকিম বাইজা (রা)। ফুফুদের মধ্যে সাফিয়্যা (রা)-এর ইসলাম গ্রহণের ব্যাপারটি নিশ্চিত। তবে আতিকা (রা) ও আরওয়ার (রা) ইসলাম গ্রহণের ব্যাপারে মতানৈক্য রয়েছে।'
টিকাঃ
৪১৪. জাদুল মাআদ: ১/১০৫।
📄 রাসূল ﷺ-এর চাচাতো ভাই
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চাচাতো ভাইদের সংখ্যা পঁচিশ। তাদের মধ্যে কেবল দুজন ইসলাম গ্রহণ করেননি। তারা হলেন আবু তালিবের (রহ) পুত্র তালিব (রহ) ও আবু লাহাবের (রহ) পুত্র উতাইবা (রহ)। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চাচাতো ভাইদের মধ্যে প্রসিদ্ধ হলেন-আলি বিন আবু তালিব (রা), জাফর বিন আবু তালিব (রা), আকিল বিন আবু তালিব (রা), আব্দুল্লাহ বিন আব্বাস (রা), ফজল বিন আব্বাস (রা), উবাইদুল্লাহ বিন আব্বাস (রা), কুসাম বিন আব্বাস (রা), আবু সুফইয়ান বিন হারিস (রা) ও রাবিআ বিন হারিস (রা)।