📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 রাসূল ﷺ-এর দুই নাতি হাসান-হুসাইন ছিলেন তাঁর জন্য বিশেষ উপহার

📄 রাসূল ﷺ-এর দুই নাতি হাসান-হুসাইন ছিলেন তাঁর জন্য বিশেষ উপহার

ইবনে উমর (রা) বলেন, 'আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, "হাসান (রা) ও হুসাইন (রা) দুনিয়াতে আমার সুগন্ধময় ফুল।"'

'অর্থাৎ আল্লাহ তাদের দান করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে। উপহার দিয়েছেন তাঁকে। মানুষ ফুল দেখলে যেমন চুমু খায়, ফুলকে আদর করে, তেমনই হাসান-হুসাইনও (রা) যেন ফুলের মতো-যাদের আদর করে চুমু খেতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।'

টিকাঃ
৩৯৪. সহিহুল বুখারি: ৩৭৫৩, সুনানুত তিরমিজি: ৩৭৭০। শব্দউৎস: সুনানুত তিরমিজি।
৩৯৫. ফাতহুল বারি: ১০/৪২৭।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 রাসূল ﷺ তাঁর নাতিদের বুকে জড়িয়ে চুমু খেতেন

📄 রাসূল ﷺ তাঁর নাতিদের বুকে জড়িয়ে চুমু খেতেন

আবু হুরাইরা (রা) বলেন, 'রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন আলিকে (রা) চুমু খেলেন। তখন পাশে বসা আকরা বিন হাবিস (রা) বলল, "আমার দশজন সন্তান। কখনো আমি তাদের কাউকে চুমু দিইনি।"

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরার (রা) দিকে তাকিয়ে বললেন, "যে দয়া করে না, সে দয়া পায় না।"'

হাদিসের ব্যাখ্যায় ইবনে হাজার (রহ) বলেন, 'আকরা (রা)-এর প্রতি বলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কথার মধ্যে এ ব্যাপারে ইঙ্গিত রয়েছে যে, শিশুদের চুমু খাওয়া স্নেহ, দয়া ও ভালোবাসার পরিচয়। অনুরূপভাবে শিশুদের বুকের সঙ্গে লাগানো, তাদের ঘ্রাণ নেওয়া ইত্যাদিও স্নেহের নিদর্শন।'

নাতিদের কাঁধে চড়াতেন
আবু হুরাইরা (রা) বলেন, 'একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে এলেন। তখন তাঁর এক কাঁধে হাসান (রা)। অন্য কাঁধে হুসাইন (রা)। তিনি একবার হাসানকে (রা) চুমু দেন, তো আবার হুসাইনকে (রা) চুমু দেন। এভাবে তিনি আমাদের কাছে এসে পড়লেন। তখন এক ব্যক্তি জিজ্ঞেস করল, "আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের দুজনকে ভালোবাসেন।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "যে এ দুজনকে ভালোবাসল, সে আমাকে ভালোবাসল। আর যে এ দুজনের প্রতি রাগান্বিত হলো, সে আমার প্রতি রাগান্বিত হলো।"'

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদর্শ থেকে আমরা কত দূরে! আমাদের সমাজের চিত্রের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদর্শকে মিলাতে গেলে আমাকে হতাশা ঘিরে ধরে। আজকাল সন্তানরা মা-বাবার আদর-স্নেহ পায় না বললেই চলে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিশু সন্তান থাকে বুয়ার কোলে। শিশুরা বেড়ে ওঠে আদর-যত্নহীন। তাদের ব্যক্তিত্ব গঠিত হয় না। এমনকি তাদের কথা বলার ভাষা পর্যন্ত বিশুদ্ধ, প্রাঞ্জল ও পরিপুষ্ট হয় না। কারণ বুয়াদের কাছে থেকে এরা অশুদ্ধ ভাষায় আয়ত্ত করে।

টিকাঃ
৩৯৬. সহিহুল বুখারি: ৫৯৯৭, সহিহু মুসলিম: ২৩১৮।
৩৯৭. ফাতহুল বারি: ১০/৪৩০।
৩৯৮. সুনানু ইবনি মাজাহ: ১৪৩, মুসনাদু আহমাদ: ৯৩৮১। হাদিসের মান: সহিহ।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 নাতিদের কাঁধে চড়াতেন

📄 নাতিদের কাঁধে চড়াতেন

আবু হুরাইরা (রা) বলেন, 'একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে এলেন। তখন তাঁর এক কাঁধে হাসান (রা)। অন্য কাঁধে হুসাইন (রা)। তিনি একবার হাসানকে (রা) চুমু দেন, তো আবার হুসাইনকে (রা) চুমু দেন। এভাবে তিনি আমাদের কাছে এসে পড়লেন। তখন এক ব্যক্তি জিজ্ঞেস করল, "আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের দুজনকে ভালোবাসেন।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "যে এ দুজনকে ভালোবাসল, সে আমাকে ভালোবাসল। আর যে এ দুজনের প্রতি রাগান্বিত হলো, সে আমার প্রতি রাগান্বিত হলো।"'

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদর্শ থেকে আমরা কত দূরে! আমাদের সমাজের চিত্রের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আদর্শকে মিলাতে গেলে আমাকে হতাশা ঘিরে ধরে। আজকাল সন্তানরা মা-বাবার আদর-স্নেহ পায় না বললেই চলে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিশু সন্তান থাকে বুয়ার কোলে। শিশুরা বেড়ে ওঠে আদর-যত্নহীন। তাদের ব্যক্তিত্ব গঠিত হয় না। এমনকি তাদের কথা বলার ভাষা পর্যন্ত বিশুদ্ধ, প্রাঞ্জল ও পরিপুষ্ট হয় না। কারণ বুয়াদের কাছে থেকে এরা অশুদ্ধ ভাষায় আয়ত্ত করে।

টিকাঃ
৩৯৮. সুনানু ইবনি মাজাহ: ১৪৩, মুসনাদু আহমাদ: ৯৩৮১। হাদিসের মান: সহিহ।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 নাতির মুখ থেকে লালা ঝরলে অস্বস্তি বোধ করতেন না

📄 নাতির মুখ থেকে লালা ঝরলে অস্বস্তি বোধ করতেন না

আবু হুরাইরা (রা) বলেন, 'আমি দেখলাম, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনকে (রা) কাঁধে বহন করে আছেন। ওদিকে হাসানের (রা) মুখের লালা ঝরছে তাঁর গায়ে।'

টিকাঃ
৩৯৯. সুনানু ইবনি মাজাহ ৬৮৫। হাদিসের মান: সহিহ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00