📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 ঘরে কোনো মন্দ কাজ হলে চুপ থাকতেন না

📄 ঘরে কোনো মন্দ কাজ হলে চুপ থাকতেন না


ঘর মন্দ কাজ ও কথা থেকে মুক্ত রাখা একজন পুরুষের ওপর অর্পিত মহা কর্তব্যগুলোর একটি। কারণ, আল্লাহ তাআলা বলেন : يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا - হে মুমিনগণ, তোমরা নিজেদের ও পরিবার-পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো।' (সুরা আত-তাহরিম, ৬৬ : ৬)

আয়িশা (রা) বলেন, 'একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসে দেখলেন, আমার ঘরে ছবি আঁকা একটি পর্দা। এ দেখে তাঁর চেহারা বিবর্ণ হয়ে গেল। তিনি পর্দাটা ছিঁড়ে ফেললেন। বললেন, "কিয়ামতের দিন সবচেয়ে ভয়ংকর শাস্তি দেওয়া হবে তাদের, যারা এসব ছবি আঁকে।"'

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা ও কাজ উভয় মাধ্যম ব্যবহার করে তাঁর স্ত্রীকে বুঝিয়ে দিলেন।

টিকাঃ
২৬৬. সহিহুল বুখারি: ৬১০৯।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 মানুষকে তুচ্ছ করে কিছু বলার ব্যাপারে সতর্ক করতেন

📄 মানুষকে তুচ্ছ করে কিছু বলার ব্যাপারে সতর্ক করতেন


আয়িশা (রা) বলেন, 'রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সামনে এক লোক নিয়ে ব্যঙ্গ করলাম আমি। তিনি তখন বললেন, "যদি দুনিয়ার এত এত সম্পদ আমাকে দেওয়া হতো, তবুও আমি কোনো মানুষের ব্যঙ্গ করা পছন্দ করতাম না।"'

'অর্থাৎ কাউকে ব্যঙ্গ করে তার কথা বা কাজ নকল করতে কখনোই আমি সন্তুষ্ট হতাম না; যদিও আমাকে দুনিয়ার অঢেল সম্পদ দেওয়ার প্রস্তাব আসত।'

ইমাম নববি (রহ) বলেন, 'ল্যাংড়িয়ে চলা বা মাথা কাত করে কিবা অন্য কোনো অঙ্গভঙ্গি করে ব্যঙ্গ করা হারাম গিবতের অন্তর্ভুক্ত।'

টিকাঃ
২৬৭. সুনানু আবি দাউদ: ৪৮৭৫, সুনানুত তিরমিজি: ২৫০২। হাদিসের মান: সহিহ।
২৬৮. আওনুল মাবুদ: ১৩/১৫১।
২৬৯. তুহফাতুল আহওয়াজি: ৭/১৭৬।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 বড় গুনাহের মতো ছোট গুনাহ থেকেও বেঁচে থাকার তাকিদ দিতেন

📄 বড় গুনাহের মতো ছোট গুনাহ থেকেও বেঁচে থাকার তাকিদ দিতেন


আয়িশা (রা) বলেন, 'রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দেন, "আয়িশা, তুচ্ছ গুনাহ থেকেও বিরত থাকো। কারণ, সেগুলোর জন্যও আল্লাহর পক্ষ থেকে একজন নিযুক্ত আছে।"'

'তুচ্ছ গুনাহ'-তথা যে গুনাহ মানুষ করতে পরোয়া করে না। একজন নিযুক্ত আছে-তথা একজন দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা আছে, যে এসব ক্ষুদ্রাতিক্ষুদ্র গুনাহ লিখে রাখে। মানুষের কাছে গুনাহগুলো ক্ষুদ্র মনে হলেও আল্লাহর কাছে এ গুনাহগুলো গুরুতর।'

টিকাঃ
২৭০. সুনানু ইবনি মাজাহ: ৪২৪৩। হাদিসের মান: সহিহ।
২৭১. হাশিয়াতুস সিনদি আলা সুনানি ইবনি মাজাহ: ৮/৫৯।

📘 যেমন ছিলেন তিনি ﷺ > 📄 মাসআলা দুর্বোধ্য মনে হলে স্ত্রীগণ বারবার জিজ্ঞেস করে স্পষ্ট হয়ে নিতেন

📄 মাসআলা দুর্বোধ্য মনে হলে স্ত্রীগণ বারবার জিজ্ঞেস করে স্পষ্ট হয়ে নিতেন


ইবনে আবি মুলাইকা (রহ) বলেন, 'আয়িশা (রা) রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কোনো কথা না বুঝলে বারবার জিজ্ঞেস করে বুঝে নিতেন। একবার নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "যে হিসাবের সম্মুখীন হলো, তাকে শাস্তি পেতে হবেই হবে।" আয়িশা (রা) বলেন, "তখন আমি জিজ্ঞেস করলাম, আল্লাহ কি বলেননি? فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يُسِيرًا - "হিসাব সহজভাবেই নেওয়া হবে। (সুরা আল-ইনশিকাক, ৮৭: ৮)" উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "এটা তো কেবল প্রকাশ করা। কিন্তু পুঙ্খনাপুঙ্খরূপে যার হিসেব নেওয়া হবে, সে ধ্বংস হবে।"'

টিকাঃ
২৭২. সহিহুল বুখারি: ১০৩, সহিহ মুসলিম: ২৮৭৬।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00