📘 ঈমানের ৭৭ টি শাখা > 📄 ৭২. আত্মসম্মানবোধ থাকা

📄 ৭২. আত্মসম্মানবোধ থাকা


ঈমানের শাখা-৭২. আত্মসম্মানবোধ
আল্লাহ তাআলা বলেন-
يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنْفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَ قُوْدُهَا النَّاسُ وَ الْحِجَارَةُ .
অর্থ: হে ঈমানদারগণ! নিজে বাঁচো এবং অধীনস্থদের বাঁচাও সেই আগুন থেকে যার জ্বালানি হবে মানুষ ও পাথর। (সূরা আত তাহরীম-আয়াত: ৬)
সূরা আন নূরে বলা হয়েছে-
قُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ .
অর্থ: হে নবী! আপনি মু'মিন মহিলাদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে নিয়ন্ত্রণে রাখে এবং তাদের লজ্জাস্থানের হিফাযত করে। (সূরা আন নূর-আয়াত: ৩১)
আবু হুরায়রা থেকে বর্ণিত হাদীসে বলা হয়েছে, রাসূলুল্লাহ বলেছেন-
إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَغَارُ وَإِنَّ الْمُؤْمِنَ يَغَارُ وَغَيْرَةَ اللَّهِ أَنْ يَأْتِي الْمُؤْمِنُ مَا حَرَّمَ عَزَّ وَ جَلَّ عَلَيْهِ.
অর্থ: আল্লাহরও আত্মসম্মানবোধ আছে এবং মু'মিনেরও আত্মসম্মানবোধ রয়েছে। আল্লাহর আত্মসম্মানে তখনই বাধে যখন একজন মু'মিন এমন কাজে লিপ্ত হয় যা তিনি হারাম করেছেন। (সহীহ বুখারী ও সহীহ মুসলিম)
উম্মু সালামা থেকে বর্ণিত আরেক হাদীসে বলা হয়েছে-
كَانَ عِنْدَهَا وَرَسُولُ اللهِ لا فِي الْبَيْتِ فَقَالَ لِأَخِي أُمِّ سَلَمَةَ يَا عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أُمَيَّةَ إِنْ فَتَحَ اللَّهُ عَلَيْكُمُ الطَّائِفَ غَدًا فَإِنِّي أَدُلُّكَ عَلَى بِنْتِ غَيْلَانَ
فَإِنَّهَا تُقْبِلُ بِأَرْبَعٍ وَتُدْبِرُ بِثَمَانٍ . قَالَ فَسَمِعَهُ رَسُولُ اللَّهِ ﷺ فَقَالَ « لَا يَدْخُلُ هَؤُلَاءِ عَلَيْكُمْ .
অর্থ: রাসূলুল্লাহ বাড়িতে থাকা অবস্থায় একদিন এক নুপংসুক (হিজড়া) বাড়িতে এসেছিল (নপুংসক বিধায় সে অন্দর মহলেও প্রবেশ করতো)। সে উম্মু সালামা -এর ভাই আব্দুল্লাহকে বললো, আগামীকাল যদি তায়েফ বিজয় হয় তাহলে তুমি গায়লানের কন্যাকে আয়ত্তে নেবে। তার এমন অবস্থা যে পেটে চারটি ভাঁজ পড়ে। একথা শুনে রাসূলুল্লাহ পরিবারকে বলে দিলেন, তোমরা আর কখনও তাকে বাড়ির ভেতর প্রবেশ করতে দেবে না। (সহীহ আল বুখারী; সহীহ মুসলিম-৫৮১৯)
আবু সাঈদ খুদরী থেকে বর্ণিত। রাসূলুল্লাহ বলেছেন-
الْغِيْرَةُ مِنَ الْإِيْمَانِ وَإِنَّ الْمِذَاءَ مِنَ النِّفَاقِ.
অর্থ: আত্মসম্মানবোধ সৃষ্টি হয় ঈমান থেকে আর লৌকিকতা সৃষ্টি হয় মুনাফিকী থেকে। (বায়হাকী)

📘 ঈমানের ৭৭ টি শাখা > 📄 ৭৩. অপ্রয়োজনীয় কথাবার্তা পরিহার করা

📄 ৭৩. অপ্রয়োজনীয় কথাবার্তা পরিহার করা


ঈমানের শাখা-৭৩. অপ্রয়োজনীয় কথাবার্তা পরিহার করা আল্লাহ তা'আলা বলেছেন-
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَشِعُوْنَ . وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ .
অর্থ: মু'মিনরা তো সফল হয়ে গেছে। তারা নামাযে বিনয়ী এবং অপ্রয়োজনীয় কথাবার্তা পরিহার করে চলে। (সূরা আল মু'মিনুন-আয়াত: ১,২,৩) অন্যত্র বলা হয়েছে-
وَالَّذِينَ لَا يَشْهَدُونَ الزُّورَ وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا.
অর্থ: আর তারা মিথ্যার সাক্ষী হয় না। কোনো অর্থহীন বিষয়ের কাছ দিয়ে অতিক্রম করলে ভদ্র মানুষের মতোই অতিক্রম করে। (সূরা আল ফুরকান-আয়াত: ৭২)
وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ.
অর্থ: তারা যদি অর্থহীন কিছু শুনতে পায়, তা থেকে মুখ ফিরিয়ে নেয়। (সূরা আল কাসাস-আয়াত: ৫৫)
আলী থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- (রাদিয়াল্লাহু আনহু)
مِنْ حُسْنِ اِسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَالَا يَعْنِيْهِ.
অর্থ: ইসলামের সৌন্দর্য হচ্ছে একজন মু'মিন অপ্রয়োজনীয় বিষয় পরিত্যাগ করবে।

📘 ঈমানের ৭৭ টি শাখা > 📄 ৭৪. বদান্যতা ও দানশীলতার গুণ অবলম্বন করা

📄 ৭৪. বদান্যতা ও দানশীলতার গুণ অবলম্বন করা


ঈমানের শাখা-৭৪. বদান্যতা ও দানশীলতা আল্লাহ তাআলা বলেছেন-
وَ سَارِعُوا إِلى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَوَتُ وَالْأَرْضُ أُعِدَّتُ لِلْمُتَّقِينَ الَّذِينَ يُنْفِقُوْنَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ.
অর্থ : তোমরা আল্লাহর ক্ষমা ও জান্নাতের দিকে দ্রুতগতিতে চল, যার বিস্তৃতি আসমান জমিনের সমান। যা মূলত মুত্তাকীদের জন্যই সৃষ্টি করা হয়েছে। যারা সচ্ছল বা অসচ্ছল উভয় অবস্থাতেই নিজেদের সম্পদ খরচ করে। (সূরা আলে ইমরান-আয়াত: ১৩৩, ১৩৪)
অন্য জায়গায় বলা হয়েছে-
الَّذِينَ يَبْخَلُونَ وَيَأْمُرُوْنَ النَّاسَ بِالْبُخْلِ وَ يَكْتُمُونَ مَا آتْهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَأَعْتَدْنَا لِلْكَفِرِينَ عَذَابًا مُّهِينًا.
অর্থ : তাদেরকেও আল্লাহ পছন্দ করেন না যারা নিজেরা কৃপণতা করে এবং অন্যদেরও কার্পণ্য করতে নির্দেশ দেয়। আর আল্লাহ নিজ দয়ায় যা দান করেছেন তা লুকিয়ে রাখে। এরূপ অকৃতজ্ঞ লোকদের জন্য আমি অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। (সূরা আন নিসা-আয়াত: ৩৭)
وَمَنْ يَبْخَلُ فَإِنَّمَا يَبْخَلُ عَنْ نَّفْسِهِ.
অর্থ : যে কৃপণতা করে সে প্রকৃতপক্ষে নিজের সাথেই কৃপণতা করে। (সূরা মুহাম্মদ-আয়াত ৩৮)
সূরা আল হাশর-এ বলা হয়েছে-
وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُوْنَ .
অর্থ: যাদের অন্তর সংকীর্ণতা থেকে রক্ষা করা হয়েছে তারাই প্রকৃতপক্ষে সফল। (সূরা হাশর-আয়াত: ৯; সূরা আত তাগাবুন-আয়াত: ১৬)
আবু হুরায়রা কর্তৃক বর্ণিত হাদীসে বলা হয়েছে, আল্লাহর রাসূল বলেছেন-
مَا مِنْ يَوْمٍ يُصْبِحُ الْعِبَادُ فِيْهِ إِلَّا مَلَكَانِ يَنْزِلَانِ فَيَقُوْلُ أَحَدُهُمَا اللَّهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا وَيَقُوْلُ الْآخَرُ اللَّهُمَّ أَعْطِ মُمْسِكًا تَلَفًا.
অর্থ: প্রতিদিন দু'জন ফেরেশতা অবতীর্ণ হন। তাদের একজন বলতে থাকেন-'হে আল্লাহ যিনি অন্যকে দান করেন আপনিও তাকে দান করুন। আর যে কৃপণতা করে আপনি তাকে দান করা থেকে বিরত থাকুন'। (সহীহ বুখারী হাদীস-১৪৪২)

📘 ঈমানের ৭৭ টি শাখা > 📄 ৭৫. ছোটদের স্নেহ ও বড়দের সম্মান করা

📄 ৭৫. ছোটদের স্নেহ ও বড়দের সম্মান করা


ঈমানের শাখা-৭৫. ছোটদের স্নেহ ও বড়দের সম্মান করা রাদিয়াল্লাহ জারির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ আনহু আলাইহি বলেছেন-
مَنْ لَا يَرْحَمُ النَّاسَ لَا يَرْحَمُهُ اللَّهُ تَعَالَى .
অর্থ: যে ব্যক্তি মানুষের প্রতি দয়ার্দ্র নয় আল্লাহ তার প্রতি দয়া করেন না। (সহীহ বুখারী; সহীহ মুসলিম)
আবু হুরায়রা থেকে বর্ণিত হাদীসে বলা হয়েছে, নবী করীম আনহু বলেছেন- রাদিয়াল্লাহ
جَعَلَ اللَّهُ الرَّحْمَةَ مِائَةَ جُزْءٍ فَأَمْسَكَ عِنْدَهُ تِسْعَةً وَتِسْعِينَ جُزْءًا وَأَنْزَلَ فِي الْأَرْضِ جُزْءًا وَاحِدًا فَمِنْ ذَلِكَ الْجُزْءِ يَتَرَاحَمُ الْخَلْقُ حَتَّى تَرْفَعَ الْفَرَسُ حَافِرَهَا عَنْ وَلَدِهَا خَشْيَةَ أَنْ تُصِيبَهُ.
অর্থ: 'আল্লাহ তা'আলা দয়াকে একশ ভাগে ভাগ করে নিরানব্বই ভাগ নিজের জন্য রেখে এক ভাগ গোটা সৃষ্টি জগতের মধ্যে ভাগ করে দিয়েছেন। সেটুকু দয়ার কারণে সৃষ্টি জগত একে অপরের প্রতি ভালোবাসা প্রদর্শন করে এমনকি ঘোড়া সতর্কতার সাথে তার পা রাখে যেন নবজাতক বাচ্চার উপরে গিয়ে তা না পড়ে। (সহীহ বুখারী হাদীস-৬০০০; সহীহ মুসলিম) রাদিয়াল্লাহ আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, রাসূলে আকরাম বলেছেন- আনহু
مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَلَمْ يَعْرِفُ حَقَّ كَبِيرَنَا فَلَيْسَ مِنَّا.
অর্থ: আমাদের মধ্যে যারা ছোট তাদের প্রতি যে দয়া করে না এবং আমাদের মধ্যে যারা বড় তাদেরকে যথাযথ সম্মান করে না সে আমাদের দলভুক্ত নয়। (সহীহ মুসলিম; সুনানে আবু দাউদ)
অন্য হাদীসে ইমামত সম্পর্কে বলা হয়েছে-
'তোমাদের মধ্যে যে বেশি বয়স্ক সেই ইমাম হবে।'

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00