📘 ঈমানের ৭৭ টি শাখা > 📄 ৬৩. অসুস্থ ভাইয়ের খোঁজ-খবর নেয়া

📄 ৬৩. অসুস্থ ভাইয়ের খোঁজ-খবর নেয়া


ঈমানের শাখা-৬৩. অসুস্থ ভাইয়ের খোঁজ-খবর নেয়া
বারাআ ইবনে আযিব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূলুল্লাহ আমাদেরকে সাতটি কাজের নির্দেশ দিয়েছেন এবং সাতটি কাজ থেকে বিরত থাকতে বলেছেন-
آمَرَنَا بِعِيَادَةِ الْمَرِيضِ وَاتَّبَاعِ الْجَنَازَةِ وَتَشْمِيْتِ الْعَاطِسِ وَابْرَارِ الْقَسَمِ أَوِ الْمُقْسِمِ وَنَصْرِ الْمَظْلُومِ وَاجَابَةِ الدَّاعِي وَافْشَاءِ السَّلَامِ وَنَهَانَا عَنْ خَوَاتِيمَ أَوْ عَنْ تَخَتُم بِالذَّهَبِ وَعَنْ شُرْبِ بِالْفِضَّةِ وَعَنِ الْمَيَاثِرِ وَعَنِ الْقَسِيِّ وَعَنْ لُبْسِ الْحَرِيرِ وَالْاِسْتَبْرَقِ وَالدِّيُبَاجِ.
অর্থ: তিনি আমাদের নির্দেশ দিয়েছেন, রোগীর খোঁজ-খবর নিতে, জানাযার সাথে যেতে, হাঁচিদাতার হাঁচির জবাব দিতে, শপথ পূরণ করতে, মযলুমের সাহায্য করতে এবং দাওয়াত কবুল করতে, সালামের বিস্তার ঘটে। আর নিষেধ করেছেন, সোনার আংটি, সোনা রূপার পাত্র ব্যবহার করতে, মায়াসির (এক প্রকার নরম রেশমী কাপড়), কাসসী (রেশম মিশ্রিত মিসরী এক জাতীয় কাপড়) ব্যবহার করতে, মিহি রেশমী কাপড়, মোটা রেশমী কাপড় এবং খাঁটি রেশমের তৈরি কাপড় পরতে। (সহীহ আল বুখারী, হাদীস-৫৫১০; সহীহ মুসলিম, হাদীস-৫২১৫; সুনানু আবু দাউদ)
ছাওবান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদীসে বলা হয়েছে-
عَائِدُ الْمَرِيضِ فِي خُرْفَةِ الْجَنَّةِ يَرْجِعُ
অর্থ: যদি কেউ অসুস্থ কোনো ব্যক্তিকে দেখতে যায় সে ফিরে না আসা পর্যন্ত জান্নাতের ফল সংগ্রহ করতে থাকে। (সহীহ মুসলিম)

📘 ঈমানের ৭৭ টি শাখা > 📄 ৬৪. জানাযা ও দাফন-কাফনে অংশগ্রহণ করা

📄 ৬৪. জানাযা ও দাফন-কাফনে অংশগ্রহণ করা


ঈমানের শাখা-৬৪. জানাযা ও দাফন-কাফনে অংশগ্রহণ করা
রাদিয়াল্লছ আবু হুরায়রা কর্তৃক বর্ণিত হাদীসে বলা হয়েছে, নবী করীম আনহ আলাইহি বলেছেন-
حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ خَمْسٌ رَدُّ السَّلَامِ وَعِيَادَةُ الْمَرِيضِ وَاتَّبَاعُ الْجَنَائِزِ وَاجَابَةُ الدَّعْوَةِ
অর্থ: এক মুসলিমের উপর আরেক মুসলিমের পাঁচটি হক (অধিকার) রয়েছে, সালামের জবাব দেয়া, রোগী দেখতে যাওয়া, জানাযার সাথে চলা এবং দাওয়াত কবুল করা। (সহীহ আল বুখারী হাদীস-১২৪০; সহীহ মুসলিম)
ছাওবান কর্তৃক বর্ণিত হাদীসে বলা হয়েছে, আল্লাহর রাসূল বলেছেন- আনহু
مَنْ صَلَّى عَلَى جَنَازَةٍ فَلَهُ قِيرَاطٌ فَإِنْ شَهِدَ دَفْنَهَا فَلَهُ قِيرَاطَانِ الْقِيْرَاطُ مِثْلُ أُحُدٍ .
অর্থ: যে ব্যক্তি জানাযার নামাযে অংশগ্রহণ করবে তার জন্য এক কীরাত আর যে দাফনেও শরীক হবে তার জন্য দুই কীরাত। এক কীরাত (নেকী) উহুদ পাহাড় সমতুল্য। (সহীহ মুসলিম হাদীস-২২৩৯)

📘 ঈমানের ৭৭ টি শাখা > 📄 ৬৫. হাঁচিদাতার হাঁচির জবাব দেয়া

📄 ৬৫. হাঁচিদাতার হাঁচির জবাব দেয়া


ঈমানের শাখা-৬৫. হাঁচিদাতার হাঁচির জবাব দেয়া
আবু মূসা আশআরী থেকে বর্ণিত। রাসূলুল্লাহ বলেছেন-
إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَحَمِدَ اللهَ فَشَمِّتُوهُ فَإِنْ لَمْ يَحْمَدِ اللهَ فَلَا تُشَمِّتُوهُ
অর্থ: তোমাদের কেউ হাঁচি দিয়ে 'আলহামদু লিল্লাহ' বললে তার জবাবে তোমরা 'ইয়ারহামুকাল্লাহ' বলবে আর যদি সে 'আলহামদু লিল্লাহ' না বলে তাহলে তোমরাও 'ইয়ারহামুকাল্লাহ' বলবে না। (সহীহ মুসলিম-৭৬৭৯)

📘 ঈমানের ৭৭ টি শাখা > 📄 ৬৬. কাফির মুশরিকদের সাথে বন্ধুত্ব না রাখা

📄 ৬৬. কাফির মুশরিকদের সাথে বন্ধুত্ব না রাখা


ঈমানের ৭৭টি শাখা
১৩. কাফির মুশরিকদের সাথে বন্ধুত্ব না রাখা
ঈমানেকিদের সাথে বন্ধুত্ব না করাটাও ঈমানের অন্তর্ভুক্ত। আল্লাহ এলেছেন-
لَا يَتَّخِذِ الْمُؤْمِنُونَ الْكَفِرِينَ أَوْلِيَاءَ مِنْ دُونِ الْمُؤْمِنِينَ وَمَنْ. ذَلِكَ فَلَيْسَ مِنَ اللَّهِ فِي شَيْءٍ إِلَّا أَنْ تَتَّقُوْا مِنْهُمْ تُقْبَةً.
অর্থ: মু'মিনগণ যেন ঈমানদারদের পরিবর্তে কাফিরদেরকে নিজেদের বন্ধু ও পৃষ্ঠপোষকরূপে গ্রহণ না করে। যে এরূপ করবে তার সাথে আল্লাহর কোনও সম্পর্ক থাকবে না। অবশ্য তাদের নির্যাতন থেকে বাঁচার জন্য এরূপ করলে আল্লাহ ক্ষমা করবেন। (সূরা আলে ইমরান-আয়াত: ২৮)
অন্য জায়গায় কাফিরদের সাথে সম্পর্ক রাখা তো দূরের কথা তাদের সাথে সংগ্রাম চালিয়ে যাবার নির্দেশ দেয়া হয়েছে। বলা হয়েছে-
يَأَيُّهَا النَّبِيُّ جَاهِدِ الْكُفَّارَ وَالْمُنْفِقِينَ وَاغْلُظْ عَلَيْهِمْ.
অর্থ: হে নবী! কাফির এবং মুনাফিকদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যান আর তাদের সম্পর্কে কঠোর নীতি অবলম্বন করুন। (সূরা আত তাওবা-আস
আরও বলা হয়েছে-
نُوا قَاتِلُوا الَّذِينَ يَلُوْنَكُمْ مِّنَ الْكُفَّارِ وَلْيَجِدُوا فِيكُمْ
অর্থ: হে ঈমানদার লোকেরা! লড়াই করো সে যারা তোমাদের কাছাকাছি রয়েছে। তারা যেন কঠোরতা দেখতে পায়। (সূরা আত তাওবা-আয়া
সূরা আল মুমতাহিনা-এ বলা হয়েছে- لذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّي وَعَدُوَّكُمْ أَوْلِيَاءَ تُلْقُوْنَ إِلَيْهِمْ بِالْمَوَدَّةِ وَقَدْ كَفَرُوا بِمَا جَاءَكُمْ مِّنَ الْحَقِّ يُخْرِجُونَ الرَّسُولَ وَ إِيَّاكُمْ أَنْ تُؤْمِنُوا بِاللَّهِ رَبِّكُمْ إِنْ كُنْتُمْ خَرَجْتُمْ جِهَادًا فِي سَبِيْنِي وَ ابْتِغَاءَ مَرْضَاتِي
অর্থ: হে ঈমানদারগণ! তোমরা যদি আমার পথে সংগ্রাম করার জন্য এবং আমার সন্তোষ লাভের আশায় বের হয়ে থাকো তাহলে আমার ও তোমাদের যারা শত্রু তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা তো তাদের সাথে বন্ধুত্ব করো কিন্তু যে সত্য তোমাদের কাছে এসেছে তা মেনে নিতে তারা অস্বীকার করেছে। রাসূল ও তোমাদের নির্বাসিত করার যে আচরণ তারা শুরু করেছে তা এজন্য যে, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহর উপর ঈমান এনেছো। (সূরা আল মুমতাহিনা-আয়াত: ১)
এতো গেল দূর সম্পর্কীয় কাফিরদের কথা। এবার বলা হয়েছে যাদের সাথে রক্তের বন্ধন রয়েছে তারাও যদি কুফরী করে, তাদের সাথে বন্ধুত্বসূলভ সম্পর্ক না রাখার জন্য। ইরশাদ হচ্ছে- يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا أَبَاءَكُمْ وَإِخْوَانَكُمْ أَوْلِيَاءَ إِنِ اسْتَحَبُّو الْكُفْرَ عَلَى الْإِيْمَانِ وَمَنْ يَتَوَلَّهُمْ مِّنْكُمْ فَأُولَئِكَ هُمُ الظَّلِمُونَ.
: হে ঈমানদাররা! নিজের পিতা এবং ভাইও যদি ঈমানের চেয়ে কে বেশি ভালোবাসে তাদেরকেও বন্ধুরূপে গ্রহণ করো না। যে ব্যক্তি নর লোকদের বন্ধু হিসেবে গ্রহণ করবে সে যালিম হিসেবে গণ্য (রা: আত তাওবা-আয়াত: ২৩)
আবু হুরায়রা থেকে বর্ণিত হাদীসে বলা হয়েছে, রাসূলুল্লাহ বলেছেন-
إِذَا لَقِيتُمُ الْمُشْرِكِينَ فِي الطَّرِيقِ فَلَا تَبْدَءُوهُمْ بِالسَّلَامِ وَاضْطَرُّوهُمْ إِلَى أَضْيَقِهَا.
অর্থ: তোমরা যদি রাস্তায় চলার সময় কোনো মুশরিককে দেখ তাহলে প্রথমে তাদের সালাম দেবে না। বরং তাদেরকে রাস্তার এক পাশ দিয়ে চলতে বাধ্য করবে। (সহীহ মুসলিম)
আবু সাঈদ কর্তৃক বর্ণিত হাদীসে বলা হয়েছে, আল্লাহর রাসূল বলেছেন-
لَا يَأْكُلْ طَعَامَكَ إِلَّا تَقِيُّ وَلَا تُصَاحِبْ إِلَّا مُؤْمِنًا.
অর্থ: মুত্তাকী ছাড়া কেউ যেন তোমার খাদ্য না খায় এবং ঈমানদার ছাড়া কেউ যেন তোমার সাথী না হয়।
(হাফিয সুয়ূতী এ হাদীসটি জামিউস সগীর নামক গ্রন্থে উল্লেখ করেছেন। তাছাড়া ইমাম আহমদ, আবু দাউদ, তিরমিযী, ইবনে হিব্বান এবং হাকিম নিজ নিজ গ্রন্থে উল্লেখ করেছেন।)
উল্লেখ্য যে অমুসলিমদের সাথে আন্তরিকভাবে বন্ধুত্ব রাখা যাবে না যদিও সে নিকট আত্মীয় হয়। তবে তাদের সাথে সদাচারণ করা যাবে বাহ্যিক সুসম্পর্কও রাখা যাবে যদি ঈমান না আনলেও সে ইসলাম তথা মুসলিমদের সাথে শত্রুতা করে না। ঘৃণাও করে না বরং সুযোগে সহযোগিতা করে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00