📘 ঈমানের ৭৭ টি শাখা > 📄 ৬২. সালামের জবাব দেয়া

📄 ৬২. সালামের জবাব দেয়া


ঈমানের শাখা-৬২. সালামের জবাব দেয়া আল্লাহ তা'আলা বলেন-
وَإِذَا حُيِّيْتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا .
অর্থ: কেউ যখন যথাযোগ্য সম্মানের সাথে তোমাদেরকে সালাম দেবে তোমরা আরও উত্তমভাবে তার জবাব দাও। অন্তত: অনুরূপভাবে তো দিতেই হবে। (সূরা আন নিসা-আয়াত: ৮৬) আবু সাঈদ আল খুদরী থেকে বর্ণিত। রাসূলুল্লাহ বলেছেন- রাদিয়াল্লাহু আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
إِيَّاكُمْ وَالْجُلُوسَ بِالطُّرُقَاتِ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ مَا لَنَا مِنْ مَجَالِسِنَا بُد نَتَحَدَّثُ فِيهَا فَقَالَ فَإِذَا أَبَيْتُمْ إِلَّا الْمَجْلِسَ فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهُ قَالُوا وَمَا حَقُّ الطَّرِيقِ يَا رَسُوْلَ اللهِ قَالَ غَضُ الْبَصَرِ وَكَفُّ الْأَذَى وَرَدُّ السَّلَامِ وَالْأَمْرُ بِالْمَعْرُوفِ وَالنَّهْرُ عَنِ الْمُنْكَرِ.
অর্থ: তোমরা রাস্তার মধ্যে বসো না। সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল! না বসে তো আমাদের চলে না, আমরা সেখানে বসে পরস্পর কথাবার্তা বলি। তখন রাসূলুল্লাহ বললেন, ঠিক আছে রাস্তার পাশে যখন বসবেই তখন রাস্তার হক আদায় করবে। তারা জিজ্ঞেস করলেন, রাস্তার হক আবার কী? তিনি বললেন- দৃষ্টিকে নিয়ন্ত্রণে রাখা, কারও কষ্টের কারণ না হওয়া (অর্থাৎ কাউকে বিরক্ত না করা), সালামের জবাব দেয়া, সৎ কাজের নির্দেশ এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখা। (বুখারী হাদীস-৬২২৯)

📘 ঈমানের ৭৭ টি শাখা > 📄 ৬৩. অসুস্থ ভাইয়ের খোঁজ-খবর নেয়া

📄 ৬৩. অসুস্থ ভাইয়ের খোঁজ-খবর নেয়া


ঈমানের শাখা-৬৩. অসুস্থ ভাইয়ের খোঁজ-খবর নেয়া
বারাআ ইবনে আযিব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূলুল্লাহ আমাদেরকে সাতটি কাজের নির্দেশ দিয়েছেন এবং সাতটি কাজ থেকে বিরত থাকতে বলেছেন-
آمَرَنَا بِعِيَادَةِ الْمَرِيضِ وَاتَّبَاعِ الْجَنَازَةِ وَتَشْمِيْتِ الْعَاطِسِ وَابْرَارِ الْقَسَمِ أَوِ الْمُقْسِمِ وَنَصْرِ الْمَظْلُومِ وَاجَابَةِ الدَّاعِي وَافْشَاءِ السَّلَامِ وَنَهَانَا عَنْ خَوَاتِيمَ أَوْ عَنْ تَخَتُم بِالذَّهَبِ وَعَنْ شُرْبِ بِالْفِضَّةِ وَعَنِ الْمَيَاثِرِ وَعَنِ الْقَسِيِّ وَعَنْ لُبْسِ الْحَرِيرِ وَالْاِسْتَبْرَقِ وَالدِّيُبَاجِ.
অর্থ: তিনি আমাদের নির্দেশ দিয়েছেন, রোগীর খোঁজ-খবর নিতে, জানাযার সাথে যেতে, হাঁচিদাতার হাঁচির জবাব দিতে, শপথ পূরণ করতে, মযলুমের সাহায্য করতে এবং দাওয়াত কবুল করতে, সালামের বিস্তার ঘটে। আর নিষেধ করেছেন, সোনার আংটি, সোনা রূপার পাত্র ব্যবহার করতে, মায়াসির (এক প্রকার নরম রেশমী কাপড়), কাসসী (রেশম মিশ্রিত মিসরী এক জাতীয় কাপড়) ব্যবহার করতে, মিহি রেশমী কাপড়, মোটা রেশমী কাপড় এবং খাঁটি রেশমের তৈরি কাপড় পরতে। (সহীহ আল বুখারী, হাদীস-৫৫১০; সহীহ মুসলিম, হাদীস-৫২১৫; সুনানু আবু দাউদ)
ছাওবান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদীসে বলা হয়েছে-
عَائِدُ الْمَرِيضِ فِي خُرْفَةِ الْجَنَّةِ يَرْجِعُ
অর্থ: যদি কেউ অসুস্থ কোনো ব্যক্তিকে দেখতে যায় সে ফিরে না আসা পর্যন্ত জান্নাতের ফল সংগ্রহ করতে থাকে। (সহীহ মুসলিম)

📘 ঈমানের ৭৭ টি শাখা > 📄 ৬৪. জানাযা ও দাফন-কাফনে অংশগ্রহণ করা

📄 ৬৪. জানাযা ও দাফন-কাফনে অংশগ্রহণ করা


ঈমানের শাখা-৬৪. জানাযা ও দাফন-কাফনে অংশগ্রহণ করা
রাদিয়াল্লছ আবু হুরায়রা কর্তৃক বর্ণিত হাদীসে বলা হয়েছে, নবী করীম আনহ আলাইহি বলেছেন-
حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ خَمْسٌ رَدُّ السَّلَامِ وَعِيَادَةُ الْمَرِيضِ وَاتَّبَاعُ الْجَنَائِزِ وَاجَابَةُ الدَّعْوَةِ
অর্থ: এক মুসলিমের উপর আরেক মুসলিমের পাঁচটি হক (অধিকার) রয়েছে, সালামের জবাব দেয়া, রোগী দেখতে যাওয়া, জানাযার সাথে চলা এবং দাওয়াত কবুল করা। (সহীহ আল বুখারী হাদীস-১২৪০; সহীহ মুসলিম)
ছাওবান কর্তৃক বর্ণিত হাদীসে বলা হয়েছে, আল্লাহর রাসূল বলেছেন- আনহু
مَنْ صَلَّى عَلَى جَنَازَةٍ فَلَهُ قِيرَاطٌ فَإِنْ شَهِدَ دَفْنَهَا فَلَهُ قِيرَاطَانِ الْقِيْرَاطُ مِثْلُ أُحُدٍ .
অর্থ: যে ব্যক্তি জানাযার নামাযে অংশগ্রহণ করবে তার জন্য এক কীরাত আর যে দাফনেও শরীক হবে তার জন্য দুই কীরাত। এক কীরাত (নেকী) উহুদ পাহাড় সমতুল্য। (সহীহ মুসলিম হাদীস-২২৩৯)

📘 ঈমানের ৭৭ টি শাখা > 📄 ৬৫. হাঁচিদাতার হাঁচির জবাব দেয়া

📄 ৬৫. হাঁচিদাতার হাঁচির জবাব দেয়া


ঈমানের শাখা-৬৫. হাঁচিদাতার হাঁচির জবাব দেয়া
আবু মূসা আশআরী থেকে বর্ণিত। রাসূলুল্লাহ বলেছেন-
إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَحَمِدَ اللهَ فَشَمِّتُوهُ فَإِنْ لَمْ يَحْمَدِ اللهَ فَلَا تُشَمِّتُوهُ
অর্থ: তোমাদের কেউ হাঁচি দিয়ে 'আলহামদু লিল্লাহ' বললে তার জবাবে তোমরা 'ইয়ারহামুকাল্লাহ' বলবে আর যদি সে 'আলহামদু লিল্লাহ' না বলে তাহলে তোমরাও 'ইয়ারহামুকাল্লাহ' বলবে না। (সহীহ মুসলিম-৭৬৭৯)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00