📘 ঈমানের ৭৭ টি শাখা > 📄 ৪৮. আল্লাহর নৈকট্য লাভের জন্য কুরবানী ও আত্মত্যাগ

📄 ৪৮. আল্লাহর নৈকট্য লাভের জন্য কুরবানী ও আত্মত্যাগ


ঈমানের শাখা-৪৮. আল্লাহর নৈকট্য লাভের জন্য কুরবানী করা
আল্লাহ তা'আলা বলেছেন-
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرُ . অর্থ: আপনার প্রতিপালকের জন্য নামায পড়ুন এবং কুরবানী করুন। (সূরা আল কাউছার-আয়াত: ২)
وَالْبُدْنَ جَعَلْتُهَا لَكُمْ مِّنْ شَعَائِرِ اللَّهِ لَكُمْ فِيْهَا خَيْرٌ. অর্থ: আর কুরবানীর জন্য নির্দিষ্ট উটগুলোতে আমি তোমাদের জন্য আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে গণ্য করেছি। এতে বিপুল কল্যাণ নিহিত রয়েছে। (সূরা আল হাজ্জ-আয়াত: ৩৬)
এই সূরার অন্য আয়াতে বলা হয়েছে-
وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ . অর্থ: যে ব্যক্তি আল্লাহর নিদর্শনসমূহের সম্মান করে, তা মূলত অন্তরের তাকওয়া হতেই হয়ে থাকে। (সূরা আল হাজ্জ-আয়াত: ৩২)
আনহু সহীহ আল বুখারী ও সহীহ মুসলিমে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ -কে শিংওয়ালা সাদা দুটো মেষ কুরবানী করতে দেখেছি। তিনি মেষের পাঁজরে হাঁটু রেখে 'বিসমিল্লাহি আল্লাহু আকবার' বলে নিজ হাতে কুরবানী করেছেন। (সহীহ আল বুখারী; মুসলিম)

📘 ঈমানের ৭৭ টি শাখা > 📄 ৪৯. নেতার আনুগত্য করা

📄 ৪৯. নেতার আনুগত্য করা


ঈমানের শাখা-৪৯. নেতার আনুগত্য করা নেতার আনুগত্য করাও ঈমানের অন্যতম দাবি। আল্লাহ তা'আলা বলেন-
أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُوْلَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ . অর্থ: তোমরা আল্লাহর আনুগত্য কর, রাসূলের আনুগত্য কর এবং তোমাদের মধ্যে যারা নির্দেশ দেবার অধিকারী তাদের আনুগত্য কর। (সূরা নিসা আয়াত-৫৮) আবু হুরায়রা থেকে বর্ণিত হাদীসে বলা হয়েছে, রাসূলুল্লাহ আনহু আলাইহি বলেছেন-
مَنْ أَطَاعَنِي فَقَدْ أَطَاعَ اللَّهَ وَمَنْ عَصَانِي فَقَدْ عَصَى اللَّهَ وَمَنْ يُطِيعُ الْأَمِيرَ فَقَدْ أَطَاعَنِي وَمَنْ يَعْصِ الْأَمِيرَ فَقَدْ عَصَانِي. অর্থ: যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে প্রকারান্তরে আল্লাহর আনুগত্য করলো, তেমনিভাবে যে আমার অবাধ্যতা করলো সে যেন আল্লাহর অবাধ্য হলো। আর যে আমীরের আনুগত্য করলো সে যেন আমারই আনুগত্য করলো, যে ব্যক্তি আমীরের অবাধ্য হলো সে প্রকারান্তরে আমারই অবাধ্য হলো। (সহীহ আল বুখারী- ২৯৫৭) আবু যার থেকে বর্ণিত। রাসূলুল্লাহ তাকে লক্ষ্য করে বলেছেন-
يَا أَبَا ذَرٍ اسْمَعُ وَاطِعُ وَلَوْ عَبْدًا حَبْشِيًّا مُجَدَّعَ الْأَطْرَافِ. অর্থ: হে আবু যার! (তুমি আমীরের কথা) শুনবে এবং মানবে। যদি কালো কুৎসিত এবং এবড়ো থেবড়ো মাথাবিশিষ্ট পঙ্গু হাবশী (তোমাদের নেতা) হয় তবুও। (মুসলিম- ১৪৯৯)

📘 ঈমানের ৭৭ টি শাখা > 📄 ৫০. জামা'আতবদ্ধ জীবন যাপন

📄 ৫০. জামা'আতবদ্ধ জীবন যাপন


ঈমানের শাখা-৫০. জামা'আতবদ্ধ জীবন যাপন
আল্লাহ তাআলা ইরশাদ করেন-
وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا .
অর্থ: তোমরা দৃঢ়ভাবে আল্লাহর রশিকে আকঁড়ে ধর, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। (সূরা আলে ইমরান-আয়াত: ১০৩)
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- مَنْ خَرَجَ مِنَ الطَّاعَةِ وَفَارَقَ الْجَمَاعَةَ ثُمَّ مَاتَ مَيْتَةً جَاهِلِيَّةً.
অর্থ: যে ব্যক্তি জামা'আত থেকে বিচ্ছিন্ন হলো এবং আনুগত্য পরিহার করলো অতপর মারা গেল, তার মৃত্যু হলো জাহেলিয়াতের মৃত্যু। (সহীহ মুসলিম- ৪৮৯২)
আরফাজা ইবনে শুরাইহ আল জুহানী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- سَتَكُونُ بَعْدِى هِنَاةٌ وَهِنَاةٌ فَمَنْ رَأَيْتُمُوهُ يُفَرِّقُ أَمْرَ أُمَّةٍ مُحَمَّدٍ وَهِيَ جَمِيعٌ فَاقْتُلُوهُ كَائِنَّا مَنْ كَانَ مِنَ النَّاسِ.
অর্থ: অচিরেই আমার পরে একের পর এক বিপদ আসবে অত:পর যাকে তোমরা উম্মাতে মুহাম্মাদীর ঐক্য-সংহতি বিনষ্ট করতে দেখবে এবং জামা'আতের ছিন্নভিন্ন করতে চাইবে তাকে তোমরা হত্যা করবে সে যে কেউ হোক না কেন। (সহীহ মুসলিম)

📘 ঈমানের ৭৭ টি শাখা > 📄 ৫১. আদল-ইনসাফের সাথে বিচার-ফায়সালা করা

📄 ৫১. আদল-ইনসাফের সাথে বিচার-ফায়সালা করা


ঈমানের শাখা-৫১. আদল-ইনসাফের সাথে বিচার-ফায়সালা করা আদল-ইনসাফের সাথে বিচার-ফায়সালা করাও ঈমানের অন্যতম শাখা।
আল্লাহ তা'আলা বলেন-
وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدْلِ .
অর্থ: তোমরা যখন লোকদের মধ্যে বিচার-ফায়সালা করবে তখন আদল- ইনসাফের সাথে ফায়সালা করবে। (সূরা নিসা-আয়াত-৫৮)
আরেক জায়গায় বলা হয়েছে-
وَلَا تَكُنْ لِلْخَائِنِينَ خَصِيمًا. অর্থ: হে নবী! আপনি খিয়ানতকারী ও দুর্নীতিপরায়ণ লোকদের সমর্থনে বিতর্ককারী হবেন না। (সূরা আন নিসা-আয়াত: ১০৫)
সূরা আল হুজুরাতে বলা হয়েছে-
وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ. অর্থ: তোমরা ইনসাফ কর। আল্লাহ ইনসাফকারী লোকদেরকেই পছন্দ করেন। (সূরা আল হুজুরাত-আয়াত: ৯)
আনহু আবদুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত। রাসূলুল্লাহ বলেছেন- আলাইহি লَا حَسَدَ إِلَّا فِي اثْنَتَيْنِ رَجُلٍ أَتَاهُ اللهُ مَالاً فَسَلَّطَهُ عَلَى هَلَكَتِهِ فِي الْحَقِّ وَاخَرَا تَاهُ اللَّهُ حِكْمَةً فَهُوَ يَقْضِي بِهَا وَيُعَلِّمُهَا .
অর্থ: দুই ব্যক্তি ছাড়া আর কারও ব্যাপারে ঈর্ষা করা যায় না। ১. যাকে আল্লাহ ধন-সম্পদ দান করেছেন এবং তা যথার্থ ক্ষেত্রে ব্যয় করার তাওফিক দিয়েছেন। ২. যাকে আল্লাহ হিকমাত দান করেছেন, সেই ব্যক্তি তদানুযায়ী কাজ করে এবং অন্যকে তা শিক্ষা দেয়। (সহীহ আল বুখারী - ১৪০৯)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00