📘 ঈমানের ৭৭ টি শাখা > 📄 ৩২. চুক্তি লংঘন না করা

📄 ৩২. চুক্তি লংঘন না করা


ঈমানের শাখা-৩২. চুক্তি লংঘন না করা আল্লাহ তা'আলা বলেন-
أَوْفُوا بِالْعُقُودِ.
অর্থ: 'তোমরা চুক্তিসমূহ পূর্ণ কর।' (সূরা আল মায়িদা-আয়াত: ১)
আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, চুক্তি বলতে এখানে আল কুরআনে যা কিছু হালাল করা হয়েছে, যা কিছু হারাম করা হয়েছে, যা কিছু ফরয করা হয়েছে এবং যে সীমা পরিসীমা বলে দেয়া হয়েছে তার সবকিছুকেই বুঝানো হয়েছে। মহান আল্লাহ আরও বলেন-
يُوفُونَ بِالنَّذْرِ.
অর্থ: 'যারা মানত পূরণ করে।' (সূরা আদ-দাহর-আয়াত: ৭)
সূরা আন নাহল এ বলা হয়েছে-
وَأَوْفُوْا بِعَهْدِ اللَّهِ إِذَا عَهَدْتُمْ وَلَا تَنْقُضُوا الْأَيْمَانَ بَعْدَ تَوْكِيْدِهَا.
অর্থ: 'আল্লাহর নামে অঙ্গীকার করার পর সেই অঙ্গীকার পূর্ণ কর। আর পরিপূর্ণ কসম করার পর তা ভঙ্গ করো না। (সূরা নাহল-আয়াত: ৯১)
সহীহ আল বুখারীতে ইবনে মাসউদ থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ বলেছেন-
لِكُلِّ غَادِرٍ لِوَاءٌ يَوْمَ الْقِيَامَةِ يُقَالُ هَذِهِ غَدْرَةٌ فُلَانٍ.
অর্থ: কিয়ামতের দিন প্রত্যেক ওয়াদা ভঙ্গকারীর একটি পরিচিত ব্যানার থাকবে, সেই ব্যানারই বলে দেবে সে কী ওয়াদা ভঙ্গ করেছে। (সহীহ বুখারী)
আনহু সহীহ আল বুখারী ও সহীহ মুসলিমে আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল বলেছেন-
أَرْبَعُ مَنْ كُنَّ فِيْهِ كَانَ مُنَافِقًا خَالِصًا وَمَنْ كَانَتْ فِيْهِ خَصْلَةٌ مِّنْهُنَّ كَانَتْ فِيْهِ خَصْلَةٌ مِّنَ النِّفَاقِ حَتَّى يَدَعَهَا إِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا عَاهَدَ غَدَرَ . وَإِذَا وَعَدَ أَخْلَفَ وَإِذَا خَاصَمَ فَجَرَ.
অর্থ: চারটি বৈশিষ্ট্য একসাথে যার ভেতর পাওয়া যাবে সে পুরোপুরি মুনাফিক। আর যদি সেই বৈশিষ্ট্যের কোনো একটি বৈশিষ্ট্য কারো মধ্যে পাওয়া যায় তাহলে মুনাফেকীর একটি চরিত্র রয়েছে বলা যায়, যতক্ষণ না সে তা পরিহার করে।
১. কথা বললে মিথ্যা বলে।
২. চুক্তি করলে তা ভঙ্গ করে।
৩. কাউকে কোনো প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করে না
৪. কারও সাথে ঝগড়া হলে সে বেফাঁস কথাবার্তা বলে। (সহীহ আল বুখারী, সহীহ মুসলিম)
আনহু আব্দুল্লাহ ইবনে আমের আল জুহানী থেকে সহীহ মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ বলেছেন-
إِنَّ أَحَقَّ الشَّرْطِ أَنْ يُؤْفَى بِهِ مَا اسْتَحْلَلْتُمْ بِهِ الْفُرُونَ.
অর্থ: যে শর্তের মাধ্যমে তোমরা তোমাদের স্ত্রীদের লজ্জাস্থান বৈধ করে নিয়েছ, তা পূর্ণ করার দিক থেকে সর্বাধি গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকার। (সহীহ মুসলিম-৩৩৩৭)

📘 ঈমানের ৭৭ টি শাখা > 📄 ৩৩. আল্লাহর নি'আমাতের কৃতজ্ঞতা

📄 ৩৩. আল্লাহর নি'আমাতের কৃতজ্ঞতা


ঈমানের শাখা-৩৩. আল্লাহর নি'আমাতের কৃতজ্ঞতা
আল্লাহ তা'আলা বলেন- قُلِ الْحَمْدُ لِلَّهِ অর্থ: 'বল, প্রশংসা তো কেবল আল্লাহর।' (সূরা নামল-আয়াত: ৫৯)
তিনি আরও বলেছেন- وَإِنْ تَعُدُّوا نِعْمَتَ اللَّهِ لَا تُحْصُوهَا.
অর্থ: যদি আল্লাহর নি'আমাত তোমরা গুনতে চাও তা গুনে শেষ করতে পারবে না। (সূরা: ইবরাহীম-আয়াত: ৩৪) আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে সহীহ আল বুখারীতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতে বিছানায় যেতেন তখন বলতেন- اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا.
অর্থ: হে আল্লাহ! আপনার নামে মৃত্যুবরণ করবো এবং আপনার নামে বেঁচে উঠবো।' আবার যখন ঘুম থেকে জেগে উঠতেন, তখন বলতেন- الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانِي بَعْدَ مَا أَمَا تَنِي وَإِلَيْهِ النُّشُورُ.
অর্থ: সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি মৃত্যুর পর পুনরায় আমাকে জীবিত করেছেন। তাঁর দিকেই একদিন ফিরে যেতে হবে। (সহীহ আল বুখারী) মুসলিমে সুহাইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- عَجَبًا لِامْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا الْمُؤْمِنِ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَّهُ وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَّهُ.
অর্থ: মু'মিনের প্রসঙ্গটি খুবই আশ্চর্যজনক। সমস্ত কাজই তার জন্য কল্যাণকর। মু'মিন ছাড়া আর কেউ এ কল্যাণ লাভ করতে পারে না। সচ্ছলতার সময় শুকরিয়া জ্ঞাপন করে- এটি তার জন্য কল্যাণ বয়ে আনে। আর অসচ্ছলতায় ধৈর্য ধারণ করে, এও তার জন্য কল্যাণকর।
(সহীহ মুসলিম হাদীস-৭২২৯)

📘 ঈমানের ৭৭ টি শাখা > 📄 ৩৪. অপ্রয়োজনীয় কথা না বলা

📄 ৩৪. অপ্রয়োজনীয় কথা না বলা


ঈমানের শাখা-৩৪. সত্য অবলম্বন করা
অপ্রয়োজনীয় কথা, মিথ্যা কথা, পরনিন্দা ও পরচর্চা, অশ্লীল কথাবার্তা পরিহার করা একান্ত কর্তব্য। আল কুরআন ও সুন্নাতে রাসূলে এ সম্পর্কে সতর্ক করা হয়েছে।
যারা সর্বদা সত্য কথা বলেন তাদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ তা'আলা বলেন-
وَ الصَّدِقِينَ وَالصُّدِقْتِ وَ الصَّبِرِينَ وَالصُّبِرْتِ وَ الْخُشِعِينَ وَ الْخُشِعْتِ وَ الْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقْتِ وَ الصَّائِمِينَ وَ الصَّمْتِ وَ الْحَفِظِينَ فُرُوجَهُمْ وَ الْحَفِظْتِ وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّكِرَاتِ أَعَدَّ اللهُ لَهُمْ مَّغْفِرَةً وَأَجْرًا عَظِيمًا.
অর্থ: সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনয়ী পুরুষ ও বিনয়ী নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, রোযাদার পুরুষ রোযাদার নারী, স্বীয় লজ্জাস্থান হিফাযতকারী পুরুষ ও স্বীয় লজ্জাস্থান হিফাযতকারিণী নারী এবং আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও অধিক স্মরণকারী নারী- এদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও বিরাট প্রতিদান। (সূরা: আহযাব-৩৫)
আরেক জায়গায় বলেছেন-
يَأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّدِقِينَ.
অর্থ: হে ঈমানদারগণ! আল্লাহ সম্পর্কে সতর্ক হও এবং সত্যবাদীদের সাথে থাকো। (সূরা আত তাওবা-আয়াত: ১১৯)
মিথ্যা পরিহার করতে ও সত্য অবলম্বনে আল্লাহ আরো বলেন।
وَ الَّذِي جَاءَ بِالصِّدْقِ وَصَدَّقَ بِهِ أُولَئِكَ هُمُ الْمُتَّقُوْنَ .
অর্থ: যারা সত্যসহ উপস্থিত হয়েছে এবং তাকে সত্য বলে মেনেছে তারাই তো মুত্তাকী। (সূরা আয যুমার-আয়াত: ৩২-৩৩)
ইবনে মাসউদ থেকে বর্ণিত হাদীসে, রাসূলুল্লাহ (রাঃ) বলেছেন-
إِنَّ الصِّدْقَ يَهْدِى إِلَى الْبِرِّ وَإِنَّ الْبِرَّ يَهْدِى إِلَى الْجَنَّةِ وَإِنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ صِدِّيقًا .
অর্থ: 'সত্য নেকীর দিকে পথ দেখায়, নেকী জান্নাতের দিকে নিয়ে যায়। আর কোনো মানুষ সত্যের অনুশীলন করতে করতে আল্লাহর কাছে সত্যবাদী হিসেবে স্বীকৃতি পায়। (সহীহ আল বুখারী, মুসলিম-৬৩৩৯)

📘 ঈমানের ৭৭ টি শাখা > 📄 ৩৫. আমানত

📄 ৩৫. আমানত


ঈমানের শাখা-৩৫. আমানত কেউ কারও কাছে কিছু আমানত বা গচ্ছিত রাখলে তা তার মালিকের কাছে ফিরিয়ে দেয়া অবশ্য কর্তব্য। আল্লাহ তা'আলা বলেন-
إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَتِ إِلَى أَهْلِهَا . অর্থ: নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আমানতকে তার প্রাপকের কাছে ফিরিয়ে দিতে। (সূরা আন নিসা-আয়াত: ৫৮) অন্যত্র বলা হয়েছে-
فَإِنْ أَمِنَ بَعْضُكُمْ بَعْضًا فَلْيُؤَدِّ الَّذِي اؤْتُمِنَ أَمَانَتَهُ. অর্থ: যদি একে অন্যের নিকট আমানত রাখে তবে যার নিকট আমানত রাখা হয়েছে তার উচিত অন্যের আমানত ফিরিয়ে দেওয়া। (সবাকারা-২৮৩) আবু হুরায়রা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
ادِ الْأَمَانَةَ إِلَى مَنِ ائْتَمَنَكَ وَلَا تَخُنُ مَنْ خَانَكَ. অর্থ: তোমার কাছে কেউ কিছু আমানাত রাখলে সেই আমানাত তার কাছে ফিরিয়ে দাও আর কেউ যদি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে তবে তুমি তার সাথে বিশ্বাসঘাতকতা করো না। (তিরমিযী-১২৬৪, আবু দাউদ-৩৫৩৫) বুখারী ও মুসলিমে বলা হয়েছে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
ثَلَاثُ مَنْ كُنَّ فِيْهِ فَهُوَ مُنَافِقٌ وَإِنْ صَامَ وَصَلَّى وَزَعَمَ أَنَّهُ مُسْلِمٌ إِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا وَعَدَ أَخْلَفَ وَإِذَا تُتُمِنَ خَانَ. অর্থ: তিনটি অভ্যাস যার মধ্যে বিদ্যমান থাকবে সে মুনাফিক। যদি রোযা রাখে, নামায পড়ে এবং নিজেকে মুসলিম মনে করে তবুও। অভ্যাস তিনটি হলো- কথা বললে মিথ্যা বলে, কাউকে প্রতিশ্রুতি দিলে তা পূর্ণ করে না এবং তার কাছে কিছু আমানাত রাখা হলে তা খিয়ানত করে বসে। (আহমদ-১০৭০৮, ইবনে হিব্বান-২৫৭)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00