📘 ঈমানের ৭৭ টি শাখা > 📄 ৫. তাকদীরের প্রতি ঈমান আনা

📄 ৫. তাকদীরের প্রতি ঈমান আনা


ঈমানের শাখা-৫. তাকদীরের প্রতি ঈমান আনা
ভালো হোক কিংবা মন্দ হোক, সবকিছুই যে আল্লাহর পক্ষ থেকে পূর্ব নির্ধারিত এ কথার উপর ঈমান রাখা। আল্লাহ তাআলা ইরশাদ করেন।
قُلْ كُلٌّ مِّنْ عِنْدِ اللَّهِ .
অর্থ : 'বলুন, সবকিছুই আল্লাহর পক্ষ থেকে।' (সূরা : আন নিসা : আয়াত-৭৮)
আসাল্লাম সহীহ আল-বুখারী ও সহীহ মুসলিমে আবু হুরায়রা আনহু রাদিয়াল্লাহু কর্তৃক বর্ণিত হাদীসে বলা হয়েছে, “নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, একবার আদম আলাইহিস সালাম ও মুসা আলাইহিস সালাম-এর মধ্যে বিতর্ক হয়েছিল। মুসা আলাইহিস সালাম বললেন, হে আদম! আপনি আমাদের পিতা। আমাদেরকে বঞ্চিত করেছেন এবং জান্নাত থেকে বের করে দিয়েছেন। আদম আলাইহিস সালাম বললেন, আপনি তো মূসা! আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলে আপনাকে সম্মানিত করেছেন। লিখিত কিতাব (তাওরাত) দিয়েছেন। আপনি কি এমন বিষয়ে আমাকে তিরস্কার করেছেন যা আল্লাহ আমাকে সৃষ্টি করার চল্লিশ বছর আগে নির্ধারণ করে রেখেছিলেন? আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম-এর উপর বিতর্কে বিজয়ী হলেন। (হাদীসটি সহীহ আল বুখারী ও সহীহ মুসলিমে তাকদীর অধ্যায়ে 'আদম ও মূসা-এর বিতর্ক শিরোনামে উল্লেখ আছে)
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন-
أَنْ تُؤْمِنَ بِاللهِ وَمَلَائِكَتِهِ وَكِتَابِهِ وَلِقَائِه وَرُسُلِهِ وَتُؤْمِنُ بِالْبَعْثِ وَتُؤْمِنَ بِالْقَدْرِ كُلِهِ.
ঈমান হল : আল্লাহর প্রতি এবং তাঁর ফেরেশতাদের, তাঁর কিতাব, তাঁর সাক্ষাত, তাঁর রাসূলগণ, পুনরুত্থান এবং ভাগ্যের ভাল-মন্দের প্রতি ঈমান আনা।

📘 ঈমানের ৭৭ টি শাখা > 📄 ৬. আখিরাতের প্রতি ঈমান আনা

📄 ৬. আখিরাতের প্রতি ঈমান আনা


ঈমানের শাখা-৬. আখিরাতের প্রতি ঈমান আনা
আখিরাত বা পরকালের ব্যাপারে বিশ্বাস রাখাও ঈমানের অংশ, এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন-
قَاتِلُوا الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِاللَّهِ وَلَا بِالْيَوْمِ الْآخِرِ .
অর্থ: তোমরা তাদের সাথে জিহাদ কর, যারা আল্লাহ ও পরকালকে বিশ্বাস করে না। (সূরা আত তাওবা: আয়াত- ২৯)
হুলাইমী বলেন, অবশ্যই একদিন এই দুনিয়া শেষ হয়ে যাবে। একদিন একদিন করে মূলত পৃথিবী সেই দিনটির দিকে এগিয়ে যাচ্ছে যা হঠাৎ করে এসে হাজির হবে। সেই দিনটিকে পাশ কাটানোর কোনো উপায়ই নেই। সহীহ আল বুখারী ও সহীহ মুসলিমে আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে, নবী করীম বলেছেন, 'যার হাতে মুহাম্মদের প্রাণ তার শপথ! কিয়ামত অবশ্যই সংঘটিত হবে। দোকানদার ও খরিদ্দার কাপড় দর দাম করে মূল্য পরিশোধের আগেই তা সংঘটিত হয়ে যাবে।

📘 ঈমানের ৭৭ টি শাখা > 📄 ৭. পুনরুত্থানের প্রতি ঈমান আনা

📄 ৭. পুনরুত্থানের প্রতি ঈমান আনা


ঈমানের শাখা-৭. পুনরুত্থানের প্রতি ঈমান আনা
মৃত্যুর পর পুনরায় জীবিত করা হবে এ বিশ্বাস রাখা। আল্লাহ তাআলা নিজেই বলেন-
زَعَمَ الَّذِينَ كَفَرُوا أَنْ لَنْ يُبْعَثُوا قُلْ بَلَى وَرَبِّي لَتُبْعَثُنَ.
অর্থ: অবিশ্বাসীরা ভেবে নিয়েছে তাদেরকে কখনও জীবিত উঠানো হবে না। বলে দিন, হ্যাঁ, অবশ্যই আমার প্রতিপালকের শপথ তোমাদেরকে অবশ্যই পুনরায় জীবন দান করে পুনরুত্থিত করা হবে। (সূরা আত তাগাবুন: আয়াত-৮)
অন্যত্রে বলা হয়েছে-
قُلِ اللَّهُ يُحْيِيكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ إِلَى يَوْمِ الْقِيمَةِ لَا رَيْبَ فِيهِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ .
অর্থ: 'বলুন, আল্লাহই তোমাদেরকে জীবন দান করেন এবং মৃত্যু দেন। অত:পর কিয়ামতের দিন পুনরায় তোমাদেরকে একত্রিত করবেন। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু অধিকাংশ মানুষই তা বুঝে না। (সূরা আল জাসিয়া-আয়াত: ২৬)
উমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত এক সহীহ হাদীসে বলা হয়েছে-
الْإِيْمَانُ أَنْ تُؤْمِنَ بِاللهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَبِالْبَعْثِ مِنْ بَعْدِ الْمَوْتِ وَبِالْقَدْرِ كُلِهِ.
অর্থ: আল্লাহ, ফেরেশতাগণ, কিতাবসমূহ, নবী-রাসূলগণ, মৃত্যুর পর পুনরুত্থান এবং তাকদীরের ভালো-মন্দের প্রতি তোমার আস্থার নাম হচ্ছে ঈমান।

📘 ঈমানের ৭৭ টি শাখা > 📄 ৮. হাশরের ময়দানের প্রতি ঈমান আনা

📄 ৮. হাশরের ময়দানের প্রতি ঈমান আনা


ঈমানের শাখা-৮. হাশরের ময়দানের প্রতি ঈমান আনা
সকল মানুষকে একদিন কবর থেকে জীবিত করে একত্রিত করা হবে একটি নির্দিষ্ট জায়গায় (যার নাম হাশরের ময়দান), এ কথার প্রতি বিশ্বাস রাখা হচ্ছে ঈমানের অংশ। আল্লাহ তাআলা বলেন-
يَظُنُّ أُولَئِكَ أَنَّهُمْ مَّبْعُوثُونَ لِيَوْمٍ عَظِيمٍ يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعُلَمِينَ .
অর্থ: তারা কি চিন্তা করে দেখে না যে, নিশ্চয়ই তারা পুনরুত্থিত হবে। সেই মহাদিবসে। যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব প্রতিপালকের সম্মুখে। (সূরা আল মুতাফফিফীন: আয়াত-৪-৬)
আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত সহীহ মুসলিমের এক হাদীসে বলা হয়েছে- (রাঃ)
يَقُوْمُ النَّاسُ لِرَبِّ الْعُلَمِينَ حَتَّى يَغِيبَ أَحَدُهُمْ فِي رَشْحِهِ.
অর্থ: মানুষ বিশ্ব প্রতিপালকের সামনে দাঁড়াবে। তখন তারা স্বীয় ঘামে হাবuডুবু খাবে। (বুখারী ৪৯৩৮, মুসলিম-২৮৬২)

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00