📘 হারাম ও কবীরা গুনাহ > 📄 বাম হাতে খাওয়া, সহজ হাত বের করা যায় না অথবা অসতর্কতাবস্থায় লজ্জাস্থান খুলে যাওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে এমনভাবে কাপড় পরিধান করা

📄 বাম হাতে খাওয়া, সহজ হাত বের করা যায় না অথবা অসতর্কতাবস্থায় লজ্জাস্থান খুলে যাওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে এমনভাবে কাপড় পরিধান করা


বাম হাতে খাওয়া, সহজে হাত বের করা যায় না অথবা অসতর্কতাবস্থায় লজ্জাস্থান খুলে যাওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে এমনভাবে কাপড় পরিধান করা হারাম। হযরত জাবির থেকে বর্ণিত তিনি বলেন:
نَهَى رَسُولُ اللَّهِ أَنْ يَأْكُلَ الرَّجُلُ بِشِمَالِهِ ، أَوْ يَمْشِيَ فِي نَعْلٍ وَاحِدَةٍ ، وَ أَنْ يَسْتَمِلَ الصَّمَّاءَ ، وَ أَنْ يَجْتَبِيَ فِي ثَوْبٍ وَاحِدٍ كَاشِفًا عَنْ فَرْجِهِ (মুসলিম, হাদীس ২০৯৯)
অর্থাৎ রাসূল নিষেধ করেছেন বাম হাতে খেতে, একটিমাত্র জুতো পরে হাঁটতে, সহজে হাত বের করা যায় না অথবা লজ্জাস্থান খুলে যায় এমনভাবে কাপড় পরতে।

📘 হারাম ও কবীরা গুনাহ > 📄 কোন মুথরিমের জন্য ইহরামরত থাকাবস্থায় কোন পশু শিকার করা

📄 কোন মুথরিমের জন্য ইহরামরত থাকাবস্থায় কোন পশু শিকার করা


কোন মুহুরিমের (যে ব্যক্তি হজ্জ বা ‘উমরাহ্ করার জন্য মিক্বাত থেকে দু'টি সাদা কাপড় পরেছে) জন্য ইহরামরত থাকাবস্থায় কোন পশু শিকার করা হারাম।
আল্লাহ্ তা'আলা বলেন:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْتُلُوا الصَّيْدَ وَ أَنْتُمْ حُرُمٌ ، وَ مَنْ قَتَلَهُ مِنْكُمْ مُّتَعَمِّدًا فَجَزَاء مِّثْلُ مَا قَتَلَ مِنَ النَّعَمِ ، يَحْكُمُ بِهِ ذَوَا عَدْلٍ مِّنْكُمْ هَدْيَا بَالِغَ الْكَعْبَةِ أَوْ كَفَّارَةٌ طَعَامُ مَسَاكِيْنَ أَوْ عَدْلُ ذَلِكَ صِيَامًا لِّيَذُوقَ وَبَالَ أَمْرِهِ ، عَفَا اللَّهُ عَمَّا سَلَفَ ، وَ مَنْ عَادَ فَيَنْتَقِمُ اللَّهُ مِنْهُ ، وَ اللَّهُ عَزِيزٌ ذُو انْتِقَامٍ ) (মা'য়িদাহ : ৯৫)
অর্থাৎ হে ঈমানদারগণ তোমরা ইহরামরত থাকাবস্থায় কোন বন্য পশুকে হত্যা করো না। যে ব্যক্তি ইচ্ছাপূর্বক এ জাতীয় পশুকে হত্যা করলো তাকে অবশ্যই হত্যাকৃত পশুর সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। তবে এ ব্যাপারে দু' জন নির্ভরযোগ্য ব্যক্তিই ফায়সালা করে দিবে। তা হাদিও (হজ্জ সংশ্লিষ্ট কোরবানীর পশু) হতে পারে যা যবাইয়ের জন্য কা'বায় পৌঁছিয়ে দেয়া হবে অথবা কাফ্ফারা স্বরূপ খাদ্যদ্রব্যও হতে পারে যা মক্কার মিসকিনদেরকে খাওয়ানো হবে কিংবা এর সমপরিমাণ রোযা রেখে দিবে। তা এ জন্যই করা হলো যাতে করে সংশ্লিষ্ট ব্যক্তি তার কৃতকর্মের শাস্তি আস্বাদন করতে পারে। যা (গুনাহ্) অতীত হয়ে গেছে আল্লাহ্ তা'আলা তা ক্ষমা করে দিয়েছেন। তবে যে ব্যক্তি আবারো এমন কর্ম করবে আল্লাহ্ তা'আলা তার থেকে সত্যিই প্রতিশোধ নিবেন। আর আল্লাহ্ তা'আলা তো পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী।
তবে কোন মুহরিম ব্যক্তি এমতাবস্থায় মানুষের জন্য কষ্টদায়ক পাঁচটি প্রাণীর যে কোনটি হত্যা করলে তাকে এর পরিবর্তে কোন কিছুই দিতে হবে না। হযরত ‘আব্দুল্লাহ্ বিন্ ‘উমর (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল ইরশাদ করেন:
خَمْسٌ مِنَ الدَّوَابِّ مَنْ قَتَلَهُنَّ وَ هُوَ مُحْرِمٌ فَلَا جُنَاحَ عَلَيْهِ : الْعَقْرَبُ وَ الْفَارَةُ وَ الْكَلْبُ الْعَقُوْرُ وَ الْغُرَابُ وَ الْحَدَأَةُ (বুখারী, হাদীস ১৮২৬, ৩৩১৫ মুসলিম, হাদীস ১১৯৯)
অর্থাৎ পাঁচ জাতীয় প্রাণীকে কেউ ইহরামরত অবস্থায় হত্যা করলে তাতে কোন অসুবিধে নেই: বিচ্ছু, ইঁদুর, আক্রমণাত্মক কুকুর, কাক ও চিল।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00