📄 মসজিদে থুথু ফেলানো
মসজিদে থুথু ফেলা আরেকটি হারাম কাজ।
হযরত আনাস্ থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল ইরশাদ করেন:
الْبَرَاقُ فِي الْمَسْجِدِ خَطِيئَةٌ ، وَ كَفَّارَتُهَا دَفْتُهَا (বুখারী, হাদীস ৪১৫)
অর্থাৎ মসজিদে থুথু ফেলা গুনাহ্'র কাজ। যার কাফ্ফারা হলো তা দ্রুত মিটিয়ে ফেলা।
📄 অস্ত্র প্রশিক্ষণ নিয়ে অতঃপর তা ভুলে যাওয়া
অস্ত্র প্রশিক্ষণ নিয়ে অতঃপর তা ভুলে যাওয়া বিশেষ করে (তীর, গোলা, বারুদ ইত্যাদি) নিক্ষেপ করা শিখে অতঃপর তা পরিচালনা করা ভুলে যাওয়া আরেকটি হারাম কাজ। কারণ, এভাবে একে একে সবাই তা ভুলে গেলে মুসলমানরা একদা আর শত্রুর মুকাবিলা করতে সক্ষম হবে না। হযরত ‘উক্ববাহ্ বিন্ ‘আমির থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল ইরশাদ করেন:
مَنْ عَلِمَ الرَّمْيَ ثُمَّ تَرَكَهُ ، فَلَيْسَ مِنَّا أَوْ قَدْ عَصَى (মুসলিম, হাদীس ১৯১৯)
অর্থাৎ যে ব্যক্তি (তীর, গোলা, বারুদ ইত্যাদি) নিক্ষেপ করা শিখে অতঃপর তা সম্পূর্ণরূপে পরিত্যাগ করে সে আমার উম্মত নয় কিংবা সে নিশ্চয়ই গুনাহ্'র কাজ করলো।
📄 মক্কার হারাম শরীফের কোন গাছ কাটা, শিকারের উদ্দেশ্যে সেখানকার কোন পশু-পাখি তাড়ানো এবং সেখানকার রাস্তা থেকে কোন হারানো জিনিস কুড়িয়ে নেয়া
মক্কার হারাম শরীফের কোন গাছ কাটা, শিকারের উদ্দেশ্যে সেখানকার কোন পশু-পাখিকে তাড়ানো এবং সেখানকার রাস্তা থেকে কোন হারানো জিনিস কুড়িয়ে নেয়া আরেকটি হারাম কাজ। হযরত আব্দুল্লাহ্ বিন্ ‘আব্বাস্ (রাזিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল ইরশাদ করেন:
إِنَّ هَذَا الْبَلَدَ حَرَّمَهُ اللهُ ، لَا يُعْضَدُ شَوْكُهُ ، وَ لَا يُنَفِّرُ صَيْدُهُ ، وَلَا يَلْتَقِطُ لُقْتَطَهُ إِلَّا مَنْ عَرَّفَهَا (বুখারী, হাদীস ১৫৮৭)
অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ্ তা'আলা এ শহরকে হারাম করে দিয়েছেন। সুতরাং এর কোন গাছ কাটা যাবে না। শিকারের উদ্দেশ্যে এর কোন পশু-পাখি তাড়ানো যাবে না এবং এর রাস্তা থেকে হারানো কোন জিনিস কুড়িয়ে নেয়া যাবে না।
📄 মানুষের চলাচলের পথে, গাছের ছায়ায় কিংবা পুকুর ও নদ-নদীর ঘাটে মল ত্যাগ
মানুষের চলাচলের পথে, গাছের ছায়ায় কিংবা পুকুর ও নদ-নদীর ঘাটে মল ত্যাগ আরেকটি হারাম কাজ কিংবা কবীরা গুনাহ্।
হযরত আবু হুরাইরাহ্ থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল ইরশাদ করেন:
اتَّقُوا اللَّاعِنَيْنِ، قَالُوا: وَ مَا اللَّاعِنَانِ يَا رَسُوْلَ اللهِ ؟! قَالَ: الَّذِي يَتَخَلَّى فِي طَرِيقِ النَّاسِ أَوْ ظَلْهِمْ (আবু দাউদ, হাদীস ২৫)
অর্থাৎ তোমরা অভিশাপের দু'টি কারণ হতে দূরে থাকো। সাহাবা (রাזিয়াল্লাহু আন্হুম) বললেন: অভিশাপের কারণ দুটি কি? তিনি বললেন: পথে-ঘাটে অথবা ছায়াবিশিষ্ট গাছের তলায় মল-মূত্র ত্যাগ করা।
হযরত মু'আয থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল ইরশাদ করেন:
اتَّقُوْا الْمَلَاعِنَ الثَّلَاثَةَ : الْبَرَازَ فِي الْمَوَارِدِ ، وَ قَارِعَةِ الطَّرِيقِ ، وَ الظَّلِّ (আবু দাউদ, হাদীস ২৬ ইন্নু মাজাহ, হাদীস ৩২৮)
অর্থাৎ তোমরা লা'نতের তিনটি কারণ থেকে দূরে থাকো। যা হচ্ছে, পুকুর ও নদী ঘাট, রাস্তার মধ্যভাগ এবং গাছের ছায়ায় মল-মূত্র ত্যাগ করা।