📘 হারাম ও কবীরা গুনাহ 📄 কোন মুথরিমের জন্য বিবাহ করা ও বিবাহের প্রস্তাব দেয়া

📄 কোন মুথরিমের জন্য বিবাহ করা ও বিবাহের প্রস্তাব দেয়া


কোন মুহুরিমের জন্য বিবাহ্ করা ও বিবাহ'র প্রস্তাব দেয়া হারাম। মুহরিম বলতে যে ব্যক্তি হজ্জ বা ‘উমরাহ্ করার জন্য মিক্বাত থেকে দু'টি সাদা কাপড় পরে ইহরাম বেঁধেছে তাকেই বুঝানো হয়। হযরত ‘উসমান বিন্ ‘আফ্ফান থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল ইরশাদ করেন:
لَا يَنْكِحُ الْمُحْرِمُ وَ لَا يُنْكَحُ وَ لَا يَخْطُبُ (মুসলিম, হাদীস ১৪০৯)
অর্থাৎ কোন মুহরিম ই'হরাম অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না এবং তাকে কেউ বিবাহ বন্ধনে আবদ্ধও করাবে না। এমনকি এমতাবস্থায় সে কাউকে বিবাহ্'র প্রস্তাবও দিবে না।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية