📄 যুদ্ধ ক্ষেত্রে অন্যায়ভাবে বিচারকারীকে রাসূল ﷺ লা‘নত করেন
ঘুষ খেয়ে অন্যায়ভাবে বিচারকারীকে আল্লাহ্’র রাসূল লা'নত করেন।
হযরত আবু হুরাইরাহ্ ও হযরত ‘আব্দুল্লাহ্ বিন্ ‘আমর বিন্ ‘আস্ব থেকে বর্ণিত তাঁরা বলেন:
لَعَنَ رَسُوْلُ اللَّهِ الرَّاشِيِّ وَ الْمُرْتَشِي فِي الْحُكْمِ (তিরমিযী, হাদীস ১৩৩৬, ১৩৩৭ আবু দাউদ, হাদীস ৩৫৮০ ইন্নু মাজাহ, হাদীস ২৩৪২)
অর্থাৎ রাসূল লানত করেন বিচারের ব্যাপারে ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়কেই।
📄 বিচারের ক্ষেত্রে সাক্ষী-প্রমাণ উপস্থাপনের দায়িত্ব একমাত্র বাদীর উপর এবং কসম হচ্ছে বিবাদীর উপর
হযরত শু'আইব থেকে বর্ণিত তিনি তাঁর পিতা থেকে বর্ণনা করেন: নবী একদা তাঁর খুৎবায় বলেন:
الْبَيِّنَةُ عَلَى الْمُدَّعِي وَ الْيَمِينُ عَلَى الْمُدَّعَى عَلَيْهِ (তিরমিযী, হাদীস ১৩৪১)
অর্থাৎ বাদীর উপর সাক্ষী-প্রমাণ এবং বিবাদীর উপর কসম।
📄 কসম গ্রহণকারীর মুখের ভিত্তিতেই কসমের সত্যতা কিংবা অসত্যতা নিরূপিত হবে
কেউ কারোর কাছ থেকে কোন ব্যাপারে কসম গ্রহণ করতে চাইলে সে ব্যক্তি কসমের শব্দ থেকে যাই বুঝবে উহার ভিত্তিতেই কসমের সত্যতা কিংবা অসত্যতা নিরূপিত হবে। কসমকারীর নিয়তের ভিত্তিতে নয়।
তবে যদি কসম গ্রহণকারী যালিম হয়ে থাকে এবং কসমকারীর কথার ভিত্তিতেই সে ব্যক্তি যুলুম করার সুযোগ পাবে তখন কসমকারীর নিয়তই গ্রহণযোগ্য হবে।
হযরত আবু হুরাইরাহ্ থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল ইরশাদ করেন:
يَمِينُكَ عَلَى مَا يُصَدِّقُكَ بِهِ صَاحِبُكَ ، وَ فِي رِوَايَةٍ: إِنَّمَا الْيَمِينُ عَلَى نِيَّةِ الْمُسْتَخلف (তিরমিযী, হাদীস ১৩৫৪ ইব্বু মাজাহ, হাদীস ২১৫০, ২১৫১)
অর্থাৎ তোমার কসম কসম গ্রহণকারী সত্য বললেই সত্য বলে বিবেচিত হবে। অন্য বর্ণনায় রয়েছে, কসমের সত্যতা কিংবা অসত্যতা কসম গ্রহণকারীর নিয়তের উপরই নির্ভরশীল।
📄 যাদের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়
আত্মসাৎকারী পুরুষ ও মহিলার সাক্ষ্য, কারোর বিপক্ষে তার শত্রুর সাক্ষ্য, ব্যভিচারী ও ব্যভিচারিণীর সাক্ষ্য: কাউকে ব্যভিচারের অপবাদ দিয়ে তার বিরুদ্ধে চারজন সাক্ষী উপস্থিত করতে না পারার দরুন দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাক্ষ্য, কোন পরিবারের পক্ষে তাদের কাজের লোকের সাক্ষ্য এবং শরীয়তের বিধি-বিধানের ব্যাপারে একেবারেই অজ্ঞ লোকের সাক্ষ্য কখনোই গ্রহণযোগ্য নয়।
হযরত ‘আবদুল্লাহ্ বিন ‘আমর বিন ‘আস (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন:
رَدُّ رَسُوْلُ اللهِ ﷺ شَهَادَةَ الْخَائِنَةِ وَ الْخَائِنِةِ، وَ ذِي الْغِمْرِ عَلَى أَخِيْهِ ، وَ رَدُّ شَهَادَةَ الْقَانِعِ لِأَهْلِ الْبَيْتِ ، وَ فِيْ رِوَايَةِ : وَ لَا تَجُوْزُ شَهَادَةُ زَانٍ وَّ لَا زَانِيَةٍ (আবু দাউদ, হাদীস ৩৬০০, ৩৫os ইবনু মাজাহ্, হাদীস ২৩৬৫)
অর্থাৎ রাসূল ﷺ আত্মসাৎকারী পুরুষ ও মহিলার সাক্ষ্য এবং কোন মুসলিম ভাইয়ের বিপক্ষে তার শত্রুর সাক্ষ্য প্রত্যাখ্যান করেন। তেমনিভাবে তিনি প্রত্যাখ্যান করেন কোন পরিবারের পক্ষে তাদের লোকের সাক্ষ্য। অন্য বর্ণনায় রয়েছে, কোন ব্যভিচারী ও ব্যভিচারিণীর সাক্ষ্য শরীয়তের দৃষ্টিতে বৈধ নয়।
হযরত আবু হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল ﷺ ইরশাদ করেন:
لَا تَجُوْزُ شَهَادَةُ بَدَوِيٍّ عَلَى صَاحِبِ قَرْيَةٍ (আবু দাউদ, হাদীস ৩৬০২ ইবনু মাজাহ্, হাদীস ২৩৬৬)
অর্থাৎ কোন মরুবাসীর সাক্ষ্য শহরে ব্যক্তির বিপক্ষে বৈধ নয়। কারণ, মরুवासी শরীয়তের বিধি-বিধান না জানার দরুন সাক্ষ্য গ্রহণ ও প্রদান সম্পর্কে নিতান্তই অজ্ঞ।