📘 হারাম ও কবীরা গুনাহ > 📄 সোনাকে রুপার পরিবর্তে অথবা রুপাকে সোনার পরিবর্তে বাকি বিক্রি করা

📄 সোনাকে রুপার পরিবর্তে অথবা রুপাকে সোনার পরিবর্তে বাকি বিক্রি করা


সোনাকে রুপার পরিবর্তে অথবা রুপাকে সোনার পরিবর্তে বাকি বিক্রি করা হারাম। হযরত আবুল-মিনহাল (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত তিনি বলেন: আমার এক অংশীদার কিছু রুপা হজ্জ মৌসুম পর্যন্ত বাকিতে বিক্রি করে আমাকে তা জানালে আমি তাকে বললাম: কাজটি তো ঠিক করোনি। তখন সে বললো: আমি তো কাজটি বাজারেই করেছি। আমাকে তো কেউ উক্ত কাজে বাধাই দিলো না। অতঃপর আমি ব্যাপারটি বারা' বিন্ ‘আযিব কে জিজ্ঞাসা করলে তিনি বললেন: নবী ﷺ মদীনায় আসলেন তখনো আমরা এ জাতীয় বেচাবিক্রি করতাম। অতঃপর তিনি একদা বললেন:
مَا كَانَ يَدًا بَيَدِ فَلَا بَأْسَ بِهِ ، وَ مَا كَانَ نِسَيِّئَةً فَهُوَ رِبًا (মুসলিম, হাদীস ১৫৮৯)
অর্থাৎ তা নগদ বা হাতে হাতে হলে তাতে কোন অসুবিধে নেই। তবে বাকিতে হলে তাতে সুদ হবে।
এরপরও হযরত বারা' আমাকে বললেন: তুমি হযরত যায়েদ বিন্ আরক্বামের নিকট যাও। কারণ, তিনি হচ্ছেন আমার চাইতেও বড়ো ব্যবসায়ী। তাই তিনি এ ব্যাপারে অবশ্যই সঠিক জানবেন। অতঃপর আমি তাঁর নিকট এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনিও একই কথা বললেন। হযরত বারা' বিন্ ‘আযিব ও হযরত যায়েদ বিন্ আরক্বাম (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তাঁরা বলেন:
نَهَى رَسُوْلُ اللهِ ﷺ عَنْ بَيْعِ الذَّهَبِ بِالْوَرِقِ أَوِ الْوَرِقِ بِالذَّهَبِ دَيْنَا (বুখারী, হাদীস ২১৮০, ২১৮১ মুসলিম, হাদীস ১৫৮৯)
অর্থাৎ রাসূল রুপার পরিবর্তে সোনা এবং সোনার পরিবর্তে রুপা বাকিতে বিক্রি করতে নিষেধ করেছেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00