📘 হারাম ও কবীরা গুনাহ > 📄 কোন যালিমের আক্রমণ থেকে বাঁচার জন্য যা করতে হয়

📄 কোন যালিমের আক্রমণ থেকে বাঁচার জন্য যা করতে হয়


হযরত ‘আব্দুল্লাহ্ বিন্ ‘আব্বাস্ (রাযিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত তিনি বলেন:
إِذَا أَتَيْتَ سُلْطَانًا مَهِيبًا تَخَافُ أَنْ يَسْطُوَ بِكَ فَقُلْ: اللَّهُ أَكْبَرُ ، اللَّهُ أَعَزُّ مِنْ خَلْقِهِ جَمِيعًا، اللهُ أَعَزُّ مِمَّا أَخَافُ وَ أَحْذَرُ ، أَعُوْذُ بِاللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ ، الْمُمْسِكُ السَّمَاوَاتِ أَنْ يَقَعْنَ عَلَى الْأَرْضِ إِلَّا بِإِذْنِهِ ، مِنْ شَرِّ عَبْدِكَ فُلَانِ وَ جُنُودِهِ وَ أتباعه وَ أَشْيَاعِهِ مِنَ الْجِنِّ وَالْإِنْسِ ، اللَّهُمَّ كُنْ لِيْ جَارًا مِنْ شَرِّهِمْ ، جَلَّ ثَنَاؤُكَ، وَ عَزَّ جَارُكَ وَ تَبَارَكَ اسْمُكَ وَ لَا إِلَهَ غَيْرُكَ – ثَلَاثَ مَرَّاتٍ - (ইব্বু আবী শাইবাহ খণ্ড ৬ হাদীস ২৯১৭৭ ত্বাবারানী/কাবীর খণ্ড ১০ হাদীস ১০৫৯৯ সা'হীহত্ তারগীব ওয়াত্ তারহীব, হাদীস ২২৩৮)
অর্থাৎ যখন তুমি ভয়ঙ্কর কোন রাষ্ট্রপতির সামনে উপস্থিত হও এবং তার যুলুম ও আক্রমণের ভয় পাও তখন উপরোক্ত দো'আটি বলবে যার অর্থ: আল্লাহ্ তা'আলা সর্বমহান। আল্লাহ্ তা'আলা তাঁর সকল সৃষ্টি থেকেও অধিক সম্মানী। আমি যা ভয় পাচ্ছি অথবা যে ব্যাপারে আশঙ্কা করছি এর চাইতেও আল্লাহ্ তা'আলা অনেক ঊর্ধ্বে। আমি আল্লাহ্ তা'আলার আশ্রয় চাচ্ছি। তিনি ছাড়া আর কোন মা'বুদ নেই। তিনিই সমস্ত আকাশ মণ্ডলকে ধরে রেখেছেন যেন তাঁর অনুমতি ছাড়া তা ভূমণ্ডলে ভেঙ্গে না পড়ে। (হে আল্লাহ্! আমি আপনার আশ্রয় চাচ্ছি) আপনার অমুক বান্দাহ্, তার সেনাবাহিনী, অনুসারী ও অনুগামীদের অনিষ্ট থেকে। চাই তারা জিন হোক অথবা মানব। হে আল্লাহ্! আপনি তাদের অনিষ্ট থেকে আমাকে রক্ষা করুন। আপনি প্রশংসিত সুমহান। আপনার আশ্রয়ই বড় আশ্রয়। আপনার নাম কতই না বরকতময়। আপনি ছাড়া কোন মা'বুদ নেই। উক্ত দো'আটি তিন বার বলবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00