📄 নারীর দিয়াত
করলে পুরো দিয়াত এবং এক চোখ নষ্ট করলে অর্ধেক দিয়াত। দুই পলককে আহত করলে পুরো দিয়াত, এক চোখের দুই পলক আহত করলে অর্ধেক দিয়াত, এক চোখের এক পলক আহত করলে এক-চতুর্থাংশ দিয়াত। দুই কানে পুরো দিয়াত, এক কানে অর্ধেক দিয়াত। দুই ঠোঁটে পুরো দিয়াত ও এক ঠোঁটে অর্ধেক দিয়াত ওয়াজিব, চাই নিচের ঠোঁট হোক বা উপরের ঠোঁট হোক। দুই হাতের জন্য পুরো দিয়াত, এক হাতের জন্য অর্ধেক দিয়াত। দুই পায়ের জন্য পুরো দিয়াত। এক পায়ের জন্য অর্ধেক দিয়াত, দুই পায়ের আঙ্গুলগুলোর জন্য পুরো দিয়াত, দুই হাতের আঙ্গুলগুলোর জন্য পুরো দিয়াত এবং প্রত্যেক আঙ্গুলের জন্য দশটা উট (অর্থাৎ দিয়াতের এক-দশমাংশ) ওয়াজিব। আঙ্গুলে কোনো পার্থক্য নেই। বুড়ো আঙ্গুল ও কনিষ্ঠ আঙ্গুল ও অন্যান্য আঙ্গুল সব সমান। হাত পায়ের আঙ্গুলগুলোর প্রত্যেক আঙ্গুলের অগ্রভাগের জন্য দিয়াতের এক দশমাংশের এক-তৃতীয়াংশ ওয়াজিব। প্রত্যেক আঙ্গুলে তিনটে জোড়া থাকে। কিন্তু বুড়ো আঙ্গুলে দুটো জোড়া। প্রত্যেক জোড়ায় দিয়াতের এক-দশমাংশের অর্ধেক ওয়াজিব। অণ্ডকোষদ্বয়ের জন্য পূর্ণ দিয়াত এবং এর একটিতে অর্ধেক দিয়াত ওয়াজিব। নিতম্বদ্বয়ের জন্য এবং পুরুষ বা স্ত্রীর উভয় স্তনের জন্য পূর্ণ দিয়াত, আর এর একটির জন্য অর্ধেক দিয়াত ওয়াজিব। সবক'টি দাঁতের জন্য পূর্ণ দিয়াত এবং প্রত্যেক দাঁতের জন্য পাঁচটি উট ওয়াজিব। সকল দাঁত সমান।
অংগ প্রত্যংগের উপকারিতা বাবদ দিয়াত
প্রহারের দরুন কারো মস্তিষ্কের বিকৃতি ঘটলে পূর্ণ দিয়াত ওয়াজিব হবে। কেননা মস্তিষ্কই মানুষকে পশু থেকে পৃথক করে। অনুরূপ কোনো ইন্দ্রিয়, যেমন শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি, ঘ্রাণশক্তি, আস্বাদনশক্তি বা বাকশক্তি পুরোপুরি বিলুপ্ত হলেও পুরো দিয়াত ওয়াজিব হবে। কেননা এই ইন্দ্রিয়গুলোর প্রত্যেকটির পৃথক পৃথক কাঙ্ক্ষিত উপকারিতা রয়েছে এবং এগুলো সংশ্লিষ্ট মানুষটির সৌন্দর্য ও জীবনের পূর্ণতা সাধনের উপকরণ। জনৈক ব্যক্তি অপর একজনকে প্রহার করার কারণে তার শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি, বোধশক্তি ও ঘ্রাণশক্তি লোপ পাওয়ায় উমর রা. প্রহারকারীর উপরে চারটা পূর্ণ দিয়াত আরোপ করেন। অথচ আহত লোকটি জীবিত ছিলো।
যখন দুই চোখের একটির দৃষ্টিশক্তি অথবা দুই কানের একটির শ্রবণশক্তি নষ্ট হয়, তখন অর্ধেক দিয়াত ওয়াজিব হয়, চাই অপরটি সুস্থ থাক বা না থাক।
মহিলার উভয় স্তন আহত করলে পূর্ণ দিয়াত ও একটি আহত করলে অর্ধেক দিয়াত ওয়াজিব হবে। আর এক চোখ কানার ভালো চোখটি নষ্ট করে দিলে পূর্ণ দিয়াত দিতে হবে। উমর, উসমান, আলী ও ইবনে উমর এরূপ ফায়সালা করেছেন এবং কোনো সাহাবী তাদের বিরোধিতা করেননি। কেননা যার এক চোখ অন্ধ, তার সুস্থ চোখ দিয়ে দুই চোখের কাজ হয়ে থাকে। তাই সেই সুস্থ চোখটি নষ্ট হওয়া উভয় চোখ নষ্ট হওয়ার সমান। মাথার সমস্ত চুল, সমস্ত দাড়ি, উভয় ভ্রু ও উভয় চোখের পাতার সমস্ত চুল কেটে দিলে পূর্ণ দিয়াত দিতে হবে। আর একটি ভ্রুর চুল কাটলে অর্ধেক দিয়াত ওয়াজিব হবে। এক চোখের পাতার চুলে সিকি দিয়াত দিতে হবে। আর গোঁফের ব্যাপারটি বিচারকের মতামতের উপর ন্যস্ত করতে হবে।
📄 আহলে কিতাবের দিয়াত
মাথা ও মুখমন্ডলে যখমের দিয়াত
মাথা ও মুখমণ্ডলে আঘাত দশ প্রকারের। তন্মধ্যে নয়টিই কিসাসবিহীন। একমাত্র 'মুযিহা' অর্থাৎ হাড় বেরিয়ে যাওয়া জখম যদি ইচ্ছাকৃত হয়, তবে, তাতে কিসাস কার্যকর হবে। এই যখমগুলা নিম্নরূপ: ১. খারেসা: সামান্য চামড়া ছিন্ন হওয়া। ২. বাযেয়া: চামড়া ছিন্ন হয়ে কিঞ্চিৎ গোশতও ছিন্ন হওয়া। ৩. দামিয়া বা দামেগা: যে যখমে রক্ত প্রবাহিত হয়। ৪. মুতালাহিমা: গোশতের ভেতরে গভীর ক্ষত। ৫. সামহাক: যে ক্ষতে হাড়ের উপর পাতলা আবরণ বহাল থাকে। ৬. মুযিহা: যে ক্ষতে হাড়ে আবরণ থাকেনা। হাড় বের হয়ে যায়। ৭. হাশেমা: যে ক্ষত হাড় ভেংগে চূর্ণ হয়ে যায়। ৮. মুনকিলা: যে ক্ষতে হাড় এতটা চূর্ণ ও দৃষ্টিগোচর হয় যে তা স্থানান্তরিত হয়ে যায়। ৯. মামুমা বা আম্মাহ: মাথার চামড়ায় যে ক্ষত সৃষ্টি হয়। ১০. জায়েফা: পেটে যে ক্ষত সৃষ্টি হয়।
মুযেহা ব্যতীত অন্যান্য ক্ষতে একজন সৎ ও ন্যায়পরায়ণ বিচারকের ফায়সালা অনুসরণ করা হবে। কারো কারো মতে, চিকিৎসকের ফি দিতে হবে। মুযেহা ইচ্ছাকৃত হলে তাতে কিসাস দিতে হবে। আর অনিচ্ছাকৃত হলে দিয়াতের এক-দশমাংশের অর্ধেক দিতে হবে, চাই ক্ষত ছোট হোক বা বড় হোক। দিয়াতের এক-দশমাংশের অর্ধেক বলতে পাঁচটা উট বুঝায়। আমর ইবনে হাযমের নিকট রসূলুল্লাহ সা. যে চিঠি পাঠিয়েছিলেন তা থেকে এটা প্রমাণিত হয়। মুযেহা যদি একাধিক হয়, তবে তার প্রত্যেকটি বাবদ পাঁচটা করে উট দিতে হবে। মাথা ও মুখ ব্যতীত অন্য কোথাও মুযেহা হলে একজন ন্যায়পরায়ণ ব্যক্তির শালিশীর মাধ্যমে তার নিষ্পত্তি করা হবে। আর হাশেমাতে একটা দিয়াতের এক-দশমাংশ অর্থাৎ দশটা উট দিতে হবে। যায়দ বিন ছাবেত থেকে এর বর্ণনা পাওয়া যায়, যার বিরোধিতা কোনো সাহাবী করেননি। মুনকিলাতে এক-দশমাংশ ও এক-দশমাংশের অর্ধেক অর্থাৎ পনেরোটা উট। আম্মা বা মামুমাতে সর্বসম্মতভাবে দিয়াতের এক-তৃতীয়াংশ। আর জায়েফাতেও সর্বসম্মতভাবে দিয়াতের এক-তৃতীয়াংশ। জখম যদি পেটের গভীরে পৌঁছে যায় তবে তাকে দু'টো জায়েফা ধরা হবে এবং দিয়াতের দুই-তৃতীয়াংশ দিতে হবে।
নারীর দিয়াত
ভুলক্রমে যখন কোনো নারীকে হত্যা করা হয় তখন পুরুষের দিয়াতের অর্ধেক ওয়াজিব হবে। নারীর অংগ প্রত্যংগ আহত হলে ও অন্যান্য স্থানে যখম হলেও পুরুষের যখমের দিয়াতের অর্ধেক দিতে হবে। এটাই অধিকাংশ আলেমের অভিমত। উমর রা, আলী রা, ইবনে মাসউদ রা. ও যায়দ বিন ছাবেত রা. বলেছেন: নারীর দিয়াত পুরুষের দিয়াতের অর্ধেক। এ বিষয়ে উক্ত চার সাহাবীর মতের বিরোধিতা আর কেউ করেননি। সুতরাং এটা একটা ইজমা। তাছাড়া যেহেতু নারী সাক্ষ্যদানে ও উত্তরাধিকার প্রাপ্তিতে পুরুষের অর্ধেক গণ্য হয়ে থাকে, তাই এখানেও তদ্রূপ হবে। আবার অন্যেরা বলেন: দিয়াতে নারী ও পুরুষ এক-তৃতীয়াংশ পর্যন্ত সমান, অত:পর অন্যান্য ক্ষেত্রে নারী পুরুষের অর্ধেক। নাসায়ী
টিকাঃ
ফিন্তুস সুন্নাহ ২য় খণ্ড ফর্মা নং-৫৭
📄 গর্ভস্থ সন্তানের দিয়াত
ও দার কুতনি বর্ণনা করেন: রসূলুল্লাহ সা. বলেছেন: "দিয়াতের এক-তৃতীয়াংশে পৌছা পর্যন্ত নারী ও পুরুষের দিয়াত সমান। মুয়াত্তায়ে ইমাম মালেক ও বায়হাকিতে বর্ণিত, রবীয়া ইবনে আব্দুর রহমান বলেন: আমি সাঈদ ইবনুল মুসাইয়াবকে জিজ্ঞাসা করলাম, "নারীর আঙ্গুলে কত দিয়াত?" তিনি বললেন: দশটা উট। আমি বললাম: দুইটা আঙ্গুলে? তিনি বললেন: বিশটা উট। আমি বললাম: তিনটাতে? তিনি বললেন ত্রিশটা উট। আমি বললাম: চারটাটে? তিনি বললেন: বিশটা উট। আমি বললাম: যখন তার যখম আরো বড় হলো ও তার বিপদ আরো কঠিন হলো, তখন কি তার বুদ্ধি কমে গেলো? সাঈদ বললেন: তুমি কি ইরাকের অধিবাসী? (ইরাকিরা তার্কিক বলে খ্যাতি ছিলো।) আমি বললাম: বরং একজন আলেম অথবা একজন জ্ঞানপিপাসু অজ্ঞ ব্যক্তি। সাঈদ বললেন: হে আমার ভাতিজা, এটাই সুন্নত।"
ইমাম শাফেয়ি এই মতটির পর্যালোচনা করে বলেছেন: এখানে সুন্নত দ্বারা সাঈদ ইবনুল মুসাইয়াব যায়দ বিন ছাবেতের প্রচলিত সুন্নত বা রীতি বুঝিয়েছেন। রসূলুল্লাহ সা.-এর সুন্নত নয়। ইমাম শাফেয়ি বলেন: “সাধারণভাবে সুন্নত দ্বারা তো রসূলুল্লাহর সা.-এর সুন্নতই বুঝানো হয়। কিন্তু জানা যায়, শীর্ষ স্থানীয় সাহাবীগণ এই মতের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন। এটা যদি রসূলুল্লাহ সা. এর সুন্নত হতো, তাহলে তারা এর বিরোধিতা করতেন না। তাছাড়া এ মতটি যেহেতু একটি অবাস্তব বিষয়কে প্রতিষ্ঠিত করে, অর্থাৎ যখম যখন অধিকতর কষ্টদায়ক ও মারাত্মক হয়, তখন তার দিয়াত কমে যাওয়া, তাই এটা রসূলুল্লাহর সা. সুন্নত হতে পারেনা। কেননা রসূলুল্লাহ সা.-এর সুন্নত থেকে শরিয়তের যৌক্তিকতা প্রতিভাত হয়। এ মতটিকে রসূলুল্লাহ সা. এর সুন্নত বলে পরিচয় দেয়া চলেনা। কেননা শরিয়ত একটা অপরাধীকে শাস্তিবিহীন ঘোষণা করবে- এটা অসম্ভব।
আহলে কিতাবের দিয়াত ভুলবশত আহলে কিতাবের কেউ নিহত হলে তার দিয়াত মুসলমান নিহত হলে যে দিয়াত ওয়াজিব হয় তার অর্ধেক ওয়াজিব হবে। পুরুষ হলে মুসলমান পুরুষের দিয়াতের অর্ধেক, আর নারী হলে মুসলিম নারীর দিয়াতের অর্ধেক। ইমাম আহমদ বর্ণনা করেন: রসূলুল্লাহ সা. ফায়সালা করেছেন, আহলে কিতাবের দিয়াত মুসলমানের দিয়াতের অর্ধেক, যখমের দিয়াতেও তেমনি। এটা ইমাম মালেক ও উমর ইবনে আব্দুল আযীযের অভিমত। আর আবু হানিফা, সাওরি, উমর রা. উসমান রা. ও ইবনে মাসউদ রা. এর মতে, আহলে কিতাবের দিয়াত মুসলমানদের দিয়াতের সমান। কারণ আল্লাহ বলেন: وَإِنْ كَانَ مِنْ قَوْمٍ م بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِيثَاقَ فَدِيَةٌ مُسَلَّمَةٌ إِلَى أَهْلِهِ وَتَحْرِيرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ
"আর যদি সে (নিহত ব্যক্তি) এমন সম্প্রদায়ভুক্ত হয়, যার সাথে তোমরা অংগীকারাবদ্ধ, তবে তার পরিজনবর্গকে রক্তপণ অর্পণ ও মুমিন দাস মুক্ত করা বিধেয়।” ইমাম ইবনে শিহাব যুহরী বলেছেন: ইহুদি, খৃস্টান ও যে কোনো অনুগত অমুসলিম নাগরিকের দিয়াত মুসলমানের দিয়াতেরই মতো। রসূলুল্লাহ সা. আবু বকর, উমর,
📄 নিয়ময়ের আগে দিয়াত দিতে হয় না
উসমান ও আলী রা.-এর আমলেও এ রকমই ছিলো। যখন মুয়াবিয়ার যুগ এলো, তখন তিনি অমুসলিমদের দিয়াতের অর্ধেক বাইতুলমালে জমা করতে লাগলেন এবং বাকি অর্ধেক নিহতের পরিজনকে দিতে লাগলেন। পরে উমর ইবনে আব্দুল আযীয অর্ধেক দিয়াত আদায়েরই সিদ্ধান্ত নিলেন এবং মুয়াবিয়া যে অর্ধেক বাইতুলমালের জন্য নিতেন, তা বাতিল করলেন। কিন্তু অনুগত অমুসলিম নাগরিক (যিম্মী) দের দিয়াত যে পূর্ণ দিয়াত ছিলো, সে কথা উমর ইবনে আব্দুল আযীযকে স্মরণ করিয়ে দেয়া আমার নসিবে হয়নি।”
ইমাম শাফেয়ির মতে, আহলে কিতাব ও যিম্মীদের দিয়াত মুসলমানের দিয়াতের এক-তৃতীয়াংশ, আর চুক্তিবদ্ধ ও আশ্রয় প্রার্থী মুশরেক ও অগ্নি উপাসকের দিয়াত মুসলমানের দিয়াতের এক-দশমাংশের দুই-তৃতীয়াংশ। অর্থাৎ কিনা মূল দিয়াত যেখানে বারো হাজার দিরহাম, সেখানে দিতে হবে আটশো দিরহাম। উমর রা., উসমান রা. ও ইবনে মাসউদ রা. বলেন : যিম্মী ও আহলে কিতাবের মহিলাদের দিয়াত এর অর্ধেক। ইবনে আব্বাস, শা'বি, নাখয়ি, শাফেয়ি ও তাবারির মতে, যিম্মী ও চুক্তিবদ্ধ অমুসলিম হত্যায় দিয়াতের সাথে কাফফারাও দিতে হবে।
গর্ভস্থ সন্তানের দিয়াত গর্ভবতী মহিলার উপর ইচ্ছাকৃত বা ভুলবশত আঘাতের ফলে গর্ভস্থ সন্তান মারা গেলে ও গর্ভধারিণী মারা না গেলে "গাররা” তথা মধ্যম মানের দিয়াত দেয়া ওয়াজিব হবে, চাই গর্ভস্থ সন্তান মৃত অবস্থায় ভূমিষ্ঠ হোক, অথবা গর্ভেই মারা যাক এবং চাই ছেলে হোক বা মেয়ে হোক। জীবিত অবস্থায় ভূমিষ্ঠ হয়ে মারা গেলে পূর্ণ দিয়াত দিতে হবে। ছেলে হলে একশো উট ও মেয়ে হলে পঞ্চাশ উট দিতে হবে। হাঁচি, শ্বাসপ্রশ্বাস, কাঁদা, চিৎকার করা, নড়াচড়া ইত্যাদি ধারা জীবিত বুঝা যাবে।
মায়ের পেটে সন্তান মারা গেলে ইমাম শাফেয়ির মতে, এটা জানা শর্ত যে, সন্তানের দেহ তৈরি হয়েছে ও তাতে প্রাণ সঞ্চারিত হয়েছে। তিনি এর ব্যাখ্যা করে বলেছেন যে, মানুষের আকৃতি তথা হাত ও আঙ্গুল ইত্যাদি প্রকাশ পাওয়া দরকার। ইমাম মালেকের মতে, এ শর্ত জরুরি নয়। তিনি বলেন: গর্ভধারিণী যাই প্রসব করুক, চাই তা এক টুকরো গোশত বা জমাট রক্ত হোক, যা দ্বারা বুঝা যায় যে, সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তাতেই "গাররা” দিতে হবে। তবে শাফেয়ির মতটি অগ্রগণ্য। তাই যখন পূর্ণ দেহ সৃষ্টির কথা জানা যাবেনা, তখন কিছুই দিতে হবেনা।*
'গাররা'র পরিমাণ: গাররা হচ্ছে পাঁচশো দিরহাম। এটা শা'বি ও হানাফিদের বক্তব্য। আর আবু দাউদ ও নাসায়ীর বর্ণনা অনুসারে একশো ছাগল। কারো কারো মতে পাঁচটা উট। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রসূলুল্লাহ সা. ফায়সালা করেছেন: গর্ভস্থ সন্তানের দিয়াত এক গাররা। চাই সে দাস হোক বা স্বাধীন হোক।
টিকাঃ
* আলেমগণ এ ব্যাপারে একমত যে, সন্তান পেটে থাকতেই যখন মা মারা যায়, তখন কোনো দিয়াত নেই। তবে পেটের উপর আঘাত করার কারণে মা মারা গেলে এবং তারপর সন্তান মৃত ভূমিষ্ঠ হলে ফকিহদের মধ্যে মতভেদ হয়েছে। অধিকাংশ ফকিহর মতে, কোনো দিয়াত নেই। লায়েস ও দাউদের মতে, গাররা দিতে হবে। কেননা প্রহারের সময় মা জীবিত ছিলো এটাই বিবেচ্য বিষয়।