📄 অঙ্গ-প্রত্যঙ্গের কিসাসের শর্তাবলি
فوجদারী অপরাধ (হত্যা জখম) ৪৩১ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ ۖ فَمَن تَصَدَّقَ بِهِ فَهُوَ كَفَّارَةٌ لَّهُ ۚ وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ
"তাদের জন্য তাতে (তাওরাতে) বিধান দিয়েছিলাম যে, প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত এবং অনুরূপভাবে সকল জখমের বদলে জখম। তবে কেউ তা মাফ করে দিলে তা তার জন্য গুনাহর কাফফারা হবে। যারা আল্লাহ যা নাযিল করেছেন, তদনুযায়ী বিধান দেয় না তারা যালিম।"
অর্থাৎ আল্লাহ তাওরাতে ইহুদীদের উপর বিধান দিয়েছিলেন যে, কেউ যখন কাউকে হত্যা করে, তখন তাকে হত্যা করে প্রাণের বদলে প্রাণ সংহার করা হবে। আর কেউ কারো চোখ নষ্ট করে দিয়ে থাকলে তার চোখ নষ্ট করে দেয়া হবে। এক্ষেত্রে ছোট চোখ ও বড় চোখ এবং শিশুর চোখ ও বুড়োর চোখে কোনো ভোদাভেদ করা হবেনা। আর নাকের বদলে নাক ও কানের বদলে কান কাটা হবে। আর দাঁত ভাঙ্গ বা উপড়ানোর শাস্তিস্বরূপ অপরাধীর দাঁত ভাঙ্গা বা উপড়ানো হবে। অপরাধীর দাঁত আহতের দাঁতের চেয়ে ছোট হোক বা বড় হোক, তাতে কিছু এসে যায়না। আর অন্যান্য যাবতীয় জখমের কিসাসও যতটা সম্ভব সমভাবে আদায় করা হবে।
বস্তুত তাওরাতের এই বিধান যদিও আমাদের পূর্ববর্তীদের জন্য নির্ধারিত ছিলো, তবুও তা আমাদের জন্যও বহাল রয়েছে। কেননা কুরআনে এটা উদ্ধৃত করা ছাড়াও রসূলুল্লাহ সা. নিজেও এটা বহাল বলে ঘোষণা করেছেন। বুখারি ও মুসলিম আনাস বিন মালেক রা. থেকে বর্ণনা করেছেন: "রুবাই বিনতে নাদার তার এক দাসীর দাঁত ভেঙ্গে দিয়েছিল। তখন তাদের উপর জরিমানা ধার্য করা হলো। কিন্তু দাসীটির পরিবার পরিজন জরিমানা প্রত্যাখ্যান করে কিসাস না নিয়ে ছাড়বেনা বলে জানালো। রুবাই এর ভাই আনাস রসূলুল্লাহ সা. এর কাছে এসে বললো, "হে রসূলুল্লাহ সা., রুবাইয়ের দাঁত ভাঙ্গা হবে নাকি? আল্লাহর কসম, ওর দাঁত ভাঙ্গবেন না।" রসূলুল্লাহ সা. বললেন, হে আনাস, কিসাস হলো আল্লাহর বিধান। এ পর্যায়ে দাসীর পরিবার ক্ষমা ঘোষণা করলো। তখন রসূলুল্লাহ সা. বললেন: আল্লাহর কোনো কোনো বান্দা এমন রয়েছে, যারা আল্লাহর নামে কসম খেলে আল্লাহ নিজেই কসম পূরণ করেন।"
কিসাসের এই গোটা বিধান ইচ্ছাকৃত অপরাধেই প্রযোজ্য। ভুলবশত বা অনিচ্ছাবশত ঘটে যাওয়া জখমে দিয়াতই নির্ধারিত।
প্রাণহানির চেয়ে লঘুতর অপরাধে কিসাসের শর্তাবলি
প্রাণহানির চেয়ে লঘুতর অপরাধে অপরাধীর জন্যে নিম্নোক্ত শর্তাবলি প্রযোজ্য-
১. সুস্থ মস্তিষ্ক হওয়া।
২. প্রাপ্তবয়স্ক হওয়া। (সর্বনিম্ন পনেরো বা আঠারো বছর বয়স হওয়া অথবা স্বপ্নদোষ হওয়াই প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য যথেষ্ট। গোঁফ-দাড়ি ও নিম্নাঙ্গের পশম গজানো নিয়ে মতভেদ আছে।)
৩. ইচ্ছাকৃতভাবে অপরাধ করা।
৪. অপরাধের শিকার ব্যক্তির আভিজাত্য ও সামাজিক মর্যাদায় অপরাধীর সমকক্ষ হওয়া। দাসত্ব বা স্বাধীনতা এবং ইসলাম বা কুফরীর মাপকাঠি দিয়েই এই সমকক্ষতা নির্ণয় করা হবে। কাজেই কোনো স্বাধীন মানুষ কোনো গোলামকে এবং কোনো মুসলমান অমুসলমানকে আহত বা অঙ্গহানি করলে কিসাস আদায় করা হবেনা। কেননা উভয়ের মধ্যে সমকক্ষতা অনুপস্থিত। কারণ গোলামের রক্ত স্বাধীনের রক্ত অপেক্ষা এবং অমুসলিমের রক্ত মুসলমানের রক্ত অপেক্ষা নিম্নমানের। এসব ক্ষেত্রে কিসাস ওয়াজিব নয় বলে এর বিকল্প দিয়াত ওয়াজিব। আর যখন গোলাম স্বাধীনকে ও অমুসলিম মুসলমানকে আহত বা অঙ্গহানি করে, তখন অপরাধীর নিকট থেকে কিসাস নেয়া হবে। হানাফিদের মতে, অঙ্গহানির ক্ষেত্রে মুসলমান ও কাফেরের মাঝে কিসাস ওয়াজিব হওয়ায় কোনো ভেদাভেদ নেই। তারা আরো বলেন, নারী ও পুরুষের মাঝে সংঘটিত অপরাধে প্রাণহানির চেয়ে লঘুতর অপরাধে কোনো কিসাস নেই।
অংগ-প্রত্যংগের কিসাস
অঙ্গ-প্রতঙ্গের কিসাস সংক্রান্ত মূলনীতি হলো, যে অঙ্গের সন্ধি বা গ্রন্থি আছে, তাতে কিসাস আছে, যেমন হাতের কনুই ও কবজি। আর যে অঙ্গের সন্ধি বা গ্রন্থি নেই, তাতে কিসাস নেই। কেননা যে অঙ্গে গ্রন্থি আছে, তাতে সমতা রক্ষা সম্ভব। আর যে অঙ্গে গ্রন্থি নেই, তাতে সমতা রক্ষা সম্ভব নয়। যেমন কোনো অপরাধী গোড়া থেকে কারো আঙ্গুল ও কব্জি বা কনুই থেকে হাত কেটে নিলে, কিংবা গিরা থেকে পা কেটে নিলে বা চোখ উপড়ে নিলে, কান বা নাক কেটে নিলে, দাঁত উপড়ে নিলে, পুরুষাঙ্গ কেটে নিলে বা অণ্ডকোষদ্বয় কেটে নিলে, ঠিক সমপরিমাণে কিসাস তার কাছ থেকে আদায় করা হবে।
অংগ-প্রত্যংগের কিসাসের শর্তাবলি
অঙ্গ-প্রতঙ্গের কিসাসের জন্য তিনটে শর্ত পূরণ জরুরি-
১. অবিচারের আশংকা থেকে নিরাপদ হওয়া। যেমন গ্রন্থি বা সন্ধিস্থল থেকে কাটা কিংবা এমন অঙ্গ থেকে কাটা, যার নির্দিষ্ট সীমা আছে, ইতিপূর্বে এর একাধিক উদাহরণ দেয়া হয়েছে। সুতরাং দাঁত ব্যতীত অন্য কোনো হাড় ভেঙ্গে দিলে, বা পেট ফেড়ে দিলে বা হাতের বাহুর একাংশ আহত করলে কিসাস হবেনা। কেননা এসব জিনিসে কিসাস আদায় করলে অবিচার ও অসমতা থেকে নিরাপদ থাকার সম্ভাবনা নেই।
২. নাম ও অবস্থানে সাদৃশ্য: এ কারণে বাম হাতের বদলে ডান হাত, ডান হাতের বদলে বাম হাত, বুড়ো আঙ্গুলের বদলে শাহাদাত আঙ্গুল, বা শাহাদাত আঙ্গুলের বদলে বুড়ো আঙ্গুল কাটা হবেনা। কেননা এতে নামের ক্ষেত্রে সমতা বজায় থাকেনা। উভয় পক্ষ সম্মত হলেও অতিরিক্ত অংশের বদলে মূল অংশ নেয়া যাবেনা। কেননা এতে অঙ্গের অবস্থান ও উপকারিতার দিক দিয়ে সমতা বজায় থাকবেনা। তবে অবস্থান ও প্রকৃতিগতভাবে সমতা থাকলে অতিরিক্ত গ্রহণযোগ্য হবে।
৩. আক্রমণকারী ও আক্রান্তের অঙ্গের পূর্ণতা ও সুস্থতার দিক দিয়ে সমতা। তাই অবশ অঙ্গের বদলে সচেতন অঙ্গ কিংবা যে হাতে সবক'টা আঙ্গুল নেই, তার বদলে পূর্ণাঙ্গ হাত কাটা যাবেনা। তবে এর বিপরীত করা যাবে। সুস্থ হাতের বদলে অবশ হাত কাটা যাবে।

অংগ-প্রত্যংগের কisass

📄 ইচ্ছাকৃত জখমের কিসাস
ইচ্ছাকৃত জখমে কোনো কিসাস ওয়াজিব হয়না। তবে যথার্থ সমানুপাতির কিসাস যদি সম্ভব হয়, তাহলে ওয়াজিব হবে। আক্রমণকারীর দেহে আক্রান্তের জখমের সমান জখম করেই কিসাস আদায় করতে হবে, কমও করা যাবেনা, বেশিও নয়। নির্দিষ্ট পরিমাণের চেয়ে কিছু বেশি করা, অথবা বেশি করার ঝুঁকি নেয়া অথবা প্রতিপক্ষের কোনো ক্ষতিসাধন করা ছাড়া সম্পূর্ণ সমান কিসাস কার্যকর করা যদি সম্ভব না হয়, তাহলে কিসাস ওয়াজিব হবেনা, বরং দিয়াত ওয়াজিব হবে। কেননা রসূলুল্লাহ সা. মাথার হাড়ের মধ্য ভাগের ও পেটের জখমে কিসাস রহিত করেছেন। যে সকল জখমের প্রাণঘাতি হওয়ার আশংকা প্রবল, যেমন ঘাড়ের হাড় ভাঙ্গা, পিঠের হাড় ভাঙ্গা, উরুর হাড় ভাঙ্গা বা অনুরূপ জখমসমূহও মাথার হাড় ও পেটের জখমের বিধিভুক্ত। মাথার হাড় বের হয়ে যায় এমন ইচ্ছাকৃত জখম ব্যতীত মাথা ও মুখমণ্ডলের কোনো জখমেই কিসাস নেই। মাথা ও মুখমণ্ডলের অন্যান্য জখমের বিধান দিয়াত সংক্রান্ত আলোচনায় আসবে।
জিহ্বার জখমে এবং দাঁত ব্যতীত অন্য কোনো হাড় ভাঙ্গায় কিসাস ওয়াজিব হবেনা। কেননা যুলুম ব্যতীত কিসাস আদায় করা এসব ক্ষেত্রে অসম্ভব।
যদি কেউ কারো পেটে জখম করে, অতপর আক্রান্ত ব্যক্তি তা থেকে নিরাময় লাভ করে। অথবা হাতের বাহুর মাঝখান থেকে কেটে ফেলে, তবে তাকে কিসাস দিতে হবেনা। আক্রান্তের জন্য আক্রমণকারীর হাতের সেই স্থান থেকে কেটে দেয়া বৈধ হবেনা। তবে সে কব্জি থেকে কেটে দিতে পারে। আর অর্ধেক বাহু কাটার বিচার শালিশির মাধ্যমে আদায় করতে পারে। দাঁত ব্যতীত অন্য কোনো হাড় ভাঙ্গলে, অবশ হাত কেটে দিলে, আংগুলবিহীন পা কেটে দিলে, বোবার জিভ কেটে দিলে, চোখ উপড়ে দিলে অথবা হাতের অতিরিক্ত আংগুল কেটে দিলে একজন সৎ ব্যক্তির শালিশীর মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।

📄 কল্পনে বা জখমে দলগতভাবে অংশগ্রহণ করলে
এক দল লোক যদি কারো এমন কোনো অঙ্গ কর্তনে বা এমন কোনো জখম করায় অংশ নেয়, যা কিসাসযোগ্য, তাহলে হাম্বলিদের মতে, কে কতটুকু জখম বা কর্তন করলো তা সুনির্দিষ্টভাবে জানা না গেলে তাদের সকলের উপর কিসাস ওয়াজিব হবে। কেননা আলী রা. এর নিকট দু'জন সাক্ষী এক ব্যক্তি চুরি করেছে বলে সাক্ষ্য দিলো। অমনি তার হাত কেটে দেয়া হলো। এরপর অপর এক ব্যক্তি এলো। তাকে দেখে সাক্ষীদ্বয় বললো, এই লোকই চোর। ইতিপূর্বে আমরা যার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছি, তার ব্যাপারে আমরা ভুল করেছি। আলী রা. দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে তার সাক্ষ্য প্রত্যাখ্যান করলেন এবং প্রথম জনের হাত কাটার জন্য তাদের উভয়ের উপর দিয়াত ধার্য করলেন। আলী রা. আরো বললেন, আমি যদি জানতাম যে তোমরা ইচ্ছাকৃতভাবে এ রকম সাক্ষ্য দিয়েছ, তাহলে তোমাদের উভয়ের হাত কেটে দিতাম। আর যদি দলের প্রত্যেকের আঘাত ভিন্ন ভিন্ন রকমের হয়, অথবা তাদের প্রত্যেকে পৃথক পৃথক অঙ্গ কাটে, তাহলে তাদের উপর কোনো কিসাস প্রযোজ্য হবেনা। তবে ইমাম মালেক ও শাফেয়ি বলেন, যখন সম্ভব হবে তাদের কাছ থেকে কিসাস আদায় করা হবে। তাদের অঙ্গগুলো কাটা হবে এবং প্রত্যেক জখমের কিসাস তাদের কাছ থেকে নেয়া হবে, যেমন একটি দল যখন কারো হত্যায় দলগতভাবে অংশ নেবে, তখন তার বদলে তাদের সবাইকে হত্যা করা হবে। হানাফি ও যাহেরি মযহাব

📄 প্রহার, থাপ্পড়, লাথি ও গালির কিসাস
অনুসারে এক হাতের বদলে দু'হাত কাটা হবেনা। সুতরাং দুই ব্যক্তি যখন একজনের হাত কেটে দিবে, তখন তাদের কারো উপর কিসাস প্রযোজ্য হবেনা। বরং উভয়ের উপর অর্ধেক অর্ধেক দিয়াত প্রযোজ্য হবে।
প্রহার, থাপ্পড়, লাথি ও গালির কিসাস
কেউ যদি অপর কাউকে থাপ্পড়, লাথি বা ঘুষি মারে, অথবা প্রহার করে বা গালি দেয়, তাহলে আক্রান্ত ব্যক্তির জন্য আক্রমণকারীর নিকট থেকে কিসাস নেয়া বৈধ হবে।:
فَمَنِ اعْتَدَى عَلَيْكُمْ فَاعْتَدُوا عَلَيْهِ بِمِثْلِ مَا اعْتَدَى عَلَيْكُمْ مِ وَاتَّقُوا اللَّهَ .
"যে ব্যক্তি তোমাদের উপর আক্রমণ চালায়, তার উপর ঠিক অনুরূপ আক্রমণ চালাও, যে রূপ সে আক্রমণ চালিয়েছে এবং আল্লাহকে ভয় করো” (সূরা বাকারা: ১৯৪) এবং "মন্দের প্রতিফল অনুরূপ মন্দ।" (সূরা শূরা: ৪০) এভাবেই কিসাসের বিধান চালু রয়েছে।
আক্রান্ত ব্যক্তি কিসাসস্বরূপ যে থাপ্পড়, ঘুষি, প্রহার বা গালি দেবে, তা আক্রমণকারীর দেয়া থাপ্পড়, ঘুষি, প্রহার বা গালির সমান হওয়া শর্ত। কেননা এটাই ন্যায়বিচারের দাবি, যা কায়েম করার জন্য কিসাস প্রবর্তিত হয়েছে। অনুরূপ এটাও শর্ত যে থাপ্পড় যেন চোখে বা এমন কোনো স্থানে না পড়ে, যার কারণে অঙ্গহানির আশংকা থাকে।
গালির কিসাসে বিশেষভাবে এ শর্ত আরোপিত যে, তা যেন নিষিদ্ধ ধরনের গালি না হয়। উদাহরণস্বরূপ, গালিদাতা যদি তাকে কাফের বলে গালি দিয়ে থাকে, তবে তার বদলে কাফের বলে গালি দেয়া যাবেনা। যে মিথ্যাবাদী বলে গালি দেয় তাকে মিথ্যাবাদী বলে গালি দেয়া যাবেনা। যে তার পিতাকে বা মাতাকে অভিশাপ দেয়, তার পিতা বা মাতাকে অভিশাপ দেয়া যাবেনা। কেননা কোনো মুসলমানকে কাফের বা মিথ্যাবাদী বলা ইসলামে প্রথম থেকেই নিষিদ্ধ। তাছাড়া যেহেতু গালিদাতার মা ও বাবা তাকে অভিশাপ দেয়নি বা তিরস্কার করেনি, যার বদলে তার মা ও বাবাকে সে অভিশাপ দেবে বা গালি দেবে। অভিশাপকারীকে কিসাসস্বরূপ অভিশাপ দেয়া যাবে ভর্ৎসনা করা যাবে এবং রূঢ় ভাষা ব্যবহারকারীকে অনুরূপ রূঢ় ভাষায় জবাব দেয়া যাবে।
কুরতুবি বলেছেন: "যে বক্তি তোমার উপর যুলুম করেছে, তাকে তোমার উপর কৃত যুলুমের সমান ফেরতে দেয়ার অধিকার তুমি গ্রহণ করো। যে ব্যক্তি তোমাকে তিরস্কার করে, তাকে তার বলা কথার সমান তিরস্কার করো। যে তোমাকে অপমান করে, তুমিও তাকে অপমান করো। গালি দিতে গিয়ে সীমা লঙ্ঘন করে তার পিতামাতা, ছেলে বা আত্মীয়-স্বজনকেও জড়িত করোনা। তবে সে যদি তোমার বিরুদ্ধে মিথ্য অপবাদ আরোপ করে, তাহলে তার উপর মিথ্যা অপবাদ আরোপ করোনা। কেননা একটা গুনাহের বিনিময়ে গুনাহ করা যায়না। উদাহরণস্বরূপ, সে যদি তোমাকে বলে: হে কাফের, তাহলে তাকে তুমি "তুমি কাফের" বলতে পারো। আর যদি সে তোমাকে বলে, "হে ব্যভিচারী”, তাহলে তুমি তাকে "হে মিথ্যাবাদী” “হে মিথ্যা সাক্ষ্যদাতা" বলে কিসাস বা প্রতিশোধ নিতে পারো। তুমি যদি তাকে বলো, "হে ব্যভিচারী, তাহলে তুমি মিথ্যাবাদী হয়ে যাবে এবং বলার জন্য গুনাহগার হবে। আর ধনী হয়েও সে যদি বিনা ওযরে তোমার ঋণ পরিশোধে গড়িমসি করে, তাহলে তাকে বলতে পারো হে যুলুমকারী, হে জনগণের
অনুসারে এক হাতের বদলে দু'হাত কাটা হবেনা। সুতরাং দুই ব্যক্তি যখন একজনের হাত কেটে দিবে, তখন তাদের কারো উপর কিসাস প্রযোজ্য হবেনা। বরং উভয়ের উপর অর্ধেক অর্ধেক দিয়াত প্রযোজ্য হবে।
প্রহার, থাপ্পড়, লাথি ও গালির কিসাস
কেউ যদি অপর কাউকে থাপ্পড়, লাথি বা ঘুষি মারে, অথবা প্রহার করে বা গালি দেয়, তাহলে আক্রান্ত ব্যক্তির জন্য আক্রমণকারীর নিকট থেকে কিসাস নেয়া বৈধ হবে।:
ফَمَنِ اعْتَدَى عَلَيْكُمْ فَاعْتَدُوا عَلَيْهِ بِمِثْلِ مَا اعْتَدَى عَلَيْكُمْ مِ وَاتَّقُوا اللَّهَ .