📘 ফিকাহুস সুন্নাহ > 📄 হদুল কাযাফ বা অপবাদের শাস্তি কিভাবে প্রমাণিত হয়

📄 হদুল কাযাফ বা অপবাদের শাস্তি কিভাবে প্রমাণিত হয়


এই হদ দুই উপায়ে প্রমাণিত হয়: ১. অপবাদকারীর স্বীকারোক্তি দ্বারা, ২. দু'জন ন্যায়পরায়ণ ব্যক্তির সাক্ষ্য দ্বারা।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 অপবাদ আরোপকারীর ইহকালীন শাস্তি

📄 অপবাদ আরোপকারীর ইহকালীন শাস্তি


অপবাদ আরোপকারী যা বলেছে, তার স্বপক্ষে সাক্ষ্য উপস্থিত করতে না পারলে তার জন্য দুটো শাস্তি অবধারিত হয়ে যাবে: এক, আশিটি বেত্রাঘাত; দুই: চিরতরে তার সাক্ষ্য প্রত্যাখ্যান এবং তাকে ফাসেক বলে আখ্যায়িত করা। কেননা সে আল্লাহ ও মানুষের নিকট অন্যায়পরায়ণ ও অবিশ্বস্ত হয়ে যায়। এই দুটো শাস্তিই সূরা নূরের ইতিপূর্বে উল্লিখিত ৫নং আয়াতে বর্ণিত হয়েছে। অপবাদ আরোপকারী তওবা করে শুধরে না গেলে তার এই শাস্তি সম্পর্কে আলেমদের মধ্যে কোনোই মতভেদ নেই।
এই 'হদ' সম্পর্কে আরো দুইটি প্রশ্ন রয়েছে, যার জবাবে আলেমগণের মধ্যে মতভেদ হয়েছে। প্রথম প্রশ্ন হলো: দাস দাসীর শাস্তি ও স্বাধীন মানুষের শাস্তি কি সমান? দ্বিতীয় প্রশ্ন হলো: অপবাদ আরোপকারী যখন তওবা করে, তখন তার বিশ্বস্ততা কি ফিরে আসবে এবং তার সাক্ষ্য কি গৃহীত হবে?
প্রথম প্রশ্নের জবাব এই যে, একজন দাস যখন একজন সৎ ও স্বাধীন ব্যক্তিকে ব্যভিচারের অপবাদ দেবে, তখন তার উপর নির্ঘাত হদ ওয়াজিব হবে। তবে সেই হদ স্বাধীন ব্যক্তির সমান, না অর্ধেক, সে ব্যাপারে হাদিস সুস্পষ্টভাবে কিছু বলেনি। এজন্য ফকিহদের মতামত বিভিন্ন হয়েছে। অধিকাংশ ফকিহের মতে, দাসের শাস্তি হবে স্বাধীন মানুষের শাস্তির অর্ধেক অর্থাৎ চল্লিশটি বেত্রাঘাত। কেননা ব্যভিচারের শাস্তির মতো এই শাস্তি দানের বেলায় অর্ধেক হয়ে যায়। সূরা নিসার ৬৫ নং আয়াতে আল্লাহ বলেন:
فَإِنْ أَتَيْنَ بِفَاحِشَةٍ فَعَلَيْهِنَّ نِصْفُ مَا عَلَى الْمُحْصَنَتِ مِنَ الْعَذَابِ . "(দাসীরা) যদি ব্যভিচার করে, তবে তাদের শাস্তি স্বাধীন নারীদের অর্ধেক।”
ইমাম মালেক বলেছেন: ............ "আব্দুল্লাহ ইবনের আমের বলেছেন, আমি উমর ইবনুল খাত্তাব, উসমান ইবনে আফফান ও অন্যান্য খলিফাদের যুগ পেয়েছি। তাদের কাউকে দেখিনি, কোনো গোলামকে অপবাদের শাস্তি চল্লিশ বেত্রাঘাতের বেশি দিয়েছেন। পক্ষান্তরে ইবনে মাসউদ, যুহরি, উমর ইবনে আব্দুল আযীয, কুবায়সা, আওযায়ি ও ইবনে হাযম বলেছেন: তাকে আশিটি বেত্রাঘাত করা হবে। কেননা এটা এমন একটি শাস্তি, যা মানুষের প্রাপ্য হিসেবে প্রবর্তিত হয়েছে। যার প্রতি অপবাদ আরোপিত হয়, এ অপরাধটা তার মান সম্ভ্রমের উপর আঘাত হানে। আর স্বাধীনতা ও দাসত্বের কারণে কখনো অপরাধের রকমফের হয়না।
ইবনুল মুনযির বলেছেন: মুসলিম বিশ্বের সকল অঞ্চলে প্রথমোক্ত মতটিই চালু আছে এবং আমিও তার পক্ষে। 'আল-মুসাওয়া' গ্রন্থে বলা হয়েছে, আলেমগণের নিকট এই মতোই গৃহীত। "আররওযাতুন নাদিয়া” গ্রন্থের লেখক দ্বিতীয় মতটিকে অগ্রাধিকার দিয়ে বলেছেন: "আয়াতটি স্বাধীন ও গোলাম উভয়ের উপর পরিব্যপ্ত। তবে স্বাধীন ব্যক্তি কর্তৃক স্বাধীন ব্যক্তিকে ব্যভিচারের অপবাদ দেয়া অপেক্ষা গোলাম কর্তৃক স্বাধীন ব্যক্তিকে অপবাদ দেয়া অনেক বেশি বিপদজনক। অপবাদের শাস্তির ব্যপারে কুরআনে ও হাদিসে কোথাও নেই যে, গোলামের ক্ষেত্রে তা অধিক হবে। সূরা নিসার ৬৫ নং আয়াতে যে অর্ধেক শাস্তির বিধান দেয়া হয়েছে, সেটা ব্যভিচারের শাস্তির সাথে সংশ্লিষ্ট। এর একটির সাথে অন্যটিকে জুড়ে দেয়া যুক্তিবিরোধী। বিশেষত: যখন এর একটি নির্ভেজাল আল্লাহর হকের সাথে সংশ্লিষ্ট এবং অপরাধী (অপবাদের শাস্তি) বান্দার হকের সাথে জড়িত।
দ্বিতীয় প্রশ্নের জবাব হলো ফকিহগণ সর্বসম্মতভাবে বলেছেন: অপবাদ রটনাকারী তওবা না করা পর্যন্ত তার সাক্ষ্য গৃহীত হবেনা। কেননা সে যে কাজ করেছে, তা তাকে ফাসেকে রূপান্তরিত করেছে। আর যে ব্যক্তি ফাসেক হয়, সে ন্যায়পরায়ণ ও বিশ্বাসযোগ্য থাকেনা। অথচ ন্যায়পরায়ণতা সাক্ষ্য গ্রহণের শর্ত। আর তওবা না করায় তার ফাসেকী অক্ষুণ্ণ থাকে। বেত্রাঘাতের শাস্তি যদিও তার গুনাহের কাফফারা হয় এবং আখেরাতের শাস্তি থেকে তাকে নিস্তার দেয়, কিন্তু এ দ্বারা তার ফাসেকী দূর হয়না, যা তার সাক্ষ্য অগ্রাহ্য হওয়ার কারণ। তবে সে যদি তওবা করে এবং তা পাক্কা তওবা হয়, তাহলে তার বিশ্বস্ততা ফিরবে কিনা এবং তার সাক্ষ্য গৃহীত হবে কিনা, সে সম্পর্কে ফকিহদের দু'রকমের মত পাওয়া যায়:
১. প্রথম মত হলো, খাঁটি তওবা করলে অপবাদের শাস্তিপ্রাপ্ত ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করা যাবে। এটি ইমাম মালেক, শাফেয়ি, আহমদ, লায়েস, আতা, সুফিয়ান বিন উয়াইনা, শা'বি, কাসেম, সালেম, ও যুহরির মত। উমর রা. অপবাদের জন্য শাস্তি দিয়েছেন এমন একজনকে বললেন: তুমি যদি তওবা করো, তবে তোমার সাক্ষ্য গ্রহণ করবো।
২. দ্বিতীয় মত হলো, তওবা করলেও তার সাক্ষ্য গ্রহণ করা হবেনা। এ মতটি হানাফিদের, আওযায়ির, সাওরির, হাসানের। সাঈদ বিন মুসাইয়্যেবের, শুরাইহের ইবরাহিম নখয়ির ও সাদ্দাদ বিন জুবাইরের। এই মতভেদের ভিত্তি হলো। সূরা নূরের এই উক্তির ব্যাখ্যা নিয়ে মতভেদ: "তাদের সাক্ষ্য কখনো গ্রহণ করোনা তারা ফাসেক। কিন্তু যারা তওবা করে...." শেষোক্ত ব্যতিক্রমী উক্তি "কিন্তু যারা তওবা করে..." এ দ্বারা সাক্ষ্য গ্রহণ ও ফাসেক হওয়া এই দুটিই যারা বুঝবে তারা বলেছেন, তওবার পরে তাদের সাক্ষ্য গৃহীত হবে। আর যারা এ দ্বারা শুধু ফasেক হওয়াকে বুঝিয়েছেন। তাদের মতে, সে যত তওবাই করুক, তার সাক্ষ্য গৃহীত হবেনা। তওবার ফলে সে শুধু ফাসেকী থেকে মুক্ত হবে অর্থাৎ আখেরাতের আযাব থেকে রেহাই পাবে।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 তওবা কিভাবে করবে

📄 তওবা কিভাবে করবে


উমর রা. বলেছেন: অপবাদ আরোপকারীর তওবা তখনই গ্রহণযোগ্য হবে। যখন সে শাস্তিযোগ্য নয়, এমন অপবাদে নিজেকে মিথ্যুক বলে স্বীকার করবে।
মুগিরার বিরুদ্ধে যারা সাক্ষ্য দিয়েছেন তাদেরকে তিনি বললেন: তোমাদের মধ্যে যে ব্যক্তি নিজেকে মিথ্যুক বলে স্বীকার করবে, তাকে ভবিষ্যতে সাক্ষ্য দেয়ার অনুমতি দেবো। আর যে তা না করবে তাকেও সাক্ষ্য দেয়ার অনুমতি দেবো। শিবল বিন মা'বাদ ও নাফে ইবনুল হারেস নিজেদেরকে মিথ্যুক বলে স্বীকার করলো এবং তওবা করলো। আর আবু বকর সেটা করলো না। ফলে তার সাক্ষ্য গ্রহণ করা হতো। এটাই শাফেয়ি মাযহাবের অনুসৃত মত এবং মদিনাবাসীরও মত। আলেমদের অন্য একটি দল বলেছেন: নিজেকে মিথ্যুক বলে স্বীকার না করলেও চলবে। কেবল নিজেকে সংশোধন, নিজের কার্যকলাপ পরিবর্তন। মিথ্যা অপবাদ আরোপের জন্য অনুতাপ, ক্ষমা প্রার্থনা ও ঐ অন্যায় কাজটির আর কখনো পুনরাবৃত্তি না করাই যথেষ্ট এবং এভাবেই তাকে তওবা করতে হবে। এটা ইমাম মালেক ও ইবনে জরীরেরও মত।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 পিতামাতা কর্তৃক সন্তানের বিরুদ্ধে অপবাদ আরোপ

📄 পিতামাতা কর্তৃক সন্তানের বিরুদ্ধে অপবাদ আরোপ


আবুস্ সাওর ও ইবনুল মুনযির বলেছেন: পিতা বা মাতা যদি তার ছেলের বিরুদ্ধে অপবাদ আরোপ করে, তাহলে কুরআনের প্রত্যক্ষ উক্তির আলোকে তার উপরও হদ্‌ কার্যকর করা হবে। কেননা অপবাদ আরোপকারীদের মধ্যে ভেদাভেদ করার কোনো অবকাশ নেই। কিন্তু হানাফি ও শাফেয়িদের মতে হল্ কার্যকর করা হবেনা। কেননা অপবাদ আরোপকারী যার প্রতি অপবাদ আরোপ করা হয়েছে তার পিতা বা মাতা না হওয়া শর্ত। এর কারণ হলো, পিতা বা মাতা সন্তানকে খুন করলে তার বদলায় তাকে খুন করা হয়না। সুতরাং খুনের চেয়ে অনেক ছোট অপরাধ হওয়ায় অপবাদের জন্য তার উপর হল্ কার্যকর না করা অধিকতর সমীচীন। তবে তারা এই পিতা বা মাতাকে তাযীর করার পক্ষে। কেননা অপবাদ একটা কষ্টদায়ক ও ক্ষতিকর কাজ।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00