📘 ফিকাহুস সুন্নাহ > 📄 কিসের দ্বারা তালাক কার্যকর হয়?

📄 কিসের দ্বারা তালাক কার্যকর হয়?


কিসের দ্বারা তালাক কার্যকর হয়?:
দাম্পত্য সম্পর্কের অবসান ঘটানো বুঝায় এমন যে কোনো পন্থায় তালাক কার্যকর হয়, চাই তা কথা দ্বারা হোক, স্ত্রীর নিকট চিঠি লেখা দ্বারা হোক, বোবা কর্তৃক ইশারা দ্বারা হোক, কিংবা দূত পাঠানোর মাধ্যমে হোক।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 কথা দ্বারা তালাক

📄 কথা দ্বারা তালাক


কথা দ্বারা তালাক:
কথা স্পষ্ট হতে পারে বা ইঙ্গিতমূলকও হতে পারে। সুষ্ঠ কথা তাকেই বলা যাবে, যা বলা মাত্রই তার অর্থ বুঝা যায়। যেমন, তোমাকে তালাক দিলাম বা তুমি তালাকপ্রাপ্ত। শাফেয়ী বলেছেন, তালাকের স্পষ্ট ভাষা তিনটি : তালাক, বিচ্ছেদ, বিদায়। এ তিনটেই কুরআনে উল্লেখিত হয়েছে। যাহেরী মাযহাবের অনুসারী কেউ কেউ বলেছেন, এই তিনটে শব্দ দ্বারা ব্যতীত তালাক কার্যকর হয়না। কেননা শরিয়তে এই তিনটেরই উল্লেখ রয়েছে। তালাক একটা ইবাদত এবং তার শর্ত হচ্ছে উপযুক্ত শব্দ প্রয়োগ। কাজেই শরিয়তে যে শব্দ নির্ধারিত হয়েছে, তার মধ্যেই সীমিত থাকা জরুরি। (বিদায়াতুল মুজতাহিদ, ২য় খণ্ড, পৃ-৭০)

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 অস্পষ্ট বা ইঙ্গিতমূলক কথা

📄 অস্পষ্ট বা ইঙ্গিতমূলক কথা


অস্পষ্ট বা ইঙ্গিতমূলক কথা:
যে কথা দ্বারা তালাকও বুঝায়, আবার অন্য ধরনের বিচ্ছেদও বুঝায়। যেমন যদি বলা হয়, তুমি বায়েন অর্থাৎ বিচ্ছিন্ন তাহলে এ দ্বারা বিয়ের থেকে বিচ্ছিন্নও বুঝা যেতে পারে, আবার মন্দ থেকে বিচ্ছিন্নও বুঝা যেতে পারে। অনুরূপ, যদি বলা হয়, তোমার ভাগ্য তোমার হাতে। তবে এর অর্থ এও হতে পারে যে, তুমি তোমার সতীত্ব রক্ষার দায়িত্ব নিতে পারো। অনুরূপ কেউ যদি বলে, তুমি আমার জন্য হারাম। তবে এর দু'রকম অর্থ হতে পারে: এক. তোমার সাথে সহবাস করা আমার জন্য হারাম। দুই. তোমাকে কষ্ট দেয়া আমার জন্য হারাম।

এ ধরনের অস্পষ্ট ও ইঙ্গিতমূলক শব্দ দ্বারা তালাক কার্যকর হওয়ার জন্য তালাকদাতার নিয়ত জানা জরুরি। সে যদি বলে, আমি এ দ্বারা তালাক বুঝাইনি, তবে তালাক হবেনা।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 স্পষ্ট কথা

📄 স্পষ্ট কথা


স্পষ্ট কথা:
স্পষ্ট কথা দ্বারা নিয়ত ব্যক্ত করা ছাড়াই তালাক কার্যকর হবে। কেননা এর অর্থ ব্যাখ্যা সাপেক্ষ নয়। তবে এ ধরনের সুস্পষ্ট শব্দ দ্বারা তালাক কার্যকর হওয়ার জন্যও শর্ত রয়েছে যে, কথাটা স্ত্রীকে জড়িত করে বা সম্বোধন করে বলতে হবে: যেমন, আমার স্ত্রীকে তালাক দিলাম, বা তোমাকে তালাক দিলাম।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00