📘 ফিকাহুস সুন্নাহ 📄 স্বামীর সন্তুষ্টির জন্য স্ত্রীর সাজসজ্জা

📄 স্বামীর সন্তুষ্টির জন্য স্ত্রীর সাজসজ্জা


স্বামীর মনসন্তুষ্টির উদ্দেশ্যে স্ত্রীর সুরমা, রকমারি রং ও সুগন্ধী ইত্যাদি প্রসাধনী দ্রব্য ব্যবহার করে রূপচর্চা ও সাজগোজ করা উত্তম। ইমাম আহমদ কারিমা বিনতে হুম্মাম থেকে বর্ণনা করেছেন, তিনি আয়েশা রা. কে বললেন: হে উম্মুল মুমিনীন, মেহেদী সম্পর্কে আপনার মত কী? আয়েশা রা. বললেন: আমার প্রিয়তম (রসূল) সা. মেহেদীর রং পছন্দ করতেন, কিন্তু এর গন্ধ অপছন্দ করতেন। দুই মাসিক স্রাবের মাঝে কিংবা প্রত্যেক মাসিকের নিকটবর্তী সময়ে এটা তোমাদের জন্য নিষিদ্ধ নয়।"

ফন্ট সাইজ
15px
17px