📘 ফিকাহুস সুন্নাহ > 📄 প্রবাসী স্ত্রীর ভরণপোষণ

📄 প্রবাসী স্ত্রীর ভরণপোষণ


মিশরীয় আইনের ১৯২০ সালের ২৫(৫) নং ধারায় রয়েছে: "স্বামী যখন অনুপস্থিত থাকে, কিন্তু নিকটেই কোথাও থাকে, তখন তার যদি প্রকাশ্য কোনো সম্পদ থেকে থাকে, তবে তার সেই সম্পদ থেকে স্ত্রীর ভরণপোষণ দেয়া হবে। আর প্রকাশ্য কোনো সম্পদ না থাকলে আদালত প্রচলিত পন্থায় তাকে কারণ দর্শানের নোটিশ দিবে ও তাকে নির্দিষ্ট সময় দেবে। কিন্তু সে যদি ঐ সময়ের মধ্যে স্ত্রীকে প্রয়োজনীয় ভরণপোষণ না দেয়, তবে সেই সময় অতিবাহিত হওয়ার পর আদালত স্বামীর বিরুদ্ধে তালাক জারি করবে। কিন্তু অনুপস্থিত স্বামী যদি এত দূরে থাকে যে, তার কাছে পৌঁছা সহজ নয়, যেমন তার অবস্থানস্থল অপরিচিত অথবা সে নিরুদ্দেশ এবং প্রমাণিত হয় যে, তার এমন কোনো সম্পদ নেই, যা থেকে স্ত্রী নিজের জন্য ব্যয় করবে, তাহলে আদালত উক্ত স্বামীকে তালাক দেবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00