📘 ফিকাহুস সুন্নাহ > 📄 স্বামী ও স্ত্রীর যৌথ অধিকারসমূহ

📄 স্বামী ও স্ত্রীর যৌথ অধিকারসমূহ


১. যৌন সম্ভোগ: যৌথ সম্ভোগ এবং স্বামী ও স্ত্রী উভয়ের পরস্পরকে তৃপ্তি সহকারে উপভোগ করার বৈধতা। অর্থাৎ স্বামীর জন্য স্ত্রীর কাছ থেকে যে যৌন আনন্দ ও তৃপ্তি লাভ করা বৈধ, স্ত্রীর জন্যও স্বামীর কাছ থেকে সেই যৌন আনন্দ ও তৃপ্তি লাভ করা বৈধ। পরস্পরকে এভাবে ভোগ করা ও একে অপর দ্বারা দৈহিক মিলনের সুখ লাভ করা স্বামী ও স্ত্রী উভয়ের অধিকার। এ অধিকার উভয়ের একত্রে অংশগ্রহণ ও পারস্পরিক সহযোগিতা ব্যতিত অর্জন করা সম্ভব নয়। কেননা যৌন মিলন একাকী হতে পারেনা।
২. দাম্পত্য সম্পর্কজনিত অবৈধতা: স্বামীর পিতা, দাদা, পুত্র, পৌত্র ও দৌহিত্রের জন্য স্ত্রী চিরতরে অবৈধ। অনুরূপ স্বামীও স্ত্রীর মা, মেয়ে, পৌত্র ও দৌহিত্রের জন্য চিরতরে হারাম।
৩. আব্দ সম্পন্ন হওয়া মাত্রই স্বামী স্ত্রী উভয়ে উভয়ের উত্তরাধিকারী হয়। বিয়ের পর সহবাস ছাড়াও যদি দু'জনের কেউ মারা যায়, তবে অপরজন তার উত্তরাধিকারী হবে।
৪. স্বামীর বিছানায় যে সন্তান জন্ম নেবে, তা ঐ স্বামীর বংশধর হিসেবে স্বীকৃত হবে।
৫. দম্পতি পরস্পরের সাথে ন্যায়সঙ্গত আচরণ করবে, যাতে উভয়ের মধ্যে পূর্ণ শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় থাকে। আল্লাহ সূরা নিসার ১৯নং আয়াতে বলেন: "তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করো”

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 স্বামীর উপর স্ত্রীর অধিকার

📄 স্বামীর উপর স্ত্রীর অধিকার


স্বামীর নিকট স্ত্রীর অবশ্য প্রাপ্য অধিকারগুলো নিম্নরূপ: ১. আর্থিক অধিকার: যথা মোহর ও খোরপোষ। ২. অন্যান্য অধিকার: যথা একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে সুবিচার এবং স্ত্রীর কোনো ক্ষতি না করা। এর বিস্তারিত বিবরণ নিম্নে দেয়া হলো:

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00