📄 ইজারা দেয়া জমির ফসলের যাকাত
ইজারা দেয়া জমির ফসলের যাকাত:
ইজারা দেয়া জমির ফসলের যাকাত জমির মালিকের উপর ফরয।
📄 খেজুর ও আংগুরের নিসাব নির্ণয়
খেজুর ও আংগুরের নিসাব নির্ণয়:
খেজুর ও আঙ্গুরের যাকাত নিসাব নির্ণয় করা হবে, যখন শুকিয়ে যায়। খেজুরের যাকাত নিসাব হলো, ৫ ওয়াসাক শুকনো খেজুর। আঙ্গুরের যাকাত নিসাব হলো, ৫ ওয়াসাক শুকনো আঙ্গুর।
📄 যাকাত প্রদানের পূর্বে ফসল থেকে কিছু খাওয়া
যাকাত প্রদানের পূর্বে ফসল থেকে কিছু খাওয়া:
যাকাত প্রদানের পূর্বে ফসল থেকে কিছু খাওয়া জায়েয। আল্লাহ বলেছেন: كُلُوا مِن ثَمَرِهِ إِذَا أَثْمَرَ وَآتُوا حَقَّهُ يَوْمَ حَصَادِهِ وَلَا تُسْرِفُوا (অর্থ: তার ফল থেকে খাও যখন ফল হয়, আর ফসল কাটার দিন তার হক আদায় করো। সীমা লঙ্ঘন করোনা।) (সূরা আনআম: আয়াত ১৪১)
📄 শস্য ও ফুল পসলের সাথে যুক্ত করা
শস্য ও ফুল পসলের সাথে যুক্ত করা:
শস্য ও ফলমূলের যাকাত ফরয হওয়ার জন্য একই প্রকারের শস্য ও ফলমূলের নিসাব পরিমাণ হওয়া জরুরি। বিভিন্ন প্রকারের শস্য ও ফলমূল একত্রিত করে নিসাব পূর্ণ করা জায়েয নেই। এ ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। ইমাম আবু হানিফা, আহমদ, মালেক ও তাদের শিষ্যরা বলেন, বিভিন্ন প্রকারের শস্য ও ফলমূল একত্রিত করে নিসাব পূর্ণ করা জায়েয নেই। ইমাম শাফেয়ী বলেন, জায়েয।