📘 ফিকাহুস সুন্নাহ > 📄 রৌপ্যের নিসাব ও যাকাতের পরিমাণ

📄 রৌপ্যের নিসাব ও যাকাতের পরিমাণ


রৌপ্যের নিসাব ও যাকাতের পরিমাণ:
দু'শ দিরহাম বা তার সমমূল্য। এক দিরহামের ওজন বাইশ ও এক-পঞ্চমাংশ গম দানার সমান। ওযনে প্রায় তিন গ্রাম। সুতরাং দু’শ দিরহাম ৫৯৫ গ্রাম রূপার সমান। আর দু’শ দিরহামের মূল্যের চেয়ে বেশি যার কাছে থাকে তার উপর যাকাত ফরয।

যাকাতের পরিমাণ:
দু’শ দিরহাম রৌপ্যের নিসাব। এর উপর ২.৫% যাকাত।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 স্বর্ণ ও রৌপ্যের সম্মিলন

📄 স্বর্ণ ও রৌপ্যের সম্মিলন


স্বর্ণ ও রৌপ্যের সম্মিলন:
যখন স্বর্ণের পরিমাণ স্বর্ণের নিসাব থেকে কম হয়, আর রৌপ্যের পরিমাণ রৌপ্যের নিসাব থেকে কম হয়, কিন্তু উভয়টিকে একত্রিত করা হলে স্বর্ণ ও রৌপ্যের নিসাবের সমমূল্যের হয়, তখন তার উপর যাকাত ফরয হবে। এ ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। ইমাম আবু হানিফা, হাম্বলি, সাঈদ বিন জুবাইর ও আবু সাওর প্রমুখের মতে, উভয়টিকে একত্রিত করে যাকাত ফরয হবে। ইমাম শাফেয়ী ও মালেক বলেন, একত্রিত করা জায়েয নেই। স্বর্ণের নিসাব স্বর্ণের ক্ষেত্রেই প্রযোজ্য, রৌপ্যের নিসাব রৌপ্যের ক্ষেত্রেই প্রযোজ্য।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 স্বর্ণের যাকাত

📄 স্বর্ণের যাকাত


স্বর্ণের যাকাত:
স্বর্ণের নিসাব পরিমাণ সম্পদ যার রয়েছে, তার উপর যাকাত ফরয। যাকাতের পরিমাণ হলো, চল্লিশ ভাগের এক ভাগ। এটা শতকরা আড়াই ভাগ। একচল্লিশ বছর পূর্বে সৌদি আরবে এ রকম ছিলো, এক গ্রাম স্বর্ণের দাম বিশ দিরহাম। আর এক দিনারের মূল্য দশ দিরহাম। তখন ২০ দিনারের মূল্য হতো ২০০ দিরহাম। অর্থাৎ ২০ দিনার স্বর্ণের নিসাব। এর উপর ২.৫% যাকাত।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 ব্যাংকে নোট বন্ড ও সার্টিফিকেটের যাকাত

📄 ব্যাংকে নোট বন্ড ও সার্টিফিকেটের যাকাত


ব্যাংকে নোট বন্ড ও সার্টিফিকেটের যাকাত:
আধুনিক সমাজে কাগজের মুদ্রা, ব্যাংক নোট, বন্ড ও সার্টিফিকেট ইত্যাদি নগদ অর্থের স্থান দখল করে। কাগজের মুদ্রা, ব্যাংক নোট, বন্ড ও সার্টিফিকেট স্বর্ণ ও রৌপ্যের মতোই যাকাতের অন্তর্ভুক্ত। এগুলোর যাকাতও স্বর্ণ ও রৌপ্যের যাকাতের মতোই ২.৫% হারে আদায় করতে হবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00