📄 যে সকল সম্পদে যাকাত ফরয হয়
যে সকল সম্পদে যাকাত ফরয হয়:
যে সকল সম্পদে যাকাত ফরয হয় তা হলো: ১. স্বর্ণ ও রৌপ্য, ২. নগদ অর্থ, ৩. ব্যবসায়িক পণ্য, ৪. শস্য ও ফলমূল, ৫. উট, গরু, ছাগল প্রভৃতি চতুষ্পদ জন্তু, ৬. খনিজ সম্পদ।
এখানে কেবল প্রথম পাঁচটি বিষয়ে আলোচনা করা হলো:
১. স্বর্ণ ও রৌপ্য: স্বর্ণ ও রৌপ্য আল্লাহ মানুষের জন্য জীবিকা ও অলংকার হিসেবে সৃষ্টি করেছেন। তার মূল্যমান নির্ধারণ করেছেন, যা দ্বারা জিনিসপত্রের মূল্যমান নির্ধারণ ও পারস্পরিক লেনদেন করা সম্ভব। যাকাত ফরয হওয়ার জন্য স্বর্ণ ও রৌপ্যকে মানুষের অত্যাবশ্যকীয় প্রয়োজন থেকে অতিরিক্ত হতে হবে। যাকাত ফরয হওয়ার জন্য স্বর্ণ ও রৌপ্যকে এক বছর মালিকানাধীন থাকতে হবে, যাতে তার উপর পূর্ণ মালিকানা প্রতিষ্ঠিত হয়।
📄 স্বর্ণ ও রৌপ্যের যাকাত
স্বর্ণ ও রৌপ্যের যাকাত:
স্বর্ণ ও রৌপ্য আল্লাহ মানুষের জন্য জীবিকা ও অলংকার হিসেবে সৃষ্টি করেছেন। তার মূল্যমান নির্ধারণ করেছেন, যা দ্বারা জিনিসপত্রের মূল্যমান নির্ধারণ ও পারস্পরিক লেনদেন করা সম্ভব। যাকাত ফরয হওয়ার জন্য স্বর্ণ ও রৌপ্যকে মানুষের অত্যাবশ্যকীয় প্রয়োজন থেকে অতিরিক্ত হতে হবে। যাকাত ফরয হওয়ার জন্য স্বর্ণ ও রৌপ্যকে এক বছর মালিকানাধীন থাকতে হবে, যাতে তার উপর পূর্ণ মালিকানা প্রতিষ্ঠিত হয়।
📄 স্বর্ণের নিসাব ও যাকাতের পরিমাণ
স্বর্ণের নিসাব ও যাকাতের পরিমাণ:
বিশ দিনার বা তার সমমূল্য। দিনার হচ্ছে স্বর্ণমুদ্রা। এক দিনার একচল্লিশ ও এক-পঞ্চমাংশ গম দানার সমান। ওযনে চার গ্রাম বা তার কাছাকাছি। বিশ দিনার পঁচাশি গ্রাম স্বর্ণের সমান। তাই যার পঁচাশি গ্রাম স্বর্ণ বা তার সমমূল্যের রৌপ্যমুদ্রা অথবা তার সমমূল্যের ব্যবসায়িক সম্পদ রয়েছে, তার উপর যাকাত ফরয।
যাকাতের পরিমাণ:
স্বর্ণের নিসাব পরিমাণ সম্পদ যার রয়েছে, তার উপর যাকাত ফরয। যাকাতের পরিমাণ হলো, চল্লিশ ভাগের এক ভাগ। এটা শতকরা আড়াই ভাগ। একচল্লিশ বছর পূর্বে সৌদি আরবে এ রকম ছিলো, এক গ্রাম স্বর্ণের দাম বিশ দিরহাম। আর এক দিনারের মূল্য দশ দিরহাম। তখন ২০ দিনারের মূল্য হতো ২০০ দিরহাম। অর্থাৎ ২০ দিনার স্বর্ণের নিসাব। এর উপর ২.৫% যাকাত।
📄 রৌপ্যের নিসাব ও যাকাতের পরিমাণ
রৌপ্যের নিসাব ও যাকাতের পরিমাণ:
দু'শ দিরহাম বা তার সমমূল্য। এক দিরহামের ওজন বাইশ ও এক-পঞ্চমাংশ গম দানার সমান। ওযনে প্রায় তিন গ্রাম। সুতরাং দু’শ দিরহাম ৫৯৫ গ্রাম রূপার সমান। আর দু’শ দিরহামের মূল্যের চেয়ে বেশি যার কাছে থাকে তার উপর যাকাত ফরয।
যাকাতের পরিমাণ:
দু’শ দিরহাম রৌপ্যের নিসাব। এর উপর ২.৫% যাকাত।