📘 ফিকাহুস সুন্নাহ > 📄 মাসেহর মেয়াদ

📄 মাসেহর মেয়াদ


বাড়িতে অবস্থানকালে মোজার উপর মাসের মেয়াদ এক দিন ও এক রাত, আর সফরে তিন দিন তিন রাত।

সাফওয়ান বিন আস্সাল রা. বলেছেন: "রসূলুল্লাহ সা. আমাদেরকে মোজার উপর মাসেহ করার আদেশ দিয়েছেন যখন পবিত্র অবস্থায় তা পায়ে ঢুকাবো, সফরে তিন দিন এবং বাড়িতে এক দিন ও এক রাত। আর জানাবত (বৃহত্তর অপবিত্রতা) ব্যতিত আমরা তা যেনো না খুলি।" -শাফেয়ী, আহমদ, ইবনে খুযায়মা, তিরমিযি ও নাসায়ী।

শুরাইহ বিন হানী রা. থেকে বর্ণিত, তিনি বলেন: আমি আয়েশা রা.কে মোজার উপর মাসেহ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন: আলী রা.কে জিজ্ঞাসা করো। কেননা সে এ ব্যাপারে আমার চেয়ে ভালো জানে। সে রসূল সা. এর সাথে সফর করতো। তাই আমি আলী রা.কে জিজ্ঞাসা করলাম। তিনি জবাব দিলেন, রসূল সা. বলেছেন: "মুসাফিরের জন্য তিন দিন ও তিন রাত। আর মুকীমের (বাড়িতে অবস্থানকারীর) জন্য এক দিন ও এক রাত।" -আহমদ, মুসলিম, তিরমিযি, নাসায়ী, ইবনে মাজাহ। বায়হাকি বলেছেন: এ অধ্যায়ে এটাই সবচেয়ে সহীহ হাদিস। মেয়াদ শুরু হবে মাসেহ শুরু করার সময় থেকে। কেউ কেউ বলেন: মোজা পরার পর যখন অযু করার প্রয়োজন দেখা দেবে তখন থেকে।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 মাসেহর নিয়ম

📄 মাসেহর নিয়ম


অযুকারী যখন তার অযু শেষ করবে এবং মোজা বা চামড়ার মোজা পরবে, তারপর থেকে প্রতিবার অযুর সময় তার জন্য মোজার উপর মাসেহ করা জায়েয। পা ধোয়ার প্রয়োজন নেই। তাকে বাড়িতে অবস্থানকালে এক দিন এক রাত এবং প্রবাসে তিন দিন তিন রাত এর অনুমতি দেয়া হয়েছে। তবে জানাবত হলে মোজা খুলতে হবে। কেননা ইতিপূর্বে উল্লিখিত সাফওয়ানের হাদিসে এটাই বলা হয়েছে।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 মাসেহ যে কারণে বাতিল হয়

📄 মাসেহ যে কারণে বাতিল হয়


মোজার উপর মাসেহ বাতিল হয় : (১) মেয়াদ শেষ হলে, (২) জানাবত হলে এবং (৩) মোজা খুললে। মেয়াদ শেষ হলে বা মোজা খুললে, যদি অযু করা থাকে, তবে শুধু পা দু'খানা ধুয়ে ফেলবে।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00