📘 ফিকাহুস সুন্নাহ 📄 ছেলের মেয়ে (পৌত্রী) দের অবস্থা

📄 ছেলের মেয়ে (পৌত্রী) দের অবস্থা


ছেলের মেয়েদের পাঁচ অবস্থা:
১. ছেলের একমাত্র মেয়ে অর্ধেক সম্পত্তি পাবে যখন তার সাথে আর কোনো ঔরসজাত সন্তান থাকেনা।
২. ছেলের দুই বা ততোধিক মেয়ে দুই তৃতীয়াংশ সম্পত্তি পাবে, যখন তাদের সাথে আর কোনো ঔরসজাত সন্তান থাকেনা।
৩. ছেলের এক বা একাধিক মেয়ে এক ষষ্ঠাংশ পাবে যখন তার সাথে একজন ঔরসজাত কন্যা সন্তান থাকবে, যাতে দুই তৃতীয়াংশ পূর্ণ হয়। তবে যখন তাদের সমপর্যায়ের কোনো ছেলে থাকবে তখন সে তাদের সাথে 'দুই মেয়ের সমান এক ছেলে' এই নীতির ভিত্তিতে উত্তরাধিকার পাবে।
৪. ছেলে থাকলে ছেলের মেয়েরা উত্তরাধিকার পাবেনা।
৫. দু'জন বা ততোধিক ঔরসজাত মেয়ে থাকলে ছেলের মেয়েরা উত্তরাধিকার পাবেনা। তবে যখন তাদের সাথে একটা সমপর্যায়ের বা নিম্নতর পর্যায়ের ছেলের ছেলে (পৌত্র) থাকবে তখন 'দুই মেয়ের সমান এক ছেলে' নীতির ভিত্তিতে উত্তরাধিকার বণ্টিত হবে।

📘 ফিকাহুস সুন্নাহ 📄 মায়ের অবস্থা

📄 মায়ের অবস্থা


সূরা নিসার ১১ নং আয়াতে আল্লাহ্ বলেন: 'তার সন্তান থাকলে তার পিতামাতার প্রত্যেকের জন্যে পরিত্যক্ত সম্পত্তির এক ষষ্ঠাংশ। সে নিঃসন্তান হলে এবং পিতামাতাই উত্তরাধিকারী হলে তার মাতার জন্যে এক তৃতীয়াংশ। তার ভাইবোন থাকলে মাতার জন্যে এক ষষ্ঠাংশ।'
মায়ের তিন অবস্থা:
১. তার সাথে কোনো সন্তান থাকলে, ছেলের সন্তান থাকলে, কিংবা দু'জন সহোদর, বৈমাত্রেয় বা বৈপিত্রেয় ভাই বা বোন থাকলে এক ষষ্ঠাংশ পাবে।
২. উল্লিখিতদের কেউ না থাকলে সমগ্র সম্পত্তির এক তৃতীয়াংশ পাবে।
৩. উল্লিখিতদের কেউ না থাকলে স্বামী স্ত্রীর একজনের অংশের পর নিম্নোক্ত দুই অবস্থায় অবশিষ্ট সম্পত্তির এক তৃতীয়াংশ পাবে: ১. যখন মৃত স্ত্রী স্বামী ও পিতামাতা রেখে যায়। ২. যখন মৃত স্বামী স্ত্রী ও পিতামাতা রেখে যায়।

📘 ফিকাহুস সুন্নাহ 📄 দাদার তিন অবস্থা

📄 দাদার তিন অবস্থা


এই অধ্যায়ে কোনো কন্টেন্ট এখনো যোগ করা হয়নি।

📘 ফিকাহুস সুন্নাহ 📄 দাদির অবস্থা

📄 দাদির অবস্থা


১. কুবাইসা ইবনে যুয়াইব (রা) সূত্রে বর্ণিত: জনৈকা দাদি আবু বকর (রা) এর নিকট এসে তার উত্তরাধিকার চাইল। আবু বকর (রা) বললেন: আল্লাহ্র কিতাবে আপনার জন্যে কিছু নির্ধারিত নেই। রসূলুল্লাহ্ (সা) এর সুন্নাহতে কিছু আছে বলেও আমার জানা নেই। তবে এখন যান, আমি লোকজনের সাথে পরামর্শ করে নেই। অত:পর তিনি পরামর্শ করলেন মুগিরা ইবনে শু'বা বললেন: জনৈকা দাদি রসূলুল্লাহ্ (সা) এর নিকট গিয়েছিল। তিনি তাকে এক ষষ্ঠাংশ দিয়েছিলেন। আবু বকর মুগিরাকে বললেন: তোমার সাথে আর কেউ আছে কি? তখন মুহাম্মদ ইবনে মাস্লামা আনসারী দাঁড়িয়ে মুগিরা যা বলেছেন তাই বললেন। তখন আবু বকর আগন্তুক দাদিকে এক ষষ্ঠাংশ দিলেন। এরপর আরেক দাদি উমর (রা) এর নিকট এসে তার কাছে তার উত্তরাধিকার চাইল। উমর (রা) বললেন: আল্লাহর কিতাবে আপনার জন্য কিছু নেই। তবে সেই এক ষষ্ঠাংশ আছে। আপনারা উভয়ে যদি একত্রে আসেন, তবে এই এক ষষ্ঠাংশ আপনাদের উভয়ের মধ্যে বণ্টন করে দেব। আর আপনাদের দু'জনের মধ্যে যেজন একা আসবে, সে একাই এটা পাবে।' -নাসায়ি ব্যতীত অবশিষ্ট পাঁচটি সহিহ হাদিসগ্রন্থ, তিরমিযি এটিকে সহিহ বলে আখ্যায়িত করেছেন।
বস্তুত দাদিদের তিন অবস্থা:
১. একজন থাকলে সে একাই এক ষষ্ঠাংশ পাবে। আর একাধিক থাকলে সবাই সম্মিলিতভাবে তা পাবে। তবে শর্ত এই যে, সবাইকে সমপর্যায়ের হতে হবে। অর্থাৎ দাদি বা নানি হতে হবে।
২. নিকটতম দাদি থাকলে দূরের দাদি অংশ পাবেনা। যেমন নানি থাকলে নানির মা বা দাদার মা কোনো অংশ পাবেনা।
৩. মা থাকলে দাদি বা নানি অংশ পাবেনা। অনুরূপ পিতা থাকলে পিতৃপক্ষীয় দাদি কোনো অংশ পাবেনা। পিতা থাকলে নানি অংশ পাবে। দাদা থাকলে দাদার মা অংশ পাবেনা। কেননা সে দাদার আওতাভুক্ত।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية