📘 ফিকাহুস সুন্নাহ 📄 প্রাপ্ত বয়স্কের ভরণপোষণ

📄 প্রাপ্ত বয়স্কের ভরণপোষণ


আল্লাহ্ সূরা নিসার ৫নং আয়াতে বলেন: وَلَا تُؤْتُوا السُّفَهَاء أَمْوَالَكُمُ الَّتِي جَعَلَ اللهُ لَكُمْ فِيهَا وَ ارْزُقُوهُمْ فِيْهَا وَاكْسُوهُمْ وَقُولُوا لَهُمْ قَوْلاً مَّعْرُوفًا
'তোমাদের সম্পদ, যা আল্লাহ্ তোমাদের জন্যে উপজীবিকা করেছেন, তা নির্বোধদের হাতে অর্পণ করোনা। তা তাকে তাদের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করবে এবং তাদের সাথে সদালাপ করবে।' ইমাম কুরতুবী বলেন: 'ওছি ইয়াতিমের ব্যয় তার অবস্থা ও সম্পদ অনুযায়ী নির্বাহ করবে। সে যদি অপ্রাপ্তবয়স্ক হয় এবং তার সম্পত্তি অনেক থাকে, তবে তার জন্যে ধাত্রী পালনকারিণী নিয়োগ করবে এবং তার ব্যয় নির্বাহে প্রশস্ততার নীতি অবলম্বন করবে। আর যদি প্রাপ্তবয়স্ক হয় তবে তার জন্য উত্তম পোশাক, মজাদার খাবার ও ভৃত্যের ব্যবস্থা করবে। আর যদি সম্পদ কম থাকে তবে সেই অনুপাতে ব্যয় নির্বাহ করবে। আর যদি আরো কম থাকে তবে সাধারণ খাদ্য ও প্রয়োজনীয় সাধারণ পোশাকের ব্যবস্থা করবে। ইয়াতিম যদি এত দরিদ্র হয় যে তার কিছুই নেই, তবে বাইতুল মাল থেকে তার জন্যে ভাতা বরাদ্দ করা শাসকের কর্তব্য। শাসক তা না করলে মুসলমানদের উপর তা দায়িত্ব বর্তাবে। প্রথমে বিশিষ্ট জনদের উপর, তারপর সর্বসাধারণের উপর। তার মেয়ে তার জন্যে সবচেয়ে বিশিষ্ট ব্যক্তি। তাকে স্তন্য দান, ও দেখাশুনা করা তার কর্তব্য। এ জন্য সে কারো কাছে পাওনাদার হবেনা।

📘 ফিকাহুস সুন্নাহ 📄 ওহি কি বিনা অনুমতিতে কিছু দান করতে পারবে?

📄 ওহি কি বিনা অনুমতিতে কিছু দান করতে পারবে?


ওছি, স্ত্রী ও কোষাধ্যক্ষ কারো সম্পদ থেকে তার বিনা অনুমতিতে কাউকে দান করতে পারবেনা। অবশ্য সম্পত্তির জন্য ক্ষতিকর নয় এমন স্বল্প পরিমাণে করতে পারে।
আয়েশা (রা) বলেন, রসূলুল্লাহ্ (সা) বলেছেন: 'স্ত্রী যখন তার স্বামীর সম্পত্তির ক্ষতি না করে তা থেকে কিছু দান করে, তার জন্যে সে ও তার স্বামী উভয়ে পুরস্কৃত হবে, কোষাগার রক্ষকও তদ্রূপ পুরষ্কৃত হবে। কারো জন্যে কারো পুরস্কার হ্রাস পাবেনা।'

ফন্ট সাইজ
15px
17px