📘 ফিকাহুস সুন্নাহ > 📄 হিবার শর্তাবলী

📄 হিবার শর্তাবলী


হিবার জন্যে একজন হিবাকারী, একজন হিবা গ্রহণকারী এবং হিবা সামগ্রী প্রয়োজন। এই তিনটির প্রত্যেকটির জন্যে কিছু শর্ত রয়েছে।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 হিবাকারীর শর্ত

📄 হিবাকারীর শর্ত


হিবাকারীর মধ্যে নিম্নোক্ত শর্তাবলী থাকা জরুরি:
১. প্রদত্ত সামগ্রীটির মালিকানা।
২. এমন কোনো ব্যক্তি না হওয়া, যাকে কোনো কারণে আইনত লেনদেন করতে নিষেধ করা হয়েছে।
৩. তার প্রাপ্ত বয়স্ক হওয়া। কেননা অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি লেনদেনের যোগ্য নয়।
৪. তার স্বেচ্ছায় ও স্বত:স্ফূর্তভাবে ও বলপ্রয়োগ ব্যতিরেকে হিবা করা। কেননা হিবার চুক্তি স্বেচ্ছাপ্রণোদিতভাবে সম্পাদিত হওয়া জরুরি।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 যাকে হিবা করা হয় তার শর্তাবলী

📄 যাকে হিবা করা হয় তার শর্তাবলী


যাকে হিবা করা হয় তার মধ্যে যেসব শর্ত থাকা প্রয়োজন: দান করার সময় তার বাস্তবে উপস্থিত থাকা জরুরি। সে যদি অনুপস্থিত থাকে কিংবা মায়ের গর্ভে থাকে, তবে হিবা বৈধ হবে না। দান করার সময় যাকে দান করা হয় সে যদি উপস্থিত থাকে কিন্তু সে অপ্রাপ্ত বয়স্ক বা পাগল হয়, তবে তার অভিভাবক বা লালন পালনকারী বা অছিয়তপ্রাপ্ত ব্যক্তি তা গ্রহণ করবে, চাই সে অনাত্মীয় হোক না কেন।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 হিবা বা দানের সামগ্রীর শর্তাবলী

📄 হিবা বা দানের সামগ্রীর শর্তাবলী


দান বা হিবার সামগ্রীটির শর্ত হলো:
১. সেটি কার্যত উপস্থিত থাকা চাই।
২. এমন জিনিস হওয়া চাই, যার মূল্য আছে। (যা ক্রয়-বিক্রয়যোগ্য)। হাম্বলি ফকিহদের মতে পালিত কুকুর ও যেসব অপবিত্র জিনিস দ্বারা মানুষ উপকৃত হওয়া বৈধ, তা হিবা করা জায়েয।
৩. সামগ্রীটি যেন দাতার মালিকানাধীন হয়। অর্থাৎ যার লেনদেন ও হস্তান্তর বৈধ। তাই নদীর পানি, সমুদ্রের মাছ, আকাশের পাখি এবং মসজিদ ও ইবাদতখানা হিবার অযোগ্য। কেননা এসব জিনিস কারো মালিকানাধীন নয় এবং লেনদেন ও হস্তান্তরের অযোগ্য।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00