📘 ফিকাহুস সুন্নাহ > 📄 প্রমাণ অকাট্য হওয়া শর্ত

📄 প্রমাণ অকাট্য হওয়া শর্ত


প্রমাণের জন্য শর্ত হলো, তা অকাট্য, নিশ্চিত ও সংশয়মুক্ত হওয়া চাই। কেননা অনুমান প্রসূত প্রমাণ নিশ্চয়তা বহন করেনা। আল্লাহ্ বলেন: وَإِنَّ الظَّنَّ لَا يُغْنِى مِنَ الْحَقِّ شَيْئًا 'সত্যের বিপরীতে অনুমানের কোনো মূল্য নেই।' (সূরা নাজম, ২৮)।
ইবনে আব্বাস (রা) সূত্রে বর্ণিত, রসূলুল্লাহ্ (সা) এক ব্যক্তিকে বললেন: 'তুমি কি সূর্য দেখতে পাও? সে বললো: হ্যাঁ। রসূলুল্লাহ্ (সা) বললেন: তাহলে সূর্যের মতো সাক্ষ্য দাও, নতুবা বাদ দাও।'

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 দাবি প্রমাণের পদ্ধতি

📄 দাবি প্রমাণের পদ্ধতি


দাবি প্রমাণ করার পদ্ধতি চারটি:
১. স্বীকারোক্তি দান
২. সাক্ষ্য
৩. শপথ
৪. আনুষ্ঠানিক প্রামাণ্য দলিলপত্র।
এ চারটি পদ্ধতির প্রত্যেকটির জন্য কিছু বিধিমালা রয়েছে, যা আমরা একে একে বিশদভাবে বর্ণনা করবো।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00