📘 ফিকাহুস সুন্নাহ > 📄 সংজ্ঞা

📄 সংজ্ঞা


শাব্দিক অর্থে বা কোনো বিবাদের নিষ্পত্তিকে মীমাংসা বা আপোস বলা হয়। কিন্তু শরীয়তের পরিভাষায় এটা এমন একটা চুক্তির নাম, যা দুজন বিবাদীর বিবাদ অবসানের ঘটনা ঘটায়। চুক্তি বদ্ধ উভয় পক্ষকে মীমাংসা গ্রহণকারী, বিবাদ সংক্রান্ত বিষয়কে মীমাংসিত বিষয় এবং এক পক্ষ অপর পক্ষকে যে জিনিস দিয়ে আপোস মীমাংসা করে তাকে বলা হয় মীমাংসার বদলা।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 মীমাংসার বৈধতা

📄 মীমাংসার বৈধতা


মানুষের পারস্পরিক বিরোধ ও দ্বন্দ্ব-কলহকে মৈত্রী ও সহেতুক রূপান্তরিত করার উদ্দেশ্যে এবং বাদী-বিবাদীর বিদ্বেষ ও আক্রোশের অবসান ঘটানোর লক্ষ্যে কুরআন সুন্নাহ ও ইজমা দ্বারা আপোস ও মীমাংসা শরীয়ত সম্মত কাজ বলে প্রমাণিত হয়। সূরা হুজরাতের ৯ নং আয়াতে রয়েছে:
وَإِنْ طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِنْ بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَىٰ فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّىٰ تَفِيءَ إِلَىٰ أَمْرِ اللَّـهِ ۚ فَإِنْ فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا ۖ إِنَّ اللَّـهَ يُحِبُّ الْمُقْسِطِينَ মুমিনদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দাও, অতঃপর তাদের একদল অপর দলকে আক্রমণ করলে তোমরা আক্রমণকারী দলের বিরুদ্ধে যুদ্ধ করবে যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে। যদি তারা ফিরে আসে তবে তাদের মধ্যে ন্যায়ের সাথে ফায়সালা করবে ও সুবিচার করবে। আল্লাহ সুবিচারকারীদেরকে ভালোবাসেন’। আবু দাউদ, তিরমিযি, ইবনে মাজা, হাকেম ও ইবনে হাব্বান আকার ইবনে আৰুফ (রা) থেকে বর্ণনা করেন। রসূলুল্লাহ (সা) বলেন :
‘একমাত্র আপোস যে হালালকে হারাম অথবা হারামকে হালাল করে, তা ছাড়া মুসলমানদের মধ্যে সম্পাদিত সকল আপোস ও মীমাংসা বৈধ। তিরমিযি এই সাথে যোগ করেছেন : মুসলমানরা তাদের আরোপিত সমস্ত শর্ত মেনে চলবে’।
উমর (রা) বলেন : ‘তোমরা বাদী-বিবাদীকে ফিরিয়ে দাও, যাতে তারা নিজেরাই আপোস মীমাংসা করে। কারণ বিচারকের মীমাংসা তাদের পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষের জন্ম দেয়।’
ওদিকে বাদী বিবাদীর আপোস মীমাংসার বৈধতার পক্ষে মুসলমানদের ইজমা রয়েছে।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 মীমাংসার মূল উপাদান

📄 মীমাংসার মূল উপাদান


আপোস মীমাংসার মূল উপাদান দুটো: মীমাংসা বুঝা যায় এমন শব্দ দ্বারা ইজাব ও কবুল করা। যেমন বিবাদী বলবে: ‘আমার কাছে তোমার যে একশো মুদ্রা পাওনা রয়েছে, সে বিষয়ে তোমার সাথে পঞ্চাশ মুদ্রায় আপোস মীমাংসা করলাম।’ অপরজন বলবে: ‘আমি মেনে নিলাম।’
এভাবে যখন আপোস মীমাংসা সম্পন্ন হয়ে যায়, তখন তা বাদী বিবাদী উভয়ের জন্য অপরিহার্য হয়ে যায়। তখন আর কোনো এক পক্ষ এককভাবে অপর পক্ষের সম্মতি ব্যতিরেকে তা বাতিল করতে পারে না। চুক্তি অনুযায়ী মীমাংসার বিনিময়ে বাদীর যা প্রাপ্য, সে তার মালিক হয়ে যাবে এবং বিবাদী তা তার কাছ থেকে ফেরত চাইতে পারবে না। আর এর মাধ্যমে বিবাদের চূড়ান্ত নিষ্পত্তি হয়ে যাবে, অতঃপর বাদীর নতুন কোনো দাবি দাওয়া শোনা হবে না।

📘 ফিকাহুস সুন্নাহ > 📄 মীমাংসার শর্তাবলী

📄 মীমাংসার শর্তাবলী


মীমাংসার শর্ত তিন প্রকার:
মীমাংসাকারীর সাথে সংশ্লিষ্ট শর্ত, যে জিনিসের মাধ্যমে মীমাংসা কাম্য তার শর্ত, যে জিনিস বা অধিকার নিয়ে মীমাংসা কাম্য, তার শর্ত।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00